এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি এপ্রিল মাসে রোগ শনাক্তের হার প্রতিদিন গড়ে ৩৫ শতাংশে পৌঁছেছে, যা গত মাসের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। সংক্রমণের পাশাপাশি ল্যাবে বাড়ছে নমুনা পরীক্ষার চাপও। রোববার (৫ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউটের (আইপিএইচ) ভাইরোলজি বিভাগের হাম ও রুবেলা পরীক্ষাগার ঘুরে এমন চিত্র দেখা গেছে। প্রতিষ্ঠানটি থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ […]

Continue Reading

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা দুদিন ধরে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা পৌঁছেছে প্রায় ৪০ ডিগ্রির কাছাকাছি। এতে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। প্রচণ্ড রোদ আর গরমে বিপর্যস্ত হয়ে পড়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিশেষ করে খেটে-খাওয়া শ্রমজীবীরা সমস্যায় পড়েছেন বেশি। শুক্রবার (৩ এপ্রিল) বেলা ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.৭ […]

Continue Reading

এলপি গ্যাসের দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা

ভোক্তাপর্যায়ে নির্ধারণ করা হয়েছে এলপি গ্যাসের দাম। এপ্রিল মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩৪১ টাকা থেকে ৩৮৭ টাকা বাড়িয়ে ১৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া অটোগ্যাসের দাম ৬১.৮৩ টাকা বাড়িয়ে ৭৯.৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) নতুন এ মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন (বিইআরসি)। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর […]

Continue Reading

সিলেটে ধর্মঘট স্থগিত করলেন সিএনজি, এলপিজি ও পেট্রোল পাম্প মালিকরা

সিলেটের সব সিএনজি, এলপিজি ও পেট্রোল পাম্পে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করা হয়েছে। হঠাৎ করে জ্বালানি সরবরাহ বন্ধের ঘোষণায় সৃষ্ট অনিশ্চয়তা কাটিয়ে আবারও স্বাভাবিক কার্যক্রমে ফিরছে পাম্পগুলো। বৃহস্পতিবার (০২ এপ্রিল) রাত ২টা ৩০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াশাদ আজিম […]

Continue Reading

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির সরকারি বার্তাসংস্থা ডব্লিউএএম বুধবার (১ এপ্রিল) জানিয়েছে, একটি ড্রোন ফুজাইরাহতে আসার পর এটিকে ভূপাতিত করা হয়। ওই সময় ড্রোনটির ধ্বংসাবশেষ এসে আঘাত হানে ওই বাংলাদেশির ওপর। তিনি ফুজাইরাহর আল রিফা এলাকার একটি ফার্মে কাজ করছিলেন। এই বাংলাদেশির নাম পরিচয় কোনো কিছু এখনো জানায়নি আমিরাত। […]

Continue Reading

ফয়সাল-আলমগীরকে ফেরাতে ইন্টারপোলের চিঠি, সাড়া দেয়নি ভারত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামিদের ফিরিয়ে আনা নিয়ে এক ধরনের টানাপড়েন তৈরি হয়েছে। ভারতে গ্রেপ্তার হওয়া মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে হস্তান্তরের জন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে দফায় দফায় চিঠি দেওয়া হলেও এখন পর্যন্ত প্রতিবেশী দেশ ভারতের কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া মেলেনি। এমনকি এই মামলার […]

Continue Reading

ঢাকাসহ আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

নীলফামারী, লালমনিরহাট, পাবনা, নড়াইল, বরগুনা, জামালপুর, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, হবিগঞ্জ, চাঁদপুর ও ফেনীর জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ অনুযায়ী জেলা পরিষদ আইন, ২০০০-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে এই নিয়োগ দেওয়া হয়েছে। […]

Continue Reading

করোনা প্রকল্পে হরিলুট : দুদকের জালে সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জন

কোভিড-১৯ মহামারির সময় জরুরি সরঞ্জাম ও সেবা ক্রয়ের নামে ভয়াবহ অনিয়ম ও অর্থ আত্মসাতের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। স্বাস্থ্য অধিদপ্তরের ‘কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডেমিক প্রিপেয়ার্ডনেস’ (ইআরপিপি) প্রকল্পের কেনাকাটায় ১২ কোটি ৩ লাখ ২৮ হাজার টাকা লুটপাটের তথ্য পেয়েছে সংস্থাটির অনুসন্ধান টিম। এই দুর্নীতির সঙ্গে আওয়ামী লীগ সরকারের সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী […]

Continue Reading

উপবন এক্সপ্রেসে আগুন, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজারের ভানুগাছ-শমশেরনগর রেল স্টেশনের মাঝামাঝি স্থানে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টা দিকে মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে এ ঘটনা ঘটে। কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেট থেকে বিকল্প ইঞ্জিন এসে […]

Continue Reading

মব কালচার আর অ্যালাউ করা হবে না : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে চলমান তথাকথিত ‘মব কালচার’ বা বিশৃঙ্খল গণপিটুনির সংস্কৃতি আর বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট জানিয়েছেন, দাবি আদায়ের নামে রাস্তাঘাট অবরোধ বা মব তৈরি করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা […]

Continue Reading

চট্টগ্রাম বন্দরে জাহাজের অপেক্ষা শূন্যে, আন্তর্জাতিক বাণিজ্যে গতি

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর আবারও জিরো ওয়েটিং টাইমে ফিরেছে। এতে বহির্নোঙরে জাহাজের অপেক্ষা শূন্যে নেমে এসেছে। ফলে জাহাজের টার্ন অ্যারাউন্ড টাইম কমেছে এবং আমদানি-রপ্তানি কার্যক্রমে গতি বেড়েছে। বন্দর সংশ্লিষ্টরা বলছেন, এই অর্জনের ফলে ব্যবসায়িক ব্যয় কমছে, সরবরাহ ব্যবস্থা আরও নির্ভরযোগ্য হচ্ছে এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের সক্ষমতা দৃশ্যমান হচ্ছে। সমন্বিত পরিকল্পনা, নিবিড় তদারকি ও সংশ্লিষ্ট […]

Continue Reading

১১ জেলায় নতুন ডিসি

দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। পাশাপাশি বর্তমানে দায়িত্বরত ১১ জেলা প্রশাসককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জেলা প্রশাসকরা হলেন, রাজশাহীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহিদুল ইসলাম, চুয়াডাঙ্গায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লুৎফুন নাহার, খুলনায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের হুরে জান্নাত, মাদারীপুরে […]

Continue Reading

শৃঙ্খলা রক্ষায় তেলের ডিপোতে বিজিবি মোতায়েন

জ্বালানি তেল মজুত প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে দেশের বিভিন্ন ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের পরিপ্রেক্ষিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট ও দাম বৃদ্ধি পাওয়ায় অননুমোদিতভাবে জ্বালানি তেল মজুতের অপচেষ্টা পরিলক্ষিত হচ্ছে। জ্বালানি তেল মজুতের […]

Continue Reading

মহান স্বাধীনতা দিবসে ভাওয়ালগড় বাঁচাও আন্দোলনের শ্রদ্ধাঞ্জলি

ইসমাঈল হোসেন গাজীপুর: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে ভাওয়ালগড় বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে থেকে গাজীপুর জেলা শহরের কেন্দ্রীয় শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। ২৬ শে মার্চ বৃহস্পতিবার সকাল ৯ টায় রাজবাড়ীস্থ কেন্দ্রীয় শহীদ বেদীতে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে এই কর্মসূচি পালিত হয়। ভাওয়ালগর বাঁচাও আন্দোলনের মহাসচিব ও গাজীপুর […]

Continue Reading

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

জাতির গৌরবময় ইতিহাসের অন্যতম অধ্যায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৭টায় রাজধানীর জিয়া উদ্যানে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাদের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। […]

Continue Reading

স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে

স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি দেশবাসীকে সম্মিলিতভাবে একটি উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। বুধবার (২৫ মার্চ) দেওয়া ওই বাণীতে প্রধানমন্ত্রী বাংলাদেশের সর্বস্তরের জনগণসহ প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশিকে […]

Continue Reading

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে রাষ্ট্রীয় কাঠামোতে স্থায়ী রূপ দিতে বড় পদক্ষেপে যাচ্ছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ। বিশেষ করে আন্দোলনে অংশগ্রহণকারী ‘জুলাইযোদ্ধাদের আইনি সুরক্ষা বা ইনডেমনিটি প্রদান এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের রাজনৈতিক নামকরণ পরিবর্তনের বিষয়টি এখন চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত বিশেষ কমিটির প্রথম […]

Continue Reading

কলম্বিয়ায় উড্ডয়নের পর সামরিক বিমান বিধ্বস্ত, ৩৪ জন নিহত

কলম্বিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলে উড্ডয়নের কিছুক্ষণ পরেই দেশটির সামরিক বাহিনীর একটি কার্গো পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছেন। বিমানটিতে মোট ১২৫ জন যাত্রী ছিলেন। গতকাল সোমবার কলম্বিয়ার পুতোমায়ো বিভাগের পুয়ের্তো লেগুইজামো শহরের কাছে ঘটেছে এ দুর্ঘটনা।পুয়ের্তো লেগুইজামো শহরের মেয়র লুইস এমিলিও বুস্টোস স্থানীয় সংবাদমাধ্যমগুলোর উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, “এটি খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা […]

Continue Reading

২৫ মার্চ কালরাতে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ

একাত্তরের ভয়াল ২৫ মার্চের সেই নৃশংস গণহত্যা স্মরণে আগামী বুধবার (২৫ মার্চ) সারা দেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালন করা হবে। সোমবার (২৩ মার্চ) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ২৫ মার্চ রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট […]

Continue Reading

ঈদের ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য

পবিত্র ঈদুল ফিতরের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার (২৪ মার্চ) থেকে খুলেছে বাংলাদেশ সচিবালয়সহ সব সরকারি অফিস, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান। ছুটি শেষে কর্মস্থলে ফিরে কর্মকর্তা-কর্মচারীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলি করে ঈদের আমেজ ভাগাভাগি করছেন। গত ২১ মার্চ (শনিবার) সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মুসলমানদের অন্যতম বড় […]

Continue Reading

বেড়ানো শেষে ঘরে ফেরার ভোগান্তি : সড়কে যানজট, মেট্রোরেলেও যেন ‘ঠাঁই নেই’

ঈদুল ফিতরের দ্বিতীয় দিনের ঘোরাঘুরি শেষে সন্ধ্যায় একযোগে দর্শনার্থীরা বাসায় ফিরতে শুরু করায় রাজধানীর বিভিন্ন সড়কে যানজট সৃষ্টি হয়েছে। বিভিন্ন বাস স্ট্যান্ডে এত বেশি যাত্রী দাঁড়িয়ে আছেন যে, ঠেলাঠেলি করেও গণপরিবহনে উঠতে পারছেন না অনেকে। সিএনজি বা অটো রিকশার মতো ছোট পরিবহনে করে দূরের পথে যেতে হচ্ছে। এতে অনেকে বেশি ভাড়া গুনতে হচ্ছে। রোববার (২২ […]

Continue Reading

কারাগারে ঈদ জামাতে সাবেক মন্ত্রী-এমপিরা, রাজসাক্ষীর সঙ্গে কথা বলেননি কেউ

সারা দেশের কারাগারগুলোতে ঈদের জামাতে অংশগ্রহণের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের আনন্দে শরিক হয়েছেন বন্দিরা। রাজধানীর ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ বিভিন্ন কারাগারে ঈদের জামাত অনুষ্ঠিত হয় কেরানীগঞ্জের বিশেষ কারাগারে ঈদের জামাতে অংশ নেন সেখানে বন্দি থাকা আওয়ামী লীগ আমলের মন্ত্রী, এমপি ও আমলারা। এ সময় তারা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন। তবে জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় শেখ […]

Continue Reading

জামালপুরে ভাসমান সেতু উল্টে ভাই-বোনসহ নিহত বেড়ে ৫

জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে পাঁচজন হয়েছে। ঈদের দিন বিকেলে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার (২১ মার্চ) বিকেল ৪টার দিকে দেওয়ানগঞ্জ থানার সামনে ব্রহ্মপুত্র নদের ওপর স্থাপিত একটি ভাসমান সেতুতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল […]

Continue Reading

শোলাকিয়ায় এবার দেশের বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত

ভোরের কুয়াশা কাটার আগেই জনসমুদ্রে পরিণত হয় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। দেশের সবচেয়ে বড় ও প্রাচীন ঈদের জামাতে এবার অংশ নিয়েছেন ছয় লাখেরও বেশি মুসল্লি। সাম্প্রতিক সময়ের মধ্যে এটিকে অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। শনিবার (২১ মার্চ) সকাল ১০টায় অনুষ্ঠিত ১৯৯তম ঈদুল ফিতরের এই জামাতে ইমামতি করেন শহরের বড় বাজার জামে মসজিদের […]

Continue Reading

ফাঁকা ঢাকায় অন্যরকম ঈদ

যানজট, মানুষের ভিড় আর ব্যস্ততায় সর্বদা মুখর থাকা ঢাকা শহরে আজ কোনো কোলাহল নেই। চারদিকে নীরবতা। পথঘাট ফাঁকা। মূল সড়কে চলাচল করা বাসের সংখ্যা কম। রিকশাও তেমন বেশি নেই। সড়কে মানুষের দেখাও মিলছে হাতেগোনো। শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের দিন রাজধানীর মতিঝিল, গুলিস্তান, বাড্ডা, মালিবাগ, কমলাপুর ও মুগদার প্রধান সড়ক ঘুরে এ চিত্র দেখা […]

Continue Reading