ঢাকায় নতুন করে ৯টি এলাকা লকডাউন

ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী পাওয়ার পর ঢাকার নয়টি এলাকার বিভিন্ন বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে। এখন থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পযন্ত ওই এলাকার কেউ বাইরে বের হতে পারবেন না, সেখানে কেউ ঢুকতেও পারবেন না। এদিকে করোনার বিস্তার ঠেকাতে যে এলাকায় রোগী পাওয়া যাচ্ছে, সে এলাকা পুরোপুরি লকডাউন করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, […]

Continue Reading

ডিএনসিসিতে কবরস্থান জিয়ারত সাময়িক বন্ধ

ডেস্ক: মরণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে জনসাধারণকে রক্ষা করতে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করার স্বার্থে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) গোরস্থানসমূহে কবর জিয়ারত, দোয়া ও মোনাজাত সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। মঙ্গলবার ডিএনসিসির ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জিয়ারত-দোয়া সাময়িক বন্ধ হলেও মৃতব্যক্তির দাফনের স্বাভাবিক কাজ […]

Continue Reading

গত ২৪ ঘন্টায় মৃত্যু ৫জন, ৪১ জন নতুন আক্রান্ত

ঢাকা: করোনায় নতুনভাবে ৪১ জন আক্রান্ত হয়েছেন। নতুনভাবে গত ২৪ ঘন্টায় মারা গেছে ৫জন। এ নিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা ১৭জন। মোট আক্রান্ত ১৬৪ জন। নতুনভাবে আক্রান্তদের মধ্যে ২০ জন ঢাকায় ও ১৫ জন নারায়নগঞ্জের। নতুন মৃত্যু হওয়া ৫ জনের মধ্যে ২ জন ঢাকায় ও ঢাকার বাইরে ৩জন। নতুন আক্রান্তের মধ্যে ১০ বছরের নীচে একজন। গত […]

Continue Reading

ছবি তুলে ২৬ পরিবারের ত্রাণ কেড়ে নিলেন চেয়ারম্যান প্রতিবাদ করায় মারধর

চট্টগ্রাম: ত্রাণ দেওয়ার ছবি তোলার পর ২৬টি পরিবারের কাছ থেকে তা কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের হাটহাজারীর এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে। এর প্রতিবাদ করতে গিয়ে চেয়ারম্যান ও তার লোকজনের হাতে মারধরের শিকার হয়েছেন অসহায় পরিবারগুলো। গতকাল দুপুরে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। মারধরের শিকার পরিবারগুলো এ ঘটনার জন্য দায়ী করেছেন স্থানীয় […]

Continue Reading

অসহায় মানুষে পাশে পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান

কামরান হাবিব, রংপুর : করোনার ভয়াবহ পরিস্থিতি আজ বিশ্ব মানবতাকে জাগ্রত করেছে। থামিয়ে দিয়েছে বিশ্ব অর্থনীতির চালিকা শক্তিকে, কর্মহীন হয়ে পড়েছে প্রায় ১শত কোটি মানুষ যা নিঃসন্দেহে মানব জীবনের চলার পথে বড় বাধা ছাড়া কিছু নয়। ঠিক এমন পরিস্থিতি ভয়াবহতা শুধু বিশ্ব জুড়ে নয়, এর প্রভাব রয়েছে ডিজিটাল বাংলাদেশেও। দেশের মানুষের সুরক্ষিত বাস্তবতা নিশ্চিত করতে […]

Continue Reading

এলাকায় ত্রাণ দিয়ে ঢাকায় ফিরে করোনায় মৃত্যু

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার এক বাসিন্দা (৬২) থাকেন ঢাকার ওয়ারিতে। গত শুক্রবার গ্রামের বাড়ি এসে করোনাভাইরাসের কারণে ১০/১৫ জন দুস্থের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। তখন ছিলেন একদম সুস্থ। ঢাকায় ফিরে গিয়ে হঠাৎ জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে আক্রান্ত হন। করোনার উপসর্গ দেখা দিলেও তিনি একে খুব একটা পাত্তা দেননি, যাননি হাসপাতালে। কিন্তু গত সোমবার সকাল ৭টার […]

Continue Reading

দিনমজুর ও মধ্যবিত্তদের তালিকা করার নির্দেশ প্রধানমন্ত্রীর

করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দৈনন্দিন কর্মের মানুষ ও মধ্যবিত্তদের তালিকা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। এছাড়া করোনা চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের চিকিৎসা বীমাসহ তাদেরকে পুরস্কৃত করার ঘোষণা দেয়ার পাশাপাশি যেসব চিকিৎসক এই সময়ে দায়িত্ব পালন করছেন না তারা ভবিষ্যতে ডাক্তারি […]

Continue Reading

করোনায় মৃতের সংখ্যা ৭৪ হাজার ছাড়ালো

কূটনৈতিক ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯)- এ মিনিটে মিনিটে আক্রান্তের সংখ্যা বাড়ছে। লাশের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। দুনিয়ার কোনো মেকানিজমই যেনো কাজে আসছে। মঙ্গলবার ঢাকার সময় সকাল সাতটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোভিড-১৯ মৃতের সংখ্যা ৭৪ হাজার ৬ শ ৮৫ ছাড়িয়েছে।যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের আপডট করা সর্বশেষ তথ্য হচ্ছে- বিশ্বব্যাপী মোট আক্রান্ত ১৩ […]

Continue Reading

বিনা চিকৎসায় মৃত্যুর কাছে হার ঢাবি ছাত্রের

ঢাকা: চিকিৎসার জন্য হাসপাতালে হাসপাতালে ঘুরেও বাঁচতে পারেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী সুমন চাকমা। কোনো চিকিৎসকও তাকে সেবা দিতে রাজি হননি। করোনাভাইরাস আতঙ্কে এই ঢাবি শিক্ষার্থীকে সবাই ফিরিয়ে দিয়েছেন হাসপাতালের ফটক থেকে। উপায় না পেয়ে গ্রামের বাড়ি ফিরে যান সুমন। কিন্তু শেষ রক্ষাও হয়নি, সেখান থেকে একেবারে না ফেরার দেশেই পাড়ি জমান সুমন চাকমা। করোনাভাইরাসের […]

Continue Reading

পাটগ্রামে সামাজিক দুরত্ব মানছেনা অধিকাংশ মানুষ জনমনে আতঙ্ক বাড়ছে

কামরান হাবিব, রংপুর: পাটগ্রামে সামাজিক দুরত্ব নাকি করোনা বিতরণ উৎস চলছে এমন প্রশ্ন জনমনে ঘুরপাক খাচ্ছে । করোনা পরিস্থিতি নিয়ে যখন গোটা বিশ্ববাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে ঠিক সেই মুহুর্তেই প্রশাসনের শত চেষ্টা থাকার পরেও সামাজিক দুরত্ব কর্মসূচী আলোর মুখ দেখছেনা। এমন পরিস্থিতিতে বিশেষ করে এাণ বিতরণ, টিসিবির পণ্য বিক্র, ব্যাংক,ভ্রাম্যমাণ তামাক বিক্রয়, মাছ বাজার […]

Continue Reading

আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে ২৫০০ কেজি ত্রাণের চাল জব্দ

ঝালকাঠি: ঝালকাঠিতে এক ইউপি সদস্যের বাড়ি থেকে ত্রাণের সরকারি আড়াই টন (২৫০০ কেজি) চাল জব্দ করেছে ঝালকাঠি জেলা প্রশাসন। রবিবার রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বাসন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আগড়বাড়ি গ্রামের ৮ নং ইউপি সদস্য জেলা মেম্বর ফোরামের সভাপতি মনির হোসেনের বাড়ি থেকে এ চাল উদ্ধার হয়। ঝালকাঠি জেলা […]

Continue Reading

বরিশালে করোনা ইউনিটে ভর্তির ২০ মিনিট পর রোগীর মৃত্যু

ঢাকা: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তির ২০ মিনিটের মধ্যে এক পুরুষ রোগীর (৫০) মৃত্যু হয়েছে। সোমবার বিকাল ৫টা ১০ মিনিটে জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট নি‌য়ে ভর্তি হন ওই রোগী এবং সাড়ে ৫টায় করোনা ইউনিটেই তার মৃত্যু হয়। মৃত ব্যক্তি বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানার তালতলী এলাকার রাঢ়ী মহলের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল […]

Continue Reading

চট্রগ্রাম লকডাউন আজ রাত ১০টায়

চট্রগ্রাম: রাজধানী ঢাকা ও রাজশাহীর আদলে আজ রাত ১০টা থেকে লকডাউন হচ্ছে বন্দরনগরী চট্রগ্রাম। রাত ১০টার পর থেকে চট্রগ্রামে প্রবেশ ও বাহির হওয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছে চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি।

Continue Reading

লকডাউনের পথে বাংলাদেশ! ঘোষনা আসছে!

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মন্ত্রী পরিষদের বৈঠকে দেশের যে সব এলাকায় করোনা শনাক্ত হয়েছে, সেসব এলাকা ও আশপাশ এলাকা লাকডাউনের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশমতে লকডাউন হলে দেশে আক্রান্ত ১৫ জেলা ও আশপাশ মিলে প্রায় সকল জেলাই লকডাউন করতে হয়। কারণ আমাদের তিন দিকে ভারত। ভারতে করোনার প্রকোপ আমাদের চেয়ে বেশী। আমাদের ১৫ জেলার সীমান্তবর্তি […]

Continue Reading

সন্ধ্যা ৬টার মধ্যে সুপারশপ ও কাঁচা বাজার বন্ধের নির্দেশ

ঢাকা: কাঁচা বাজার ও সুপার শপসহ সব ধরনের নিত্যপণ্যের বাজার ও দোকানপাট যাতে সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করে দেয়া হয় সেই নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গণমাধ্যমকে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন ডিএমপির জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান । তি‌নি ব‌লেন,ওষুধের দোকান এবং জরুরি সার্ভিসগুলো এই নির্দেশের আওতায় আসবে না। জানা‌ গে‌ছে,এর মধ্যে মহানগর পুলিশের বিভিন্ন […]

Continue Reading

করোনায় আক্রান্ত ও আশপাশ এলাকা লডকাউনের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

Continue Reading

করোনায় আরো ৪ জেলাসহ ১৫ জেলা আক্রান্ত

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস বা কভিড-১৯ এ আক্রান্ত আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া একদিনেই নতুন করে ৩৫ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। বর্তমানে বাংলাদেশের ১৫ জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে। সোমবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এর আগে এদিন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের জানিয়েছিলেন, […]

Continue Reading

নতুন ২৯ জন করোনায় আক্রান্ত, মারা গেছেন আরও ৪ জন

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২৯ জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া রেকর্ড সংখ্যক চারজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার মহাখালীতে সরকারি ও বেসরকারি সংস্থার স্বাস্থ্য প্রতিনিধিদের সঙ্গে জরুরি সভায় এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। তিনি জানান, ২৪ ঘণ্টায় ২৯ জনসহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১৭। এছাড়া নতুন চারজনসহ মৃতের সংখ্যা হয়েছে […]

Continue Reading

আমাদের লাশও জীবিতদের শিক্ষা দেয় না!!

রিপন আনসারী: রাজনীতিতে জিরো থেকে হিরো হওয়ার প্রমান লিখে শেষ করা যাবে না। কম সময়ে বেশী টাকার মালিক একমাত্র রাজনীতি বা রাজনীতির আশির্বাদ। আমাদের এই ইতিহাস যুগের পর যুগের। টাকার জন্য পরীক্ষা দিতে না পারা ছেলেটি ভিক্ষা করে লেখাপড়া শেষে মন্ত্রী হন নি, এমন নজীর আমাদের নাই, বলা যাবে না। মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করে […]

Continue Reading

সিলেটে জনমনে শঙ্কা, করোনাভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত

সিলেট প্রতিনিধি :: সিলেটে করোনা ভাইরাসের কোন রোগী সনাক্ত না হওয়ায় স্বস্তিতে ছিলেন এ অঞ্চলের মানুষ। কিন্তু আজ রবিবার (০৫ এপ্রিল) প্রথমবারের মতো সিলেটে সনাক্ত হলো করোনা ভাইরাসে আক্রান্ত রোগী। আর তাতেই স্বস্তি মিলিয়ে গেছে নিমিষেই। আর স্বস্তির স্থলে ভর করেছে শঙ্কা। আজ আইইডিসিআর থেকে যে ১৮ জন রোগী সনাক্তের কথা বলা হয়েছে তাদের মধ্যে […]

Continue Reading

গাইবান্ধায় করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

উত্তরাঞ্চল প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত হয়ে এক ব্যক্তি (৭০) মারা গেছেন। রোববার দুপুরে উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের অনন্তপুর গ্রামে তার মৃত্যু হয়। সূত্র জানায়, কিছু দিন আগে গলাব্যথা নিয়ে স্থানীয় এক চিকিৎসকের কাছে যান ওই বৃদ্ধ। তার দেওয়া ঔষধ খেয়ে সুস্থ না হয়ায়, গত বৃহস্পতিবার পরিবারের লোকজন জ্বর, সর্দি-কাশির ওষুধ নিতে আবারো ওই […]

Continue Reading

বিদেশে ৯২ বাংলাদেশির মৃত্যু

ঢাকা: করোনাভাইরাসে বিশ্বের বিভিন্ন দেশে এখন পর্যন্ত ৯২ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রেই মারা গেছেন ৬৩ জন। এ ছাড়া দেশটিতে আরও ২০০ বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন। এদের বেশির ভাগই নিউইয়র্কের বাসিন্দা। যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি বাংলাদেশি মারা গেছে যুক্তরাজ্যে। নতুন করে ৮ বাংলাদেশির মৃত্যুর ফলে সেখানে বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া […]

Continue Reading

চট্টগ্রামে করোনায় আক্রান্ত দ্বিতীয় রোগী শনাক্ত

চট্টগ্রাম: চট্টগ্রামের আরও একজন ব্যক্তির শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে। রোববার রাতে চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে কোভিড-১৯ রোগ শনাক্তকরণ পরীক্ষার এই রোগ ধরা পড়ে। এই ব্যক্তি নিয়ে চট্টগ্রামে দুজনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেল। চট্টগ্রামে গত শুক্রবার করোনাভাইরাস সংক্রমিত প্রথম ব্যক্তি শনাক্ত হন। তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। […]

Continue Reading

সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত

সিলেট: সিলেটে প্রথমবা‌রের মতো করোনাভাইরাসে আক্রান্ত একজনকে শনাক্ত করা হয়েছে। রোববার সন্ধ্যায় সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন। আইইডিসিআরের পরীক্ষায় তিনি করোনা পজিটিভ শনাক্ত হন বলে জানান সিভিল সার্জন। তিনি বলেন, আক্রান্ত ব্য‌ক্তি নগরীর হাউজিং এস্টেট এলাকার বা‌সিন্দা এবং তিনি নিজের বাসায় আছেন। তার বাসা লকডাউন করার প্রক্রিয়া চলছে। প্রবাসী অধ্যু‌ষিত […]

Continue Reading