শামীমাকে বাংলাদেশের নাগরিকত্ব চাইতে বলেছে বৃটিশ ট্রাইবুনাল

ঢাকা: আইনি লড়াইয়ে হেরে গেলেন আইএস বধু খ্যাত শামীমা বেগম। বৃটেনের স্পেশাল ইমিগ্রেশন আপিল কমিশন (সিয়াক) তাকে বাংলাদেশের নাগরিক হিসেবে আখ্যায়িত করেছে। জানিয়েছে, বংশানুক্রমিকভাবে শামীমা বাংলাদেশের নাগরিক। তাই তার বৃটিশ নাগরিকত্ব বাতিল আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নয়। একইসঙ্গে বৃটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, শামীমা বাংলাদেশের নাগরিকত্ব চাইতে পারেন বলেও মন্তব্য করেছে ওই আপিল কমিশন। […]

Continue Reading

যুবদলের আংশিক কমিটি ঘোষণা

জাতীয়তাবাদী যুবদলের ১১৪ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। এতে সাইফুল আলম নীরবকে সভাপতি ও সুলতান সালাউদ্দিন টুকুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। বৃহস্পতিবার যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলালের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটি অনুমোদন করেন। আংশিক কমিটিতে ছাত্রদলের সাবেক নেতাদের না […]

Continue Reading

করোনাভাইরান নিয়ে সতর্ক করা প্রথম চিকিৎসক মারা গেছেন

ডেস্ক: করোনাভাইরাসের আশঙ্কার দিক তুলে ধরে যে চিকিৎসক প্রথম সহকর্মীদের সতর্ক করার চেষ্ট করেছিলেন, সেই লি ওয়েনল্যাং মারা গেলেন প্রাণঘাতী এই ভাইরাসে। গত ডিসেম্বরে করোনাভাইরাসের বিষয়ে কথা বলে পুলিশের হাতে লাঞ্চিত হয়ে ছিলেন তিনি। বিবিসি জানায়, লি ওয়েনল্যাংয়ের সর্বশেষ অবস্থা নিয়ে গভীর রাতে চীনা সংবাদমাধ্যমে ব্যাপক বিভ্রান্তি শেষে উহান সেন্ট্রাল হসপিটাল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার স্থানীয় […]

Continue Reading

মার্চ পর্যন্ত আজহারীর সব মাহফিল স্থগিত

ঢাকা: এসময়ের আলোচিত বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীর চলতি বছর মার্চ পর্যন্ত সব প্রোগ্রাম স্থগিত করা হয়েছে। ফেসবুক পেজে এক বিবৃতিতে তিনি নিজেই এই তথ্য জানিয়েছেন। মিজানুর রহমান আজহারী লিখেছেন, পারিপার্শ্বিক কিছু কারণে, এখানেই এবছরের তাফসির প্রোগ্রামের ইতি টানতে হচ্ছে। তাই, মার্চ পর্যন্ত আমার বাকী প্রোগ্রামগুলো স্থগিত করা হল। রিসার্চের কাজে আবারো মালয়েশিয়া ফিরে যাচ্ছি। […]

Continue Reading

যশোর-৬ আসনে উপ-নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী শাবানা!

পনেরো দিন আগে যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনের সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে ৭ দিন আগে আসনটি শূন্য হয়েছে। উপ-নির্বাচনের দিন নির্ধারণ হয়নি এখনও। ইতিমধ্যে ৭ প্রার্থী নৌকার মনোনয়ন পেতে দৌড়-ঝাঁপ শুরু করেছেন। মঙ্গলার চিত্রনায়িকা শাবানা (আফরোজা সুলতানা রত্না) তার স্বামী ওয়াহিদ সাদিককে নিয়ে কেশবপুর এলাকায় গণসংযোগ করেছেন। […]

Continue Reading

সহসাই বিশ্ব মহামারী ঘোষণা হতে পারে করোনা ভাইরাস

বিশ্ব মহামারী ঘোষণার মুখে করোনা ভাইরাস। ইতিমধ্যে এটির সংক্রমণ যেভাবে ছড়িয়েছে, তাতে এটি এখন বিশ্ব মহামারী ঘোষণার মাত্র এক ধাপ নিচে আছে। কোন সংক্রমণকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কখন বিশ্ব মহামারী ঘোষণা করবে, তার আগে কিছু ধাপ আছে। করোনাভাইরাস মানুষ থেকে মানুষে ছড়াচ্ছে। ফলে এটি চীনের আশে-পাশের দেশগুলোসহ বহু দূরের দেশেও ছড়িয়েছে। যদি বিশ্বের নানা অঞ্চলে […]

Continue Reading

৮ ফেব্রুয়ারি সমাবেশ করবে বিএনপি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবন্দীর দুই বছর পূর্তিতে ৮ ফেব্রুয়ারি কারা নির্যাতনের প্রতিবাদে ও মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত যৌথ সভা শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সিদ্ধান্তের কথা জানান। যৌথসভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির […]

Continue Reading

গাজীপুরে গৃহবধূ হত্যা, মা-স্বামী গ্রেফতার

গাজীপুর: গাজীপুর মহনগরীর মোগরখাল এলাকায় পরকীয়ার জেরে সোমবার রাতে নীলা খাতুন (২০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে তার মা ও স্বামীর বিরুদ্ধে। নিহত নীলা খাতুন পাবনার চাটমোহর থানার বিন্নাবাড়ি গ্রামের নয়ন মিয়ার স্ত্রী। এ ঘটনায় নিহতের মা রত্না বেগম (৩৫) ও স্বামী নয়ন মিয়াকে (৩১) গ্রেফতার করেছে পুলিশ। জয়দেবপুর থানার ওসি […]

Continue Reading

ভাই-বোনদের ফাঁসাতে নিজ সন্তানকে হত্যা

ঝালকাঠি: প্রতিপক্ষ ভাই-বোনদের ফাঁসাতে ৩ মাসের শিশু জান্নাতি আক্তারকে হত্যা করেছে এক পিতা। পাষণ্ড ওই পিতার নাম কামাল সিকদার। পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন তিনি। আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছেন। নৃশংস এ ঘটনাটি ঘটেছে ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলায়। জানা যায়, জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে ২রা ফেব্রুয়ারি সকালে উপজেলার তারাবুনিয়া গ্রামে শিশু সন্তানকে হত্যা করে পিতা […]

Continue Reading

ইভিএম-এর ফলও পরিবর্তন

ঢাকা: ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ভোট ‘ছিনতাইয়ের’ আলোচনার মধ্যেই ফল পরিবর্তনের অভিযোগ করেছেন আওয়ামী লীগ সমর্থিত একজন কাউন্সিলর প্রার্থী। তার অভিযোগের ভিত্তিতে ওই ওয়ার্ডে কাউন্সিলরের ফল স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশনে দালিলিক প্রমাণ হাজির করে তিনি জানিয়েছেন, ইভিএম মেশিন থেকে নির্বাচন শেষে যে ফল দেয়া হয়েছিল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তা পরিবর্তন করে অন্য এক প্রার্থীকে বিজয়ী […]

Continue Reading

সরকারি দলের সব ভোটার ভোট দিলেতো এতো কম ভোট পড়তো না’

ঢাকা:নির্বাচন কমিশনের সচিব মো. আলমগীর বলেছেন, অনাস্থার কারণে মানুষ ভোটে যায়নি, এটা আমার কাছে মনে হয়নি। জনগণ ছুটি পেয়েছে, অনেকে ছুটি ভোগ করেছে। কেউ কেউ ফেসবুক নিয়ে ব্যস্ত ছিল। তাই ভোটাররা ভোট দিতে যাননি। রোববার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, অনাস্থার কারণে যদি ভোটে […]

Continue Reading

মঙ্গলবার রাজধানীর থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি বিএনপির

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে কারচুপির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি। মঙ্গলবার রাজধানীর থানায় থানায় এ বিক্ষোভ হবে। আজ হরতাল কর্মসূচির মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, কিছুক্ষণের মধ্যে আমাদের আহ্বানে সকাল-সন্ধ্যার হরতাল শেষ হতে যাচ্ছে। এই হরতাল আমরা আহ্বান করেছিলাম ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনে যে প্রহসন […]

Continue Reading

বিএনপি’র বিক্ষোভে ইশরাক-তাবিথ

ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের ডাকা হরতালের সমর্থনে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে উপস্থিত হয়েছেন ইশরাক হোসেন ও তাবিথ আউয়াল। দুপুর ১২টার দিকে এসেছেন ইশরাক আর বেলা ২টার পরে তার সাথে যোগ দিয়েছেন তাবিথ। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি’র মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, নির্বাচনের ফলাফলে […]

Continue Reading

মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেছে করোনাভাইরাসে চীনের বাইরে প্রথম মৃত্যু ফিলিপাইনে

মহামারি রূপ নেয়া করোনাভাইরাসে এবার প্রথমবারের মতো চীনের বাইরে মৃত্যুর খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত এই ভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেছে। চীনের বাইরে ফিলিপাইনে মারা গেছেন ৪৪ বছর বয়সী এক চীনা নাগরিক। তিনি চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ফিলিপাইনে গিয়েছিলেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ফিলিপাইনে যাওয়ার আগেই […]

Continue Reading

নির্বাচন পরবর্তী সহিংসতায় এক পোলিং এজেন্টের মৃত্যু

ঢাকা: নির্বাচন পরবর্তী সহিংসতায় সুমন সিকদার নামে এক পোলিং এজেন্টের মৃত্যু হয়েছে। গতকাল রাত ৮টায় ঢাকা উত্তর সিটির মোহাম্মদপুরের রায়ের বাজারের রহিম বেপারী ঘাটে নির্বাচন পরবর্তী একদল মুখোশধারীর হামলায় তিনি নিহত হন। নিহত সুমন ৩২ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী সৈয়দ হাসান-নূর ইসলাম রাষ্টনের পোলিং এজেন্ট ছিলেন । মোহাম্মদপুর থানার এসআই হারুনুর রশিদ জানান, […]

Continue Reading

কেউ চাইলেই পদত্যাগ করব না—সিইসি

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন, ভালো হয়েছে। আমরা বড় ধরনের কোনো অভিযোগ পাইনি। বিএনপির পক্ষ থেকে পদত্যাগ দাবি প্রসঙ্গে তিনি বলেন, কেউ চাইলেই পদত্যাগ করব না। আজ শনিবার (০১ ফেব্রুয়ারি) রাতে সাড়ে ৭টার দিকে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সব কেন্দ্র থেকে ‍বিএনপির এজেন্টদের বের করে […]

Continue Reading

নয়াপল্টনে দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া, সিইসি’র কুশপুত্তলিকা দাহ

ঢাকা: রাজধানীর নয়াপল্টনে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বিএনপির কেন্দ্রিয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। সেখানে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার কুশপুত্তলিকা দাহ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন বিকাল থেকে বিএনপি নেতাকর্মীরা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে […]

Continue Reading

ফল প্রত্যাখ্যান বিএনপির: ঢাকায় কাল সকাল-সন্ধ্যা হরতাল

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে আগামীকাল রবিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। রবিবার (২ ফেব্রুয়ারি) শুধু রাজধানী ঢাকাতে এই হরতাল পালিত হবে। আজ শনিবার রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য […]

Continue Reading

তাপস ৩৬৭০৫-ইশরাক ২৩৭১৭, আতিকুল ১০৫৩৫-তাবিথ ৬২৫০

ঢাকা: কোনোরূপ অপ্রীতিকর ঘটনা ছাড়া নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে ঢাকার দুই সিটি করপোরেশনের ভোট। মেয়র ও কাউন্সিলর নির্বাচনের জন্য আজ সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোট নেওয়া হয় ইলেকট্রনিক ভোটিং মেশিনে। এখন চলছে ভোট গণনা ও ফল ঘোষণা। এই নির্বাচনে মেয়র পদে জয়-পরাজয় নির্ধারণ হবে মূলত আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীদের মধ্যে। এখন পর্যন্ত […]

Continue Reading

ভোট দিতে গিয়ে অপমানিত হলেন তারা

ঢাকা: নির্বাচনের পরিবেশ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)‘সন্তুষ্ট’ থাকলেও কেন্দ্রে গিয়ে উল্টো প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ভোটারা। সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নয়া দিগন্ত অফিসে ফোন দিয়ে বিড়ম্বনার কথা জানিয়েছেন ভোটাররা। কেউ কেউ কেন্দ্রে গিয়ে মৌখিকভাবে লাঞ্চিত হয়ে ফিরে এসেছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৩নং ওয়ার্ডে ভোট দিতে গিয়ে বিড়ম্বনার শিকার হওয়া একটি পরিবার নাম […]

Continue Reading

মনিটরিং সেলে অভিযোগ বাড়ছে, দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ সিইসির

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের বিভিন্ন স্থানে ভোটাররা কেন্দ্রে ঢুকতে না পারা, অস্ত্র নিয়ে ঘোরাফেরাসহ অভিযোগের সংখ্যা বাড়ছে। সংঘর্ষ, বিশৃঙ্খলা সৃষ্টিসহ এখন পর্যন্ত ২১টি অভিযোগ এসেছে নির্বাচন কমিশনের (ইসি) গঠিত আইনশৃঙ্খলা পরিস্থিতি সমন্বয়ে মনিটরিং সেলে। ঢাকা উত্তরের ৪২ নম্বর ওয়ার্ডের বড় বেরাইদ ঋষি পাড়া, ১১৭১ নম্বর কেন্দ্রে ইতিমধ্যে একজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে […]

Continue Reading

আলালের গাড়িতে ককটেল হামলা

ঢাকা: ঢাকা উত্তর সিটির বিএনপির মেয়র প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ও বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের গাড়িতে ককটেল বোমা হামলার ঘটনা ঘটেছে। আজ বেলা ১২টার দিকে দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের ইব্রাহিমপুরে মণিপুর হাইস্কুল অ্যান্ড কলেজ শাখা-২ কেন্দ্র পরিদর্শনে গেলে তার গাড়িতে এ ককটেল হামলার ঘটনা ঘটে। এসময় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ […]

Continue Reading

আর যেন না দেখি’

ঢাকা: রাজধানীর দক্ষিণ খানের আনোয়ারা মডেল ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে ধানের শীষ ও বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী আলি আকবরের (টিফিন ক্যারিয়ার প্রতীক) এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে ফারুকুজ্জামান নামে এক ব্যক্তি এই কেন্দ্রের প্রত্যেকটি বুথে গিয়ে ধানের শীষ ও টিফিন ক্যারিয়ারের এজেন্ট কে কে আছেন তাদের খুঁজে বের করেন। এরপর […]

Continue Reading

২ ঘণ্টায় ১ ভোট!

ঢাকা: সিটি কলেজের ২৭০ কেন্দ্রে ৪ নং মহিলা বুথে দুই ঘণ্টায় মাত্র ১টি ভোট পড়েছে। এ বুথে মোট ভোটার সংখ্যা ৩৪৬। সরজমিনে দেখা গেছে, ওই সময়ের মধ্যে এ কেন্দ্রের কোন বুথেই তিনটার বেশি ভোট পড়েনি। ঢাকা দক্ষিণের আওতাধীন সিটি কলেজে মোট তিনটি কেন্দ্র। এরই একটি ২৭০ নং কেন্দ্র। কেন্দ্রটিতে নৌকার এজেন্ট থাকলেও বিএনপির কোন এজেন্ট […]

Continue Reading

বিভিন্নস্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ ও এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ

ঢাকা:ইভিএমে ভোট হচ্ছে ঢাকার দুই সিটিতে। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। এই নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে। এরই মধ্যে ঢাকা ‍উত্তর ও দক্ষিণ দুই সিটির বিভিন্ন এলাকার ভোটকেন্দ্র থেকে বিএনপির মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থী এবং স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে মারধর করে বা জোড় করে বের করে […]

Continue Reading