দাউদ মার্চেন্ট ফের তিনদিনের রিমান্ডে

ভারতের শীর্ষ সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের অন্যতম সহযোগী দাউদ মার্চেন্টের ফের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনদিনের রিমান্ড শেষে শনিবার দুপুরে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চান মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক গোলাম রসুল। পরে বিকেলে শুনানি শেষে সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট সাবরিনা আলী তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত বুধবার (০৩ ডিসেম্বর) দুপুরে রিমান্ড […]

Continue Reading

শেখ রেহানা পরিচয়ে প্রতারণায় আটক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার পরিচয় দিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে টেলিফোন করে প্রতারণার আশ্রয় নেয়ার অভিযোগে বিমা কোম্পানির কর্মকর্তা এক নারীকে আটক করেছে র‌্যাব। শনিবার রাজধানীর বনশ্রী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মারজিয়া জান্নাতি নুপা ইসলামী ইন্সুরেন্স লিমিটেডের জ্যেষ্ঠ ব্যবস্থাপক। র‌্যাব-৩ সূত্র জানায়, বিকেলে র‌্যাব সদর দফতরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে […]

Continue Reading

ট্রাইব্যুনালে ১৩ মামলায় ১১ জনের ফাঁসি

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এখন পর্যন্ত ১৩টি রায়ে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। গত ২৪ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার মোবারক হোসেনের রায়ের মাধ্যমে ট্রাইব্যুনাল থেকে ১৩ তম রায় ঘোষণা করা হয়। যুদ্ধাপরাধীদের বিচারের লক্ষ্যে ২০১০ সালের ২৫ মার্চ পুরোনো হাইকোর্ট ভবনে স্থাপন করা হয় আন্তর্জাতিক […]

Continue Reading

বৃটেনে বাংলাদেশি বংশোদ্ভূত দুই আইএস সদস্যের কারাদণ্ড

শীর্ষ কট্টরপন্থী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) পক্ষে সিরিয়ায় কথিত জিহাদে অংশগ্রহণের অভিযোগে দোষী সাব্যস্ত বাংলাদেশি বংশোদ্ভূত দুজন ও পাকিস্তানি বংশোদ্ভূত একজন বৃটিশ নাগরিককে কারাদণ্ড দিয়েছেন দেশটির দুটি আদালত। বাংলাদেশি বংশোদ্ভূত ওই দুই বৃটিশ নাগরিকের একজন মোহাম্মদ নাহিন আহমেদ (২২) ও অপরজন মাসুদুর চৌধুরী (৩১)। দণ্ডপ্রাপ্ত অপর ব্যক্তি হলেন পাকিস্তানি বংশোদ্ভূত বৃটিশ নাগরিক ইউসুফ জুবায়ের সরওয়ার […]

Continue Reading

ঐশীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১০ ডিসেম্বর

পুলিশ দম্পতি হত্যা মামলায় তাদের মেয়ে ঐশী রহমানসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য ১০ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার ৩ নং দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম সাজেদুর রহমান রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এ দিন ধার্য করেন। বৃহস্পতিবার এ মামলার সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারিত ছিল। কিন্তু কেউ সাক্ষ্য দিতে না আসায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন […]

Continue Reading

আদালত অবমাননায় বিটিসিএলের সাবেক এমডির কারাদণ্ড-জরিমানা

আদালত অবমাননার দায়ে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সাবেক মহাব্যবস্থাপক (এমডি) এস ও এন কলিমুল্লাহকে চারমাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। জরিমানার এক লাখ দিতে ব্যর্থ হলে তাকে আরো একমাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার দুপুরে বিচারপতি মো. এম আর হাসানের হাইকোর্টের একক বেঞ্চ এ রায় দিয়েছেন। আদালতে বিটিসিএলের সাবেক এমডির […]

Continue Reading

কবর থেকে তোলা হচ্ছে ‘টুনি’র মরদেহ

আদালতের নির্দেশনানুযায়ী প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এইসব দিনরাত্রি’র টুনি চরিত্র খ্যাত অভিনেত্রী নায়ার সুলতানা লোপার মরদেহ পুনঃময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হচ্ছে। এই মামলার আইও (তদন্ত কর্মকর্তা) গুলশান থানার এসআই আসাদুজ্জামান বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম শামিম বানুর উপস্থিতিতে বৃহস্পতিবার দুপুর থেকে নায়ার সুলতানা লোপার মরদেহ বনানী […]

Continue Reading

খিলগাঁও থানার এএসআই মজনুর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

মারধর করে চাঁদাবাজির অভিযোগে রাজধানীর খিলগাঁও থানার এএসআই মজনুসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ওই এলাকায় বসবাসকারী পিকআপ চালক মো. সোলায়মান শেখ। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী মাসুদ সেখের আদালতে মামলাটি দায়ের করা হয়। বাদীর পক্ষে অ্যাডভোকেট মোরশেদ হোসেন মামলাটি দায়ের করেন। মামলার অপর দুই আসামি হলেন- খিলগাঁও থানার কনস্টেবল রবিউল ও অঞ্জন […]

Continue Reading

মানবতাবিরোধী অপরাধে সুবহানের রায় যেকোনো দিন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ও আটক জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুস সুবহানের মামলার কার্যক্রম শেষ হয়েছে। যেকোনো দিন রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল-২। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর জিয়াদ আল মালুম ও আসামিপক্ষে মিজানুল ইসলাম সমাপনী যুক্তি উপস্থাপন করেন। পরে চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এ ঘোষণা দেন। সুবহান ১৯৩৬ সালে পাবনা জেলার সুজানগর […]

Continue Reading

আবারো পেছালো বিএনপির মামলার শুনানির তারিখ

ঢাকা: রমনা থানার গাড়ি ভাঙচুর, পুলিশের কর্তব্য কাজে বাধা ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ৪১ নেতাকর্মীর শুনানি তারিখ আবারো পেছলো। শুনানির জন্য আগামী ১২ মার্চ নতুন দিন ধার্য করেছেন আদালত। এর আগে ৩ডিসেম্বর শুনানির দিন ধার্য করা হলেও তা পরিবর্তন করে ১২ মার্চ করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট […]

Continue Reading

কলেজ ছাত্র মিল্টন হত্যা একজনের ফাঁসি

সিদ্ধেশ্বরী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মিল্টন বড়ুয়াকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে এক আসামির ফাঁসি ও অন্যজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক রেজাউল ইসলাম এ রায় ঘোষণা করেন। মামলার সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমানিত হওয়ায় আসামি আলম ওরফে আফসারকে মৃতু্যদণ্ডপ্রাপ্ত এবং সহায়তা ও সহযোগী হিসাবে রুবেলকে যাবজ্জীবন কারাদন্ড দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত […]

Continue Reading

সাবেক র‌্যাব সদস্যের ১৬৪ ধারায় জবানবন্দী

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের মামলায় গ্রেফতার হওয়া সাবেক র‌্যাব সদস্য নুরুজ্জামান (৩৫) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিচ্ছেন। নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদের আদালতে বুধবার দুপুর সোয়া ১টা থেকে তিনি জবানবন্দী দেওয়া শুরু করেন। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় মাগুরার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নুরুজ্জামান মাগুরা সদর উপজেলার হাজিপুর গ্রামের মুজিবুর রহমানের […]

Continue Reading

সিএমএম আদালতে দাউদ মার্চেন্ট

ভারতের শীর্ষ সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের অন্যতম সহযোগী দাউদ মার্চেন্টের সাত দিনের রিমান্ড চেয়ে ঢাকা সিএমএম আদালতে হাজির করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দুপুরে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটক দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. নুরু মিয়ার আদালতে এ রিমান্ড শুনানি হবে। কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার দু’দিনের মধ্যে বুধবার ভোর পাঁচটায় রাজধানীর […]

Continue Reading

সুবহানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের পাল্টা যুক্তি বৃহস্পতিবার

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আবদুস সুবহানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের পাল্টা যুক্তি বৃহস্পতিবার। পাল্টা যুক্তি উপস্থাপনের জন্য রাষ্ট্রপক্ষ সময় আবেদন করলে চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বুধবার এ দিন ধার্য করে। এর আগে, গত ৩০ নভেম্বর আসামিপক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। গত ৫ নভেম্বর প্রসিকিউশন যুক্তিতর্ক উপস্থাপন শুরু […]

Continue Reading

মুজাহিদের আপিল শুনানি ১৪ জানুয়ারি

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিল শুনানি ১৪ জানুয়ারি শুরু হবে। বুধবার সকালে প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের আপিল বেঞ্চ দিন ধার্য করে এই আদেশ দেন। গত বছর ১৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ আলী আহসান মোহাম্মদ […]

Continue Reading

বিচার বিভাগে কোনো দুর্নীতি গ্রহণ করা হবে না : প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেছেন, বিচার বিভাগে কোনো দুর্নীতি গ্রহণ করা হবে না। কোনো বিচারকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সুপ্রিম কোর্টের অডিটোরিয়াম (সাবেক সড়ক ভবন) এক অভিভাষণে তিনি এ কথা কলেন। বিচার বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশের সকল জেলা জজ, জেলা জজ পদ মর্যাদার […]

Continue Reading

আদালত অবমাননার দায়ে ডেভিড বার্গম্যানের সাজা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় নিয়ে মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগে নিউএজের সাংবাদিক ডেভিড বার্গম্যানকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের কারাদণ্ড ও মঙ্গলবার সারাদিন এজলাসে দাঁড়িয়ে থাকার শাস্তি দিয়েছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। ডেভিড বার্গম্যান বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেনের মেয়ে ব্যারিস্টার সারা […]

Continue Reading

গ্রেপ্তার আরও তিন র‌্যাব সদস্য সাত দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ ও হত্যার ঘটনায় আরও তিন র‌্যাব সদস্যকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ। এরা হলেন : এএসআই আবুল কালাম আজাদ ও বজলুর রহমান এবং হাবিলদার মো. নাছিরউদ্দিন। সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে এ মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা […]

Continue Reading

রাজধানীতে অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক

রাজধানীর মোহাম্মদপুর থেকে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম জানা যায়নি। সোমবার রাত ১টার দিকে তাদেরকে আটক করে পুলিশ। জানা যায়, রাতে অভিযান চালিয়ে ২টি পিস্তল, ১টি রিভলবার এবং ১৫ রাউন্ড গুলিসহ তাদেরকে আটক করা হয়। তারা স্থানীয় শীর্ষ সন্ত্রাসী সুজনের সহযোগী বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Continue Reading

কলারোয়ায় ওয়ারেন্টভুক্ত তিন আসামি গ্রেপ্তার

সাতক্ষীরার কলারোয়ায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল রবিবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার যুগিখালী গ্রামের মৃত ওয়াজেদ আলী দফাদারের ছেলে আব্দুর রাজ্জাক (২৭),পাইকপাড়া গ্রামের মৃত ইলাহি বকসের ছেলে আবুল কাশেম (৪৫) এবং আবুল কামেমের ছেলে সাহাদাৎ হোসেন (২২)। কলারোয়া থানার ওসি শেখ […]

Continue Reading

নাজমুল হুদার খালাসের রায় আপিলে বাতিল

ঢাকা: বিএনপির সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা ও তার স্ত্রী সিগমা হুদার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে দুদকে করা মামলায় হাইকোর্টের দেয়া খালাসের রায় বাতিল করে দিয়েছেন আপিল বিভাগ।সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। বিভিন্ন ঠিকাদারি কাজ দেয়ার কথা বলে আকতার হোসেন লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক […]

Continue Reading

ঘুষ নেওয়ার মামলায় হুদা দম্পত্তির খালাসের রায় বাতিল

সাবেক বিএনপি সরকারের যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা ও তার স্ত্রীকে ঘুষ নেওয়ার মামলায় খালাসের হাইকোর্টের রায় বাতিল করে দিয়েছে আপিল বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ সোমবার এই আদেশ দেয়। এর ফলে হাইকোর্টে আবার এ মামলার শুনানি হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। ২০০৭ সালের ২৬ অগাস্ট বিশেষ জজ […]

Continue Reading

বর্ধমান বিস্ফোরণে জড়িত থাকার সন্দেহে আটক ৩

ভারতের বর্ধমান বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার সন্দেহে রাজধানী থেকে ৩ জেএমবি সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল রবিবার রাতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে আটক করার কথা জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মাসুদুর রহমান। তিনি বলেন, তারা জেএমবি সদস্য। বর্ধমান বিস্ফোরণের ঘটনায় তাদের সংশ্লিষ্টতা আছে বলে সন্দেহ করা হচ্ছে। […]

Continue Reading

দুর্নীতির দুই মামলা : খালেদা জিয়ার সময় আবেদন নামঞ্জুর

বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ৯ জনের বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলার সাক্ষ্যগ্রহণ জন্য সময় আবেদন নামঞ্জুর করেছে আদালত। পুরান ঢাকার বকশীবাজার এলাকায় আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায় সোমবার সময়ের আবেদন নামঞ্জুর করে বাদীকে স্বাক্ষ্য দিতে বলেন। মামলার সাক্ষ্য গ্রহণের […]

Continue Reading

নরসিংদীতে হত্যা মামলায় ৩ জনের ফাঁসি

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে স্কুলছাত্র সোহাগ হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রোববার দুপুর সাড়ে ১২টায় নরসিংদীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শফিকুল করিম এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া বিজয় নগরের হিরণ মিয়ার ছেলে মনির হোসেন, হাফিজ উদ্দিনের ছেলে আলমগীর ও নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বামচন্দ্রপুর গ্রামের সুভাষ চন্দ্র দাসের ছেলে সম্ভু। […]

Continue Reading