এক লাফে ৩০ টাকা বাড়ল টিসিবির চিনির দাম

ভর্তুকি মূল্যের চিনির দাম এক লাফে কেজিতে ৩০ টাকা বাড়িয়েছে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ফলে চিনির নতুন দর নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১০০ টাকা। এর আগে টিসিবিতে চিনির সর্বোচ্চ দর ছিল ৭০ টাকা। বুধবার (৬ মার্চ) টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে চিনির দর বাড়ানোর বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, নিম্নআয়ের এক […]

Continue Reading

বগুড়ায় হত্যাচেষ্টা মামলায় ১২ জনের জেল-জরিমানা

হাবিবুর রহমান (হাবিব): বগুড়ায় সাবেক পৌর যুবলীগ নেতা চকসূত্রাপুরের সোহাগ সরকারকে হত্যা চেষ্টা মামলায় ১৫ বছরের দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে চার্জশিটভুক্ত ১২ জন আসামীকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানার আদেশ দিয়েছে ২য় যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত। সর্বোচ্চ ৭ বছর ও সর্বনিম্ন ৩ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ ছাড়াও আসামীদের জরিমানাও করেন আদালত। মঙ্গলবার বিকেলে […]

Continue Reading

শেরপুরে খুন হওয়া ইউনিয়ন বিএনপি নেতার পরিবারকে দেখতে রুহুল কবির রিজভী

মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার শেরপুরের বিশালপুরে পালিয়ে থাকা অবস্থায় খুন হওয়া ইউনিয়ন বিএনপি নেতা মরহুম আব্দুল মতিন এর পরিবারকে দেখতে আসেন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী।সোমবার, ৪ মার্চ/২৪, সকাল ৯ ঘটিকায় উপজেলার বিশালপুর ইউনিয়নের মান্দাইল গ্রামে খুন হওয়া বিএনপি নেতা মরহুম আব্দুল মতিনের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাত করেন বিএনপির […]

Continue Reading

আড়াই ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চট্টগ্রামের চিনি মিলের আগুন

চট্টগ্রামের কর্ণফুলীতে একটি চিনি মিলে লাগা আগুন ভয়াবহ রূপ ধারণ করেছে। আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। আড়াই ঘণ্টা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সোমবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে ওই মিলে আগুনের সূত্রপাত হয়। প্রতিবেদনটি লেখা পর্যন্ত আগুন জ্বলছিল। ওই মিলের কর্মকর্তারা বলছেন, চিনির মিলের ছয়টি গোডাউনের মধ্যে একটিতে আগুনের […]

Continue Reading

ইভিএম নিয়ে অনেকেই বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করছেন – মেয়র প্রার্থী টিটু

সামদানি হোসেন বাপ্পী ময়মনসিংহ। আমরা যেটি বলেছি নির্বাচন কমিশনকে, যেহেতু পাঁচ বছর পর পর ইভিএম পদ্ধতিতে নির্বাচন হয়। বিশেষ করে আমাদের প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে এটি যেন আরো স্পষ্টভাবে তুলে ধরার ব্যবস্থা করা হয়, এটি আমি তাদের প্রতি অনুরোধ রাখছি। আমি ব্যক্তিগতভাবে সেদিনও বলেছি যে ইভিএম নিয়ে আমার কোন সংশয় নেই। এটি একটি সুষ্ঠু প্রক্রিয়ায় […]

Continue Reading

দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর ব্যবসায়ী স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশী প্রবাসী ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (৩ মার্চ) রাতে আফ্রিকার জোহানের্সবাগ স্টেটে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর মানিকপুর গ্রামের ইসলাম পাটোয়ারী বাড়ির মো: হোসেন ভূঞার ছেলে মো: মহিন ভূঞা (৩২) এবং একই উপজেলার কেশারপাড় ইউনিয়নেরে জমাদার […]

Continue Reading

রাজধানীজুড়ে রেস্টুরেন্টে পুলিশের অভিযান, আটক ২৫

রাজধানীজুড়ে রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গুলশান, ধানমন্ডি, মিরপুর, উত্তরা ও বসুন্ধরা এলাকায় অর্ধশত রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নানা অনিয়মের অভিযোগে ২৫ জনকে আটক করা হয়। রোববার (৩ মার্চ) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত পৃথকভাবে চলে এসব অভিযান। ডিএমপি সূত্রে জানা যায়, মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে এ অভিযান পরিচালনা […]

Continue Reading

ধুনটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙ্গে চুরি

হাবিবুর রহমান (হাবিব) , ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলার চৈতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। এঘটনায় রবিবার ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগসূত্রে জানাগেছে, রবিবার সকালে ধুনট সদর ইউনিয়নের চৈতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস […]

Continue Reading

অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিকে অভিযান জোরদার হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালগুলোতে অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে আমরা সারা দেশেই অভিযান পরিচালনা করছি। এক্ষেত্রে আজকের ডিসি সম্মেলনে অভিযানগুলোতে ডিসিদের সহযোগিতা চাওয়া হয়েছে। রোববার (৩ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে বক্তব্য […]

Continue Reading

বগুড়ায় শেষ হলো লেখক ও পাঠকের মিলনমেলা

মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি ঃ বই প্রেমী পাঠক ও লেখকের এক মিলনমেলার নাম বইমেলা। প্রিয় লেখকের বই সংগ্রহ করার জন্য বছরব্যাপী পাঠকদের অপেক্ষার অবসান হয় এ মেলায়। বইপোকা, লেখক এবং প্রকাশকদের অনুভূতি গুলোর সংমিশ্রণে বইমেলায় সৃষ্টি হয় এক অনন্য নজির।বগুড়াও এর ব্যতিক্রম নয়। বগুড়া সম্মিলিতে সাংস্কৃতিক জোটের আয়োজনে প্রতিবছরের মতো এবারও শহরের শহীদ […]

Continue Reading

এখনো জ্বলছে সীমান্তের ওপারের রাখাইনের গ্রাম

বাংলাদেশ সীমান্ত লাগোয়া মিয়ানমারের গ্রামগুলোতে আগুন জ্বলছে। এই গ্রামগুলোর অবস্থান সীমান্ত নদী নাফের তীরঘেঁষা এবং মিয়ানমারের সীমান্ত শহর মংডুর ৩ থেকে ১০ মাইলের মধ্যে। গতকাল শুক্রবার সারাদিনই জ্বলে আগুন, অব্যাহত থাকে আজ শনিবারও। টেকনাফ সীমান্তে নাফ নদীর ওপারে মিয়ানমারের অভ্যন্তর থেকে কালো ধোঁয়া দেখেছেন সীমান্তের বাসিন্দারা। সেইসাথে আবারো তীব্র বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ ভেসে আসছে। […]

Continue Reading

বিদ্যুতের দাম বাড়ায় মাসে বাড়তি কত টাকা গুণতে হবে?

বাংলাদেশে এক বছরের মাথায় আবারো বিদ্যুতের দাম বাড়ালো সরকার। এ দফায় গ্রাহক পর্যায়ে ইউনিটপ্রতি সর্বনিম্ন ২৮ পয়সা থেকে সর্বোচ্চ এক টাকা ৩৫ পয়সা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। অর্থাৎ প্রতি ইউনিটে গড়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে সাড়ে ৮ শতাংশ। গত মাস, অর্থাৎ পহেলা ফেব্রুয়ারি থেকে নতুন এই দাম কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছে সরকার। বৃহস্পতিবার এ […]

Continue Reading

সীমান্তে ফের বিস্ফোরণের শব্দ, বিমান থেকে গুলিবর্ষণ

সীমান্তের ওপারে আবারো বিস্ফোরণের বিকট শব্দের পাশাপাশি বিমান থেকেও চলছে গোলাবর্ষণ। এতে সীমান্তের বাসিন্দাদের মাঝে উদ্বেগের সৃষ্টি হয়েছে। মিয়ানমারের অভ্যন্তরে চলমান সঙ্ঘাতের জের ধরে সোমবার বিকেল ৪টার পর থেকে আর কোনো বিকট বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা যায়নি। কিন্তু তিনদিন শান্ত থাকার পর কক্সবাজারে টেকনাফ উপজেলার হ্নীলা ও হোয়াইক্যংয়ে বৃহস্পতিবার ভোর থেকে দুপুর আড়াইটা ও […]

Continue Reading

বগুড়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি: যৌতুকের দাবিতে বগুড়া জেলার শেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।বুধবার,২৮ ফেব্রুয়ারী /২৪, দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর এই রায় দেন।দণ্ডিত ব্যক্তির নাম […]

Continue Reading

ধুনটে যমজ ভাইসহ ৫ জনকে আর্থিক সহায়তা প্রদান

হাবিবর রহমান, ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার ধুনটে মেডিকেলে চান্স পাওয়া তিন যমজ ভাই সহ ৫ জনকে ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার, ২৮ ফেব্রুয়ারী/২৪, দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে তাদেরকে এই সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আশিক খান।তন্মধ্যে মেডিকেলে চান্স পাওয়া বথুয়াবাড়ি গ্রামের দরিদ্র […]

Continue Reading

ক্যালেন্ডারের উপহার : ৩৬৬ দিনের ২৯ ফেব্রুয়ারি আজ

চার বছর পর আবার ২০২৪ সালটি ৩৬৬ দিনের। প্রতি চার বছর পর ক্যালেন্ডার একটি বাড়তি দিন উপহার দেয়। সব সময় যেখানে ২৮ দিনে ফেব্রুয়ারি মাস হয়, সেখানে ৩৬৫ দিনে হয় বছর। কিন্তু চার বছর পর পর ফেব্রুয়ারি মাসটি হয়ে যায় ২৯ দিনে। এই ঘটনাকে অধিবর্ষ বা লিপ ইয়ার বলা হয়। ২০২৪ এমন একটি লিপ ইয়ার […]

Continue Reading

রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

এবার রমজানে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য রমজান মাসের অফিসের এ সময়সূচি নির্ধারণ করে দিয়েছে মন্ত্রিসভা। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার […]

Continue Reading

ছবি তোলার কথা বলে ডেকে নিয়ে কলেজছাত্রকে হত্যা

চট্টগ্রামের চান্দগাঁওয়ের অনন্যা আবাসিকে কলেজছাত্র শাওন বড়ুয়া খুনের রহস্য উদঘাটন করেছে পুলিশ। একইসঙ্গে খুনের ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হলেন, মো. ইমতিয়াজ আলম মুরাদ, আশহাদুল ইসলাম ইমন, মো. তৌহিদুল আলম, মো. বাহার ও মো. আলমগীর। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে আড়াইটার দিকে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ। সংবাদ সম্মেলনে চট্টগ্রাম […]

Continue Reading

ধুনটে সাড়ে ৬ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

হাবিবুর রহমান, ধুনট(বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলার ধুনটে অভিযান চালিয়ে সাড়ে ৬ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবা (২৭ফেব্রুয়ারী) গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের শাকদহ পূর্বপাড়া এলাকার মৃত চাঁন শেখের ছেলে খোরশেদ আলম শেখ (৫০) ও জালশুকা গ্রামের মৃত আমজাদ […]

Continue Reading

শেরপুরে স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি ঃ জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে বগুড়া জেলার শেরপুরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে এ উপলক্ষ্যে এক র‌্যালী বের হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সুমন জিহাদী। বক্তব্য […]

Continue Reading

বগুড়া-নাটোর মহাসড়কে তিন চাকার যান বন্ধে কঠোর অবস্থানে হাইওয়ে পুলিশ

মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি ঃ বগুড়া-নাটোর মহাসড়কে তিন চাকার অবৈধ যানবাহন চলাচল বন্ধ করতে কঠোর অবস্থানে রয়েছে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ। তিন চাকার এসব অবৈধ যানবাহন ইজিবাইক, সিএনজি চালিত অটোরিকশা, টমটম, ভটভটি, করিমন, নছিমন, লেগুনাসহ তিন চাকার অবৈধ যানবাহন মহাসড়কে চলাচল নিষিদ্ধ করেছে হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল বন্ধে […]

Continue Reading

শেরপুরে ঐতিহাসিক মা ভবানীর মন্দিরে মাঘী পূর্ণিমা উৎসব উদযাপন

মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি ঃ বগুড়া জেলার শেরপুর উপজেলার ঐতিহাসিক মা ভবানীর মন্দিরে গত শনিবার, ২৪ ফেব্রুয়ারি/২৪, মাঘী পূর্ণিমা উৎসব উদযাপিত হয়েছে।দিনটিকে ঘিরে উপমহাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের ৫১টি পীঠস্থানের অন্যতম এই মন্দির প্রাঙণে হাজার হাজার পূণ্যার্থীর সমাগম ঘটে। সেইসঙ্গে অতীত জীবনের পাপ মোচনসহ পূন্যলাভের আশায় মা ভবানীর মন্দির সংলগ্ন শাঁখারী পুকুরে স্নান উৎসবে মেতে […]

Continue Reading

ফের টেকনাফ সীমান্তে গোলাগুলির শব্দ

কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীর ওপারে মিয়ানমার থেকে ফের গোলাগুলির শব্দ ভেসে আসছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা ২৫ মিনিট থেকে হোয়াইক্ষ্যং উনছিপ্রাং সীমান্ত এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে টানা মর্টারশেল ও গোলাগুলির বিকট শব্দ শোনা যাচ্ছে। কয়েকদিন ধরে টেকনাফ উপজেলার সীমান্তে কোনো ধরনের গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়নি। তবে আজ সকাল ১০টা থেকে মর্টারশেলের বিস্ফোরণের […]

Continue Reading

শবে বরাতে রাসূল সা: যে আমল করতেন

মুহাম্মাদ মিযানুর রহমান শাবান মাস মুমিনের আমলের মাস, শাবান মাস মুমিনের আনন্দের মাস, খুশির মাস। আর শাবান মাসের ১৪ তারিখের রাত মুসলমানদের অন্যতম একটি রাত। ভারতীয় উপমহাদেশসহ পৃথিবীর অনেক দেশে এ রাত শবে বরাত নামে পরিচিত। হাদিসের ভাষায় এ রাতকে ‘নিসফ শাবান’ বা শাবান মাসের মধ্যরাত বলা হয়। এ রাতের ফজিলত সম্পর্কে হাদিস শরিফে বিবৃত […]

Continue Reading

প্রবাসীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশীদার’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে দেশের উন্নয়নে যে ভূমিকা রাখছেন তা অতুলনীয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে সারা পৃথিবীতে যে অবস্থানে পৌঁছেছে তাতে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ না থাকলে সম্ভব হতো না। তাই প্রবাসীরাও আমাদের উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশীদার। শনিবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার একটি অভিজাত হোটেলে ফেডারেশন অব […]

Continue Reading