২৫ জানুয়ারী মারকাযুল কোরআনের তিলাওয়াতুল কোরআন সম্মেলন

হাফিজুল ইসলাম লস্কর, সিলেট : ইসলামী শিক্ষার আদর্শ বিদ্যানিকেতন “মারকাযুল কোরআন সিলেট,, মিতালী ৪৫/ডি রায়নগর, রাজবাড়ী মাদ্রাসার উদ্যোগে তিলাওয়াতুল কোরআন সম্মেলন অনুষ্টিত হতে যাচ্ছে। উক্ত সম্মেলন ২৫/০১/২০২০ইং শনিবার জামেয়ার ক্যাম্পাসে বেলা ১১ ঘটিকায় শুরু হবে। জামেয়ার মুহতামিম হাফিজ শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষা-সচিব হাফিজ মাওলানা আব্দুল হাই আল হাদীর সঞ্চালনায় এবং মারকাযুল কোরআন সিলেটের […]

Continue Reading

মুসলিম উম্মার শান্তি কামনায় শেষ হলো দ্বিতীয় পর্বের আখেরী মোনাজাত

এ কে এম রিপন আনসারীে/ আবু বকর সিদ্দিক সুমন/মোঃ জাকারিয়া/আলী আজগর খান পিরু, বিশ্ব ইজতেমা ময়দান: চোখ বন্ধ করে চোখের জলে মুখ ভাসিয়ে ধর্মপ্রাণ মুসল্লীদের কান্নায় বাতাস ভারী হয়ে গিয়েছিল বিশ্ব ইজতেমার শেষ আখেরী মোনাজাত। ‍দুনিয়ার সকল পাপ কাজ থেকে মুক্ত থেকে সকল গুণাহ ক্ষমা করার আকুতি ছিল তাদের কন্ঠে। আল্লাহর রাস্তায় নিজেদের সপে দিয়ে […]

Continue Reading

বড়লেখা চা বাগানে ৫ জন খুন

মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাতল চা বাগানে স্ত্রী, শাশুড়ি ও দুই প্রতিবেশীকে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৫ জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। নির্মল নামে ওই ব্যক্তি প্রথমে তাঁর স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এরপর ঠেকাতে আসলে প্রথমে শাশুড়িকে এবং পরে দুই […]

Continue Reading

আল্লাহু আকবার ধ্বননিতে আখেরী মোনাজাতমুখী মুসল্লীদের স্রোত

এ কে এম রিপন আনসারীে, বিশ্ব ইজতেমা ময়দান: দুই পর্বে অনুষ্ঠিত ৫৫তম বিশ^ ইজতেমার আজ দ্বিতীয় আখেরী মোনাজাত। প্রথম পর্বের আখেরী মোনাজাতের পর আজ অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্বের আখেরী মোনাজাত। আখেরী মোনাজাতে শরীক হতে চারিদিক থেকে মুসল্লীদের স্রোত ক্রমান্বয়ের বাড়ছেই। আজ রোববার সকাল সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। […]

Continue Reading

সড়ক কেড়ে নিলো সিলেটের এমসি কলেজের দুই শিক্ষার্থীকে

সিলেট: ফাঁকা রাস্তা। স্পিডে গাড়ি চালাচ্ছিলেন তারা। সামনেই স্পিড ব্রেকার। উল্টে যায় তাদের বহনকারী প্রাইভেট কার। মারা যান সিলেটের এমসি কলেজের ছাত্র নয়ন দাশ। আরিফুল ইসলাম রুবেল নামের আরো একজনকে রাতেই আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছিলো। গতকাল বিকালে মারা গেছেন রুবেল। এ ঘটনায় ক্ষুব্ধ সিলেট এমসি কলেজের শিক্ষার্থীরা গতকাল সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে। দুই […]

Continue Reading

ঢাকার দুই সিটি নির্বাচন ১ ফ্রেব্রুয়ারী

ঢাকা: ৩০জানুয়ারী অনুষ্ঠিত হওয়া কথা থাকলেও ঢাকার দুই সিটি নির্বাচন ১ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। জানা যায়, অবশেষে পেছানো হলো আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটের তারিখ। আগামী ১লা ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ নির্বাচন কমিশনের (ইসি) এক জরুরি বৈঠকের পর ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এ […]

Continue Reading

ঢাকার নির্বাচন পেছাতে ঐক্য পরিষদের অবরোধ-অনশন কর্মসূচি সারাদেশে

ঢাকা: ঢাকার দুই সিটির নির্বাচনের তারিখ পরিবর্তন করার দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। আজ পরিষদের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে আছে ২০শে জানুয়ারী সোমবার ঢাকাসহ সারাদেশে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ২৪শে জানুয়ারী ঢাকাসহ সারাদেশে সকাল-সন্ধ্যা গণঅবস্থান, ২৫শে জানুয়ারী অবরোধ […]

Continue Reading

সুন্দর, সচল, সুশাসিত ও উন্নত ঢাকা গড়তে চান তাপস

ঢাকা: সুন্দর, সচল, সুশাসিত ও উন্নত ঢাকা গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়রপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ শনিবার দুপুর ১টায় রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে টনি টাওয়ারের সামনে এক নির্বাচনী পথসভায় এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন ফজলে নূর তাপস। তাপস বলেন, ‘ইনশাল্লাহ আমরা নির্বাচিত হতে পারলে আগামী পাঁচ বছর ঢাকাবাসী […]

Continue Reading

ছোট্ট জাহিনকে রেখে না ফেরার দেশে বাবা-মা

কক্সবাজার: মাত্র ৪ বছর বয়সী শিশু সন্তানকে রেখে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন পিতা-মাতা। এমন হ্নদয়বিদারক ঘটনাটি ঘটেছে শুক্রবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার শান্তিরহাট এলাকায়। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তছনছ হয়ে গেছে একটি সাজানো সংসার। এলোমেলো হয়ে গেছে সবকিছু। শুক্রবার জাহিদ হোসেন শাকিল ও স্ত্রী নিগার সোলতানার অসুস্থ পিতাকে দেখতে যাচ্ছিলেন সাতকানিয়ার খাগরিয়ার। তাদের সঙ্গে ছিলেন ৪ […]

Continue Reading

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

যশোর: যশোরে সড়ক দুর্ঘটনায় তিন নারী নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে যশোর শহরের বিমান অফিস মোড়ে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বিদ্যুতের পিলারে আঘাত করলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- যশোর শহরের লোন অফিস পাড়া এলাকার শফিকুল ইসলামের স্ত্রী ডা. তনিমা ইয়াসমিন (২৫), তানিজলা ইয়াসমিন পিয়াসা (৩০) ও একই তিথি (৩৫)। […]

Continue Reading

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের কাল আখেরী মোনাজাত

এ কে এম রিপন আনসারী, টঙ্গীর ইজতেমা ময়দান থেকে: বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে গতকাল ফজরের নামাজের পর বয়ানের মধ্য দিয়ে। শুক্রবার দুপুর পৌনে ২টায় জুমার নামাজ শুরু হয়ে শেষ হয় দুপুর ২টায়। সকাল থেকেই এ জামাতে অংশ নিতে ইজতেমা ময়দানে মুসল্লিদের ঢল নামে। জুমার নামাজের সময় যত ঘনিয়ে আসে, বাড়তে থাকে মুসলিমদের ভিড়। […]

Continue Reading

ভোট বর্জন করে রাজপথে অঞ্জলি দেয়ার ঘোষণা হিন্দু মহাজোটের

আগামী ৩০শে জানুয়ারী ভোট বর্জন করে অঞ্জলি দেয়ার ঘোষণা দিয়েছে জাতীয় হিন্দু মহাজোট। আজ রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনটির নেতৃবৃন্দ। সংগঠনটি বলছে, তফসিল অনুযায়ী ৩০শে জানুয়ারিই যদি ভোটের আয়োজন হয়, তাহলে সেদিন সকাল ৮টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সরস্বতী পূজা করে রাজপথে অঞ্জলি নিয়ে কালো পতাকা মিছিল […]

Continue Reading

বুথ দখল করলে ইভিএমে জাল ভোট সম্ভব : ইসি রফিকুল

বুথ দখল করে ইভিএমে জাল ভোট দেয়া সম্ভব বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) রফিকুল ইসলাম। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) প্রোগ্রামিং দিয়ে কাউকে হেল্প করা সম্ভব না। তবে ভোটার এসে আঙুলের ছাপ দিয়ে ব্যালট পেপার পেল; ইস্যুও হলো, এমন সময় আরেকজন দৌড় দিয়ে ঢুকে তার ভোটটা দিয়ে দিল। এরকম যদি হয়, তাহলে কিন্তু জাল ভোট […]

Continue Reading

সিলেট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ফয়েজ ও সাধারণ সম্পাদক সেলিম

সিলেট প্রতিনিধি :: সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে এ.টি.এম. ফয়েজ উদ্দিন সভাপতি ও মোঃ ফজলুল হক সেলিম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ২ নম্বর হলের ২য় ও ৩য় তলায় দিনব্যাপী ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সমিতির ১৬৮১ ভোটারের মধ্যে ১৪০৮ জন আইনজীবী এই নির্বাচনে তাদের […]

Continue Reading

টঙ্গীর তুরাগ তীরে লাখো মুসল্লীর জুমার নামাজ আদায়

এ কে এম রিপন আনসারী, টঙ্গীর ইজতেমা ময়দান থেকে: বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের শুরু হয়েছে আজ ফজরের নামাজের পর বয়ানের মধ্য দিয়ে। জুমার নামাজের পর বিশেষ করে আনুষ্ঠানিকভাবে শুরু হল বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে লাখো মুসল্লী টঙ্গীর তুরাগ তীরে আদায় করেন জুমার নামাজ। জুমার নামাজে বিশ্ব শান্তি ও কল্যানের জন্য মোনাজাত করা হয়। […]

Continue Reading

পটিয়ায় ২ বাসের সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে পটিয়ার শান্তিরহাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছে ১৫ জন। নিহত দু’জন হলেন- ওমর ফারুক (৪০)। তার বাড়ি নোয়াখালী জেলায়। এবং জাহিদ হোসেন (৩৮)। তার বাড়ি কক্সবাজার জেলায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির […]

Continue Reading

যাত্রাবাড়ীতে বাসচাপায় মামা-ভাগ্নে নিহত

ঢাকা: রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে অনাবিল পরিবহনের একটি বাসের চাপায় মামা-ভাগ্নে নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আনোয়ার হোসেন (৪০) ও তার ভাগ্নে সালাউদ্দিন (২০)। জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে যাত্রবাড়ীর সাদ্দাম মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় অনাবিল পরিবহনের একটি বাস তাদেরকে ধাক্কা […]

Continue Reading

লাইফ সাপোর্টে বগুড়ার এমপি আবদুল মান্নান

বগুড়া-১ আসনের এমপি আবদুল মান্নানের শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন। রাজধানীর ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে। বৃহস্পতিবার সন্ধ্যায় বুকে ব্যাথা উঠলে ওই হাসপাতালে ভর্তি করা হয় আবদুল মান্নানকে। পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাত ১১টার দিকে লাইফ সাপোর্টে নেয়া হয়। হাসপাতাল সূত্র জানায়, এমপি আবদুল মান্নানকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে। […]

Continue Reading

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব উর্দূ বয়ানের মধ্য দিয়ে শুরু

আলী আজগর পিরু. টঙ্গী: টঙ্গীর তুরগা তীরে শুরু হয়েছে সাদ পন্থীদের বিশ্ব ইজতেমা। আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ফজরের নামাজের পর থেকে উর্দূ ভাষায় বয়ান শুরু করেন মাওলানা ওসমান। বাংলায় তরজমা করেন মাওলানা আবদুল্লাহ মনসুর। মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা এই পর্বের ইজতেমায় অংশ নিচ্ছেন। তিন দিনের এই ইজতেমায় অংশ […]

Continue Reading

কোটচাঁদপুরে মেয়রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ঝিনাইদহ: এক নারীকে ধর্ষণের অভিযোগে ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর মেয়র জাহিদুল ইসলাম এবং কোটচাঁদপুর নার্সিং হোম ও ক্লিনিকের মালিক আজাদসহ ৪ জনের নামে মামলা হয়েছে। পুলিশ মামলার এক আসামি ক্লিনিকের আয়া গুলবানুকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে পৌর মেয়র জাহিদুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে কিছুই জানি না। একটি মহল আমাকে সমাজে হেয় […]

Continue Reading

রাজাকারের তালিকা নিয়ে সংসদে তোপের মুখে মন্ত্রী

ঢাকা: মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে বিতর্কিত রাজাকারের তালিকা প্রকাশ নিয়ে সংসদে তোপের মুখে পড়েন মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সরকারি দলের সংসদ সদস্যদের ক্ষোভের জবাব দিতে গিয়ে মন্ত্রী বলেন, রাজাকারের তালিকায় যাদের নাম রয়েছে তারা সক্রিয় ছিল কি না, তা শুধু যাচাই করার ব্যাপার। তবে ওনাদের নাম যে তালিকায় আছে, এতে কোন সন্দেহ নেই। এব্যাপারে […]

Continue Reading

সরকারের আশ্রয়ন প্রকল্পে সিলেটে ১৩২টি অসহায় পরিবার পাচ্ছে মাথা গোজার ঠাই

সিলেট প্রতিনিধি:: সরকারের আশ্রয়ন প্রকল্প ‘আশ্রয়ন-২ এর আওতায়, ১৩২টি অসহায় পরিবার পাচ্ছে ঘর। প্রকল্প দু’টি বাস্তবায়নে ব্যয় হচ্ছে ১ কোটি ৬১ লক্ষ টাকা। দক্ষিণ সুরমা উপজেলায় ১৩২টি পরিবারকে এই গৃহ নির্মাণ করে দেওয়া হচ্ছে। দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন সূত্র জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয় আশ্রয়ন-২ এর আওতায় ‘যার জমি আছে ঘর নেই’ তার নিজ জমিতে গৃহনির্মাণ প্রকল্পের […]

Continue Reading

কোচিং সেন্টার একমাস বন্ধের নির্দেশ

আগামী ২৫শে জানুয়ারি থেকে ২৫শে ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এসএসসি ও সমমানের পরীক্ষার কারণে এ নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। আজ শিক্ষা মন্ত্রণালয়ে এসএসসি ও সমমান পরীক্ষার আইনশৃঙ্খলা নিরাপত্তা সংক্রান্ত কমিটির সভা শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এই নির্দেশনার কথা জানান। এ সময় তিনি পরীক্ষার নানা তথ্য তুলে ধরেন। […]

Continue Reading

২২শে জানুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে ইসি

আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আগামী ২২শে জানুয়ারি (বুধবার) আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার ইসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মোরশেদ আলম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সাধারণ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক […]

Continue Reading

ময়মনসিংহে বিজয় এক্সপ্রেস ট্রেনের দুই বগি লাইনচ্যুত

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরে আন্তঃনগর বিজয় এক্সপ্রেসের দু’টি বগি লাইনচ্যুত হয়েছে। গৌরীপুর রেলওয়ে জংশনের আউটার সিগন্যালে বুধবার রাত সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ট্রেনের পরিচালক এবি সিদ্দিক। জানা গেছে, ট্রেনটিতে খেলোয়াড় ও কর্মকর্তারা ছিলেন। তবে অল্পের জন্য তারা রক্ষা পেয়েছেন। এবি সিদ্দিক জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী […]

Continue Reading