স্বজনদের কান্নায় ভারি শীতলক্ষ্যা পাড়, ৫ লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চ ডুবির ঘটনায় পাঁচ নারী যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর লাশগুলো নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহ জামান। তবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে নিখোঁজ ৬জনের পরিচয় পাওয়া গেছে। এর আগে রোববার সন্ধ্যা সোয়া […]

Continue Reading

গুম’ চেষ্টার অভিযোগ নুরুল হক নুরের

ঢাকাঃ ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর অভিযোগ করেছেন, ডিবি পরিচয়ে তাকে অপহরণ করে গুমের চেষ্টা করা হয়েছে। রোববার সন্ধ্যায় ফেসবুক লাইভে এসে নুর এ অভিযোগ করেন। ভিপি নুর বলেন, আমি এখন উত্তর বাড্ডা প্রাণ আরএফএল এর শোরুম এর ভেতরে আছি। আমি কিছুদিন আগে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, ভারত নাকি সরকারকে খুব প্রেসার দিচ্ছিল ভিপি নুরকে […]

Continue Reading

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় লঞ্চডুবি

নারায়নগঞ্জঃ নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। খবর পেয়ে উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলের দিকে রওয়ানা দিয়েছে। ডুবে যাওয়া লঞ্চটির নাম রাবিতা আল হাসান। নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ রুটে যাত্রী নিয়ে চলাচল করে লঞ্চটি। প্রতিদিনের মতো রোববার যাত্রী নিয়ে গন্তব্যে যাওয়ার পথে শীতলক্ষ্যা নদীতে একটি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় লঞ্চটি।

Continue Reading

২৪ ঘন্টায় করোনায় আরো ৫৩ জনের মৃত্যু, সর্বোচ্চ শনাক্ত ৭০৮৭

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে মারা গেছে ৫৩ জনের। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ২৬৬ জনে। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭ হাজার ৮৭ জন। বাংলাদেশে করোনাভাইরাসে শনাক্তের এটিই নতুন রেকর্ড। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ লাখ ৩৭ হাজার ৩৬৪ জনে।

Continue Reading

ওই নারী মামুনুলের স্ত্রী নন : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকাঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রোববার বলেছেন, সোনারগাঁও রিসোর্টে হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হকের সাথে যে নারী ছিলেন তিনি তার স্ত্রী নন। হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া ও সোনারগাঁওয়ে তাণ্ডবের প্রসঙ্গে ৩০০ বিধিতে দেয়া বিবৃতিতে সংসদে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সোনারগাঁও উপজেলার একটি রিসোর্টে মামুনুল হক এক নারীকে নিয়ে অবস্থান করছিলেন। ‘তিনি তার স্ত্রী নন। এ […]

Continue Reading

আতঙ্কের কেনাকাটা

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সোমবার থেকে সারা দেশে আবারো লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। এ খবর শোনার পর পরই রাজধানীর বিভিন্ন বাজারে আতঙ্কের কেনাকাটা বা প্যানিক বায়িং করতে শুরু করেছে মানুষজন। নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে বাজারে ভিড় করছে ক্রেতারা। কেউ কেউ একসঙ্গে বাড়তি পণ্যও কিনে ঘরে ফিরছেন। এই সুযোগটি লুফে নিচ্ছে অসাধু ব্যবসায়ীরাও। ওদিকে, লকডাউনের খবরে শ্রমজীবী […]

Continue Reading

অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ সোমবার থেকে

করোনার দ্বিতীয় দফা সংক্রমণ ঝুঁকি প্রতিরোধে সোমবার থেকে দেশের সব অভ্যন্তরীণ ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (সিএএবি)। শনিবার সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সরকারের প্রজ্ঞাপনের সঙ্গে সামঞ্জস্য রেখে এ সিদ্ধান্ত হয়েছে। তবে আন্তর্জাতিক ফ্লাইট পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী চলবে এবং […]

Continue Reading

ছাত্রলীগ ও যুবলীগ দ্বারা অবরুদ্ধ মামুনুল হক যা বললেন

যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মামুনুল হককে নানা রকম অপবাদ দিয়ে লাঞ্ছিত করে। – ছবি হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মামুনুল হককে দ্বিতীয় স্ত্রী আমিনা তাইয়াবা (২৫) সহ নারায়ণগঞ্জের সোনারগাঁও রয়েল রিসোর্টে অবরুদ্ধ করে লাঞ্ছিত করে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মামুনুল হক ও তার স্ত্রীকে উদ্ধার করে এবং মামুনুল হককে জিজ্ঞাসাবাদ […]

Continue Reading

লকডাউনে বন্ধ থাকবে যাত্রীবাহী ট্রেন

সোমবার থেকে শুরু হতে যাওয়া লকডাউনে জরুরি খাদ্যবাহী ট্রেন ছাড়া সব প্রকার যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন শনিবার বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এর আগে শনিবার সকালে এক সপ্তাহের জন্য লকডাউন কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নিজ বাসভবনে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। মহামারী […]

Continue Reading

লকডাউনে খোলা থাকবে শিল্পকারখানাসহ জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান

করোনার দ্রুত বিস্তার ঠেকাতে আগামী সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করতে যাচ্ছে সরকার। লকডাউনে সব ধরনের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, মার্কেট বন্ধ থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে শিল্পকারখানাসহ জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান খোলা থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি গণমাধ্যমকে বলেন, মানুষের চলাফেরা যাতে কমাতে পারি সেজন্য আমরা আপাতত এক সপ্তাহের জন্য লকডাউন […]

Continue Reading

করোনা: বাংলাদেশসহ নতুন ৪ দেশকে রেড লিস্টে যুক্ত করলো যুক্তরাজ্য

যুক্তরাজ্যের করোনাভাইরাস রেড লিস্টে যুক্ত করা হয়েছে বাংলাদেশ, পাকিস্তান, কেনিয়া ও ফিলিপাইনকে। এটি আগামী ৯ এপ্রিল থেকে কার্যকর হবে। নিষেধাজ্ঞা অনুযায়ী, সর্বশেষ ১০ দিনের মধ্যে এসব দেশ থেকে আসা কিংবা এসব দেশে ট্রানজিট নেয়া কাউকে আর ইংল্যান্ডে প্রবেশ করার অনুমতি দেয়া হবে না। তবে বৃটিশ ও আইরিশ নাগরিকরা প্রবেশের অনুমতি পাবে। সেক্ষেত্রে তাদেরকে নির্দিষ্ট নিয়ম […]

Continue Reading

২৪ ঘন্টায় ৫০ জনের মৃত্যু, সর্বোচ্চ শনাক্ত ৬৮৩০

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫০ জনের। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৮৩০ জনের, যা এখন পর্যন্ত দেশে করোনা সংক্রমণের সর্বোচ্চ রেকর্ড। আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Continue Reading

মিরপুর ও রংপুর চিড়িয়াখানা বন্ধ ঘোষণা

করোনার বিস্তার ঠেকাতে রাজধানীর মিরপুর ও রংপুর চিড়িয়াখানা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২ এপ্রিল) সকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা সংক্রমণ রোধে শুক্রবার (২ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকার মিরপুরের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ও রংপুর […]

Continue Reading

আরো ভয়াবহ হবে করোনাভাইরাস সংক্রমণ

ভারতে দ্বিতীয় দফার করোনাভাইরাস সংক্রমণের বিষয়ে বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন, সামনে মৃত্যু কম হলেও করোনাভাইরাস সংক্রমণের হার ভয়াবহভাবে বাড়বে। ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ায় শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে দেশটির বড় বড় ২৩টি রাজ্য ও ইউনিয়ন টেরিটোরিতে ভাইরাস সংক্রমণের হার বিশ্লেষণ করে বিশ্লেষণের তথ্য নিশ্চিত করা হয়। সংক্রমণ বাড়ার হারকে ভিত্তি করে মহামারীর এই অবস্থাকে দুইটি […]

Continue Reading

বেশি যেন মেশামিশি না হয় সেদিকে দৃষ্টি দিতে হবে

আমরা ভ্যাকসিন দেয়া শুরু করেছি বলে বোধহয় মানুষের মাঝে একটি বিশ্বাস জেগে গেছে। যার জন্য সকলেই ভাবছিল কিছু হয়তো হবে না। আমি বারবার বলেছিলাম ভ্যাকসিন নিলেও সাবধানে থাকতে হবে। স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস […]

Continue Reading

যুক্তরাজ্য ছাড়া ইউরোপ ও ১২টি দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে যুক্তরাজ্য বাদে পুরো ইউরোপ এবং আরো ১২টি দেশ থেকে যাত্রীদের বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, এই নিষেধাজ্ঞা ৩ এপ্রিল থেকে শুরু হয়ে ১৮ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে। ইউরোপের বাইরে যে ১২টি দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা থাকছে, সেই দেশগুলো হচ্ছে- কাতার, জর্ডান, কুয়েত, বাহরাইন, ব্রাজিল, চিলি, […]

Continue Reading

সস্ত্রীক করোনায় আক্রান্ত ড. মোশাররফ

ঢাকাঃ সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সোমবার রাত পৌনে বারোটার দিকে তাদের করোনা টেস্টের রেজাল্ট পজেটিভ আসে। বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা। বিষয়টি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার। এদিকে, বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সভাপতি […]

Continue Reading

ভাঙছে রেকর্ড বাড়ছে উদ্বেগ

ঢাকাঃ করোনা সংক্রমণে এখন প্রতিদিনই রেকর্ড সৃষ্টি হচ্ছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। হাসপাতালগুলোতে করোনা রোগীর ঠাঁই নেই ঠাঁই নেই অবস্থা। একদিনে শনাক্তের হার প্রায় ২০ শতাংশে পৌঁছেছে। অর্থাৎ প্রতি ৫ জনে ১ জন করোনা রোগী ধরা পড়ছে দেশে। ১ মাস আগেও এই হার ছিল ৩-এর নিচে। য নতুন করে ৫ হাজার ৩৫৮ জনের মধ্যে করোনাভাইরাসের […]

Continue Reading

একদিনে ৫২ জনের মৃত্যু, শনাক্ত ৫৩৫৮

ঢাকাঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৫২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৪৬জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৫৩৫৮ জন। মোট শনাক্ত ৬ লাখ ১১ হাজার ২৯৫জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ২২১৯জন এবং এখন পর্যন্ত ৫ লাখ ৪২হাজার ৩৯৯জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো […]

Continue Reading

আজ চার পৌরসভায় ভোট

ঢাকাঃ আজ বুধবার দেশের স্থগিত হওয়া চার পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। করোনা পরিস্থিতির মধ্যেও বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) এ ভোটগ্রহণ করা হবে। চার পৌরসভার এ ভোটকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। যে কোনো ধরনের নির্বাচনি অনিয়ম রুখতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। যশোর […]

Continue Reading

একদিনে নতুন শনাক্ত ৫০৪২, আরো ৪৫ জনের মৃত্যু

ঢাকাঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৯৯৪জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৫০৪২ জন। মোট শনাক্ত ৬ লাখ ৫ হাজার ৯৩৭জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ২১৬২জন এবং এখন পর্যন্ত ৫ লাখ ৪০হাজার ১৮০জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো […]

Continue Reading

কিছু এলাকায় লকডাউনের প্রস্তাব করা হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

ঢাকাঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক সোমবার বলেছেন, অধিক করোনা সংক্রমিত এলাকায় আংশিক লকডাউনের প্রস্তাব করা হয়েছে। তিনি বলেন, ‘প্রতিদিনই করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে করোনার উৎপত্তিস্থল বন্ধ করতে না পারলে দেশের অর্থনীতির চাকা থেমে যেতে পারে, মানুষের আর্থিক বড় রকমের সংকট হতে পারে। এ বিষয়গুলো মাথায় রেখে স্বাস্থ্য মন্ত্রণালয়ের […]

Continue Reading

২৪ ঘন্টায় ৪৫ জনের মৃত্যু, শনাক্ত ৫১৮১

ঢাকাঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৯৪৯ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৫১৮১ জন। দেশে করোনায় এটাই সবচেয়ে বেশি শনাক্ত। মোট শনাক্ত ৬ লাখ ৮৯৫জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ২০৭৭জন এবং এখন পর্যন্ত ৫ লাখ ৩৮হাজার ১৮জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের […]

Continue Reading

আজ পবিত্র শবেবরাত

ঢাকাঃ আজ পবিত্র শবেবরাত। হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখে দিবাগত রাতটিকে মুসলিম ধর্মাবলম্বীরা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। মহিমান্বিত এ রাতে মহান আল্লাহ তাঁর বান্দাদের ভাগ্য নির্ধারণকরেন। মুসলমানরা এ রাতে মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকিরসহ বিভিন্ন ইবাদতের মাধ্যমে অতিবাহিত করেন। করোনা মহামারির কারণে গত বছর ঘরে […]

Continue Reading

ফের উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া, ভাঙচুর, আগুন

ব্রাহ্মণবাড়িয়াঃ হেফাজত সমর্থক হতাহতের জেরে ফের উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া। ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে নগরজুড়ে। হামলা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার কার্যালয়ে। ভাঙচুরের পাশাপাশি সেখানে থাকা গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এরপাশেই ২ নং ফাঁড়িতেও আগুন দেয়া হয়। ফাঁড়ির নিচে থাকা কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়। সাকির্ট হাউজ প্রাঙ্গণে থাকা ১১টি বিভিন্ন ধরনের গাড়ি ভাঙচুর করা হয়েছে। পার্শ্ববর্তী জেলা […]

Continue Reading