পল্টনে হেফাজতের মিছিল, উত্তেজনা

ঢাকাঃ হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। আজ সকালে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে লাঠিসোটা হাতে মিছিল বের করে তারা। এদিকে সকাল থেকেই বঙ্গবন্ধু অ্যাভিনিউ এবং এর আশপাশে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অবস্থান নেয়। মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থানে ছিল। এসময় ওই এলাকায় উত্তেজনা তৈরি হয়। […]

Continue Reading

হেফাজতের হরতাল শুরু বসিলা, সানারপাড়ে সড়ক অবরোধ

ঢাকা, হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-বিজিবির সঙ্গে সংঘর্ষে হতাহতের জেরে হেফাজতের ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শুরু হয়েছে। আজ সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। মোহাম্মদপুরের বসিলায় মিছিল বের সড়ক অবরোধ করেছে মাদ্রাসার ছাত্ররা। এসময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে। এসময় পুলিশ তাদের বাধা […]

Continue Reading

ভাঙ্গায় মাদ্রাসা থেকে মিছিল নিয়ে বের হয়ে থানায় হামলা, ৬ পুলিশ আহত

ফরিদপুরে ভাঙ্গায় থানার কাছে জামিয়া ইসলামিয়া কাসেমুল উলুম ঈদগাহ মাদ্রাসা থেকে একটি মিছিল বের দুপুরে থানায় হামলা চালিয়েছে ফরিদপুরে ভাঙ্গায় থানার কাছে জামিয়া ইসলামিয়া কাসেমুল উলুম ঈদগাহ মাদ্রাসা থেকে একটি মিছিল বের দুপুরে থানায় হামলা চালিয়েছেপ্রথম আলো ফরিদপুরে ভাঙ্গায় আজ শনিবার দুপুরে একদল সংঘবদ্ধ জনতা থানায় হামলা চালিয়েছে। তাদের হামলায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। […]

Continue Reading

শান্তিপূর্ণ প্রতিবাদ হয়ে উঠতে পারে সহিংস, হরতাল ঘিরে যুক্তরাষ্ট্র দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

হেফাজতে ইসলামের ডাকা রোববারের হরতালকে কেন্দ্র করে নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে এবং নাগরিকদের ই-মেইলের মাধ্যমে এ ব্যাপারে অবগত করা হয়। শনিবার দূতাবাসের ওয়েবসাইটে ইংরেজিতে প্রকাশ করা বিজ্ঞপ্তিতে বলা হয়ঃ বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের কারণে হেফাজতে ইসলাম ২৮ শে মার্চ, রোববার সকাল ৬ টা থেকে সন্ধ্যা […]

Continue Reading

ঢাকা ছাড়লেন মোদি

ঢাকাঃ দুই দিনের সফর শেষে দিল্লি উদ্দেশে ঢাকা ছাড়লেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (২৭ মার্চ) রাত ৯টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। মোদির বাংলাদেশ সফর সূচি অনুযায়ী শুক্রবার সন্ধ্যা ৭টায় দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ৯টায় দিল্লির উদ্দেশে […]

Continue Reading

শেখ হাসিনা-মোদির বৈঠক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার পর দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই নেতার এই বৈঠক শুরু হয়। পরে তাদের উপস্থিতিতে কয়েকটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রী ভার্চুয়ালি বিভিন্ন প্রকল্পেরও উদ্বোধন করবেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে অংশ নিতে দুই […]

Continue Reading

গোপালগঞ্জের ওড়াকান্দিতে নরেন্দ্র মোদি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশিয়ানির ওড়াকান্দিতে পৌঁছেছেন। শনিবার বেলা সাড়ে ১২টার পর ওড়াকান্দিতে পৌঁছান তিনি। ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের লোকজনের সাথে মতবিনিময় করবেন তিনি। এরপর তিনি মতুয়া সম্প্রদায়ের প্রাণপুরুষ হরিচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা দেবেন। এর আগে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি সমাধিসৌধ কমপ্লেক্সে পৌঁছালে প্রধানমন্ত্রী […]

Continue Reading

করোনায় একদিনে ৩৯ জনের মৃত্যু

ঢাকাঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৩ হাজার ৬৭৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৯১ হাজার ৮০৬ জনে। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও ৩৯ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ৮৬৯ জনে। শনিবার (২৭ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ […]

Continue Reading

ঢাকা, চট্টগ্রামে হামলার প্রতিবাদে বিএনপির তিন অঙ্গসংগঠনের বিক্ষোভ

ঢাকাঃ ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় হামলায় হতাহতের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। আজ বেলা সাড়ে ১১টায় রাজধানীর মালিবাগ থেকে এ বিক্ষোভ শুরু হয়। পরে কর্ণফুলী গার্ডেন সিটির সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তাদের কর্মসূচি সমাপ্ত করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এসময় সমাবেশে যুবদলের […]

Continue Reading

গাজীপুরে পুলিশ-বিএনপি সংঘর্ষ, গুলি, কাঁদানে গ্যাস, আটক একাধিক

গাজীপুরঃ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিছিল করার সময় বিএনপির সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। আজ শনিবার বেলা দেড়টায় ওই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হেফাজতের বিক্ষোভ ও হরতাল কর্মসূচির প্রতিবাদে যুবলীগ সকাল ১১টার দিকে রাজপথ দখল করে মিছিল করতে থাকে। বেলা সোয়া ১২টার দিকে বিএনপি অফিস থেকে যুবদল একটি মিছিল বের করে। মিছিলে পুলিশ লাঠি চার্জ করলে […]

Continue Reading

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে মোদির শ্রদ্ধা

ডেস্কঃ টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বেলা সাড়ে ১১টার পর বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। এর আগে শ্যামনগর থেকে হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়ায় পৌঁছালে নরেন্দ্র মোদিকে ফুল দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। টুঙ্গিপাড়া থেকে নরেন্দ্র মোদি যাবেন গোপালগঞ্জের ওড়াকান্দিতে। সেখানে মতুয়া […]

Continue Reading

যাত্রাবাড়ীতে ফ্লাইওভার অবরোধ করে নামাজ আদায়

ঢাকাঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার অবরোধ করে নামাজ আদায় করেছেন জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ী মাদাসার শিক্ষার্থীরা। তাদের পাশাপাশি হাজার হাজার সাধারণ জনতা নামাজে অংশ নেন। শুক্রবার সন্ধ্যায় ছাত্ররা ফ্লাইওভার অবরোধ করে আগুন জ্বালায় এবং মাগরিবের নামাজ পড়ে। এর আগে মোদির সফরকে কেন্দ্র করে শুক্রবার বাদ জুমা রাজধানীর […]

Continue Reading

ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ- উত্তাল ব্রাহ্মণবাড়িয়া: নিহত-১

ব্রাহ্মণবাড়িয়া: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে এবং চট্টগ্রামে মাদারাসা ছাত্রদের ওপর হামলার খবরে উত্তাল হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া। শহরের কাউতলী এলাকায় গুলিবিদ্ধ হয়ে আশিক (২৫) নামে এক যুবক মারা গেছেন। জেলা সদর হাসপাতাল থেকে তার লাশ নিয়ে মিছিল করতে করতে বেরিয়ে গেছে মাদ্রাসা ছাত্ররা। পুলিশ সুপার কার্যালয়ে হামলার সময় সে গুলিবিদ্ধ হয় বলে জানা […]

Continue Reading

করোনায় ২৪ ঘন্টায় ৩৩জনের মৃত্যু, শনাক্ত ৩৭৩৭ জন

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৮৩০জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৩৭৩৭জন। মোট শনাক্ত ৫ লাখ ৮৮হাজার ১৩২ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ২০৫৭জন এবং এখন পর্যন্ত ৫ লাখ ৩১হাজার ১৫১জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। […]

Continue Reading

বায়তুল মোকাররমের উত্তর গেটে সংঘর্ষ, পুলিশের সঙ্গে অ্যাকশনে যুবলীগ-ছাত্রলীগ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে পুলিশের সঙ্গে সংঘর্ষ চলছে হেফাজতে ইসলামসহ বেশ কয়েকটি ইসলামপন্থি সংগঠনের। এসময় পুলিশের সঙ্গে অ্যাকশনে যোগ দেন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাও। আজ জুমার নামাজ শেষে এ সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। জানা গেছে, জুমার নামাজ শেষে নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বিক্ষোভ বের […]

Continue Reading

জাতীয় স্মৃতিসৌধে মোদির শ্রদ্ধা

সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার দুপুরের দিকে ভারতের প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে। বিউগলে বাজানো হয় করুণ সুর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে মোদি শুক্রবার […]

Continue Reading

ঢাকায় পৌঁছালেন নরেন্দ্র মোদি

ঢাকাঃ দুইদিনের সরকারি সফরে বাংলাদেশে এসে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা সংক্রমণ মহামারী শুরুর পর প্রথম বিদেশ সফরে শুক্রবার ঢাকায় এলেন তিনি। মোদি ভারতীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেন এবং সকাল ১০টা ৪৮ মিনিটে ঢাকা এসে পৌঁছান। বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে মোদিকে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে […]

Continue Reading

আজ মহান স্বাধীনতা দিবস

ঢাকাঃ আজ ২৬ মার্চ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আজ আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। ১৯৭১ সালে আজকের দিনে শুরু হয় আমাদের স্বাধীনতা সংগ্রাম। জাতির ইতিহাসে স্বাধীনতার ৫০ বছর উদযাপন ছোট কোনো বিষয় নয়। একে একে অর্ধ শতাব্দী পেরিয়ে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে আছে। বিগত বছরগুলোতে অর্জিত হয়েছে অনেক সাফল্য অনেক গৌরবগাথা। বিগত শতাব্দীর […]

Continue Reading

২৪ ঘণ্টায় করোনায় আরো ৩৪ জনের মৃত্যু, শনাক্ত ৩৫৮৭

অনলাইন (২ ঘন্টা আগে) মার্চ ২৫, ২০২১, বৃহস্পতিবার, ৪:০২ অপরাহ্ন | সর্বশেষ আপডেট: ৬:১৮ অপরাহ্ন দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৭৯৭জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৩৫৮৭জন। মোট শনাক্ত ৫ লাখ ৮৪হাজার ৩৯৫ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ১৯৮৫জন এবং এখন পর্যন্ত ৫ লাখ […]

Continue Reading

আজ দেড় লাখ বীর মুক্তিযোদ্ধার তালিকা আসছে

আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে ১ লাখ ৪৮ হাজার প্রকৃত বীর মুক্তিযোদ্ধা এবং ১৮৬ জন শহীদ বুদ্ধিজীবীর নাম প্রকাশ হবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিতব্য এই তালিকায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ সংখ্যা জানা যাবে না। ম্যানেজমেন্ট ইনফরমেশন সেন্টারে (এমআইএস) যুক্ত হওয়াদের তালিকাই […]

Continue Reading

গোবিন্দগঞ্জে বোমা বানাতে গিয়ে নিহত ৩

উত্তরাঞ্চল প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে বোমা বানাতে গিয়ে বিষ্ফোরিত হয়ে তিনজন নিহত হয়েছেন। বুধবার বিকালে এ ঘটনা ঘটে। গ্রামবাসী, পুলিশ ও গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আরিফ আনোয়ার জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বোরহান উদ্দীনের বাড়িতে বিস্ফোরক দ্রব্য নিয়ে কোন কিছু তৈরি করা হচ্ছিলো। এ সময় বাড়িওয়ালা বোরহান উদ্দিন ও ওয়াহেদুল মিয়াসহ তিনজন […]

Continue Reading

২৪ ঘণ্টায় করোনায় আরো ২৫ জনের মৃত্যু, শনাক্ত ৩৫৬৭

ঢাকাঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৭৬৩জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৩৫৬৭জন। মোট শনাক্ত ৫ লাখ ৮০হাজার ৮০৮ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ১৯১৫জন এবং এখন পর্যন্ত ৫ লাখ ২৭হাজার ৯০৯জন সুস্থ হয়ে উঠেছেন।আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে […]

Continue Reading

আরো ১৮ জনের মৃত্যু, শনাক্ত সাড়ে ৩ হাজার ছাড়াল

ঢাকাঃ দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যু কমলেও শনাক্ত আরো বেড়েছে বলে মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৫৪ জনের শরীরে নতুন করে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৭৭ হাজার ২৪১ জনে পৌঁছেছে। […]

Continue Reading

করোনা পরীক্ষায় রেকর্ড, একদিনে ৩০ জনের মৃত্যু, শনাক্ত ২৮০৯ ভয়ঙ্কর বার্তা

দেশে হু হু করে বাড়ছে করোনা রোগী। সঙ্গে দ্রুতই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিলও। পহেলা মার্চ থেকেই ফের করোনা সংক্রমণের গতি পাগলা ঘোড়ার মতো ছুটছে। এটা যেন ভয়ঙ্কর বার্তা দিচ্ছে মানুষকে। গত ৭ মাসের মধ্যে একদিনেকরোনায় সবচেয়ে বেশি মানুষ শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ১১ শতাংশ ছাড়িয়েছে। যা তিন সপ্তাহ আগেও ৩-এর নিচে ছিল। একদিনে সর্বোচ্চ ২৫ […]

Continue Reading

ঢাকা-কাঠমান্ডু ৪ সমঝোতা স্মারক সই

পর্যটন, স্যানিটেশন, সাংস্কৃতিক বিনিময় ও রেলওয়ে সংযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা-কাঠমান্ডু ৪ সমঝোতা স্মারক সই হয়েছে। সোমবার সন্ধ্যায় প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ এবং নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারীর উপস্থিতিতে এক অনুষ্ঠানে চুক্তিগুলো সই হয়। এর আগে সন্ধ্যায় বঙ্গভবনে বাংলাদেশ ও নেপালের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা হয়। বাংলাদেশের পক্ষে বেসামরিক বিমান চলাচল […]

Continue Reading