প্রাইভেটকার খাদে পড়ে ৩ যুবক নিহত

দিনাজপুরের সদর উপজেলায় একটি প্রাইভেটকার খাদে পড়ে তিন যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন মঙ্গলবার (১২ জুলাই) রাত ১২টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কে ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের সাতমাইল বাঁক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দিনাজপুর শহরের সুইহারী এলাকার বর্ণ বসাক (২২), মুন্সিপাড়ার এ আর ইমন (২৪) ও কসবা এলাকার শাহরিয়ার শাওন (২৪)। […]

Continue Reading

গাজীপুরে ঝুট গোডাউনে ভয়াবহ আগুন

গাজীপুরের পূবাইলে একটি ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৩ জুলাই) ভোরে মাঝুখান এলাকার ওই গোডাউনে আগুন লাগে। জানা যায়, ভোরে ওই ঝুট গোডাউনে আগুনের সূত্রপাত হয়। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু আগুন অন্য গোডাউনে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। তাৎক্ষণিক টঙ্গী, রাজধানীর উত্তরা, গাজীপুর সদর থেকে ফায়ার সার্ভিসের চারটি […]

Continue Reading

মাদারীপুরে পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত ২

মাদারীপুরের রাজৈর উপজেলায় আমভর্তি পিকআপভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। বুধবার (১৩ জুলাই) সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে রাজৈর পৌরসভার সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। রাজৈর থানার পরিদর্শক তদন্ত সঞ্জয় কুমার ঘোষ জানান, আমভর্তি পিকআপভ্যানটি রাজশাহী থেকে মাদারীপুর যাচ্ছিল। সকাল পৌনে ৭টার […]

Continue Reading

গফরগাঁওয়ে বড় দুর্ঘটনা থেকে ট্রেনযাত্রীদের রক্ষা

গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁওয়ে রেল লাইন ভাঙ্গা দেখে স্থানীয় লোকজনের ইশারায় ট্রেন থেমে যাওয়ায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন এর যাত্রীরা। ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী ঈদ স্পেশাল ট্রেনটি ঢাকা-ময়মনসিংহ রেলপথের গফরগাঁও উপজেলার লংগাইর ইউনিয়নের গোলাবাড়ি গ্রামের ফরচুঙ্গির ব্রিজ নামক স্থানে মঙ্গলবার দুপুরে রেল লাইন ভাঙ্গা থাকায় প্রায় ১ ঘণ্টা আটকা পড়ে। অপরদিকে হাওড় এক্সপ্রেস […]

Continue Reading

হুমকির এক দিন পরই খুন করা হলো পুলিশের সোর্সকে

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার জেরে হুমকির এক দিন পরই খুন। যাত্রাবাড়ীতে এলোপাতাড়ি ছুরির আঘাতে পুলিশের এক সোর্সকে হত্যার ঘটনা ঘটেছে। ঘাতক শ্যামল পলাতক হলেও শিগগিরই গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ। রাজধানীর যাত্রাবাড়ীতে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে আশরাফুর রহমান মোল্লা (৫৪) নামে একজনকে হত্যা করা হয়েছে। সোমবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে যাত্রাবাড়ী থানার পাশে টিঅ্যান্ডটি অফিস […]

Continue Reading

কি‌শোরগ‌ঞ্জে মাদরাসাশিক্ষককে ছুরিকাঘাত

কি‌শোরগ‌ঞ্জে দুর্বৃত্ত‌দের ছুরিকাঘাতে লুৎফুর রহমান না‌মে এক মাদরাসাশিক্ষক আহত হ‌য়ে‌ছেন। ‌সোমবার (১১ জুলাই) রাত সা‌ড়ে ৮টার দি‌কে সদর উপ‌জেলার মা‌রিয়া ইউনিয়‌নের বি‌সিক শিল্পনগর এলাকায় নি‌জের বাসার ছা‌দে দুর্বৃত্তরা তা‌কে ছুরিকাঘাত ক‌রে। আশংকাজনক অবস্থায় তা‌কে ময়মন‌সিংহ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। তার বু‌কে তিন‌টি ছুরিকাঘাত করা হয়। লুৎফুর রহমান শহ‌রের জা‌মিয়া ইমদা‌দিয়ার মুহা‌দ্দিস ও স্থানীয় কাচা‌রি […]

Continue Reading

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ

ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করতে গ্রামে ছোটা। পরিবারের সাথে ঈদ উদযাপন। এবার জীবিকার তাগিদে আবারো ঢাকায় ফেরা শুরু। ঈদের পর দিন সোমবার বিকেল থেকে অনেকেই ঢাকায় ঢুকতে শুরু করেছেন। যাদের অফিস বা কর্মক্ষেত্র আগামীকাল থেকে খুলছে, তারাই মূলত আজ ঢাকায় ফিরছেন। বিকেলে রাজধানীর গাবতলী, কল্যাণপুর গিয়ে দেখা গেছে, দেশের বিভিন্ন জেলা থেকে দূরপাল্লার বাসগুলো […]

Continue Reading

ঈদের ছুটি শেষে অফিস খুলছে আজ

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আজ মঙ্গলবার অফিস খুলছে । গতকাল সোমবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনের ছুটিশেষ হয়েছে। আজ মঙ্গলবার অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার খুলবে। রোববার (১০ জুলাই) সারাদেশে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষে ৯, ১০ ও ১১ জুলাই (শনিবার, রোববার ও সোমবার) সরকারি সাধারণ ছুটি। ঈদের ছুটির আগে দিন ছিল শুক্রবার সাপ্তাহিক […]

Continue Reading

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাইয়ারদিঘীর পাড় এলাকায় বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। সোমবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় অংশে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের পর একটি বাস উল্টে মহাসড়কের পাশে […]

Continue Reading

ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ

শত ভোগান্তি উপেক্ষা করে যারা পরিবারের সঙ্গে ঈদ করতে গ্রামে গিয়েছিলেন, তাদের মধ্যে অনেকেই জীবিকার তাগিদে ঢাকায় ফিরতে শুরু করেছেন। ঈদের পর দিন বিকেল থেকে অনেকেই ঢাকায় ঢুকতে শুরু করেছেন। যাদের অফিস বা কর্মক্ষেত্র আগামীকাল থেকে খুলছে, তারাই মূলত আজ ঢাকায় ফিরছেন। সোমবার (১১ জুলাই) বিকেলে রাজধানীর গাবতলী, কল্যাণপুর গিয়ে দেখা গেছে, দেশের বিভিন্ন জেলা […]

Continue Reading

করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্তের হার ১৩.১৮

সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯ হাজার ২০৩ জনে। এ সময়ের মধ্যে ৫২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯০ হাজার ৩৭৫ জনে। সোমবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য […]

Continue Reading

হজের ফিরতি ফ্লাইট শুরু ১৪ জুলাই

এবারের হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হচ্ছে আগামী ১৪ জুলাই, বৃহস্পতিবার থেকে। এদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি জেদ্দা থেকে ঢাকাগামী যাত্রী নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা দেবে। তবে ফ্লাইটে কতজন যাত্রী থাকবেন তা এখনো নির্ধারণ হয়নি। এরই মধ্যে গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ হজ অফিস (ঢাকা)। হজ অফিস জানায়, একই দিন সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সেরও […]

Continue Reading

গরুর হাসিলের টাকা ভাগাভাগির দ্বন্দ্বে ছাত্রলীগ কর্মীকে গুলি

নোয়াখালীর সোনাইমুড়ী পৌর এলাকায় ঈদুল আজহা উপলক্ষে গরুর বাজারের হাসিলের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে রিফাতুল ইসলাম রিফাত (২৩) নামে এক ছাত্রলীগ কর্মীকে গুলি করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় ছাত্রলীগের দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে আহত হয়েছেন পাঁচজন। রোববার (১১ জুলাই) রাত ৯টার দিকে সোনাইমুড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মদিনা ভবনের সামনে এ হামলার […]

Continue Reading

ঈদের দ্বিতীয় দিনও চলছে পশু কোরবানি

দেশে রোববার (১০ জুলাই) পালিত হয় পবিত্র ঈদুল আজহা। সোমবার (১১ জুলাই) ঈদুল আজহার দ্বিতীয় দিন। সারাদেশে ঈদের দ্বিতীয় দিনও চলছে পশু কোরবানি। সকালে রাজধানীর বিভিন্ন এলাকার পাড়া-মহল্লা ও প্রধান সড়কে পশু কোরবানি দিতে দেখা গেছে। ঈদের দিনের মতোই উৎসবমুখর পরিবেশে পশু কোরবানি করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। ইসলামের বিধান অনুযায়ী, ঈদের দিন ছাড়াও আ‌রো দু‌দিন তথা […]

Continue Reading

আজ বিশ্ব জনসংখ্যা দিবস

অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্য সামনে রেখে আজ বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হচ্ছে। ১৯৯০ সালের ১১ জুলাই প্রথম বারের মতো ৯০টি দেশে বিশ্ব জনসংখ্যা দিবস । তারই ধারবাহিকতায় নানা আয়োজনের মধ্য দিয়ে এ বছর বাংলাদেশ বিশ্ব জনসংখ্যা দিবস পালন করছে। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক […]

Continue Reading

কোরবানি দিতে গিয়ে আহত তিন শতাধিক

রাজধানীতে পশু কোরবানি দিতে গিয়ে প্রায় তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। কোরবানির সময় পশুর লাথি-শিংয়ের আঘাত এবং অসাবধানতাবশত দা, চাকু, ছুরির আঘাতে তারা আহত হন। এদের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর। আজ রোববার রাজধানীর বিভিন্ন হাসপাতালে খোঁজ নিয়ে এ তথ্য পাওয়া গেছে। শ্যামলী অর্থোপেডিক হাসপাতালের নার্স সুপারভাইজার সাবিত্রী রানী চক্রবর্তী বলেন, পশু কোরবানি ও পরে […]

Continue Reading

করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ৮১৪

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ২০০ জনে দাঁড়িয়েছে। সেসঙ্গে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৫৯ জনের নমুনা পরীক্ষায় ৮১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। রোববার (১০ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ […]

Continue Reading

সাতক্ষীরায় চাঞ্চল্যকর জোড়া খুন মামলার ৪ আসামি গ্রেফতার

সাতক্ষীরার শ্যামনগরের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দুইজন নিহতের ঘটনায় দায়েরকৃত মামলার চার আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (৯ জুলাই) রাতে খুলনার সোনাডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব-৬। আসামিদের সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। হত্যায় সরাসরি জড়িত গ্রেফতাররা হলেন- লাল্টু বাহিনীর অন্যতম সদস্য মো. নাসরি উদ্দীন কয়াল (৩২), মো. আলাউদ্দীন […]

Continue Reading

যেভাবে কোরবানির গোশত বণ্টনের নির্দেশ দিয়েছেন নবীজী সা:

মুসলিমদের কোনো উৎসবই নিছক উৎসব নয়; ইবাদতও বটে। ঈদুল আজহায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো কোরবানি। কোরবানিতে যেমন আল্লাহর নৈকট্য লাভ হয় তেমনি এর আরেক উপকার হলো গরিব-দুখী ও পাড়া-প্রতিবেশীর আপ্যায়নের ব্যবস্থা হয়। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করা পশুর গোশত ভাগ করার একটি সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোরবানির পশুর গোশত ভাগ করার […]

Continue Reading

নোয়াখালীতে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৩

নোয়াখালীর বেগমগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অপর একজন। রোববার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

Continue Reading

গাজীপুরে বিদ্যুতের গ্রিডে আগুন

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় বিদ্যুতের পাওয়ার গ্রিডে আগুন লেগেছে। রোববার (১০ জুলাই) সকাল পৌনে ৯টায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফলে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।

Continue Reading

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ জুলাই) জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন। মিরপুর জামেয়া আরাবিয়ার মুহতামিম মাওলানা সৈয়দ ওয়াহিদুজ্জামান বিকল্প ইমাম হিসেবে ছিলেন। মোকাব্বির ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন ক্বারী মাওলানা হাবিবুর […]

Continue Reading

‘বিশ্বে বাংলাদেশকে সমৃদ্ধ রাষ্ট্রে প্রতিষ্ঠা করে দিন’

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাতে বিশ্বে বাংলাদেশকে একটি সুন্দর, সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার দোয়া চাওয়া হয়েছে। ঈদের প্রথম জামাত শেষে জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান এ দোয়া করেন। এছাড়া তিনি বন্যার্তদের ওপর রহমত এবং বাংলাদেশ থেকে করোনামুক্তির দোয়া করেন। রোববার (১০ জুলাই) সকাল ৭টায় ঈদের প্রথম […]

Continue Reading

ঢাকা এখন ফাঁকা

ঢাকা: দুঃসহ যানজট আর রাজধানী ঢাকা যেন সমার্থক শব্দ হয়ে উঠেছে। তবে ঢাকাবাসীর বড় একটা অংশ প্রতি ঈদে গ্রামের বাড়ি গেলে দৃশ্যপট বদলে যায়। তখন ঢাকা ফাঁকা হয়ে যায়। রাস্তায় বের হলে মনেই হয় না জ্যামের শহর এটা। এবার ঈদুল আযহার ছুটিতেও রাজধানী প্রায় ফাঁকা হয়ে গেছে। শনিবার (০৯ জুলাই) খোঁজ নিয়ে জানা গেছে, উত্তরা […]

Continue Reading

আজ পবিত্র ঈদুল আযহা

আজ পবিত্র ঈদুল আজহা, যা কোরবানির ঈদ নামে পরিচিত। মুসলমানদের দ্বিতীয় সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। ঈদের নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি করবেন সামর্থ্যবান মুসলমানরা। মুসলমানদের জাতির পিতা হজরত ইবরাহিম আ:-এর ত্যাগের স্মৃতিবিজড়িত এ ঈদ। মূলত আল্লাহর সন্তুষ্টির জন্য প্রয়োজনে নিজের প্রিয় বস্তুকে কোরবানি দেয়ার প্রস্তুতির শিক্ষাই এ ঈদের আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিনের […]

Continue Reading