অনেক সাংবাদিক ‘মাদকসেবী’ বললেন মেয়র নাছির

চট্টগ্রাম: সাংবাদিকরা মাদকের বিরুদ্ধে কলম ধরা থেকে অত্যন্ত সচেতনভাবে বিরত থাকেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেন,‘অনেক সাংবাদিক প্রতিদিন মাদক গ্রহণ করে থাকেন। তবে কিছু ব্যতিক্রমও আছেন। ’ শুক্রবার দুপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে নগরীর মুসলিম হলে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন […]

Continue Reading

‘বিএনপি জনগণের দল,ষড়যন্ত্র করে ধ্বংস করা যাবে না’

চট্টগ্রাম: বিএনপিকে জনগণের দল উল্লেখ করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘ষড়যন্ত্র করে বিএনপিকে ধ্বংস করা যাবে না। ’ শুক্রবার রাজনীতিবিদ ও পেশাজীবীদের সম্মানে নগর বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। আমীর খসরু বলেন, ‘স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার মনে করেছিল মামলা হামলা করে বিএনপিকে ধ্বংস […]

Continue Reading

কক্সবাজারে পাহাড় ধসে-পানিতে ডুবে ৬ জনের মৃত্যু

কক্সবাজার: টানা কয়েকদিনে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের কারণে পাহাড় ধস ও পানিতে ডুবে কক্সবাজারের রামু এবং সেন্টমার্টিনে পৃথক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে রামুতে পাহাড় ধস ও নৌকা ডুবিতে গর্ভবতী নারীসহ মোট ৪জনের মৃত্যু হয়েছে। এছাড়াও দুপুরে সেন্টমার্টিনে ঝড়ে গাছ পড়ে মা ও শিশুর মৃত্যু হয়েছে। এরা হলেন, রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের […]

Continue Reading

কক্সবাজারে একদিনে ১১ পুলিশ কর্মকর্তা বদলি

কক্সবাজার: কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ১১ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। তাদের মধ্যে নয় জন উপ-পরিদর্শক (এসআই) ও একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) তাদের বদলির আদেশ দেওয়া হয়। পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) শফিকুল ইসলাম বিষয়টি  নিশ্চিত করেছেন। বদলির আদেশ প্রাপ্তরা হলেন- জেলা গোয়েন্দা পুলিশের […]

Continue Reading

টেকনাফে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

ঢাকা: টেকনাফে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২২ জুন) ভোর ৫টায় টেকনাফের নাইটংপাড়া থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা জানান, ভোর ৫টায় টেকনাফের নাইটংপাড়া এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য আনুমানিক […]

Continue Reading

টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবাসহ ৩ নারী আটক

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন নারীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে দুইজন মায়ানমারের রোহিঙ্গা নারী বলে জানা গেছে। এসময় তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির এক লাখ ৮৯ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে। রোববার (২১ জুন) দিনগত রাত ২টার দিকে টেকনাফ পৌরসভার নাজিরপাড়া থেকে এদের আটক করা হয়। এরা হলেন-রোহিঙ্গা রফিতা বেগম […]

Continue Reading

বিজিবির সদস্যকে তিন দিনেও ছাড়েনি মিয়ানমার

আবদুর রাজ্জাক : ছবির সূত্র‍—বিজিপির ফেসবুক পেজটেকনাফের নাফ নদী থেকে অপহরণের তিন দিন পরও বিজিবির নায়েক আবদুর রাজ্জাককে ফেরত দেয়নি মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। উল্টো তাঁকে হাতকড়া পরিয়ে আটকে রাখার ছবি প্রকাশ করা হয়েছে বিজিপির ফেসবুক পেজে। এ ঘটনাকে অমানবিক উল্লেখ করে কড়া প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার ই-মেইল ও ফ্যাক্সযোগে […]

Continue Reading

৩৭ অভিবাসীকে বাংলাদেশে আনা হয়েছে

বান্দরবানের ঘুমধুম সীমান্ত থেকে: মায়ানমারের জলসীমা থেকে উদ্ধার করা আরো ৩৭ বাংলাদেশি অভিবাসীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার (১৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মায়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মধ্যে পতাকা বৈঠক শেষে ওই ৩৭ অভিবাসীকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। এর আগে মায়ানমারের অভ্যন্তরে ঢেকুবনিয়ায় বিজিপি […]

Continue Reading

৩৭ অভিবাসী উদ্ধার মায়ানমারে বিজিবি-বিজিপি পতাকা বৈঠক চলছে

ঘুমধুম সীমান্ত থেকে: মায়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া আরো ৩৭ বাংলাদেশিকে দেশে ফেরত আনার ব্যাপারে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মধ্যে পতাকা বৈঠক চলছে। শুক্রবার (১৯ জুন) সকাল ১১টার দিকে মায়ানমারের অভ্যন্তরে ঢেঁকবনিয়া বিজিপি ক্যাম্পে এ পতাকা বৈঠক শুরু হয়। পতাকা বৈঠক শেষে ৩৭ বাংলাদেশিকে দেশে ফেরত আনা […]

Continue Reading

ট্রাকের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বিঘ্নিত

চট্টগ্রাম: নগরীর পাঁচলাইশ থানার বহাদ্দারহাট ফ্লাইওভার সংলগ্ন রোশন বডিং এলাকায় ট্রাকের ধাক্কায় চট্টগ্রাম সিটি কলেজের এক ছাত্রের মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম মেডিকেল সংলগ্ন প্রবর্তক মোড়ে সড়ক অবরোধ করে নিহতের সহপাঠীরাসহ বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এতে কিছুক্ষণের জন্য যান চলাচল বিঘ্নিত হয়। ফলে ভোগান্তিতে পড়ে সাধারণ জনগণ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে প্রায় ৪৫ মিনিট পর্যন্ত সড়ক অবরোধ করে […]

Continue Reading

লংগদুতে ইউপিডিএফের ৩ সদস্যকে গুলি করে হত্যা

রাঙামাটি: রাঙামাটির লংগদু উপজেলার ভাইবোনছড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফের অন্তত তিন কর্মী নিহত হয়েছেন। রোববার (১৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে এ হত্যাকাণ্ড হয়। নিহতরা হলেন-লংগদু উপজেলার বড় কাট্টলি এলাকার অমিত চাকমা যুদ্ধমনি (২৯) ও সুজয় চাকমা (৩০) এবং নানিয়ারচর উপজেলার সাবেক্ষ্যং এলাকার সুমন চাকমা (৩০)। স্থানীয়রা জানায়, সকালে ভাইবোনছড়ায় কয়েকটি গুলির শব্দ শোনা যায়। […]

Continue Reading

দু’ঘণ্টা পর সড়ক অবরোধ তুলে নিল শিক্ষার্থীরা

চট্টগ্রাম: নগরীর আকবর শাহ থানার সিটি গেইট এলাকায় ট্রাকচাপায় দুই কলেজ ছাত্র নিহতের পর দেয়া সড়ক অবরোধ তুলে নিয়েছে বিক্ষুব্ধরা। এর ফলে শনিবার (১৩ জুন) দুপুর ১টা থেকে মহাসড়কে আবারও যানবাহন চলাচল করতে শুরু করেছে। সকাল ১১টার দিকে নিহত দুই ছাত্রের বিক্ষুব্ধ সহপাঠী ও এলাকাবাসী সড়ক অবরোধ করেছিল। শনিবার সকাল পৌনে ১১টার দিকে সিটি গেইটের […]

Continue Reading

ট্রাকচাপায় দুই কলেজছাত্র নিহত, মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম নগরের প্রবেশদ্বার সিটি গেইট এলাকায় ট্রাকচাপায় দুই কলেজছাত্র নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রতিবাদে শিক্ষার্থী ও স্থানীয় লোকজন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে। নিহত দুই ছাত্র হলেন—শামীম ও মো. ওয়াহিদ। তাঁরা উত্তর কাট্টলী মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের বিবিএ প্রথম বর্ষের ছাত্র ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মহাসড়ক পার হওয়ার সময় […]

Continue Reading

দুই দলের সংঘর্ষে ‘মানবপাচারকারী’ নিহত

টেকনাফ (কক্সবাজার) : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী দুই দলের সংঘর্ষে আমানউল্লাহ নিহত হন। পুলিশের দাবি, তিনি রোহিঙ্গা ও মানবপাচারকারী দলের সদস্য। ছবি: প্রথম আলোকক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী দুই দলের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আমানউল্লাহ ওরফে আনু (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। আজ সোমবার ভোর চারটার দিকে আলীখালী লবণ মাঠে এ ঘটনা ঘটে। পুলিশের […]

Continue Reading

মিয়ানমারে উদ্ধার ১৫০ বাংলাদেশি ফেরত আসছে সোমবার

কক্সবাজার: সাগরে ভাসমান অবস্থায় মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া ২০৮ অভিবাসীর মধ্যে প্রাথমিকভাবে সনাক্ত ১৫০ জন বাংলাদেশি নাগরিককে সোমবার ফেরত আনতে যাচ্ছে বিজিবি। গত ২১ মে সাগরে ভাসমান অবস্থায় ওই ২০৮ জনকে উদ্ধার করে মিয়ানমারের নৌবাহিনী। পরে মিয়ানমারের পক্ষ থেকে দাবি করা হয়, এদের মধ্যে ২০০ জন বাংলাদেশি রয়েছেন। এর পরিপ্রেক্ষিতে বিজিবির নেতৃত্বে ১১ সদস্যের […]

Continue Reading

সমুদ্রতীরে প্রাইভেটকারের ধাক্কায় জেলে নিহত

কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকতে পোনা আহরণ করার সময় প্রাইভেটকারের ধাক্কায় আব্দুর সাত্তার (৪০) নামে এক জেলে নিহত হয়েছেন। রোববার (৭ জুন) রাত সাড়ে ১২টার দিকে সমুদ্র সৈকতের ডায়বেটিকস পয়েন্টের উত্তর দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাত্তার জেলার কুতুবদিয়া উপজেলার মতিবাজার পাড়ার মৃত জকরিয়ার ছেলে। তিনি সপরিবারের কক্সবাজার শহরের সমিতিপাড়ায় বসবাস করতেন। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, প্রতিরাতের […]

Continue Reading

চট্টগ্রামে থানা হাজতে আসামীর আত্মহত্যা

চট্টগ্রাম: নগরীর কোতোয়ালী থানা হাজতে চুরির ঘটনায় গ্রেফতার ইসহাক মিয়া (৪০) নামে এক আসামী আত্মহত্যা করেছেন। শনিবার সকাল পৌনে নয়টার দিকে এ আত্মহত্যার ঘটনা ঘটে। ইসহাক মিয়া কোমলপানীয় কোম্পানি পেপসির সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন। তিনি পটিয়া উপজেলার কর্ণফুলী থানার শিকলবাহা গ্রামের জালাল সওদাগর বাড়ির জালাল আহমেদের ছেলে। | নগর পুলিশের উপ কমিশনার কামরুল আমিন  জানান, […]

Continue Reading

টেকনাফে মানবপাচারকারী চক্রের ২ সহোদর আটক

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলায় মানবপাচারকারী চক্রের দুই সহোদরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ মে) ভোরে সাবরাং ইউনিয়নের হারিয়াখালী গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- ওই গ্রামের সুলতান আহমদের ছেলে সামাদ (৩৫) ও তার সহোদর হামিদ (৩০)। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার  বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা […]

Continue Reading

বাকলিয়ায় ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

চট্টগ্রাম: টেকনাফ থেকে ঢাকা নেয়ার পথে নগরীর বাকলিয়ায় দেড় হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোরে নগরীর শাহ আমানত সেতু এলাকায় বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় স্বামী মো.মাসুদুর রহমান প্রকাশ তাপসের (৩৫) কাছ থেকে এক হাজার পিস এবং স্ত্রী রুমা আক্তারের (৩২)কাছ থেকে পাঁচশ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। বাকলিয়া থানার […]

Continue Reading

সিএমপি’র আলোচিত এসি রউফ বদলি

                                                                                                       শাহ মো.আব্দুর রউফ চট্টগ্রাম: অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আলোচিত নগর পুলিশের সহকারি কমিশনার (কোতয়ালি) শাহ মো.আব্দুর রউফকে বদলি করা হয়েছে। একই সঙ্গে আরও চার সহকারি কমিশনার পদে রদবদল এনেছেন সিএমপি কমিশনার মোহা.আব্দুল জলিল মন্ডল। শনিবার রাতে পাঁচ সহকারি কমিশনারের রদবদলের আদেশে স্বাক্ষর করেন সিএমপি কমিশনার। একই সঙ্গে তিনি পাঁচ পরিদর্শক পদেও রদবদল করেছেন। […]

Continue Reading

সন্দ্বীপে বলিখেলা নিয়ে গোলাগুলি, আহত ৫

চট্টগ্রাম: চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় বলিখেলা নিয়ে দু’গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার গভীর রাত আড়াইটার দিকে উপজেলার হারামিয়া ইউনিয়নের কাচিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। সন্দ্বীপ থানার ওসি মশিউর রহমান  জানান, রাতে বলিখেলার আয়োজন করা হয়েছিল। সাথে মেলাও চলছিল। রাত ২টা থেকে আড়াইটার মধ্যে আকস্মিকভাবে মুখোশধারী কয়েকজন গুলি ছুঁড়তে ছুঁড়তে […]

Continue Reading

টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ ২ ভাই আটক

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ভাইকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) রাতে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন-স্থানীয় জাফর আলমের ছেলে সিরাজুল ইসলম (২৯) ও সাইফুল ইসলাম। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

Continue Reading

টেকনাফে ২৫ হাজার পিস ইয়াবাসহ আটক ১

টেকনাফ (কক্সবাজার) :টেকনাফে বিজিবি অভিযান চালিয়ে ২৫ হাজার ইয়াবাসহ মিয়ানমারের এক নাগরিককে আটক করা হয়েছে। এ সময় একটি বোটও জব্দ করা হয়। আটককৃত ব্যক্তি মিয়ানমারের মংডুর আমানত উল্লাহ (২৫)। বিজিবি সূত্রে জানা গেছে, ২০শে মে ভোর রাতে ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আলজাহিদের নেতৃত্বে দমদমিয়া বিওপির সদস্যরা নাফ নদীর জইল্যারদ্বীপে অভিযান চালিয়ে বোট […]

Continue Reading

বাঁশখালীতে বজ্রপাতে ভাই-বোন নিহত

চট্টগ্রাম: বাঁশখালী উপজেলার নাপোড়া গ্রামে বজ্রপাতে একই পরিবারের দুই শিশু নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোহাম্মদ মোবারক(৮) ও তার ছোট বোন জান্নাতুল বকেয়া(৬)। তারা নাপোড়া গ্রামের পূর্ব চালিয়া পাড়ার বাসিন্দা নুরুল আমিনের সন্তান। পুলিশ ও স্থনীয় সূত্রে জানা গেছে, সকাল সোয়া ১০টা থেকে ওই এলাকায় ঝড়ো হাওয়া শুরু […]

Continue Reading

ফের ঝাড়ু হাতে রাস্তায় মন্ডল, সঙ্গে মেয়র

আ জ ম নাছির উদ্দিন ও মোহা. আব্দুল জলিল মন্ডল চট্টগ্রাম: নগর পরিচ্ছন্ন রাখতে আবারও ঝাড়ু হাতে রাস্তায় নেমেছেন সিএমপি কমিশনার মোহা. আব্দুল জলিল মন্ডল। এবার তিনি সঙ্গে পেয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিনকেও। শনিবার সকাল ১০টায় নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানের ফটক থেকে পরিচ্ছন্নতা কর্মসূ‍চি শুরু করে নগর পুলিশ। […]

Continue Reading