বন্যা থেকে বাঁচতে নদী খননের ওপর গুরুত্বারোপ পররাষ্ট্রমন্ত্রীর

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন, দীর্ঘদিন সিলেটে কোন নদীর সংস্কার করা হয়নি, পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা নেই। অকাল বন্যা থেকে বাঁচতে নদীগুলো খনন করতে হবে। আজ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সিলেট মহানগর ও সদর উপজেলার বিভিন্নস্থানে বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন […]

Continue Reading

বঙ্গভবনে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনে ঈদুল আজহার নামাজ আদায় করবেন। রোববার (১০ জুলাই) সকাল সাড়ে ৮টায় দরবার হলে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সেখানে পরিবারের সদস্য ও কিছু কর্মকর্তা রাষ্ট্রপতির সাথে নামাজ আদায় করবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, বঙ্গভবনের দরবার হলে ঈদের জামাতে অংশগ্রহণের পর সারা দিন পরিবারের সঙ্গে সময় কাটাবেন রাষ্ট্রপতি। স্বাভাবিক সময়ে […]

Continue Reading

একদিনে ঢাকা ছাড়লেন ৩৫ লাখের বেশি মানুষ

ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার (৮ জুলাই) একদিনে ৩৫ লাখের বেশি মানুষ রাজধানী ছেড়েছেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। শনিবার (৯ জুলাই) দুপুরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানান। মন্ত্রী জানান, গতকাল শুক্রবার ৩০ হাজার ৭৩২ সিম ব্যবহারকারী ঢাকার বাইরে গেছেন। তবে ১৮ বছরের নিচে কেউ এই হিসাবের মধ্যে নেই। জনপ্রতি সিমের সংখ্যা […]

Continue Reading

৩৫ হাজার মুসল্লিকে স্বাগত জানাতে প্রস্তুত ঈদগাহ

বৈরী আবহাওয়া না থাকলে আগামীকাল ঈদুল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। এবারের জামাতের জন্য সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহে এবার একসঙ্গে প্রায় ৩৫ হাজার মানুষ নামাজ আদায় করতে পারবেন। শনিবার (৯ জুলাই) জাতীয় ঈদগাহ ঘুরে দেখা গেছে, চলছে […]

Continue Reading

হাসপাতাল থেকে সন্তানকে আনতে যাওয়ার পথে বাবাসহ নিহত ৩

কুমিল্লার দাউদকান্দি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত তিনজনের পরিচয় মিলেছে। দাউদকান্দি হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. সালাউদ্দিন তাদের পরিচয় নিশ্চিত করেন। নিহতরা হলেন দাউদকান্দি উপজেলার বেকিনগর গ্রামের প্রধান বাড়ির মো. আবদুল হকের ছেলে ও স্থানীয় সাংবাদিক মো. রাসেল প্রধান (২৫), মো. শাহজালাল মিয়ার ছেলে মো. শরীফ (২৮) ও মো. তাফসীর (২০)। জানা গেছে, তারা তিনজন একই […]

Continue Reading

ঢাকায় কোথায় কখন ঈদ জামাত

রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। করোনা মহামারির কারণে গত কয়েকটি ঈদের আনন্দ ছিল একেবারেই ফিকে। জাতীয় ঈদগাহ বা শোলাকিয়ায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়নি। মানুষ স্বাস্থ্যবিধি মেনে করোনা আতঙ্ক নিয়ে ঈদ উদযাপন করেছে। তবে এবার করোনা পরিস্থিতি তুলনামূলক শিথিল থাকায় জাতীয় ঈদগাহ ও ঐতিহাসিক শোলাকিয়ায় এবার ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জানা গছে, আগামীকাল ঈদুল আজহার প্রধান […]

Continue Reading

দেশে করোনায় আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ৯৩৯

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে ৯৩৯ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। ফলে দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ১৯৮ জন এবং শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৯০ হাজার ৪০ জনে পৌঁছেছে। শনিবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা […]

Continue Reading

গাজীপুরে বাস-সিএনজি সংঘর্ষে তিনজন নিহত

গাজীপুরের কাপাসিয়ায় বাস-সিএনজি’র সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে কাপাসিয়া উপজেলার রাজেন্দ্রপুর-টোক সড়কের কাপাসিয়া থানাধীন চেওরাইট এলাকায় ইলুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় জানা যায়নি। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম বলেন, শনিবার সকাল আটটার দিকে রাজেন্দ্রপুর-টোক সড়কের কাপাসিয়া উপজেলার চেওরাইট এলাকায় ইলুর মোড়ে কিশোরগঞ্জগামী একটি সিএনজি অটোরিক্সাকে ঢাকাগামী […]

Continue Reading

১০ ঘণ্টা দেরিতে ‘দ্রুতযান’, ১২ ঘণ্টা পর ছাড়লো ‘পঞ্চগড় এক্সপ্রেস’

আগামীকাল ঈদ। প্রিয়জনদের সাথে দিনটি কাটাতে সড়কে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। পদ্মা সেতু দিয়ে যারা দক্ষিণবঙ্গে যাচ্ছেন তারা কিছুটা স্বস্তি পেলেও উত্তরের মানুষের কষ্টের শেষ নেই। গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গের সড়কে যানজটের পাশাপাশি ট্রেনেও ভোগান্তিও পোহাচ্ছেন যাত্রীরা। ১০ ঘণ্টা দেরিতে ছেড়েছে দ্রুতযান এক্সপ্রেস আর ১২ ঘণ্টা পর পঞ্চগড় এক্সপ্রেস। উত্তরবঙ্গের যাত্রীদের অভিযোগ, চট্টগ্রাম-সিলেটের ট্রেন […]

Continue Reading

পদ্মা সেতুতে রেকর্ড টোল আদায়

পদ্মা সেতুতে একদিনে রেকর্ড চার কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকার টোল আদায় হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই টোল আদায় হয়। পদ্মা সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এখন পর্যন্ত এটা একদিনে সেতুতে সর্বোচ্চ টোল আদায়। আব্দুল কাদের বলেন, পদ্মা […]

Continue Reading

ছোট নাতনির সাথে ঈদ করবেন খালেদা জিয়া

ছোট নাতনিকে সাথে নিয়ে কোরবানির ঈদ উদযাপন করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরই মধ্যে তার কনিষ্ঠপুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর ছোট কন্যা বিদেশ থেকে চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন। এর আগে কারাবন্দি অবস্থায় থাকা এবং দেশে করোনা ভাইরাস পরিস্থিতি কারণে গত কয়েক বছর খালেদা জিয়া নাতনিদের সাথে ঈদ উদযাপন করতে পারেননি। বিএনপি চেয়ারপারসন বেগম […]

Continue Reading

ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কের ৩৫ কিমি এলাকায় যানজ‌ট

টাঙ্গাই‌লের মহাসড়‌কে ৩৫ কি‌লো‌মিটার দীর্ঘ এলাকায় যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। ফ‌লে ঈ‌দে ঘ‌রে ফেরা মানুষজন চরম দুর্ভোগ পোহা‌চ্ছেন। শ‌নিবার (৯ জুলাই) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের বঙ্গবন্ধু সেতু পূর্ব হ‌তে টাঙ্গাই‌লের ক‌রটিয়া বাইপাস পর্যন্ত এই যান‌জটের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। মহাসড়‌কের এলেঙ্গা হাইও‌য়ে পু‌লি‌শের ইনচার্জ আতাউর রহমান জানান, ঈ‌দকে কে‌ন্দ্র ক‌রে মহাসড়কে ব্যাপক গা‌ড়ির চাপ হ‌য়ে‌ছে। এ‌তে ধীরগ‌তি‌তে চলাচল […]

Continue Reading

কোরবানির বর্জ্য অপসারণে ডিএসসিসির নিয়ন্ত্রণকক্ষ চালু

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানি পরবর্তী বর্জ্য অপসারণে নিয়ন্ত্রণকক্ষ চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। নগর ভবনের শীতলক্ষ্যা হলে এ নিয়ন্ত্রণকক্ষ চালু করা হয়েছে। নিয়ন্ত্রণকক্ষে দক্ষিণ সিটির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ছাড়াও সব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন সেশনে দায়িত্ব পালন করবেন। কোরবানি পরবর্তী বর্জ্য অপসারণ সংক্রান্ত তথ্য নিয়ন্ত্রণকক্ষে জানাতে দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বসবাসরত নাগরিকদের […]

Continue Reading

ঈদযাত্রা: টিকিট ছাড়াই ট্রেনের ছাদে হাজারো যাত্রী

প্রিয়জনের সঙ্গে ঈদ করতে যেন বাড়ি ফেরার যুদ্ধ। একদিকে ট্রেনের শিডিউল বিপর্যয়ে স্টেশনে দীর্ঘ অপেক্ষা; অন্যদিকে টিকিট কেটেও ট্রেনে ওঠতে না পারার যন্ত্রণা। চরম ভোগান্তিতে পড়েছেন অনেকে। এর মধ্যে ঈদের আগের দিন শনিবার (৯ জুলাই) দেখা গেলো বাড়ি ফিরতে টিকিট ছাড়াই ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ওঠছেন হাজার হাজার যাত্রী। বাড়ি ফেরার যুদ্ধ যেন প্রতিটি যাত্রীর। […]

Continue Reading

শিনজো আবের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক বাংলাদেশে

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে আজ শনিবার (৯ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে রাষ্ট্রীয় এ শোক ঘোষণা করা হয়। ওইদিন জাপানের পশ্চিমাঞ্চলীয় নারা শহরে রাজনৈতিক পথসভায় ভাষণ দেওয়ার সময় বন্দুকধারীর গুলিতে গুরুতর আহত হয়ে স্থানীয় সময় বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিনজো আবে। প্রজ্ঞাপনে বলা […]

Continue Reading

সাত দফা নির্দেশনা ঈদ জামাতে মানতে হবে স্বাস্থ্যবিধি

হঠাৎ করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় পবিত্র ঈদুল আজহা উদযাপন ও জামাতে ঈদের নামাজ পড়ার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে মন্ত্রণালয়। সাত দফা নির্দেশনায় আরও বলা হয়েছে- ১. পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না। ২. প্রত্যেককে নিজ নিজ বাসা থেকে ওজু করে […]

Continue Reading

টাঙ্গাই‌লে বাস-অ‌টোভ্যানের সংঘ‌র্ষে নিহত ৪

জেলা প্রতি‌নি‌ধি, টাঙ্গাইল: টাঙ্গাই‌লের ধনবা‌ড়ি বাস ও অ‌টোভ্যানের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে চারজ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে। শুক্রবার (৮ জুলাই) রাত ১২টার দি‌কে জামালপুর-ধনবা‌ড়ি সড়‌কের নল্ল্যা বাজারের গ্রামীণ ব্যাংকের সাম‌নে এই দুর্ঘটনা ঘ‌টে। নিহতরা হ‌লেন, জেলার গোপালপুর উপজেলার সু‌তি পলাশ এলাকার চান কৃষ্ণ কর্মকা‌রের ছে‌লে ও অ‌টোভ্যান চালক বাবুল কর্মকার (৫০), জামালপুর জেলার রামনগর এলাকার শ‌হি‌দের ছে‌লে সাইফুল ইসলাম […]

Continue Reading

রংপুর এক্সপ্রেস চলবে আজ

ঢাকা: নন মুসলিম কর্মচারী না থাকার কারণ দেখিয়ে বাতিল করা রংপুর এক্সপ্রেস সঠিক সময়ে শনিবার (৯ জুলাই) চলবে বলে জানিয়েছেন কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার। শুক্রবার (৮ জুলাই) রেলপথে ঈদযাত্রা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি। মোহাম্মদ মাসুদ সারওয়ার এ সময় ঈদে ট্রেনে যাত্রীদের চাপ, দেরিতে ট্রেন ছাড়া, ট্রেনের ছাদে যাত্রীদের বসাসহ বিভিন্ন […]

Continue Reading

দক্ষিণ চট্টগ্রামসহ দেশের শতাধিক গ্রামে ঈদুল আজহা আজ

দক্ষিণ চট্টগ্রামসহ দেশের প্রায় শতাধিক গ্রামে ঈদুল আজহা উদযাপিত হবে আজ শনিবার (৯ জুলাই)। চট্টগ্রামের সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা বহু বছর ধরে দেশের প্রচলিত নিয়মের বাইরে সৌদি আরবের সঙ্গে মিলিয়ে ঈদ উদযাপন করে আসছেন। মির্জাখীল দরবার শরীফের অনুসারীদের দাবি, শুক্রবার (৮ জুলাই) পবিত্র ইয়াউমুল হজ বা ইয়াউমুল আরাফাহ। সে হিসেবে শনিবার চট্টগ্রাম ও পার্শ্ববর্তী […]

Continue Reading

গফরগাঁওয়ের মশাখালীতে ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহে রেল যোগাযোগ বন্ধ

জেলা প্রতিনিধি | ময়মনসিংহ | তিস্তা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুক্রবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গফরগাঁওয়ের মশাখালী স্টেশনের কাছে ট্রেনের ইঞ্জিন বিকল হয়। গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার সেলিম আল হারুন, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস মশাখালী স্টেশনে প্রবেশের আগে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে […]

Continue Reading

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১৩ : স্বাস্থ্য অধিদফতর

দেশের অধিকাংশ জায়গায় বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকলেও শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জে আরো একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে বন্যায় মোট প্রাণহানির সংখ্যা ১১৩ জনে দাঁড়িয়েছে। নিহতদের সবাই বন্যার পানিতে ডুবে মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। ১৭ মে থেকে ৮ জুলাই পর্যন্ত মৃত্যুর এ সংখ্যা রেকর্ড করা হয়েছে। মোট মৃতদের […]

Continue Reading

কোলাহল কমেছে রাজধানীতে, রাস্তায় গণপরিবহন সংকট

আর মাত্র একদিন। তারপরই যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হবে ঈদুল আজহা। তাই তো ঈদ সামনে রেখে নাড়ির টানে রাজধানী ছাড়ছে মানুষ। ফলে রাজধানীর বাস টার্মিনাল ও ট্রেন স্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। অন্যদিকে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে চলছে শেষ মুহূর্তের বেচাকেনা। এর মধ্যেই ধীরে ধীরে নীরব হয়ে আসছে রাজধানী। নগরের ব্যস্ততম সড়কগুলোতে কমেছে মানুষের […]

Continue Reading

সাংবাদিক হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ সব দৈনিকের প্রকাশনা বন্ধ ঘোষণা

কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধের পর বিক্ষোভ করেছে কর্মরত সাংবাদিকরা। শুক্রবার (৮ জুলাই) দুপুরে হত্যার ঘটনায় প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করে পুলিশ সুপার মো. খায়রুল আলমের প্রত্যাহারের দাবি করেন। একই সময়ে শনিবার থেকে স্থানীয় সব দৈনিকের প্রকাশনা বন্ধের ঘোষণা দেন তারা। এদিকে বেলা ১১টায় শহরের পৌর কবরস্থানে জানাজা শেষে হাসিবুর রহমান রুবেলের […]

Continue Reading

চাঁদপুরের অর্ধশত গ্রামে শনিবার ঈদ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যেও সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে শনিবার (৯ জুলাই) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এই উপলক্ষে সকাল সাড়ে আটটায় জেলার ফরিদগঞ্জের টোরা মুন্সিরহাট বাজার জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে ইমামতি করবেন মাওলানা এএসএম সালামত উল্লাহ। এছাড়া জেলার হাজীগঞ্জ, শাহরাস্তি ও মতলব উত্তরে আরও বেশকিছু ঈদেও জামাত অনুষ্ঠিত […]

Continue Reading

পদ্মা সেতুর টোল প্লাজায় বাসের ধাক্কা, ক্ষতিগ্রস্ত বুথ

পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজার দুই নম্বর বুথ বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (৮ জুলাই) বিকালে ফরিদপুরের ভাঙাগামী প্রচেষ্টা পরিবহনের একটি বাস টোল দেয়ার জন্যে বুথে প্রবেশ পথেই জোরে ধাক্কা দিয়ে বুথের স্থান অতিক্রম করে। পরে বাসটি ব্রেক করে পেছনে এসে টোল পরিশোধ করে। এরপর টোল প্লাজা অতিক্রম করে বাসটি পাসে পার্কিং করানো হয়। […]

Continue Reading