শিগগিরই মাঠে গড়াচ্ছে টি-টেন লিগের দ্বিতীয় আসর

আবারও মাঠে গড়াতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে নবীন ও সংক্ষিপ্ততম ফরম্যাটের খেলা টি-টেন লিগ। দ্বিতীয় মৌসুমে দু’টি নতুন দল যুক্ত হচ্ছে। গতবারের চেয়ে এবার দল বাড়ানোর পাশাপাশি ৪ দিনের বদলে ১০ দিনে খেলা শেষ করার সিদ্ধান্ত হয়েছে। মূলত ভেন্যু জটিলতার কারণের তড়িঘড়ি করে মাঠে গড়াচ্ছে এবারের আসর। আসন্ন টি-টেন লিগে নতুন দল দু’টি হলো- পাকিস্তানের ‘করাচিয়ান্স’ […]

Continue Reading

এবার ‘কুকুর’ পালতে বউকে বাদ

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ও রাজনীতিবিদ ইমরান খানকে ছেড়ে চলে গেছেন তার তৃতীয় স্ত্রী বুশরা মানেকা। টাইমস অব ইসলামাবাদ এই খবর জানিয়ে বলছে, দুজনের মধ্যে ঝগড়ার একপর্যায়ে ক্ষুব্ধ বুশরা এই পদক্ষেপ নেন। পত্রিকাটির দাবি, বিয়ের অনেক আগ থেকেই ইমরান খান বাড়িতে কুকুর পোষত। বিয়ের আগে বুশরা জানিয়ে দিয়েছেন, তাকে বিয়ে করলে কুকুর ‘শেরুকে’ পোষা যাবে না। […]

Continue Reading

কঠিন দিনে সাকিব ভাইয়ের জন্য গর্ব হচ্ছে : মুস্তাফিজ

চলতি আইপিএলে তারকাবহুল মুম্বাই ইন্ডিয়ানস যেন জিততে ভুলে গেছে। নিয়মিতই মাঠে নামলেও ধারাবাহিকভাবে আলো ছড়াতে পারছেন না ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। অন্যদিকে দুই আর তিন নম্বরে আপডাউন করছে সাকিবের সানরাইজার্স হায়দরাবাদ। গতরাতে দুদলের মুখোমুখিতে মুম্বাই হুড়মুড় করে ভেঙে পড়ল। তবুও ‘প্রতিপক্ষ’ সাকিবের জন্য গর্বই হচ্ছে মুস্তাফিজের। মঙ্গলবারের ম্যাচে মুম্বাই অধিনায়ক রোহিত শর্মাকে স্লিপে শিখর ধাওয়ানের […]

Continue Reading

নজিরবিহীন! আইপিএলের জন্য বদলে গেল বিশ্বকাপের সূচি!

আইসিসি ‘তিন মোড়ল’ নীতি বাতিল করলেও ক্রিকেটবিশ্বে ভারতের প্রভাব ঠিক আগের মতোই আছে। এবার দেশটির ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের জন্য বদলে যাচ্ছে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সূচি! ঘরোয়া ক্রিকেট আসরের জন্য বিশ্বকাপ সূচিতে পরিবর্তন আনার ঘটনা ইতিহাসে নজিরবিহীন। ২ জুন ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার বিশ্বকাপের ম্যাচটি পিছিয়ে নেওয়া হয়েছে ২ দিন। অর্থাৎ ম্যাচটি এখন মাঠে গড়াবে […]

Continue Reading

মিনিটে ২৫ লাখ টাকা আয় করেন মেসি?

গত এক দশ ধরে চলছে ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসির মধ্যে লড়াই। দলগত অর্জন কিংবা ব্যক্তিগত রেকর্ড সবকিছুতেই পরস্পরকে ছাড়িয়ে যাওয়ার ক্লান্তিহীন দ্বৈরথ দু’জনের মাঝে। তবে আয়ের দিক দিয়ে পর্তুগিজ তারকার চেয়ে সব সময়ই পিছিয়ে ছিলেন লাতিন জাদুর ফুটবলার মেসি। এবার এই দিকটায় রোনালদোকে পেছনে ফেললেন ৩০ বছর বয়সী এ আর্জেন্টাইন। ফ্রান্সের একটি ফুটবল ম্যাগাজিন […]

Continue Reading

টি-টোয়েন্টিতে সাকিবের ৩০০!

ইতিহাসটা আরো আগেই হয়ে যেতে পারতো। কিন্তু আগের দুই ম্যাচে তা আর হলো না। অবশেষে রোহিত শর্মাকে আউট করেই এলো আরাধ্য মুহূর্ত, টি-টোয়েন্টি ইতিহাসের মাত্র দ্বিতীয় বোলার হিসেবে ৩০০ উইকেট ও ৪০০০ রানের ডাবল হয়ে গেল সাকিবের। গতকাল মঙ্গলবার আইপিএলের চলতি আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সানরাইর্জাস হায়দরাবাদের হয়ে এমন রের্কড গড়েন বিশ্বসেরা এ অলরাউন্ডার। বিশ্বে […]

Continue Reading

ইকোনমি রেটে আবারও সবার সেরা বোলার মোস্তাফিজ

মঙ্গলবার ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। গত বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স এই মৌসুমে শুরু থেকেই অফ কালার। এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে মুম্বইয়ের জয় মাত্র একটিতে। চারটি ম্যাচেই হারতে হয়েছে গত বারের চ্যাম্পিয়নদের। ৫ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলের সপ্তম স্থানে আছে রোহিত শর্মার দল। আর আজকের ম্যাচে […]

Continue Reading

২০১৯ বিশ্বকাপ শুরু ৩০ মে

ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চ বিশ্বকাপ। আর আগামী ২০১৯ সালের বিশ্বকাপের আসর বসবে ইংল্যান্ডে। অংশগ্রহণ করবে সব মিলিয়ে ১০টি দল। দিনক্ষণও চূড়ান্ত করেছে বিশ্ব ক্রিকেট সংস্থা আইসিসি। মঙ্গলবার কলকাতায় অনুষ্ঠিত আইসিসির সভায় ১২তম বিশকাপ আসরের শুরু ও শেষের দিন ঘোষনা হয়। আগামী বছরের ৩০ মে শুরু হয়ে ফাইনাল গড়াবে ১৪ জুলাই। ১০ দলের বিশ্ব আসরে ২০১৭ […]

Continue Reading

রাতে মাঠে নামছে রিয়াল-বায়ার্ন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে হাইভোল্টেজ ম্যাচে আজ রাতে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদ। জার্মানির মিউনিখে সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচটি বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শুরু হবে। সনি টেন টু সরাসরি ম্যাচটি দেখাবে। চ্যাম্পিয়ন্স লীগে এটা দু’দলের ২৪তম সাক্ষাৎ। এর মধ্যে সমান ১১টি ম্যাচেই জয় রয়েছে দু’দলের। বাকি দুই ম্যাচ ড্র হয়। তবে সর্বশেষ […]

Continue Reading

মোস্তাফিজদের বিপক্ষে একাদশে অনিশ্চিত সাকিব

বাংলাদেশি দর্শকদের আইপিএলে দেখার অনেকটা মূল কারণ দেশের দুই তারকা সাকিব ও মোস্তাফিজ। আইপিএলের এবারের আসরে সাকিব খেলছেন হায়দরাবাদ আর মোস্তাফিজ খেলছেন মুম্বাইয়ের। দেশের দুই সেরা তারকাদের দুই দল আজ মাঠে নামছে একে অপরের প্রতিপক্ষ হয়ে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮.৩০ টায়। তবে আজকের ম্যাচে মোস্তাফিজকদের বিপক্ষে একাদশে নাও দেখা যেতে পারে টাইগারদের […]

Continue Reading

রোনালদোকে থামাতে হলে…

খুব স্বাভাবিকভাবেই চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বড় দুশ্চিন্তা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে। ম্যাচ জিততে হলে রিয়াল মাদ্রিদের এই পর্তুগিজ সুপারস্টারকে থামাতেই হবে। কিন্তু বেড়ালের গলায় ঘণ্টা পরানোটাই যে কঠিন। এই কঠিনতম কাজ সম্পন্ন করার একটি উপায় বের করেছেন বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার জোরোমে বোয়াটেং। তার মতে, দলবদ্ধ প্রতিরোধেই থামানো সম্ভব সিআর সেভেনকে। বায়ার্নের বিপক্ষে […]

Continue Reading

৫-০ গোলে জিতে ম্যানসিটির আধিপত্য প্রমাণ

ইংলিশ প্রিমিয়ার লিগে সোয়ানসি সিটিকে ৫-০ গোলে হারিয়ে গোল উৎসব করেছে পেপ গার্দিওলার শিষ্যরা। পুরো ম্যাচে আধিপত্য ধরে রেখে রোববার ইতিহাদ স্টেডিয়ামে পয়েন্ট তালিকার নিচের দিকের দলটিকে হারায় ম্যানসিটি। গ্যাব্রিয়েল হেসুসের একাদশে অভিষেক হয়েছিল। আর তার বানিয়ে দেওয়া বলেই ১৭ মিনিটে ম্যানসিটিকে এগিয়ে দেন কেভিন ডি ব্রুইন। চার মিনিট পরেই ডেভিড সিলভা ব্যবধান দ্বিগুণ করেন। […]

Continue Reading

লোহাগাড়ায় শেখ রাসেল স্মৃতি সংসদ স্বাধীনতা ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

এম,এস মিনহাজ, লোহাগাড়া: জমকাল আয়োজনের মধ্যদিয়ে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দর্জি পাড়া শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত স্বাধীনতা ফুটবল টুর্নামেন্ট’১৮ এর শুভ উদ্বোধন হয়েছে। লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব মাহমুদুল হক এর সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ ফোরকান উল্লাহ চৌধুরী। খেলার উদ্বোধক ছিলেন হক […]

Continue Reading

কুড়িগ্রাম জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

কুড়িগ্রাম: জমকা‌লো আয়োজনের মধ্যে দি‌য়ে অনুষ্ঠিত হলো কুড়িগ্রাম জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৮। শনিবার (২১ এপ্রিল) বিকেল ৪টায় কু‌ড়িগ্রাম পুলিশ লাইনস মাঠে আয়োজিত প্রতিযোগিতাটি উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের পুনাক সভাপতি শারমিন আক্তার খান। এতে আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও […]

Continue Reading

গেইলের ব্যাটে এবারের আইপিএলের প্রথম সেঞ্চুরি

তার মতো একজন ব্যাটসম্যানকে প্রথম দুই ম্যাচ বসিয়ে রেখেছিল কিংস ইলেভেন পাঞ্জাব। ক্রিস গেইলকে মূল্য না দিয়ে যে কী ভুল করেছে, সেটা নিশ্চয়ই এখন বুঝতে পারছে প্রীতি জিনতার দল। সুযোগ পেয়ে এবারের প্রথম ম্যাচেই ৩৩ বলে ৬৩ রানের ইনিংস খেলেছিলেন। দ্বিতীয় ম্যাচে এসে তো সেঞ্চুরিও তুলে নিলেন ক্যারিবীয় ব্যাটিং দানব। সেঞ্চুরিটাও যেনতেনভাবে তুলে নেননি। তুলেছেন […]

Continue Reading

অবশেষে জানা গেলো সাকিবের প্রিয় নায়িকা নাম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠ মাতাচ্ছেন সাকিব আল হাসান। প্রথম তিন ম্যাচে জয় পেয়ে একাদশতম আসরের পয়েন্ট টেবিলের চূড়ায় অবস্থান করছে তার দল। নিজেদের চতুর্থ ম্যাচে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক। বর্তমান অরেঞ্জ আর্মির সঙ্গে চন্ডিগড়ের মোহালিতে অবস্থান করছেন […]

Continue Reading

বিসিবির চুক্তিতে নেই সৌম্য-তাসকিন-সাব্বির

ক্রিকেটারদের বেতন বাড়ছে। কয়েকদিন আগে এমন একটি খবর বের হয়েছিল। তারপর থেকেই গুঞ্জন ছিল চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা কমিয়ে আনা হচ্ছে ২ জন। এরপর শোনা গেলো, ৪ জনকে বাদ দেয়া হচ্ছে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে। ১৬ থেকে নামিয়ে সংখ্যাটা করা হচ্ছে ১২ জনে; কিন্তু গুঞ্জনের এটাও ঠিক হলো না। মোট ৬ জনকে বাদ দেয়া হয়েছে বিসিবির […]

Continue Reading

৪০ গুন বেশি দামে বিশ্বকাপের টিকিট বিক্রি!

আর ৫৮ দিন পরই রাশিয়ায় শুরু হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ। এর মধ্যেই নিশ্চিত হয়ে গেছে ৩২ দল। আগামী ১৪ই জুন স্বাগতিক রাশিয়া ও সৌদি আরবের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ২০১৮’র ফুটবল বিশ্বকাপ। আর গত বছরের সেপ্টেম্বর থেকেই শুরু হয়ে গেছে টিকিট বিক্রি। আর এ দায়িত্ব একমাত্র আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা)। কিন্তু তৃতীয় পক্ষ […]

Continue Reading

প্রথম জয় পেল মুস্তাফিজের মুম্বাই ইন্ডিয়ান্স

এবারের টুর্নামেন্টে এর আগে জিততে জিততেও জেতা হয় নি মুম্বাই ইন্ডিয়ান্সের। কিন্তু আজ আর কোনো ভুল হলো না। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৪৬ রানের বড় ব্যবধানে হারিয়ে এবারের আসরে প্রথম জয় তুলে নিল মুস্তাফিজের দল মুম্বাই ইন্ডিয়ান্স। ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে মুম্বাই ইন্ডিয়ান্সকে ব্যাট করতে পাঠিয়েছিলেন বিরাট কোহলি। মুম্বাই অধিনায়ক রোহিত শর্মার ৫২ বল ৯৪ রানের […]

Continue Reading

নতুন কাটার চর্চা করছেন মোস্তাফিজ

আইপিএলের চলতি আসরে এখনো জয়ের দেখা পায়নি মুম্বাই ইন্ডিয়ান্স। তবে দলটির হয়ে প্রথমবারের মত মাঠে নেমে নিজেকে মেলে ধরেছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। তিন ম্যাচে সাজঘরে ফিরিয়েছেন পাঁচ ব্যাটসম্যানকে। নতুন কোচের অধীনে শিখছেন বোলিংয়ের নতুন কৌশল। এমনটাই জানিয়েছেন টাইগার এই পেসার। মূলত: নতুন কাটার চর্চা করছেন মোস্তাফিজ! আইপিএলে মোস্তাফিজের শুরুটা হয়েছিল দুর্দান্ত। প্রথম আসরেই নির্বাচিত […]

Continue Reading

শীর্ষে সাকিব আর তলানীতে মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে এখন পর্যন্ত প্রতিটি দলই তিনটি করে ম্যাচ খেলেছেন। আর এই তিনটি ম্যাচের মধ্যেই তিন ম্যাচে জয় পেয়েছে একমাত্র সাকিব আল হাসানের দল সানরাইজ হায়দ্রাবাদ। প্রথম তিন ম্যাচে তারা মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রায়র্ডাসের মতো দলকে হারিয়েছে। তবে মুদ্রার অন্য পিঠে রয়েছে মুস্তাফিজুর রহমানের দল মুম্বাই ইন্ডিয়ান্স। এবারের আসরে হট ফেবারিট হলেও […]

Continue Reading

আইপিএলে এসে লালসার শিকার বিদেশি চিয়ার লেডিরা!

আইপিএলে চার-ছক্কার বৃষ্টির মাঝে গ্যালারিতে চলে চিয়ার লেডিদের কোমর দোলানো। কোহলি, ডিভিলিয়ার্স, গেইল, গম্ভীর, স্টার্ক, সাকিবরা যখন ব্যাট-বল হাতে সবুজ মাঠ শাসন করেন, তখন অবিশ্রান্তভাবে সাজানো উন্মুক্ত প্ল্যাটফর্মে নিজেদের কাজ করে যান তারা। আইপিএল নামক মোহময়ী ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসাডর এই চিয়ার লিডাররাই। তাদেরকে পণ্য হিসেবে উপস্থাপন করা হয়। বিনিময়ে টাকা যায় আয়োজকদের পকেটে। কিন্তু ইউরোপ, […]

Continue Reading

খেলা চলাকালীন স্টেডিয়ামে বিস্ফোরণ, বহু হতাহত

সোমালিয়ায় দুটি ক্লাবের মধ্যে ফুটবল ম্যাচ চলাকালে স্টেডিয়ামে ভয়াবহ বিস্ফোরণে পাঁচজন নিহত ও বহু ব্যক্তি আহত হয়েছেন। তাদের প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবারের এ ঘটনায় হতাহত সবাই দর্শক বলে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। এ বিস্ফোরণের দায় স্বীকার করেছে আল কায়েদা সমর্থিত অল-সাবাব জঙ্গি সংগঠন। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমালিয়ায় স্যান্ডি স্ট্যাডিয়ামের ভেতর বোমাটি আগে থেকেই লুকিয়ে রাখা […]

Continue Reading

কে সেরা? সেই প্রশ্নের জবাবেই আইপিএলে আজ ঝড় তুলবেন সাকিব-মুস্তাফিজ!

বাংলাদেশের দুই জনপ্রিয় তারকা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও দেশসেরা কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আজকের লড়াইয়ে যে অগণিত বাংলাদেশিরও চোখ থাকছে, সেটা অনুমেয়ই। আইপিএলের মঞ্চে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ঘরের মাঠে সাকিব আল হাসান যে আজ রাতে মাঠে নামছেন মুস্তাফিজুর রহমানের দল মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে। তাই আইপিএলের ম্যাচ ছাপিয়ে সেটা ‘বাংলাদেশের […]

Continue Reading

এবার এশিয়া কাপ হবে আরব আমিরাতে

চলতি বছরে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপের ভেন্যু নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্তে আসলো এশিয়ান ক্রিকেট কাউন্সিল-এসিসি। ভারতে হবার কথা থাকলেও শেষ পর্যন্ত টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে এসিসি। আগামী ১৩ থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে। মূলত, ভারত এবং পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে ভারত থেকে টুর্নামেন্টটি সরিয়ে নেয়া হলো। […]

Continue Reading