রোববার থেকে কলেরার টিকা দেয়া শুরু

কলেরা সংক্রমণ প্রতিরোধে আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে টিকাদান কার্যক্রম। এরই মধ্যে প্রতিটি কেন্দ্রে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল রোববার দুপুরে আইসিডিডিআর’বির সম্মেলন কক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এ কর্মসূচির উদ্বোধন করবেন। স্বাস্থ্য অধিদফতরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ (সিডিসি) সূত্রে জানা গেছে, জাতীয় কলেরা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় ঢাকা শহরের যাত্রাবাড়ী, সবুজবাগ, মিরপুর, মোহাম্মদপুর […]

Continue Reading

করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ১,২৮০. শনাক্তের হার ১৫ দশমিক ০৭ শতাংশ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ২৮০ জনের। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ১৩৮ জন। আর মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৬৩ হাজার ৪৯৩ […]

Continue Reading

পায়ে হেঁটে পদ্মা সেতুমুখি হাজারো মানুষ

ফরিদপুর: প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে পায়ে হেঁটেই রওনা হয়েছেন দক্ষিণাঞ্চলের হাজারো মানুষ। তীব্র যানজটের কারণে প্রখর রোদ উপেক্ষা করে, গাছের পাতা মাথায় নিয়ে কাঠালবাড়িয়ার বাংলাবাজারের দিকে ছুটছেন তারা। রোববার (২৫ জুন) দুপুরে মাদারীপুরের শিবচর হাইওয়ে রোডে সৃষ্টি হয় প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজট। এ জন্য বাস-ট্রাক, পিকআপভ্যান, মাইক্রো-প্রাইভেটকার ছেড়ে পায়ে হেঁটেই জনসভার উদ্দেশে যাত্রা করছেন […]

Continue Reading

কামরাঙ্গীরচরে দু’ গ্রুপের বিরোধ, থামাতে যেয়ে প্রাণ গেল তরুণের

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরে দুই গ্রুপের দ্বন্দ্বে ছুরিকাঘাতে জীবন চৌধুরী (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় রাফি আহমেদ (১৮) ও মো. বিজয় (১৭) দুই তরুণ আহত হয়েছে। শনিবার (২৫ জুন) সকাল ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জীবন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কামরাঙ্গীরচরে সাংবাদিক গলি কলেজ রোডে এ […]

Continue Reading

শিবচর জনসভায় বক্তৃতা করছেন প্রধানমন্ত্রী

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন শেষে শিবচর জনসভায় বক্তৃতা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৫ জুন) দুপুর ১২টা ৫০ মিনিটে তিনি শিবচর জনসভাস্থলে পৌঁছান। এর আগে দুপুর ১২টা ৩৫ মিনিটে শরীয়তপুরের জাজিরা প্রান্তে পৌঁছান শেখ হাসিনা। সেখানে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে উদ্বোধনী ফলক ও ম্যুরাল-২ উন্মোচন করে আবারও মোনাজাত করেন তিনি। ১১টা ৪৭ মিনিটে পদ্মা সেতুর […]

Continue Reading

মুহূর্তেই পদ্মা পাড়ি দিলেন প্রধানমন্ত্রী

ঘড়িতে যখন দুপুর ১২টা, মাওয়া পয়েন্টে টোল পরিশোধের পর উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর সঙ্গে সঙ্গেই খুলে গেল স্বপ্নের দ্বার। পূরণ হলো দক্ষিণাঞ্চলের মানুষের বহু যুগের লালিত স্বপ্ন। উদ্বোধনের পর স্বপ্নের সেতু হয়ে মুহূর্তেই পদ্মা পাড়ি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার […]

Continue Reading

যাত্রা শুরু স্বপ্নের সেতুর

দেশ-বিদেশের সব আলোচনা-সমালোচনা, ষড়যন্ত্র-কূটমন্ত্রের কড়া জবাব দিয়ে সাহস আর জাতীয় গৌরবের প্রতীক পদ্মা বহুমুখী সেতুর শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৫ জুন) ১২টার দিকে ১৬ কোটি বাঙালির স্বপ্ন পূরণ করেন তিনি। পদ্মা সেতুর উদ্বোধনে রচিত হলো বাঙালির আরেক ইতিহাস। রোববার (২৬ জুন) থেকে যান চলাচলের জন্য খুলে দেয়া হবে স্বপ্নের এ সেতু। এর […]

Continue Reading

ঈদের চেয়ে বেশি আনন্দ হচ্ছে: তথ্যমন্ত্রী

পদ্মা সেতু উদ্বোধনের অনুষ্ঠানে এসে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ জানালেন, ঈদের চেয়েও বেশি আনন্দ পাচ্ছেন তিনি। আজ শনিবার সকাল ৯টার দিকে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মুন্সীগঞ্জের মাওয়ায় সমাবেশস্থলে সাংবাদিকদের এ কথা জানান তিনি। তথ্যমন্ত্রী বলেন, ‘ছোটবেলায় ঈদের চাঁদ উঠলে যে আনন্দ হতো, আজ তার চেয়ে বেশি আনন্দ হচ্ছে।’ হাছান মাহমুদ বলেন, ‌‘সমস্ত […]

Continue Reading

পদ্মা সেতুর বাস্তবায়ন অপমানের প্রতিশোধ——প্রধানমন্ত্রী

বহু কাঙ্ক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন করতে সেতুর মাওয়া প্রান্তে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকাল ৯টা ৫৫ মিনিটে তিনি হেলিকপ্টার করে মাওয়া সমাবেশ স্থলে এসে পৌঁছান। সেখানে সুধী সমাবেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী। এরপর তিনি উদ্বোধনী ফলক উন্মোচন করবেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, পদ্মা সেতুর বাস্তবায়ন অপমানের প্রতিশোধ। আজ শনিবার সকাল ১০টায় পদ্মা সেতুর মাওয়া […]

Continue Reading

পদ্ম সেতুর উদ্বোধনী অনুষ্ঠান শুরু

বহু কাঙ্ক্ষিত সেই সেতুর উদ্বোধন করতে সেতুর মাওয়া প্রান্তে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকাল ৯টা ৫৫ মিনিটে তিনি হেলিকপ্টার করে মাওয়া সমাবেশ স্থলে এসে পৌঁছান। তিনি সেখানে প্রথম সুধী সমাবেশে ভাষণ দেবেন। মাওয়া প্রান্তে সুধী সমাবেশে ভাষণ শেষে তিনি উদ্বোধনী ফলক উন্মোচন করবেন। এতে করে খুলে যাবে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৯টি জেলার সঙ্গে […]

Continue Reading

পদ্মা পাড়ে লাখো লাখো মানুষ

সব বাধা জয় করে স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তব। নিজ অর্থে বিশাল এ সেতু বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে বাংলাদেশ। স্বপ্নিল সেই মাহেন্দ্রক্ষণের বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। আজ শনিবার সকালেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন ৬.১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর। আর আগামীকাল রোববার থেকে যানবাহন চালাচলের জন্য খুলে দেওয়া হবে সেতুটি। এদিকে, সেতুর […]

Continue Reading

পুরান ঢাকার বাসায় বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪

রাজধানীর পুরান ঢাকার আগাসাদেক রোড এলাকার একটি বাসায় বিকট বিস্ফোরণে স্বামী, স্ত্রী ও ২ ছেলে-মেয়ে দগ্ধ হয়েছেন। এরা হলেনঃ ইসরাফিল (৬২), তার স্ত্রী সালমা বেগম (৫০), ছেলে ইমরান (৩০) ও মেয়ে শাহজাদী (২৪)। শনিবার (২৫ জুন) ভোর পৌনে ৫টার দিকে পাকিস্তান মাঠের পাশে ৫৬ নম্বর বাড়ির নিচতলায় এ দুর্ঘটনা ঘটে। তাদের চারজনকে উদ্ধার করে শেখ […]

Continue Reading

প্রধানমন্ত্রীকে বরণে পদ্মায় লাল-সবুজের ৮০ নৌকা

নিজস্ব অর্থায়নে করা পদ্মা বহুমুখী সেতু কিছুক্ষণ পর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রমত্তা পদ্মায় লাল-সবুজের ৮০টি নৌকা প্রস্তুত রয়েছে। এরই মধ্যে সেতু উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত জনসভায় আসতে শুরু করেছে মানুষ। বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত এ জনসভা স্থলে আসছেন দলের কর্মী-সমর্থকসহ সাধারণ মানুষ। শনিবার (২৫ জুন) ভোরের আলো ফুটতে না ফুটতেই (পৌনে […]

Continue Reading

আজ স্বপ্নসেতুর পর্দা উঠছে

আজ বহু আক্সক্ষাখিত সেই মাহেন্দ্রক্ষণ! বাংলাদেশের সবচেয়ে বড় স্থাপনা পদ্মা সেতুর উদ্বোধন আজ। যার হাতে পদ্মা সেতুর ভিত্তি প্রস্তর হয়েছে, সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত দিয়েই সেতুটি জনসাধারণের জন্য খুলে দেয়া হচ্ছে। আজ শনিবার সকাল ১০টায় মাওয়া প্রান্তের অনুষ্ঠানস্থলে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোয়া ১০টায় বক্তব্য রাখবেন তিনি। বক্তব্য শেষে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী […]

Continue Reading

গানে গানে মুখরিত পদ্মা সেতুর সভাস্থল

আর মাত্র কয়েক ঘণ্টা পরই উদ্বোধন হতে যাচ্ছে পৃথিবীর দীর্ঘতম সেতুর অন্যতম পদ্মা সেতু। আর এ স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে কাঠের তৈরি বাহারি রঙের এক নৌকা। তিন চাকার ওই নৌকায় বসে ৩০ মাঝি মাল্লা গান গেয়ে ও নেচে মাতিয়ে রেখেছেন মাদারীপুরের বাংলাবাজার ঘাটের পদ্মা সেতুর উদ্বোধন স্থল। এ সময় শতশত […]

Continue Reading

প্রস্তাবিত বাজেট তদবিরের: ডা. জাফরুল্লাহ

প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেটকে তদবিরের বাজেট বলে আখ্যায়িত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। শুক্রবার (২৪ জুন) মুভমেন্ট ফর ওয়ার্ল্ড এডুকেশন রাইটস আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২২-২৩: স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক পর্যালোচনা’ শীর্ষক ওয়েবিনার সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডা. জাফরুল্লাহ বলেন, যারা বিভিন্ন ধরনের তদবির করেছে তাদের জন্য বাজেট […]

Continue Reading

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা

সব বাধা জয় করে স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তব। নিজ অর্থে বিশাল এ সেতু বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে বাংলাদেশ। স্বপ্নিল সেই মাহেন্দ্রক্ষণের বাকি আর মাত্র ১২ ঘণ্টা। শনিবার সকালেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন ৬.১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর। যার মধ্য দিয়ে অবসান হবে দীর্ঘ প্রতীক্ষার। উন্মোচন হবে নতুন সম্ভাবনার দ্বার। এদিকে সেতুটির […]

Continue Reading

বন্যায় মৃত বেড়ে ৭৩, সবচেয়ে বেশি সিলেটে

দেশের বন্যাকবলিত জেলাগুলোতে নানা রোগে আক্রান্ত হয়ে এবং কিছু দুর্ঘটনায় সারা দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ জনে। এর মধ্যে শুধু পানিতে ডুবেই ৪৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। গত ১৭ মে থেকে আজ শুক্রবার (২৪ জুন) পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে বলে জানিয়েছে বন্যাসম্পর্কিত তথ্যে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম। […]

Continue Reading

ডেঙ্গু আক্রান্ত আরও ২১ রোগী হাসপাতালে ভর্তি

দেশজুড়ে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১১০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে এই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। শুক্রবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও […]

Continue Reading

‘পদ্মা সেতু’ উদ্বোধন উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী

পদ্মা সেতু বাস্তবায়ন বিশ্ব দরবারে দেশ ও জনগণকে আত্মবিশ্বাসের সাথে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস এনে দিয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। স্বপ্নের ‘পদ্মা সেতু’ উদ্বোধন উপলক্ষ্যে শুক্রবার (২৪ জুন) দেয়া এক বাণীতে তিনি এ মন্তব্য করেন। শনিবার (২৫ জুন) পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। […]

Continue Reading

দেশে করোনা রোগী বাড়লেও শনাক্তের হার কমেছে

দেশে সবশেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত বাড়লেও শনাক্তের হার কমেছে। এ সময় ১ হাজার ৬৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার কমে দাঁড়িয়েছে ১২.১৮ শতাংশে। একই সময় করোনায় কেউ মারা যায়নি। শুক্রবার (২৪ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চলতি মাসের শুরুর দিকে করোনা বাড়তে থাকে। সবশেষ শুক্রবার এক লাফে […]

Continue Reading

পদ্মা সেতু ব্যবহারকারীদের বিধিনিষেধ

পদ্মা সেতুর নিরাপত্তা ও স্থায়িত্ব রক্ষার্থে ব্যবহারকারীদের জন্য কিছু বিধিনিষেধ ও নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশে সেতু কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৩ জুন) রাতে গণবিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (২৫ জুন) জাতির স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ২৬ জুন ভোর ৬টা থেকে সরকার নির্ধারিত টোল দিয়ে সেতু পারাপার হওয়া […]

Continue Reading

বোরকা পরে বাড়িতে ঢুকে তিনজনকে কুপিয়ে হত্যা

শেরপুর: শেরপুরের শ্রীবরদী উপজেলায় বোরকা পরে বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালিয়ে মা ও মেয়েসহ তিন জনকে কুপিয়ে হত্যা করেছে এক দুর্বৃত্ত। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। বৃহস্পতিবার (২৩ জুন) রাত ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে। নিহত তিন হলেন- শেফালী বেগম, তার মেয়ে মনিরা বেগম ও মাহমুদ গাজী। আর আহতরা হলেন শেফালীর স্বামী […]

Continue Reading

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ১০০ টাকার স্মারক নোট

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ১০০ টাকা মূল্যমানের নতুন স্মারক নোট মুদ্রণ করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৩ জুন) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী রোববার (২৬ জুন) থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরে অন্যান্য শাখা অফিসে এই নোট পাওয়া যাবে। গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত ১৪৬ মিমি×৬৩ মিমি পরিমাপের এ স্মারক […]

Continue Reading

পদ্মা সেতুর উদ্বোধন: আরও ১৫ সেতুর টোল মওকুফ

এক দিন পরই খুলছে স্বপ্নের পদ্মা সেতুর দ্বার। দুই পাড়ে এখন সাজ সাজ রব। শনিবার (২৫ জুন) পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান ঘিরে আশপাশের এলাকায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। অনুষ্ঠানে যোগ দিতে আসা অতিথিদের যাতায়াত যানজটমুক্ত করতে এদিন খুলনা, বরিশাল ও গোপালগঞ্জের আরও ১৫টি সেতুর টোল মওকুফ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) এক প্রজ্ঞাপনে এ […]

Continue Reading