করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ১৩১৯

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৩৫ জনের। এদিন নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৩১৯ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৬০ হাজার ৫২৮ জনে। বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস […]

Continue Reading

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭০

ঢাকা: দেশে ১৭ মে থেকে ২৩ জুন পর্যন্ত বন্যায় মোট ৭০ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুন) পর্যন্ত বন্যায় মৃত্যুর সংখ্যা ছিল ৪২। বৃহস্পতিবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বন্যা বিষয়ক এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ১৭ মে থেকে ২৩ জুন পর্যন্ত ময়মনসিংহে […]

Continue Reading

নদীতে ঝাঁপ: মেয়ের মরদেহ উদ্ধার, মা নিখোঁজ

গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দিয়ে মা-মেয়ে নিখোঁজের তিন দিন পর মেয়ের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বুধবার (২৩ জুন) সন্ধ্যায় নরসিংদীর পলাশ থানার নিজামুদ্দিন ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাতে স্বজনরা নৌ-পুলিশ ফাঁড়িতে গিয়ে মরদেহ শনাক্ত করে। উদ্ধার হওয়া মেয়ের নাম মুর্শিদা আক্তার (৭)। নিখোঁজ মায়ের নাম আরিফা আক্তার। তাদের বাড়ি কাপাসিয়া উপজেলার […]

Continue Reading

টাঙ্গাইলে প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম

টাঙ্গাইলে যমুনার পানি গত ২৪ ঘণ্টায় ৫ সেন্টিমিটার কমে বিপদসীমার ৫২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এখনো বিভিন্ন এলাকার বাঁধ ভেঙে নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে। রাস্তাঘাট, পুকুরের মাছসহ বিস্তীর্ণ এলাকার জমির ফসল তলিয়ে প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। কোনো প্রকার ত্রাণসহায়তা না পাওয়ার অভিযোগ বানভাসি মানুষের। চারদিকে থই থই করছে পানি, রাস্তাঘাট ফসলি জমি, […]

Continue Reading

পাঁচ মাসে সাত মণ সোনা জব্দ শাহজালালে

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়ছে একের পর এক সোনাপাচারের বড় চালান। এর সঙ্গে সোনা পাচার চক্রের বাহকরা মাঝেমধ্যে ধরা পড়লেও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন হোতারা। ফলে সোনার পাচার বেড়েই চলছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শুধু শাহজালাল বিমানবন্দরেই গড়ে প্রতি মাসে জব্দ করা হচ্ছে অবৈধভাবে আসা অন্তত দেড় মণ সোনা। গার্মেন্ট অ্যাকসেসরিজের কার্টন, ময়লার ঝুড়ি, […]

Continue Reading

সচল হলো সিলেট ওসমানী বিমানবন্দর

সিলেট: বন্যা কবলিত হয়ে ছয় দিন বন্ধ থাকার পর সচল হলো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। বৃহস্পতিবার (২৩ জুন) সকাল থেকে বিমান চলাচল শুরু হয়েছে। বিমানবন্দরের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এদিন সকাল থেকে অভ্যন্তরীণ ফ্লাইটগুলো চলাচল শুরু করেছে। দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে ম্যানচেস্টারের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট বিমানবন্দর […]

Continue Reading

১৫ একরজুড়ে সভা, পদ্মা সেতুর আদলে মঞ্চ

মাদারীপুর: নিজস্ব অর্থায়নে নির্মিত মানুষের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের বাকি আর মাত্র দুই দিন। প্রতীক্ষায় দক্ষিণাঞ্চলবাসী। শনিবার(২৫ জুন) জনসভায় যোগদানের জন্য দক্ষিণাঞ্চলের মানুষ রয়েছে অধীর অপেক্ষায়। শিবচরের কাঁঠালবাড়ী ইউনিয়নের বাংলাবাজার ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাটে পদ্মানদীর পাড়ে আয়োজন করা হচ্ছে এই জনসভা। প্রায় দশ লক্ষাধিক মানুষের জন্য ১৫ একর জায়গাজুড়ে চলছে জনসভার প্রস্তুতি। নারীদের জন্য থাকছে […]

Continue Reading

বিএনপি আপাদমস্তক দুর্নীতিতে ভরা: শেখ হাসিনা

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির সময়ে প্রতিটি প্রকল্পে দুর্নীতি হয়েছে, তারা আপাদমস্তক দুর্নীতিতে ভরা। পদ্মা সেতু নির্মাণ নিয়ে অনিয়মের অভিযোগ কীভাবে তারা তোলেন? বৃহস্পতিবার (২৩ জুন) রাজধানীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, বিএনপি প্রত্যেকটি প্রজেক্টে দুর্নীতি করেছে, দুর্নীতি করে টাকা নিয়েছে। খালেদা জিয়া, […]

Continue Reading

সিলেটে ঘরে ফেরা নিয়ে আতঙ্কে বানভাসিরা

সিলেটে বানের পানি নামতে থাকায় বের হয়ে আসছে ঘরবাড়ির বিধ্বস্ত চেহারা। কোম্পানীগঞ্জে প্রতিটি গ্রামে কয়েকটি পাকা ঘর ছাড়া সব বন্যার স্রোতের সঙ্গে ভেসে গেছে। এ অবস্থায় আশ্রয়কেন্দ্রের বানভাসিরা ঘরে ফেরা নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন। আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফেরার কথা উঠতেই বানে বিধ্বস্ত ঘরে ওঠা নিয়ে শঙ্কিত হয়ে পড়েন কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দারা। কোম্পানীগঞ্জে বানের পানিতে তলিয়ে […]

Continue Reading

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৩ জুন) সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন। পরে আওয়ামী লীগের পক্ষে দলের কেন্দ্রীয় নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর […]

Continue Reading

করোনা: বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে

চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। তবে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দেড় হাজারের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা কমলেও তা রয়েছে ৭ লাখের ওপরেই। বৃহস্পতিবার (২৩ জুন) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব […]

Continue Reading

নরসিংদীতে সাবেক ইউপি মেম্বারকে কুপিয়ে হত্যা

নরসিংদীতে সুজিত সূত্রধর (৫৬) নামে সাবেক এক ইউপি মেম্বারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছেন তার ছেলেসহ দুজন। বুধবার (২২ জুন) রাত ৮টার দিকে সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের হাজীপুর কাঠ বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সুজিত সূত্রধর হাজীপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সাবেক মেম্বার এবং হাজীপুর কাঠ বাজারের ব্যবসায়ী […]

Continue Reading

মোহনগঞ্জে রেল যোগাযোগ চালু সকালে

বন্যার তোড়ে ভেঙে যাওয়া নেত্রকোনার মোহনগঞ্জ রেল ব্রিজ মেরামতের ৫ দিন পর বিচ্ছিন্ন থাকা যোগাযোগ চালু হবে বৃহস্পতিবার (২৩ জুন) সকালে। এ তথ্য নিশ্চিত করেছেন বারহাট্টা উপজেলা স্টেশন মাস্টার গোলাম রাব্বানী। তিনি জানান, পূর্বের ন্যায় মোহনগঞ্জ থেকে রেল যোগাযোগ শুরু হবে বৃহস্পতিবার সকাল থেকে। গত ৫ দিনে ভেঙে যাওয়া ৩৪ নম্বর রেল ব্রিজটি মেরামত করা […]

Continue Reading

যোগাযোগ বিচ্ছিন্ন জুড়ী ও বড়লেখা, দেড় লাখ মানুষ পানিবন্দি

অতি বর্ষণ ও পাহাড়ি ঢলে হাকালুকি হাওড়ের পানি বৃদ্ধির কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে মৌলভীবাজারের সীমান্ত উপজেলা জুড়ী ও বড়লেখা। হাওড়ের পানিতে আঞ্চলিক মহাসড়কগুলোর একাধিক স্থান তলিয়ে থাকায় এ দুই উপজেলায় সঙ্গে স্বাভাবিক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। একই সঙ্গে হাওড়ের নিম্নাঞ্চলসহ পৌর এলাকা মিলে পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় দেড় লাখ মানুষ। বন্যায় খাদ্য সংকটে পড়েছেন […]

Continue Reading

আজ পলাশীর সেই ঐতিহাসিক দিন

বাংলার ইতিহাসে নতুন গল্প রচিত হয়েছে। তবে ঐতিহাসিক পলাশীর কথা জাতিগতভাবেই সবার স্মরণে রয়ে গেছে। পলাশীতে যে ঘটনা ঘটেছিলো, তা উদাহরণ হিসেবেই ব্যবহার করেন বাঙালিরা। নবাব সিরাজউদ্দৌলা ও মীর জাফরের নাম মানুষের অন্তরে অন্তরে। আজ সেই ঐতিহাসিক ২৩ জুন, ঐতিহাসিক পলাশী ট্র্যাজেডি দিবস। ১৭৫৭ সালের এই দিনে প্রাসাদ ষড়যন্ত্রে প্রহসনমূলক যুদ্ধ হয়েছিল পলাশীর আমবাগানে। সেদিন […]

Continue Reading

ভোটার হালনাগাদ: অবাঞ্চিত ব্যক্তির তথ্য না নেওয়ার নির্দেশ

ঢাকা: বাড়ি বাড়ি গিয়ে চলমান ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে অবাঞ্চিত ব্যক্তিদের তথ্য সংগ্রহ না করার জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছি নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে অবাঞ্চিত ব্যক্তি বলতে দেশের নাগরিক নয়, এমন ব্যক্তিকে বোঝানো হয়েছে। ইসির নির্বাচন সহায়তা শাখা-২ এর সহকারী সচিব মো. মোশাররফ হোসেন সব আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সম্প্রতি নির্দেশনাটি পাঠিয়েছেন। নির্দেশনায় […]

Continue Reading

করোনা রোধে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ চান স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা: করোনা ভাইরাস এখনও যায়নি জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক কোভিড-১৯ নিয়ন্ত্রণে ২০২২-২০২৩ অর্থবছরে বাজেটে ৫ হাজার কোটি টাকার থোক বরাদ্দের পরিবর্তে ১০ হাজার কোটি টাকা দাবি করেছেন। করোনা মোকাবিলায় প্রয়োজনীয় সামগ্রীর ওপর থেকে কর প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন তিনি। বুধবার (২২ জুন) জাতীয় সংসদের অধিবেশনে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী এ দাবি জানান। […]

Continue Reading

আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন সব রাজনৈতিক দলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। তার সরকার এটিকে আরও অন্তর্ভুক্তিমূলক, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সংসদে ঢাকা-৪ (ডেমরা-শ্যামপুর) আসনের জাতীয় পার্টির (জেপি) সংসদ সদস্য সৈয়দ আবু হোসেনের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন। সংসদ নেতা […]

Continue Reading

পদ্মা সেতুর উদ্বোধন: হামলা-নাশকতার সুনির্দিষ্ট তথ্য নেই, তবুও প্রস্তুত র‌্যাব

বহুল আলোচিত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে ২৫ জুন। শরীয়তপুরের জাজিরা প্রান্তে সেতুর উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ সেতুর উদ্বোধন ঘিরে কেউ যাতে নাশকতামূলক কোনো কর্মকাণ্ড করতে না পারে সেজন্য র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বুধবার (২২ জুন) সেতুর দুই প্রান্তে র‍্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন এবং শরীয়তপুরের […]

Continue Reading

দেশে বন্যায় ৪২ প্রাণহানি: স্বাস্থ্য অধিদফতর

দেশের বন্যাকবলিত এলাকায় চলতি বছরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বুধবার (২২ জুন) এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। প্রতিবেদনে বলা হয়, ময়মনসিংহের বন্যাকবলিত এলাকায় বিভিন্ন রোগে মোট ৫৮২ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৮ জনের। চট্টগ্রামে মোট আক্রান্ত হয়েছে ৫০ জন, কিন্তু কেউ মারা […]

Continue Reading

দেশে করোনায় মৃত্যু ১, বেড়েছে শনাক্তের হার

দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৩৫ জনের এই ভাইরাস শনাক্ত হয়েছে। একই সময় করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। ফলে দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩৪ জন এবং শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫৯ হাজার ২০৯ জনে পৌঁছেছে। বুধবার (২২ জুন) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক […]

Continue Reading

২৫ জুন পদ্মসেতু উদ্বোধন হতে যাচ্ছে—সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী

ঢাকা: আগামী ২৫ জুন বহুল কাংখিত পদ্মসেতু উদ্বোধন হতে যাচ্ছে। আজ বুধবার সকাল ১১টায় সাংবাদিক সম্মেলনে এই কথা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বন্যা মোকাবিলায় সরকারের বিভিন্ন পদক্ষেপসহ সার্বিক পরিস্থিতি তুলে ধরছেন। প্রধানমন্ত্রী বলেন, ভয়াবহ বন্যা মোকাবিলায় যথাযথ ব্যবস্থা নিয়েছে সরকার। দুর্গতদের উদ্ধার ও ত্রাণ সহায়তায় কাজ করছে সশস্ত্র বাহিনী ও প্রসাশন। […]

Continue Reading

সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। গতকাল মঙ্গলবার মদিনায় তারা দুজনই মারা যান। এ নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশি হজযাত্রী মৃতের সংখ্যা দাঁড়াল ছয়জনে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। মৃতরা হলেন- রংপুর পীরগাছার মো. আব্দুল জলিল খান (৬২) এবং ঢাকার কোতোয়ালির বিউটি বেগম (৪৭)। তারা দুজনই বেসরকারি […]

Continue Reading

গাজীপুরে ঝুট গুদামে আগুন

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের দেওয়ালিয়াবাড়ি এলাকায় ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে। বুধবার (২২ জুন) ভোর সাড়ে ৪টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. মিরাজুল ইসলাম বলেন, কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ি এলাকায় ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এমন খবর পেয়ে কাশিমপুর ডিবিএল, কালিয়াকৈর ও জয়দেবপুর […]

Continue Reading

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সকাল ১১টায়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২২ জুন) সংবাদ সম্মেলনে করবেন। গত সোমবার (২০ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস উইং জানায়, এদিন সকাল ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস কনফারেন্স করবেন তিনি। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে অনুষ্ঠেয় এ সংবাদ সম্মেলনে আগত অতিথিদের বাধ্যতামূলকভাবে কোভিড নেগেটিভ সনদসহ থাকার অনুরোধ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং। দেশের […]

Continue Reading