একদিকে শামীম, অন্যদিকে আইভী : দ্বিধায় নারায়ণগঞ্জ আ. লীগ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী নিয়ে পেরেশানিতে পড়েছে আওয়ামী লীগ। এই নির্বাচন শুধু নয়, পুরো নারায়ণগঞ্জের রাজনীতিতেই আওয়ামী লীগ দ্বিধা বিভক্ত। একদিকে শামীম ওসমান, অন্য দিকে সেলিনা হায়াৎ আইভী। দলীয় প্রার্থী আইভির পাশে নেই জেলা ও মহানগরের বেশিরভাগ নেতা। এরমধ্যেই রোববার জেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক এস এম আকরাম স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারের […]

Continue Reading

৭ জন পেলেন বাংলা একাডেমি পুরস্কার

বাংলা একাডেমি এ বছরের জন্য সাতটি পুরস্কার ঘোষণা করেছে। আজ রোববার পুরস্কার ও পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। আগামী ২৪শে ডিসেম্বর বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৪তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে এসব পুরস্কার দেয়া হবে। এবার বাংলা একাডেমি প্রবর্তিত- (১) প্রথমবারের মতো রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। (২) মেহের কবীর বিজ্ঞানসাহিত্য […]

Continue Reading

শিক্ষার্থীদের ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তি কেন, জানালেন শিক্ষামন্ত্রী

ভালো স্কুলে পরীক্ষার মাধ্যমে যাচাই-বাছাই করে মেধাবী শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হতো বলে উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘এতে দুর্বলরা ভালো স্কুলে পড়ার সুযোগ পেত না। সেটি বন্ধ করতে কেন্দ্রীয়ভাবে ডিজিটাল ভর্তি লটারি স্থায়ী করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নতুন চ্যালেঞ্জ নিতে হবে।’ আজ রোববার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) বেসরকারি মাধ্যমিক স্কুলে […]

Continue Reading

ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপকে গুরুত্ব দিচ্ছে না বিএনপি

নতুন নির্বাচন কমিশন গঠনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে রাষ্ট্রপতির সংলাপের উদ্যোগকে গুরুত্ব দিচ্ছে না বিএনপি। দলটির নীতিনির্ধারকরা অতীতের ‘তিক্ত অভিজ্ঞতার’ কথা তুলে ধরে বলেছেন, এই সংলাপ ‘আইওয়াশ’ ও ‘স্পষ্ট প্রতারণা’ ছাড়া কিছুই নয়। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন কমিশন কার্যত ঠুটো জগন্নাথ। দলীয় সরকারের প্রভাব বলয়ের বাইরে গিয়ে ওই কমিশন কস্মিনকালেও কোনো নিরপেক্ষ নির্বাচন করতে […]

Continue Reading

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাকিস্তান সফর বাতিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির পাকিস্তান সফর বাতিল করা হয়েছে। আজ দুপুরে এমিরেটস এয়ারওয়েজের নিয়মিত ফ্লাইটে দুবাই হয়ে তার ইসলামাবাদ যাওয়ার কথা ছিল। শনিবার সন্ধ্যায় প্রতিমন্ত্রী নিজেই তার সফর বাতিলের কথা মানবজমিনকে নিশ্চিত করেন। এক বার্তায় তিনি লিখেন- ‘কোভিড আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে আসায় ১৫ই ডিসেম্বর থেকে আমি আইসোলেশনে আছি। ৭২ ঘন্টার আইসোলেশন শেষ না […]

Continue Reading

রাজশাহীতে বঙ্গবন্ধুর হত্যাকারীদের ‘জান্নাত চাওয়া’ আ’লীগ নেতা বহিষ্কার

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে মোনাজাত করেন পৌর আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক খন্দকার আবদুর রাজ্জাক। মোনাজাতে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের হত্যাকারীদের জান্নাত চাওয়ায় দল থেকে বহিষ্কার হয়েছেন। শুক্রবার রাতে জরুরি সভা করে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাহেরপুর পৌর আওয়ামী লীগের […]

Continue Reading

ব্রাহ্মণবাড়িয়ায় গুলিতে যুবক নিহত, গুলিবিদ্ধ হয়ে চেয়ারম্যান প্রার্থী হাসপাতালে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে বাদল সরকার (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এরশাদ (৩৫)। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠান। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার নাটঘর ইউনিয়নের নাটঘর গ্রামে এ ঘটনা ঘটে। নাটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও […]

Continue Reading

রোববার থেকে বুস্টার ডোজ : স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ: ট্রায়ালে করোনাভাইরাসের বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম আগামী রোববার থেকে শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকায় শুভ্র সেন্টারে সাংবাদিকদের তিনি এ কথা জানান। প্রথমে সম্মুখসারির ডাক্তার, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং বয়স্কদের বুস্টার ডোজের আওতায় আনা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘দেশের প্রায় সাত কোটি […]

Continue Reading

রমনা কালী মন্দিরের নতুন ভবন উদ্বোধন করলেন ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশ সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ঢাকার রমনা কালী মন্দিরের সংস্কার হওয়া নতুন ভবন উদ্বোধন করেছেন। সফরের তৃতীয় দিন শুক্রবার সকালে সাড়ে ১০টার দিকে রাজধানীর এই প্রাচীনতম মন্দিরে প্রার্থনাতেও অংশ নেন তিনি। এর আগে, ভারতের রাষ্ট্রপতির আগমনের তথ্য নিশ্চিত করে রমনা কালী মন্দির কমিটির সভাপতি উৎপল সরকার গণমাধ্যমকে বলেন, ১৯৭১ সালের ২৭ মার্চ এখানে গণহত্যা […]

Continue Reading

বিশ্বের জনস্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় হুমকি এখন ওমিক্রন: জি-৭

করোনার ওমিক্রন ধরনকে বর্তমানে বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় হুমকি বলে মন্তব্য করেছে ৭টি উন্নত অর্থনীতির দেশের জোট জি-৭। বৃহস্পতিবার জোটের পক্ষ থেকে এ মন্তব্য করা হয়। জোটটি আরও বলেছে, ওমিক্রন উত্থানের অর্থ হলো দেশগুলোর জন্য ঘনিষ্ঠভাবে সহযোগিতা করা আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জি-৭-এর বর্তমান সভাপতি যুক্তরাজ্য […]

Continue Reading

হাসপাতালে মাহাথির মোহাম্মদ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ৯৬ বছর বয়সী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষ তার ভর্তির বিষয়টি নিশ্চিত করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। মালয়েশিয়ার ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের এক বিবৃতিতে বলা হয়েছে, মাহাথির মোহাম্মদকে পূর্ণ মেডিকেল চেক-আপ এবং আরও পর্যবেক্ষণে রাখা হবে। তবে তাকে ভর্তির কারণ এখনো স্পষ্ট করা হয়নি। তার […]

Continue Reading

বিজয় দিবসে ইন্দিরার নাম না নেওয়ায় মোদি সরকারকে রাহুল-প্রিয়াঙ্কার তোপ

ভারতের কংগ্রেস দলীয় সাংসদ রাহুল গান্ধী এবং তার বোন প্রিয়াঙ্কা গান্ধী সহ দলটির নেতারা বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তীতে দিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাম উল্লেখ না করায় মোদি সরকারকে আক্রমণ করেছেন। রাহুল বলেছেন, ইন্দিরা পাকিস্তানের বিরুদ্ধে জয়ের নেতৃত্ব দিয়েছেন। অন্যদিকে ইন্দিরার নাম না […]

Continue Reading

অবর্ণনীয় গৌরবের আবিরমাখা স্মৃতি

পশ্চিমবঙ্গের (কলকাতার) সামরিক বিমানবন্দর থেকে বাংলাদেশের সীমান্তে যশোর প্রান্ত দিয়ে ঢুকতেই দু’চোখ অশ্রুতে ভিজে উঠলো। সে এক অবর্ণনীয় গৌরবের আবিরমাখানো জীবনের অন্যতম শ্রেষ্ঠ স্মৃতি। ১৯৭১ সালের ১৭ই ডিসেম্বর এক সূর্যস্নাত অপরাহ্নে ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টারে শাহজাহান সিরাজ ও আমি তেজগাওয়ের পুরনো বিমানবন্দরে অবতরণ করি। আনন্দ ও বেদনায় ভরা মনটা কেমন যেন একটা অদ্ভুত অনুভূতিতে নিমজ্জিত […]

Continue Reading

আব্দুল মোমেনকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর ফোন

র‌্যাবের সাবেক ও বর্তমান সদস্যদের নিষেধাজ্ঞা আরোপের এক সপ্তাহের মধ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট এন্থনি ব্লিনকেনের মধ্যে ফোনালাপ হয়েছে। বুধবার সকালে মার্কিন পররাষ্ট্র দফতর থেকে ঢাকাকে জানানো হয়, ‘এন্থনি ব্লিনকেন আলাপ করতে চান’। এরপর সন্ধ্যায় দুই মন্ত্রীর মধ্যে ফোনালাপ হয়। পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বিষয়টি নিশ্চিত করে বলেন, […]

Continue Reading

ঢাবি ছাত্রীর মৃত্যু, শরীরজুড়ে আঘাতের চিহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রী স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রীর নাম ইলমা চৌধুরী (মেঘলা)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের ছাত্রী। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া বলেন, আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে ইলমা চৌধুরীকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। ঘণ্টাখানেকের মধ্যেই জানা যায় তিনি মারা […]

Continue Reading

ভারতের প্রেসিডেন্ট ঢাকা আসছেন আজ

প্রেসিডেন্ট আবদুল হামিদের আমন্ত্রণে আজ ঢাকা আসছেন ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী, মুজিববর্ষের সমাপনী এবং বাংলাদেশ-ভারত বন্ধুত্বের ৫০ বছরপূর্তি উপলক্ষে তিনদিনের রাষ্ট্রীয় সফরে আসছেন তিনি। প্রেসিডেন্টের সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ও কন্যা, ভারতের শিক্ষা প্রতিমন্ত্রী, দুইজন সংসদ সদস্য, পররাষ্ট্র সচিবসহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. […]

Continue Reading

রাষ্ট্রপতির ইসি গঠন সংলাপ শুরু হবে জাতীয় পার্টিকে দিয়ে

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসছেন। আগামী সপ্তাহে এই সংলাপ শুরুর সম্ভাবনা রয়েছে। ধারাবাহিক এই সংলাপে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে। রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন জানান, ‘রাষ্ট্রপতি একটি, ‘স্বাধীন, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, শক্তিশালী ও কার্যকর’ একটি নির্বাচন কমিশন গঠনের জন্য আগামী রোববার অথবা সোমবারই আলোচনায় বসছেন রাজনৈতিক দলগুলোর […]

Continue Reading

ক্ষমা চেয়ে আলালের বক্তব্য প্রত্যাহার

ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বক্তব্য নিয়ে সমালোচিত হওয়ায় বক্তব্যটি প্রত্যাহার করে ক্ষমা চেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আজ মঙ্গলবার আলালের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান গণমাধ্যমকে এ কথা জানান। ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেশবাসীর উদ্দেশে সৈয়দ মোয়াজ্জেম আলাল বলেন, ‘আমার শরীরে একটি গুরুতর সার্জারি হয়েছে। সঙ্গত […]

Continue Reading

কুমিল্লা সিটি মেয়র সাক্কুকে বিএনপির কেন্দ্রীয় পদ থেকে অব্যাহতি

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুকে জাতীয় নির্বাহী কমিটির সদস্যপদ থেকে অব্যাহতি দিয়েছে বিএনপি। গত অক্টোবরে তাকে অব্যাহতি দেওয়া হয় বলে দলীয় সূত্রে জানা গেছে। বিষয়টি এতদিন আলোচনার বাইরে ছিল। সাক্কুকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পদ থেকে অব্যহতি দেওয়ার বিষয়টি সোমবার রাতে নিশ্চিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘দলের […]

Continue Reading

করোনায় আক্রান্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। হালকা লক্ষণ নিয়ে তিনি চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে তার অফিস। এতে বলা হয়েছে, রামাফোসা পূর্ণ ডোজ টিকা নিয়েছিলেন। রোববার তিনি কেপটাউনে সাবেক প্রেসিডেন্ট এফ ডব্লিউ ডি ক্লার্কের স্মরণে এক রাষ্ট্রীয় স্মরণসভায় যোগ দেন। এরপরই অসুস্থ বোধ করতে থাকেন। পরে তার পরীক্ষায় করোনা পজেটিভ ধরা পড়ে। এ […]

Continue Reading

চাকরির প্রলোভনে নারী পাচার, গ্রেপ্তার ৬

শনিবার (১৩ ডিসেম্বর) খুলনার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে খুলনায় সংবাদ সম্মেলন করে র‌্যাব-৬-এর পরিচালক এ তথ্য জানান। র‍্যাব জানায়, স্বামী আর দুই সন্তানকে নিয়ে অভাবের সংসারে খুঁজছিলেন নিজের জন্য কাজ। আর এ সুযোগটাকেই কাজে লাগায় একই গ্রামের প্রতারক রফিকুল ইসলাম। ২৫ হাজার টাকা বেতনে ভারতে পার্লারে চাকরির লোভ দেখায় […]

Continue Reading

প্রার্থী নিহতের ঘটনায় নির্বাচন স্থগিত, লাশ নিয়ে বিক্ষোভ

পাবনা: পাবনায় নির্বাচনী সহিংসতায় এক চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুর ঘটনায় সদর উপজেলার ভাড়ারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পাবনা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, নির্বাচনকেন্দ্রিক ঘটনায় বৈধ প্রার্থী নিহত হলে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী সংশ্লিষ্ট পদের নির্বাচন স্থগিতের বিধান রয়েছে। পাবনা সদর উপজেলা নির্বাচন […]

Continue Reading

দেশে ফিরছেন ডা. মুরাদ!

সদ্য পদত্যাগ করা তথ্য উপমন্ত্রী ডা. মুরাদ হাসান দেশে ফিরছেন। কানাডা ও সংযুক্ত আরব আমিরাতে ইমিগ্রেশন সার্ভিসের বাধায় ঢুকতে না পেরে ঢাকায় আসার প্রস্তুতি নিয়েছেন তিনি। প্রস্তুতি ঠিক থাকলে আজ রোববার সকাল ৮টা ২০ মিনিটে সাবেক এই প্রতিমন্ত্রী ঢাকায় পৌঁছাবেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে, ডা. মুরাদের বাংলাদেশে ফেরত আসা কিংবা তার অবস্থানের ব্যাপারে […]

Continue Reading

জেনারেল আজিজের মার্কিন ভিসা বাতিল

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজকে যুক্তরাষ্ট্রে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই তার মার্কিন ভিসা বাতিল করা হয়েছে। এক পত্র মারফত জেনারেল আজিজকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়া হয়েছে। কাতারভিত্তিক টেলিভিশন নেটওয়ার্ক আল জাজিরায় জেনারেল আজিজের দুর্নীতি ও নানা অনিয়মের খবর প্রচারের পর যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, জেনারেল আজিজ আহমেদ ২০২১ সনের […]

Continue Reading

ওমিক্রন আক্রান্ত রুমানা-নাহিদাকে সর্বোচ্চ চিকিৎসা দেবে বিসিবি

জিম্বাবুয়েতে নারী বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে গিয়ে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের দুই নারী ক্রিকেটার রুমানা আহমেদ ও নাহিদা আক্তার। শুরুতে তাদের করোনা শনাক্ত হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই ক্রিকেটারই করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বাংলাদেশে এই প্রথমবার ওমিক্রন শনাক্ত হলো। জিম্বাবুয়েতে শুরু হওয়া বিশ্বকাপ বাছাই পর্বে ওমিক্রনের কারণে আকস্মিকভাবে বন্ধ […]

Continue Reading