৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা মে মাসে

৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আগামী মে মাসের প্রথম সপ্তাহে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ মঙ্গলবার পিএসসি কর্মকর্তাদের এক অনানুষ্ঠানিক সভায় পরীক্ষার তারিখ নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে। আগামী সপ্তাহের শেষ দিকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে। বৈঠক সূত্র জানায়, বিশাল সংখ্যাক পরীক্ষার্থীদের প্রশ্নপত্র ছাপানো, পরীক্ষার […]

Continue Reading

ঝুঁকির মুখে পড়বে প্যাসেঞ্জার টার্মিনাল

কার্যক্রম শুরুর পর কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের প্যাসেঞ্জার টার্মিনাল ঝুঁকির মুখে পড়বে বলে আশঙ্কা করছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। অথচ মন্ত্রণালয় বলে আসছিল দেশের সবচেয়ে সুন্দর, আকর্ষণীয় ও অত্যাধুনিক প্যাসেঞ্জার টার্মিনাল হবে এটি। এখন ঝুঁকি ঠেকানোর কারিগরি সমাধান খুঁজতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দ্বারস্থ হয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। দ্রুত এ বিষয়ে মতামত […]

Continue Reading

সড়কে আরও ক্যামেরা বসানোর সিদ্ধান্ত

যানবাহন চলাচলে নজরদারি বাড়াতে সড়কে আরও ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এর ফলে একটি গাড়ি কোন অঞ্চল দিয়ে যাচ্ছে কিংবা কোন সড়ক অতিক্রম করছে, তা তাৎক্ষণিক জানা যাবে। নগরীর বিভিন্ন স্থানে আরএফআইডি (বেতার তরঙ্গ শনাক্তের প্রযুক্তি) স্টেশনে যুক্ত থাকবে এসব ক্যামেরা। ইতোমধ্যে নগরীর ১২টি স্থানে আরএফআইডি স্টেশন স্থাপন করেছে বিআরটিএ। আরও ১২টি […]

Continue Reading

সাভারে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, আহত ৭

ঢাকার সাভারের খাগান এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দা ও লেগুনাচালকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশসহ কমপক্ষে ৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ সোমবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে আহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (জনসংযোগ)আনোয়ার হাবিব কাজল […]

Continue Reading

ছড়িয়ে পড়েছে বস্তির আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

রাজধানীর তেজগাঁওয়ের রুলিং মিল এলাকার একটি বস্তিতে আগুন লেগেছে। আজ সোমবার রাত ৮টার দিকে বাবলির পাশের রুলিং মিল এলাকার ওই বস্তিতে আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, রাত ৮টার দিকে রুলিং মিলের পাশের বস্তিতে আগুন লাগে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। […]

Continue Reading

তেজগাঁওয়ে রুলিং মিলে আগুন

রাজধানীর তেজগাঁওয়ের একটি রুলিং মিলে আগুন লেগেছে। আজ সোমবার রাত ৮টার তেজতুরি পাড়ার বাবলির পাশের রুলিং মিলে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, রাত ৮টার তেজতুরি পাড়ার বাবলির পাশের রুলিং মিলে আগুন লাগে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। তারা তারা ফায়ার সার্ভিসের খবর দেন। খবর পেয়ে আশপাশের ছয়টি ইউনিট আগুন নেভানোর […]

Continue Reading

ড. ইউনূসের পক্ষে ৪০ বিশ্বনেতার চিঠি নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি দিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন ৪০ জন বিশ্বনেতা। গত ৭ মার্চ মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে চিঠিটি প্রকাশিত হয়। ওই চিঠির বিষয়ে আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘যিনি এত নামীদামি, নোবেল পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি, তার জন্য ৪০ জনের নাম খয়রাত করে এনে […]

Continue Reading

রমজানে অফিসের নতুন সময়সূচি

পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করেছে সরকার। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে […]

Continue Reading

রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল চলাচল স্বাভাবিক

রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রোববার রাত ১২টা ১০মিনিট থেকে রাজশাহীর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। স্টেশন থেকে ছেড়ে গেছে ধুমকেতু ও বাংলাবান্ধা এক্সপ্রেস। ঢুকছে মধুমতি এক্সপ্রেস। বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার। এর আগে রোববার রাত ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজশাহী রেলস্টেশন সংলগ্ন চারুকলা অনুষদের কাছে রেললাইনে অগ্নিসংযোগ […]

Continue Reading

ত্রিশালে মাইক্রোবাস খাদে পড়ে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে তাৎক্ষণিক আগুন ধরে যায়। রোববার (১২ মার্চ) দিবাগত রাত দুইটার দিকে ত্রিশাল উপজেলার রাঙামাটি নামক স্থানে এ দুঘর্টনা ঘটে। এতে মাইক্রোবাসের চার যাত্রী আগুনে পুড়ে ছাঁই হয়ে যায়। অগ্নিদগ্ধে আহত ৭ জনকে আশংকাজনক অবস্থায় ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে […]

Continue Reading

নিরাপত্তা বাহিনী কাজ না করলে থমকে যেতাম: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বাংলাদেশ সব দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা এখন উন্নয়নের মহাস্রোতে আছি। আমাদের নিরাপত্তা বাহিনী যদি তাদের কাজটি না করত, তাহলে আমরা থমকে যেতাম। দেশের সার্বিক আইন-শৃঙ্খলা খুব সুন্দর আছে।’ আজ রোববার দুপুরে জামালপুর শহরের পলাশগড়ে ‘জামালপুর রিক্রিয়েশন ক্লাব’ এর উদ্বোধন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা […]

Continue Reading

রাজনৈতিক দলের মধ্যে সমঝোতা করা আমাদের দায়িত্ব না: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘রাজনৈতিক দলের মধ্যে সমঝোতা করা আমাদের দায়িত্ব না। কোনো সংকট থাকলে দলগুলোকে নিজেদের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।’ আজ রোববার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অস্ট্রেলিয়ার হাই কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এ সব কথা বলেন। কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন কমিশনের দরজা সব সময় […]

Continue Reading

নির্বাচন কর্মকর্তাকে ‘বাধ্যতামূলক’ অবসরে পাঠাল সরকার

ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোস্তফা ফারুককে ‘বাধ্যতামূলক’ অবসরে পাঠানো হয়েছে। আজ রোববার জারি করা এক প্রজ্ঞাপনে তাকে অবসরে পাঠানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। ওই প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন-২০১৮-এর ধারা ৫৪ অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে মোস্তফা ফারুককে অবসর প্রদান করা হলো। জনস্বার্থে জারি […]

Continue Reading

কাতার সফর নিয়ে সোমবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতার সফর শেষে এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন আগামী সোমবার (১৩ মার্চ)। গণভবনে ডাকা এ সংবাদ সম্মেলন বিকেল সাড়ে ৪টায় হওয়ার কথা রয়েছে। শনিবার (১১ মার্চ) রাতে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার নিশ্চিত করেছেন। বুধবার (৮ মার্চ) প্রধানমন্ত্রী কাতার সফর শেষে দেশে ফেরেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা […]

Continue Reading

দেশের নিরাপত্তা জোরদার করতে কঠোর নির্দেশনা

‘আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশজুড়ে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠনগুলো। তবে কেউ কোথাও কোনো প্রকার বিশৃঙ্খলার চেষ্টা চালালে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়াও দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে।’ শনিবার বিকালে মুন্সিগঞ্জের সিরাজদিখাঁনে, মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির আয়োজিত ৭৫ বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে […]

Continue Reading

ময়মনসিংহে ৭৩ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মোঃ সামদানি হোসেন বাপ্পী ময়মনসিংহ। ময়মনসিংহে আওয়ামী লীগের জনসভাস্থলে পৌঁছে ৭৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং ৩০টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১১ মার্চ) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে এসব প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রকল্প উদ্বোধন শেষে একটি মোনাজাত করা হয়। সেখানে বঙ্গবন্ধু ও তার পরিবার এবং দেশ জাতির সমৃদ্ধি কামনায় দোয়া করা […]

Continue Reading

গুলিস্তানে বিস্ফোরণ : দগ্ধ আরও একজনের মৃত্যু

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মির্জা আজম (৩৬) মারা গেছেন। এতে করে এ বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ২৪ জনের মৃত্যু হলো। শনিবার (১১ মার্চ) সকাল পৌনে দশটায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Continue Reading

‘বাংলাদেশ বিজনেস সামিট’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের ব্যবসা ও বিনিয়োগকে সম্প্রসারণের লক্ষ্যে ‘বাংলাদেশ বিজনেস সামিট’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১১ মার্চ) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজনেস সামিট উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত […]

Continue Reading

প্রধানমন্ত্রী আজ ‘বাংলাদেশ বিজনেস সামিট’ উদ্বোধন করবেন

দেশের ব্যবসা ও বিনিয়োগকে সম্প্রসারণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (শনিবার) ‘বাংলাদেশ বিজনেস সামিট’ উদ্বোধন করবেন। প্রতিষ্ঠার ৫০ বছর উদযাপন উপলক্ষে বিজনেস সামিটের আয়োজন করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১১ থেকে ১৩ মার্চ তিন দিনব্যাপী অনুষ্ঠিতব্য এই সামিটে অংশ নেবে দুই শতাধিক আন্তর্জাতিক ব্র্যান্ড, ব্যবসায়ী ও বিনিয়োগকারী। সম্মেলনে যুক্তরাজ্য, সৌদি আরব, […]

Continue Reading

সাভারে ধসে পড়ল নির্মাণাধীন ভবনের ছাদ, আহত ১৫

ঢাকার সাভারে বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের একটি ১০ তলা ভবনের নির্মাণাধীন ছাদ ধসে পড়েছে। এ ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার গনকবাড়িতে অবস্থিত গবেষণা প্রতিষ্ঠানটির নির্মাণাধীন নতুন ভবনের ১০ তলায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, ১০ তলা ভবনটির ছাদ ঢালাইয়ের জন্য কাঠামো নির্মাণ করা হয়েছিল। সেখানে বেঁধে রাখা […]

Continue Reading

আগামীকাল ময়মনসিংহে যাচ্ছেন শেখ হাসিনা

মোঃ সামদানি হোসেন বাপ্পী; ময়মনসিংহ: প্রায় সাড়ে ৪ বছর পর আগামীকাল ময়মনসিংহে আসছেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন দুপুর ২টায় নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগের বিভাগীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ ও দলের অঙ্গ সংগঠনসহ স্থানীয় প্রশাসন। এ […]

Continue Reading

তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে রংপুর ও রাজশাহী বিভাগে বাড়তে পারে তাপমাত্রা। আজ শুক্রবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া […]

Continue Reading

জাতীয় গ্রিডে আদানির ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ

ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ জাতীয় গ্রিডে আসা শুরু হয়েছে। গতকাল বৃস্পতিবার সন্ধ্যা থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। আজ শুক্রবার সকাল ১০টার পর থেকে আদানির ৪০০ মেগাওয়াট করে বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হচ্ছে। আদানির বাংলাদেশ অফিসের মহাব্যবস্থাপক বোরহান উদ্দিন লাভলু বিষয়টি নিশ্চিত করেন। তবে এই বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে আসছে বলে তিনি জানান। এদিকে আদানি থেকে আমদানি করা […]

Continue Reading

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১০ ব্যক্তি-প্রতিষ্ঠান

এ বছর স্বাধীনতা পুরস্কারে মনোনীত হয়েছেন ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠান। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৩’ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন যারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ: […]

Continue Reading

গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় ভবন মালিকসহ গ্রেপ্তার ৩

গুলিস্তানের সিদ্দিক বাজারের সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনায় ভবনটির মালিকসহ তিন জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৯ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান ডিআইজি হারুন অর রশীদ। গ্রেপ্তাররা হলেন- ওয়াহিদুর রহমান, মতিউর রহমান এবং মোতালেব মিন্টু । এর মধ্যে ওয়াহিদুর এবং মতিউর সম্পর্কে […]

Continue Reading