রোহিঙ্গার দায়ের কোপে বাংলাদেশি নিহত

কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে আজ শনিবার ভোরে রোহিঙ্গা যুবক জিয়াবুল হকের দায়ের কোপে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাঁর নাম আবদুল জব্বার (৩৫)। তিনি খুনিয়াপালং ইউনিয়নের কেদারাঘোনা এলাকার হেডম্যানপাড়ার বশির আহমদ ফকিরের ছেলে। এ ঘটনায় পুলিশ দুই রোহিঙ্গাকে আটক করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মাবুদ  বলেন, হেডম্যানপাড়ার একটি […]

Continue Reading

সেতু ভেঙে ট্রাক নিচে

        খাগড়াছড়ির দীঘিনালায় মাঈনী বেইলি সেতু ভেঙে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে কাঠবোঝাই একটি ট্রাক পার হওয়ার সময় সেতুর পাটাতন ভেঙে ট্রাকটি নিচে পড়ে যায়। দীঘিনালা থানার ওসি মো. সামসুদ্দীন ভূঁইয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “ব্যস্ততম এ সড়কের সেতুটি ভেঙে  পড়ায় বাঘাইছড়ির সঙ্গে […]

Continue Reading

রক্ষা পেলেন না ক্যানসার রোগীও

        চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অ্যাম্বুলেন্স একটি গাড়িকে ধাক্কা দেওয়ার ঘটনায় ক্যানসারের রোগীসহ দুজন নিহত হয়েছেন। আহত চারজন। আজ বৃহস্পতিবার ভোররাত সাড়ে চারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত হন অ্যাম্বুলেন্সে থাকা ক্যানসারে আক্রান্ত মো. আক্কাছ মিয়া (৬৫) ও অ্যাম্বুলেন্স চালক মো. সানাউল্ল্যাহ (৩৪)। আক্কাছ মিয়া চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার বাসিন্দা […]

Continue Reading

ডিবির ৭ পুলিশ বরখাস্ত, তদন্ত শুরু

        কক্সবাজারের টেকনাফে এক ব্যক্তিকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাতজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল আজ বুধবার বিকেল পাঁচটার দিকে এ তথ্য জানান। এই সাতজনের মধ্যে দুজন উপপরিদর্শক (এসআই), তিনজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও […]

Continue Reading

কক্সবাজারে মুক্তিপণের টাকাসহ ডিবির দলকে আটক করেছে সেনাবাহিনী

        টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:  কক্সবাজারের টেকনাফে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাতজনকে নগদ ১৭ লাখ টাকাসহ আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। আজ বুধবার ভোরে ডিবির ওই সাত সদস্যকে আটক করা হয়।  এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফের সাবরাং ত্রাণকেন্দ্রের দায়িত্বে থাকা মেজর নাজিম আহমেদ। তাঁর নেতৃত্বে ডিবির ওই […]

Continue Reading

হাটহাজারীতে অবরোধ, সড়ক যোগাযোগ বিঘ্ন

        চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও উত্তর জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম চৌধুরী মঞ্জুকে আটকের প্রতিবাদে হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করেছেন পরিবহনশ্রমিকেরা। ফলে আজ রোববার সকাল নয়টা থেকে চট্টগ্রামের সঙ্গে রাঙামাটি ও খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। এর পাশাপাশি বন্ধ হয়েছে চট্টগ্রামের সঙ্গে হাটহাজারী, ফটিকছড়ি […]

Continue Reading

সীতাকুণ্ডে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

        চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে বাস-ট্রাক সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। আজ শুক্রবার ভোররাত সোয়া তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত দুই বাসযাত্রী হলেন কামরুজ্জামান মল্লিক(৩৭) ও মো. মাসুদ (৩৫)। তাঁদের বাড়ি শরীয়তপুরের জাজিরায়। বাসটির বেশির ভাগ যাত্রী তবলিগ জামাতের বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন […]

Continue Reading

জোয়ারে ভেসে এল লাশ

        মিয়ানমারের রাখাইন রাজ্যে থেকে পালিয়ে আসা রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনায় আরও এক রোহিঙ্গা পুরুষের লাশ ভেসে এসেছে। এ পর্যন্ত ১৪ জনের লাশ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জেটিঘাট এলাকায় নাফ নদীতে ওই লাশ ভেসে আসে। পরে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে লাশ উদ্ধার করে দাফনের প্রক্রিয়া […]

Continue Reading

বাল্যবিবাহের পাত্রকে ফুল দিয়ে সান্ত্বনা!

        সৌদিপ্রবাসী পাত্রের সঙ্গে নবম শ্রেণির এক শিক্ষার্থীর বিয়ে হওয়ার কথা ছিল। তাতে বাধা দেয় পুলিশ। বিয়ের আগেই বর ও কনেপক্ষকে থানায় ডেকে নিয়ে বিয়ে বন্ধ করে দেওয়া হয়। বিয়ে পণ্ড হয়ে যাওয়ায় মন খারাপ হয় পাত্রের। তখন তাঁর হাতে ফুলের তোড়া তুলে সান্ত্বনা দিয়েছে পুলিশ। সাতকানিয়া পৌরসভা সদরের একটি কমিউনিটি সেন্টারে […]

Continue Reading

চট্টগ্রাম কলেজে মন্ত্রী ও সাবেক মেয়রের সমর্থকদের সংঘর্ষ

        চট্টগ্রাম কলেজে আজ সোমবার ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় কলেজে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলছেন, বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলামের সমর্থক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। মন্ত্রী […]

Continue Reading

টেকনাফে ভেসে এল আরও ৩ লাশ

        কক্সবাজারের টেকনাফে গতকাল শনিবার রাত ১০টার দিকে জোয়ারের সঙ্গে আরও তিন রোহিঙ্গা নারীর লাশ ভেসে এসেছে। লাশ তিনটি আজ রোববার সকালে দাফন করা হয়েছে। ৮ অক্টোবর রোহিঙ্গা বোঝাই নৌকাডুবির ঘটনায় এ পর্যন্ত ৩৭টি লাশ উদ্ধার হয়েছে। এর মধ্যে ১৬টি শিশু, ১৭ জন নারী ও চারজন পুরুষ। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা […]

Continue Reading

২৭ বছর ধরে বহাল চাকসুর কমিটি!

        চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সর্বশেষ নির্বাচন হয় ২৭ বছর আগে। ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওই নির্বাচনের সময় দেশের রাষ্ট্রপতি ছিলেন হুসেইন মুহম্মদ এরশাদ। নির্বাচনের ১০ মাস পর এরশাদের পতন হয়। এর পরের ২৬ বছরে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে চার দফা ক্ষমতার পালাবদল হয়েছে। কিন্তু এক বছর মেয়াদের […]

Continue Reading

সাড়ে তিন ঘণ্টা সাঁতরে টেকনাফে ১১ রোহিঙ্গা

        মোহাম্মদ রিয়াজের (১৩) বাড়ি মিয়ানমারের রাখাইন রাজ্যের বুচিডং শহরের পুইমালি গ্রামে। পুইমালিসহ আশপাশের কয়েকটি গ্রাম গত ঈদুল আজহার পর থেকেই অবরুদ্ধ করে রাখে সেনাবাহিনী। এক সপ্তাহ আগে সেনাসদস্যরা গ্রামে ঢুকে রিয়াজের বাবাসহ অনেককে আটক করে পাহাড়ের পাদদেশে নিয়ে যায়। সেখানে বিনা খাবারে চার দিন বেঁধে রেখে নির্যাতন করা হয়। পরিবার নিয়ে […]

Continue Reading

কাদেরের বক্তব্যের সময় ছাত্রলীগের স্লোগান, বিক্ষোভ

          সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গাড়ি ঘিরে বিক্ষোভ করেছে চট্টগ্রাম নগর ছাত্রলীগ। নগর ছাত্রলীগের সহসম্পাদক সুদীপ্ত বিশ্বাসের খুনিদের গ্রেপ্তারের দাবিতে আজ সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের মুসলিম হল মিলনায়তনের সামনে এ বিক্ষোভ দেখায় ছাত্রলীগ। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য প্রয়াত আতাউর রহমান খান কায়সারের স্মরণে এক […]

Continue Reading

রোহিঙ্গা বোঝাই নৌকাডুবি, উদ্ধার ৮

        কক্সবাজারের টেকনাফসংলগ্ন সাগরে রোববার রাতে রোহিঙ্গাবাহী আরও একটি নৌকা ডুবেছে। এ ঘটনায় রাত ১১টা পর্যন্ত আটজনকে জীবিত উদ্ধার করেছেন বিজিবির সদস্যরা। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের দাবি, নিখোঁজ রয়েছেন ৩২ জন। এর আগে গত ২৮ সেপ্টেম্বর টেকনাফের পাশের উপজেলা উখিয়ার ইনানী সৈকতের কাছে সাগরে রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনায় ২০ জন মারা যান। টেকনাফ উপজেলায় […]

Continue Reading

বিচারের নামে ডেকে নিয়ে ধর্ষণ!

        নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিচারের নামে এক নারীকে ডেকে নিয়ে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগে ওই নারী বাদী হয়ে আজ বৃহস্পতিবার সুবর্ণচরের চরজব্বার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় চেয়ারম্যান মোজাম্মেল হোসেনসহ দুজনকে আসামি করা হয়েছে। অপর আসামির নাম […]

Continue Reading

রোহিঙ্গা ইস্যু কাজে লাগানোর চেষ্টা করছে বিএনপি

        বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে বিএনপি রোহিঙ্গা ইস্যুকে কাজে লাগাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ১৯৯২ সালে যখন রোহিঙ্গারা বাংলাদেশে এসেছিল, তখন ক্ষমতাসীন বিএনপি কী করেছিল আমরা সেদিকে যেতে চাই না। কিন্তু এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাৎক্ষণিক যেভাবে রোহিঙ্গাদের মানবিক আশ্রয়ের জন্য […]

Continue Reading

২১ হাজার ইয়াবাসহ তিন রোহিঙ্গা আটক

          টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: টেকনাফে ২১ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক ৩ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার সকাল ৬ টার দিকে মিয়ানমার হতে নৌকা যোগে নাফ নদ পেরিয়ে টেকনাফের বড়ইতলী সীমান্ত দিয়ে পাচারকালে তাদের আটক করা হয়। আটককৃতরা হল- মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার আশিক্কা পাড়ার মো. […]

Continue Reading

সব হারিয়েছে হিন্দুরাও পাচ্ছে না ত্রাণ

        কক্সবাজার থেকে ত্রাণবোঝাই বাস-ট্রাক ছুটছে উখিয়া-টেকনাফের শরণার্থীশিবিরগুলোর দিকে। বিরতিহীনভাবে চলছে ত্রাণ বিতরণ। শুধু উখিয়ার কুতুপালং বৌদ্ধমন্দিরের উল্টো দিকের পাহাড়ি পথ ধরে একটু ভেতরের দিকে যে শিবিরটি, সেটি থেকে গেছে নজরের বাইরে। হিন্দুধর্মাবলম্বী শরণার্থীরা স্বজন-সম্পদ সব হারিয়ে এখানে আশ্রয় নিয়েছে। কুতুপালং বৌদ্ধমন্দিরের উল্টো দিকে সাইনবোর্ড টাঙানো হয়েছে। তাতে লেখা, অসহায় হিন্দু শরণার্থীদের […]

Continue Reading

ত্রাণের জন্য অপেক্ষা

        মিয়ানমারের রাখাইন রাজ্যে গত ২৫ আগস্ট সে দেশের সেনাবাহিনীর অভিযান শুরু হয়। অভিযান চলাকালে সহিংসতা থেকে বাঁচতে এ পর্যন্ত সোয়া চার লাখ রোহিঙ্গা শরণার্থী সীমান্ত পার হয়ে বাংলাদেশে ঢুকেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বলছে, দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা থেকে ২৭০ মেট্রিক টন চাল ও আটা সহায়তা পাওয়া গেছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা […]

Continue Reading

রোহিঙ্গাদের ক্যাম্পের ভেতরে থাকার নির্দেশ

          নিজ দেশে ফিরে যাওয়ার আগ পর্যন্ত রোহিঙ্গা শরণার্থীদের নির্দিষ্ট ক্যাম্পে অবস্থান করার নির্দেশনা জারি করা হয়েছে। এ সম্পর্কে বাংলাদেশের জনগণকে কিছু নিয়মকানুন মেনে চলার সুপারিশ করেছে পুলিশ সদর দপ্তর। আজ শনিবার এ সম্পর্কে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে পুলিশ। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার রোহিঙ্গাদের জন্য নির্দিষ্ট স্থানে বাসস্থান, খাওয়া ও […]

Continue Reading

১৭ দিনে ১১২ রোহিঙ্গার লাশ উদ্ধার

          কক্সবাজার: টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর মাযেরপাড়া সাগরসৈকতে ভেসে এসেছে আরও এক রোহিঙ্গা নারীর লাশ। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। ওই নারীর নাম জানা যায়নি। তাঁর আনুমানিক বয়স ২২ বছর। গত ২৯ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরে ২৩টি নৌকাডুবির ঘটনায় আজ […]

Continue Reading

রোহিঙ্গাদের ঈদ

কক্সবাজার:  উখিয়ার কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরে আশ্রয়ের আশায় ঢুকছেন নতুন আসা রোহিঙ্গারা। ছবি: প্রথম আলোগত বছর ঈদুল আজহার দিনে তিন মণ ওজনের গরু কোরবানি দিয়েছিলেন। আত্মীয়-স্বজনেরা বাড়িতে এসে চালের রুটির সঙ্গে গরুর মাংস খেয়েছেন পেটভরে। ছেলেমেয়েরা মংডু শহরে গিয়ে চার চাকার রিকশায় চড়েছে। আর এখন সেসব স্মৃতি। আজ ঈদের দিনে আশ্রয়ের আশায় টেকনাফের পথে-পথে ঘুরতে […]

Continue Reading

বান্দরবানে পাহাড় ধসের ঝুকিঁতে ১২ হাজার পরিবার

বান্দরবানে বেশ কয়েকদিন দিন ধরে ভারী বর্ষন অব্যাহত রয়েছে। অব্যাহত ভারী বর্ষনের ফলে জেলার বিভিন্ন জায়গায় ছোট বড় শতাধিক পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। তিবে বেশ কয়েকদিন ধরে ভারী বর্ষন অব্যাহত থাকায় বান্দরবান জেলায় পাহাড় ধসের ঝুকিঁতে বসবাস করছে প্রায় ১২ হাজার পরিবার। সরেজমিনে পরির্দশন করে দেখা যায়, বান্দরবান সদর উপজেলার […]

Continue Reading

র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

    চট্টগ্রাম: র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে কালাম ওরফে ল্যাংড়া কালাম নামের এক সন্ত্রাসী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে নগরের টাইগার পাস পোলোগ্রাউন্ড মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক মো. মিমতানুর। তিনি  বলেন, রাতে র‍্যাবের একটি দল পোলোগ্রাউন্ড এলাকায় গেলে কালামের সহযোগীরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি […]

Continue Reading