আদমজীতে পুলিশ-র‌্যাবের সাথে বিহারি ক্যাম্পের লোকজনের সংঘর্ষ, আহত ২০

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীতে পুলিশ ও র‌্যাবের সাথে বিহারি ক্যাম্পের লোকজনের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এসময় পুলিশ লাঠিচার্জ, টিয়ারসেল ও শর্টগানের গুলি করে তাদের ছত্রভঙ্গ করে। এতে কমপক্ষে ১৫-২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে আদমজী এলাকার চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে সিদ্ধিরগঞ্জ থানা কার্যালয়ের সামনে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিহারী ক্যাম্পের […]

Continue Reading

পদ্মা সেতু প্রস্তুত হবে ২২ জুন

উদ্বোধনের তিন দিন আগে অর্থাৎ ২২ জুন শেষ হবে পদ্মা সেতুর নির্মাণকাজ। এখন চলছে শেষ মুহূর্তের ‘টুকটাক’ কাজ। বিদ্যুৎ সংযোগের কাজও শেষ। আজ সোমবার মাওয়া প্রান্তের দুই পাশের বাতি জ্বালানো হতে পারে। ২২ জুনের মধ্যে সব কাজ শেষ করে প্রকল্প কর্তৃপক্ষ সেতু কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেবে। এ বিষয়ে সেতু বিভাগের সচিব মনজুর হোসেন বলেন, প্রকল্প […]

Continue Reading

দেশে আরো ১০৯ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১০৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে এতে আক্রান্ত হয়ে এ সময়ে কেউ মারা যায়নি। ফলে মোট মারা যাওয়া ব্যক্তির সংখ্যা ২৯ হাজার ১৩১ জন অপরিবর্তিত থাকল এবং মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৫৪ হাজার ১১৫ জনে। শনাক্তের হার ২ দশমিক ০৬ শতাংশ। রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো […]

Continue Reading

সীতাকুণ্ডে বিস্ফোরণ: আরও একজনের মৃত্যু

সীতাকুণ্ডের বিএম ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় মো. নুরুল কাদের (২২) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি বিএম ডিপোতে মেকানিক হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী। রোববার (১২ জুন) দুপুরে ১টা ৫৭ মিনিটে চট্টগ্রাম নগরীর পার্ক ভিউ বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। এ নিয়ে সীতাকুণ্ডের বিস্ফোরণে এখন পর্যন্ত ৪৮ জনের মৃত্যু হয়েছে। পার্ক […]

Continue Reading

চ্যালেঞ্জ মোকাবিলা করে ভালো নির্বাচন করতে পারবো: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সব চ্যালেঞ্জ মোকাবিলায় আগামী নির্বাচন ভালো করতে পারবো। আপনারা নির্বাচনের ভেতরের ও বাইরের চ্যালেঞ্জের কথা জানবেন। রোববার (১২ জুন) সাবেক সিইসি, নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের সঙ্গে সংলাপকালে এসব কথা বলেন তিনি। সিইসি হাবিবুল আউয়াল বলেন, আমরা সব চ্যালেঞ্জ মোকাবিলা করে আগামীতে আরও ভালো নির্বাচন […]

Continue Reading

কুড়িগ্রামে পানিবন্দি ৩০ হাজার মানুষ, তলিয়ে গেছে ১০৭ হেক্টর ফসল

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন উপজেলা সদর, যাদুরচর, শৌলমারী, দাঁতভাঙ্গা ইউনিয়নের ৪৯ গ্রামের অন্তত ৩০ হাজার মানুষ। বন্যার পানিতে তলিয়ে গেছে ১০৭ হেক্টর জমির ধান, পাট ও শাকসবজি। এছাড়া রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে শ্রমজীবী মানুষ। যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা […]

Continue Reading

ঢাকা শহর রাত ৮টার পর বন্ধ থাকবে কেন

যানজট, দূষণ ও নির্মাণ কাজে বিপর্যস্ত ঢাকা শহরকে স্বস্তি দিতে উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। আগামী পহেলা জুলাই থেকেই রেস্তোরাঁ ও ওষুধের দোকানের মতো জরুরি বিষয়গুলো ছাড়া অন্য বাণিজ্যিক স্থাপনা রাত আটটার পর বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, রাত ৮টার পর দোকানপাট, শপিং মলসহ যেসব জায়গায় জরুরি সেবা দেয়া হয় না সেগুলো […]

Continue Reading

সীতাকুণ্ড ট্র্যাজেডি: না ফেরার দেশে ফায়ার সার্ভিস কর্মী গাউসুলও

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগার পর বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ফায়ার সার্ভিস কর্মী গাউসুল আজম রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (১২ জুন) ভোরে হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সূত্রে এ তথ্য জানা গেছে। গাউসুল আজমের স্বজনরা জানান, তার বাড়ি যশোরের মনিরামপুরে। বাবার নাম আজগর গাজী। চট্টগ্রামের কুমিরা […]

Continue Reading

দেশে দুই মাসের মধ্যে সর্বোচ্চ করোনা শনাক্ত

সারা দেশে সবশেষ একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ১২ দিন করোনায় মৃত্যুশূন্য দিন দেখল দেশ। এর ফলে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জনে অপরিবর্তিত আছে। শনিবার (১১ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া সবশেষ ২৪ ঘণ্টায় ৭১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত […]

Continue Reading

জ্বলন্ত অবস্থায় ৪ কিমি ছুটে চলে পারাবত এক্সপ্রেস!

সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি জ্বলন্ত অবস্থায় চার কিলোমিটার অতিক্রম করে বলে জানা গেছে। এরপর ট্রেনটি থামানো হলে যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদ আশ্রয় গ্রহণ করেন। শনিবার (১১ জুন) দুপুর সাড়ে ১২টায় সিলেট-আখাউড়া রেল সেকশনের শমসেরনগর ও মনু রেল স্টেশনের মধ্যবর্তী ডাকবেল এলাকায় সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুন লাগে। তিনটি বগি আগুনে ভস্মীভূত হয়েছে। তবে […]

Continue Reading

করোনায় আক্রান্ত আইনমন্ত্রী আনিসুল হক

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তবে তার তেমন কোনো জটিলতা নেই। শনিবার (১১ জুন) আইন মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম এ তথ্য জানান। তিনি বলেন, ‘গায়ে জ্বর থাকায় পরীক্ষা করায় গত বৃহস্পতিবার মন্ত্রী মহোদয়ের করোনা পজিটিভ আসে। তিনি এখন বাসায়ই অবস্থান করছেন, বাসায় বসেই চিকিৎসা নিচ্ছেন। জ্বর […]

Continue Reading

অবাধ ও সুষ্ঠু নির্বাচন সবার অধিকার : যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র বলেছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা এবং আইনের শাসন সুস্থ গণতন্ত্রের ভিত্তি। যা সবার অধিকার। আজ শনিবার ঢাকায় মার্কিন দূতাবাস থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় এ কথা বলা হয়। এতে বলা হয়, সাধারণ মানুষ ও বেসরকারি সংস্থাগুলো সর্বত্র প্রাণবন্ত গণতন্ত্রের মূলনীতিকে রক্ষা করে। নাগরিকদের সমালোচনামূলক ভূমিকা ও বহুত্ববাদী সুশীল সমাজ সম্পর্কে এ […]

Continue Reading

পারাবত ট্রেনে আগুন, ঢাকা-সিলেট রেল যোগাযোগ বন্ধ

সিলেটগামী আন্তঃনগর পারাবত ট্রেনের পাওয়ার কারে আগুন লেগেছে। এতে ঢাকা-সিলেট রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আজ শনিবার বেলা পৌনে ১টার দিকে মৌলভীবাজারের ভানুগাছ-শমসেরনগর স্টেশনের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শমসেরনগর স্টেশন মাস্টার জামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিস ও রেলের কর্মীরা আগুন নেভাতে কাজ শুরু করেছেন। আগুন কীভাবে লেগেছে বা কেউ হতাহত […]

Continue Reading

টাকার ধর্ম আছে, সুবিধা বেশি পেলে চলে যায়: গভর্নর

ঢাকা: টাকার ধর্ম আছে। সুযোগ সুবিধা পেলে চলে যায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। একই মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালও। শুক্রবার (১০ জুন) বিকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২২-২৩ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে টাকা পাচার সংক্রান্ত প্রশ্নের উত্তরে তারা এ মন্তব্য করেন। গভর্নর ফজলে কবির বলেন, টাকার ধর্ম আছে, যেখানে […]

Continue Reading

টাকাসহ পি কে হালদারকে ফেরত দেবে ভারত: অর্থমন্ত্রী

বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনা হবে জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ভারতের সঙ্গে কথা হয়েছে, তারা পি কে হালদার ও তার অর্থ- দুটোই ফেরত দিতে চেয়েছে। তিনি বলেন, কানাডায় বাড়ি করা বন্ধ। সেখানে যারা বাড়ি করেছে বা টাকা রেখেছে, এসব টাকা ফিরিয়ে আনার ব্যাপারে ওই দেশের সরকারের সঙ্গে কথা হয়েছে। […]

Continue Reading

সীতাকুণ্ডের ঘটনায় তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সীতাকুণ্ড ট্র্যাজেডির ঘটনায় দুটি আলাদা তদন্ত কমিটি কাজ করছে, তদন্ত রিপোর্টের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে। শুক্রবার (১০ জুন) সকালে আনসার-ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে ২২তম ব্যাচের নবীন ব্যাটালিয়ন আনসার সদস্যদের ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ‘তদন্ত কমিটির […]

Continue Reading

১৩ বছরে শেখ হাসিনা সরকারের যত অর্জন

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল এবং দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ অপ্রতিরোধ্য। ২০০৯ সালে রাষ্ট্রক্ষমতায় আসার পর টানা তিন মেয়াদে দেশ পরিচালনা করছে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার। তৃতীয় মেয়াদে টানা ১৩ বছরে অর্থনীতির প্রায় সব সূচকে ঈর্ষণীয় সাফল্য এসেছে। নানামুখী উন্নয়নে বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল। বৃহস্পতিবার (৯ জুন) […]

Continue Reading

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের প্রধানকে কুপিয়ে হত্যা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের এক মাঝিকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। নিহতের নাম আজিমুল্লাহ (৪৮)। তিনি রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকের হেড (প্রধান) মাঝি। বৃহস্পতিবার( ৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বালুখালীস্থ ১৮ নং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আজিমুল্লাহকে রোহিঙ্গা ক্যাম্প ৮ ওয়েস্টের একটি হাসপাতালে স্থানীয়রা নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক […]

Continue Reading

কুসিক নির্বাচন: শেষ মুহূর্তে জমজমাট প্রচারণা

কুমিল্লা সিটি নির্বাচনে প্রচারণার বাকি আর মাত্র চারদিন। তাইতো অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে চাইছেন ভোট। লেভেল-প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা। স্লোগানে স্লোগানে মুখরিত কুমিল্লা সিটি করপোরেশন এলাকা। প্রচার-প্রচারণা আর গণসংযোগে ব্যস্ত প্রার্থী ও তাদের সমর্থকরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সম্প্রতি নির্বাচনী বিধি অমান্য […]

Continue Reading

বছরে জনপ্রতি বরাদ্দ ৩৪ টাকার ওষুধ!

জনবল সংকটসহ নানা সমস্যায় ধুঁকছে লক্ষ্মীপুরের ৫০ শয্যা রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সম্প্রতি শূন্যপদে জনবল নিয়োগ দিতে চিঠি দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. বাহারুল আলম। জেলা সিভিল সার্জনকে দেওয়া ওই চিঠিতে তিনি দাপ্তরিক কাজসহ চিকিৎসাসেবা বিঘ্নিত হওয়ার কথা জানিয়েছেন। শুধু তাই নয়, অনুমতি না নিয়েই সাত বছর ধরে অনুপস্থিত হাসপাতালটির দুই […]

Continue Reading

সীতাকুণ্ডে আগুন: ডিপোতে ৪০ মিলিয়ন ডলারের পণ্য ছিল

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ১৩০টি রপ্তানিকারক প্রতিষ্ঠানের ৪০ মিলিয়ন ডলারের পণ্য ছিল বলে ধারণা করছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ)। তবে কী পরিমাণ পণ্যের ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে বিজিএমইএর একটি দল বিএম কনটেইনার ডিপো পরিদর্শন করে। এসময় পরিদর্শন শেষে বিজিএমইএ এর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল […]

Continue Reading

৫৯ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৫৯ জন। বৃহস্পতিবার (০৯ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর […]

Continue Reading

৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট

জাতীয় সংসদে আসন্ন ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশ শুরু করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। নতুন অর্থবছরের বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা; যা মোট জিডিপির প্রায় ১৫ দশমিক ৩ শতাংশ। বৃহস্পতিবার (৯ জুন) একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ (বাজেট) অধিবেশনে ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতা প্রত্যাবর্তনের’ শীর্ষক বাজেট উপস্থাপন […]

Continue Reading

পাচার করা টাকা বৈধ করার ঘোষণা

দেশ থেকে বিভিন্ন উপায়ে পাচার হয়ে যাওয়া অর্থ বাজেটে বৈধ করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। কর দিয়ে এসব অর্থ বৈধ হয়ে গেলে এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে পারবে না আয়কর কর্তৃপক্ষসহ যেকোনো কর্তৃপক্ষ। ২০২২-২৩ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি এই প্রস্তাব দিয়েছেন। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও চলমান অস্থিতিশীল […]

Continue Reading

আম কুড়াতে গিয়ে বজ্রপাতে নিহত ২

চাঁপাইনবাবগঞ্জে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে দু’জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে জেলার শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের আঁখিনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন খায়রুল ইসলাম (৪৮) ও মেরিনা বেগম (৩৭)। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, সকালে ঝড়-বৃষ্টির সময় বাড়ির পাশের বাগানে তারা দু’জন আম কুড়াতে গেলে বজ্রপাতে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় […]

Continue Reading