হাসপাতালের সংবাদ প্রকাশে লাগবে সম্মতি !

ঢাকা: এখন থেকে কোনো ধরনের সংবাদ প্রকাশ করার ক্ষেত্রে প্রয়োজন হবে হাসপাতালের সম্মতি। কর্তৃপক্ষের সম্মতি ছাড়া সরকারি হাসপাতালের কোনো তথ্য বা সংবাদ প্রকাশ করা যাবে না। একই সঙ্গে জামানতের মাধ্যমে দেয়া হবে দর্শনার্থী পাস। স্বাস্থ্যসেবা বিভাগ থেকে সরকারি সব স্বাস্থ্যসেবা কেন্দ্রে পাঠানো এক নির্দেশনাপত্র থেকে এসব তথ্য জানা যায়। ‘সরকারি হাসপাতালের দর্শনার্থী ব্যবস্থাপনা’ নামে ওই […]

Continue Reading

ক্যাসিনো কারবারি দুই ভাই এনামুল-রূপন গ্রেপ্তার

ঢাকা: ক্যাসিনো কারবারি দুই ভাই এনামুল হক ও রূপন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ সোমবার সকালে রাজধানীতে পৃথক অভিযানে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়। সিআইডির গণমাধ্যম শাখার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন এই তথ্য জানিয়েছেন। আজ বেলা ২টায় সিআইডি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এনামুল হক ও রূপন ভূঁইয়াকে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত […]

Continue Reading

চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ডেস্ক: চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে চট্টগ্রাম : চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ১৭০টি কেন্দ্রে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৫টা পর্যন্ত। পচ্ছন্দের প্রার্থীকে ভোট দিতে সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভিড় জমাচ্ছেন ভোটাররা। এদিকে, এই আসনের উপ-নির্বাচনে সবগুলো কেন্দ্রেই ভোট হচ্ছে ইভিএম এ। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৪৮৫জন। […]

Continue Reading

রাজধানীর মালিবাগে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

ঢাকা: রাজধানীর মালিবাগ রেলগেইট এলাকায় রোববার সকালে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহতের কথা জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন। নিহত ইকবাল হোসেনকে (৪০) ইয়াবা কারবারি দাবি করছে র‌্যাব। তবে তার সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি। র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মহিউদ্দীন ফারুকির ভাষ্য, কক্সবাজার থেকে ইয়াবার একটি চালান […]

Continue Reading

ইজতেমা উপলক্ষে বিশেষ ট্রেন সেবা

ঢাকা: টঙ্গীতে বিশ্ব ইজতেমা উপলক্ষে মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে বেশ কয়েকটি বিশেষ ট্রেন সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে। ইজতেমার প্রথম পর্বে বিশেষ এই ট্রেন সার্ভিস ১০ জানুয়ারি থেকে চালু হয়েছে, চলবে আগামীকাল ১২ জানুয়ারি পর্যন্ত। এরপর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে ১৭ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত এই বিশেষ ট্রেন সেবা চালু থাকবে বলে জানিয়েছে রেলওয়ে […]

Continue Reading

ইশরাকের বাসায় নৌকায় ভোট চাইলেন তাপস

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বাসায় গিয়ে নৌকায় ভোট চাইলেন আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। শনিবার রাজধানীর আরকে মিশন রোডস্থ গোপীবাগের সেকেন্ড লেন বাসার নিচে গিয়ে ভোট চান তাপস। এসময় তাপস বলেন, এখন থেকে ঢাকায় সম্প্রীতির রাজনীতি চলবে। সম্প্রীতির রাজনীতির মাধ্যমেই উন্নয়ন সম্ভব। […]

Continue Reading

ইসলাম গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের জরুন এলাকায় ইসলাম গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, জরুন এলাকায় ইসলাম গার্মেন্টসের ৫ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় সাড়ে ৩ ঘণ্টা চেষ্টার পর […]

Continue Reading

ভোট চেয়ে গণসংযোগে আতিক-তাপস

ঢাকা: সাধারণ মানুষের কাছে ভোট চেয়ে গণসংযোগ শুরু করেছেন ঢাকার দুই সিটি করপোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম ও ব্যারিস্টার ফজলে নুর তাপস। আজ শুক্রবার দুপুরে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের ৮ নম্বর রোডের কেন্দ্রীয় জামে মসজিদ সম্মুখ প্রান্ত থেকে গণসংযোগ শুরু করেন আতিক। অন্যদিকে সকাল পৌনে ১১টায় দক্ষিণের ৭০ নম্বর ওয়ার্ড ডেমরা আমুলিয়া […]

Continue Reading

বঙ্গবন্ধু রেল সেতুর ব্যয় বাড়লো ৩২১৫ কোটি টাকা

বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর ব্যয় বাড়ছে ৩ হাজার ২১৫ কোটি টাকা যমুনা নদীর উপর ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু’ নির্মাণে ২০১৬ সালে প্রকল্প অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। তখন এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছিল ৯ হাজার ৭৩৪ কোটি ৭ লাখ টাকা। তবে এই ব্যয় এখন ৩ হাজার ২১৫ কোটি ৯৯ লাখ ৮৩ হাজার […]

Continue Reading

ইজতেমা শুরু পর্বেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট

গাজীপুর: গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ ভোর থেকেই যানজটের কারণে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী কর্মজীবী মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। যানজট নিরসনে পুলিশের কোনো পদক্ষেপই কাজে দিচ্ছে না বলে অভিযোগ যাত্রীরাদের। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজটের কারণে ঢাকা-বাইপাস ও ঢাকা-টাঙ্গাইল সড়কেরও যানজট লেগে থাকে। সকালে চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত সড়কের উভয় দিকে যানজটের সৃষ্টি হয়। […]

Continue Reading

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে দুইজন নিহত

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার দিবাগত গভীর রাতে শিবগঞ্জ উপজেলার জোহরপুর এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনার জন্য স্থানীয়রা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) দায়ী করেছে। নিহতরা হলেন-শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের শ্যামপুর চরপাঁকা গ্রামের মৃত তোবজুল হক বুদ্ধর ছেলে […]

Continue Reading

এমপি-মন্ত্রীরা নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে পারবে না: মাহবুব তালুকদার

শুধুমাত্র নির্বাচনী প্রচারণাই নয়, নির্বাচনের কোন কার্যক্রমে মন্ত্রী-এমপিরা অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। আজ আসন্ন দুই সিটির নির্বাচন নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দুপুর সাড়ে ১২ টায় শুরু হওয়া কমিশনের সঙ্গে আওয়ামী লীগের প্রতিনিধি দলের বৈঠক চলে দুপুর পৌনে ২টা পর্যন্ত। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, […]

Continue Reading

সিরিয়াল ধর্ষক মজনু সহ আটক-৩ , ছাত্রীর মোবাইল উদ্ধার

রাজধানীর কুর্মিটোলা এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। তার নাম মজনু। তার কাছ থেকে ভিকটিম ছাত্রীর মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে গ্রেফতার হয়েছে ৩জন। র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম আজ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। র‌্যাব সূত্র জানায়, সে পেশায় ফুটপাতের […]

Continue Reading

গাজীপুরবাসীর পক্ষ থেকে ৮ দফা দাবিতে রেলমন্ত্রীকে স্বারকলিপি

মো:জাকারিয়া ঢাকা থেকে: ঢাকা-জয়দেবপুর রেলরুটের গাজীপুর জেলার জয়দেবপুর রেলওয়ে জংশনে সকল আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতির দাবি সহ মোট ৮ দফা দাবিতে রেলমন্ত্রীকে গাজীপুরবাসীর পক্ষ থেকে স্বারকলিপি দেয়া হয়েছে। আজ বুধবার সকালে রেল মন্ত্রনালয়ে এই স্বারকলিপি দেয়া হয়। গাজীপুরবাসীর পক্ষ থেকে গাজীপুর প্যাসেঞ্জার্স কমিউনিটি এই স্বারকলিপি দেয়। গাজীপুর প্যাসেঞ্জার্স কমিউনিটির সভাপতি মো: সামসুল হক ও সাধারণ সম্পাদক […]

Continue Reading

গাজীপুর থেকে ঢাবি ছাত্রীর ধর্ষক গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর কুর্মিটোলা এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীকে ধর্ষণকারী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে গাজীপুর থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন-কাশেম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে ধর্ষকের নাম এখনও জানায়নি র‌্যাব। লে. কর্নেল সারোয়ার বিন-কাশেম বলেন, গ্রেপ্তার করা ব্যক্তির ছবি ধর্ষণের […]

Continue Reading

সোলাইমানির জানাজায় পদদলিত হয়ে নিহত ৪০

ইরাকে মার্কিন বাহিনীর হামলায় নিহত ইরানের ‘কুদস বাহিনী’ প্রধান জেনারেল কাশেম সোলাইমানির জানাজায় ভিড়ের মধ্যে পদদলিত হয়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২১৩ জন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে রয়টার্স এতথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মেজর জেনারেল কাসেম সোলাইমানিকে মঙ্গলবার তার নিজের শহর কেরমানে দাফন করার কথা। এ অনুষ্ঠানে যোগ […]

Continue Reading

৩০শে ডিসেম্বর বিপুলভোটে বিজয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে– প্রধানমন্ত্রী

ঢাকা: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনের অনুষ্ঠানমালা যুগপৎভাবে চলতে থাকবে। এই উদযাপন শুধু আনুষ্ঠানিকতা-সর্বস্ব নয়, এই উদযাপনের লক্ষ্য জাতির জীবনে নতুন জীবনীশক্তি সঞ্চারিত করা; স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে জাতিকে নতুন মন্ত্রে দীক্ষিত করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বাস্তবায়নের পথে আরও একধাপ এগিয়ে যাওয়া। […]

Continue Reading

ইভিএম রাখা না রাখা ইসির বিষয় : ওবায়দুল কাদের

নোয়াখালী: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইভিএম পদ্ধতি রাখা না রাখা নির্বাচন কমিশনের বিষয়। এ নিয়ে বিতর্কের কিছু নেই। আজ মঙ্গলবার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার জিরো পয়েন্টে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী মুজিব বর্ষ উদযাপনে বছরব্যাপি কর্মসূচির ফলক উন্মোচন এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণকালে সাংবাদিকদের এক […]

Continue Reading

পৃথিবীর কাছেই বাসযোগ্য গ্রহের সন্ধান

পরাণের উপযোগী আরো একটি গ্রহের সন্ধান পেয়েছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটির গ্রহ খোঁজার স্যাটেলাইট টেস এই গ্রহটির উপস্থিতি ও অবস্থান নিশ্চিত করেছে। এটির আকৃতি প্রায় পৃথিবীর সমান। গবেষণায় নিশ্চিত হওয়া গেছে যে গ্রহটি যে নক্ষত্রের চারদিকে ঘুরছে সেটি থেকে এটি বাসযোগ্য দূরত্বেই অবস্থান করছে। অর্থাৎ, সেখানে তরল পানি থাকার ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ খবর […]

Continue Reading

কাউকে গ্রেফতার ও হাজতখানা বানিয়ে রাখার অধিকার নেই দুর্নীতি দমন কমিশনের’—প্রধানমন্ত্রী

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কাউকে গ্রেফতারের অধিকার দুর্নীতি দমন কমিশনের (দুদক) নেই। তারা নির্দেশ দিতে পারেন। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ সপ্তাহ উপলক্ষে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, কাউকে গ্রেফতার করতে হলে আইনশৃঙ্খলা সংস্থাকেই বলতে হবে। যার যা কাজ তার তা করতে হবে। এই কথাটি […]

Continue Reading

আতিকুল ইসলামকে শোকজ

আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলামকে শোকজ করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে এক সংসদ সদস্যকে নিয়ে প্রচারণা চালানোর অভিযোগে আজ সোমবার তাকে শোকজ করেন রিটার্নিং কর্মকর্তা। শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম।

Continue Reading

জাপার ৩৭ প্রেসিডিয়াম সদস্যের নাম ঘোষণা

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি পার্টির ৪১ সদস্য প্রেসিডিয়ামের মধ্যে ৩৭ জনের নাম ঘোষণা করেছেন। জাতীয় পার্টির নবম জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত এবং পার্টির গঠনতন্ত্রের ধারা ১২-এর ৩ উপধারা মোতাবেক পার্টি চেয়ারম্যান আজ সোমবার প্রেসিডিয়াম সদস্যদের এই নাম ঘোষণা করেন। জাতীয় পার্টির প্রেসিডিয়ামে যাদের অন্তর্ভূক্ত করা হয়েছে তারা হলেন-মোঃ আবুল কাশেম (টাঙ্গাইল), হাফিজ উদ্দিন […]

Continue Reading

ঢাবি ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে শাহবাগে অবরোধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ধর্ষকের বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ও অবরোধ করেছেন তারা। সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এসময় তারা ধর্ষককে অবিলম্বে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। অবরোধের কারণে টিএসসি, সায়েন্স ল্যাবরেটরি, কারওয়ান বাজার ও মৎস্য ভবন- […]

Continue Reading

ঢাবি ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ

ঢাকা: রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তারা। ধর্ষণের খবর ছড়িয়ে পড়লে রোববার রাতেই বিক্ষোভ শুরু হয় ক্যাম্পাসে। রাত আড়াইটার দিকে মিছিল বের করে ছাত্রলীগ। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস […]

Continue Reading

বিশেষজ্ঞদের আশঙ্কা সংঘাতের বিরূপ প্রভাব পড়বে বাংলাদেশেও

ইরানের মেজর জেনারেল কাসেম সোলাইমানি হত্যার ঘটনায় মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। সেখানে এই অস্থিরতার প্রভাব বাংলাদেশের মতো ক্রমবর্ধমান অর্থনীতির দেশগুলোর ওপর পড়ার আশঙ্কা করছেন কূটনৈতিক বিশ্নেষক ও বিশেষজ্ঞরা। তারা বলেছেন, এ মুহূর্তে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান সামরিক ক্ষমতাধর ইরান ওই হামলার জবাব দেবে শক্তভাবেই। এখন এ আশঙ্কাই প্রবল হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা আরও বলেন, মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট […]

Continue Reading