উত্তাল সাগরে ডুবলো ১১ ট্রলার, নিখোঁজ ৩৪ জেলে

পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে অন্তত ১৫০ জেলেসহ ১১টি মাছধরা ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। তাদের মধ্যে এখনও ৩৪ জন জেলের খোঁজ পাওয়া যায়নি। শনিবার (২০ আগস্ট) নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা ও মহিপুর আড়ৎ মালিক সমিতির সভাপতি রাজু আহমেদ রাজা। শুক্রবার (১৯ আগস্ট) দুপুর থেকে […]

Continue Reading

খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত

ঢাকা: রাজধানীর খিলগাঁও রেলগেটে ট্রেনে কাটা পড়ে ফখরুল ইসলাম (৫৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক ছিলেন। শনিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে খিলগাঁও রেলগেট থেকে ২০০ গজ পশ্চিমে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিয়াজ মাহমুদ জানান, সকালে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় কমলাপুরগামী ‘সুন্দরবন […]

Continue Reading

সব দোষ গণমাধ্যমের!

বাংলাদেশর একাধিক মন্ত্রী গণমাধ্যমে নিজে কথা বলে পরে দুঃখ প্রকাশের মাধ্যমে গণমাধ্যমকেই অভিযুক্ত করেছেন। অনেকে নিজের দোষ গণমাধ্যমের উপর চাপিয়ে পাড় পাওয়ার চেষ্টা করছেন। আবার কারও কারও নিজের বক্তব্য অডিও বা গোপন ভিডিও আকারে সামাজিক মাধ্যমে প্রকাশিত হওয়ার পর তা অস্বীকার করছেন। তবে অনেকেই নিজে কথা বলে অস্বীকার করে শাস্তির বাইরে থেকে গেছেন। আবার অনেকে […]

Continue Reading

মজুরি বৃদ্ধির দাবিতে আজও চলছে চা শ্রমিকদের ধর্মঘট

মজুরি বৃদ্ধির দাবিতে মৌলভীবাজারের চা বাগানগুলোতে অষ্টম দিনের মতো কর্মবিরতি শুরু হয়েছে। দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে শনিবার (২০ আগস্ট) সকাল থেকেই এ কর্মবিরতি শুরু করে দেশের ১৬৭টি চা বাগানের শ্রমিকরা। তারা কাজে না গিয়ে নিজ নিজ এলাকায় সভা-সমাবেশ ও বিক্ষোভ মিছিল করছেন। ১৩ আগস্ট থেকে চা শ্রমিকদের অনির্দিষ্টকালের এ […]

Continue Reading

মিশরে বাংলাদেশিদের জন্য অন-অ্যারাইভাল ভিসা চালু

বাংলাদেশিদের জন্য অন-অ্যারাইভাল ভিসা চালু করেছে মিশর। অন-অ্যারাইভাল (পোর্ট এন্ট্রি) ভিসা পেতে হলে শর্ত মেনে আবেদন করতে হবে। সম্প্রতি কায়রোয় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরে এ নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেখানে জানানো হয়, বিভিন্ন কারণে মিশর ভ্রমণ […]

Continue Reading

পালাতে গিয়ে ৩ পথচারীকে চাপা দিল কার, আটক চালককে ছিনতাইচেষ্টা

লালমনিরহাট গোয়েন্দা (ডিবি) পুলিশের ভয়ে প্রাইভেটকারসহ পালাতে গিয়ে শিশুসহ তিন পথচারীকে চাপা দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আটক চালক সফিকুল ইসলাম শফিককে (৩২) ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয় বলে জানায় পুলিশ। শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে কাকিনা-মহিপুর-রংপুর সড়কের এসকেজে বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, লালমনিরহাটের সীমান্তে এলাকা থেকে রংপুরের উদ্দেশে একটি প্রাইভেটকারে কয়েকজন যুবক ফেনসিডিলের […]

Continue Reading

কয়েল ফ্যাক্টরিতে বিস্ফোরণে দগ্ধ ৫ জন ঢামেক বার্ন ইউনিটে

ভৈরবের গোড়াকান্দা জব্বার জুটমিল রোডে একটি কয়েল ফ্যাক্টরির হিটার বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) রাত সাড়ে নয়টায় এ ঘটনায় দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন- মো. শাহিন মিয়া (২৫ ), মো. মাসুম উদ্দিন (৫০), মো. দীন ইসলাম (৪৫ ), মো. মোরশেদ শেখ (৬৫ […]

Continue Reading

কেরানীগঞ্জে প্যাকেজিং কারখানায় ভয়াবহ আগুন

রাজধানীর কেরানীগঞ্জে একটি প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে শুক্রবার (১৯ আগস্ট) রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে রাত সাড়ে ১১টার দিকে রহিতপুরে বিসিক শিল্প নগরীর প্রাইম প্রিন্ট এন্ড প্যাকেজিং কারখানার নিচ তলায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি […]

Continue Reading

বঙ্গোপসাগরে পাঁচ ট্রলারডুবি, ১৬ জেলে নিখোঁজ

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে পাঁচটি মাছধরার ট্রলার ডুবে গেছে। এই ঘটনায় অন্তত ১৬ জন জেলে নিখোঁজ রয়েছেন। পাঁচটি ট্রলারের মধ্যে শুক্রবার (১৯ আগস্ট) সকালে দু’টি ও বিকেলে আরও তিনটি ট্রলার ঢুবে যায়। কোস্টাগার্ডের নিজামপুর স্টেশন কমান্ডার সেলিম মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কোস্টগার্ডের একটি দল এখন সাগরের আন্ধারমানিক পয়েন্টে অবস্থান […]

Continue Reading

সোমবার ৪ দিনের সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন প্রেসিডেন্ট

প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ আগামী ২২ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত চারদিনের সফরে নিজ জেলা কিশোরগঞ্জে যাচ্ছেন । রাষ্ট্রপ্রধান কিশোরগঞ্জ জেলার হাওরের মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা উপজেলায় চলমান উন্নয়ন কর্মকান্ডের অগ্রগতি পরিদর্শন করবেন এবং প্রতিটি উপজেলায় সুশীল সমাজ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলাদা আলাদা বৈঠক করবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো: জয়নাল আবেদীন এ […]

Continue Reading

আরও ৫৪ ডেঙ্গু রোগী হাসপাতালে

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকায় ৪৬ জন রয়েছেন। শুক্রবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৩৯৮ জন ডেঙ্গু রোগী চিকৎসা নিচ্ছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৩৫ জন এবং ঢাকার বাইরে […]

Continue Reading

শিক্ষক দম্পতির মৃত্যু: যা দেখা গেল সিসিটিভি ফুটেজে

গাজীপুরে প্রাইভেটকার থেকে শিক্ষক দম্পতির মরদেহ উদ্ধারের এক দিন পর শুক্রবার (১৯ আগস্ট) দুপুর পর্যন্তও মামলা হয়নি। একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সূত্র বলছে, গাড়িটি এঁকেবেঁকে কিছুক্ষণ চলার পর রাস্তার পাশে এসে থেমে যায়। সে সময় যানবাহনের কিছুটা জটলাও হয় ওই রাস্তায়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, বুধবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫৮ মিনিট। গাজীপুরের হায়দারাবাদ […]

Continue Reading

আরও ৯৩ জনের করোনা শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় ৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৯ হাজার ৬৯৭ জনে। এ সময়ের মধ্যে নতুন করে কারোর মৃত্যু হয়নি। করোনায় এখন পর্যন্ত ২৯ হাজার ৩১৫ জন মারা গেছেন। শুক্রবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে […]

Continue Reading

শায়খ আহমাদুল্লাহর বাবা মারা গেছেন

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জনপ্রিয় ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহর বাবা মো. দেলোয়ার হোসেন মারা গেছেন। বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শায়খ আহমাদুল্লাহর ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। জানা গেছে, দেলোয়ার হোসেনের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার বশিকপুরে। দীর্ঘদিন তিনি যশোর ও সাতক্ষীরায় ব্যবসা করেছেন। তিনি আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান ছিলেন।

Continue Reading

সেপটিক ট্যাঙ্কে নেমে দুই শ্রমিকের মৃত্যু

চাঁদপুরের মতলব দক্ষিণে সেপটিক ট্যাঙ্কে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজ রোডের ভূঁইয়া হোয়াইট হাউজে এ দুর্ঘটনা ঘটে। তারা হলেন- মতলব দক্ষিণ উপজেলার ৩ নম্বর খাদেরগাঁও ইউনিয়নের পুটিয়া গ্রামের অলিউল্ল্যাহ ব্যাপারীর ছেলে মো. লিটন ব্যাপারী (৩৬) ও একই ইউনিয়নের গোয়ালগাভা গ্রামের আলী আরশাদের ছেলে […]

Continue Reading

পুলিশ পরিচয়ে প্রতারণা, সিসি ক্যামেরা লাগিয়েও হয়নি শেষ রক্ষা

ছেলে মাদকসহ আর মেয়ে অসামাজিক কাজ করতে গিয়ে ধরা পড়েছেন পুলিশের হাতে, এমন বানোয়াট তথ্য দিয়ে অভিভাবকদের ফোন দেন তিনি। ছাড়িয়ে নিতে দাবি করেন মোটা অঙ্কের টাকা। শুধু তাই নয়, পুলিশের হাত থেকে বাঁচতে ময়মনসিংহের বিনি আমিন নিজ এলাকার কয়েক কিলোমিটারজুড়ে বসিয়েছেন সিসি ক্যামেরা। এক সহযোগীসহ তাকে গ্রেফতারের পর পুলিশ বলছে, নিজেকে গোয়েন্দা পুলিশ পরিচয় […]

Continue Reading

নিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতায় রাখতে চেষ্টা করছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিটি নিত্যপণ্যের দাম যেন মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে। মানুষ যেন কষ্ট না পায়, সেজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। গতকাল আমি বৈঠক করেছি। এক কোটি মানুষকে আমরা পারিবারিক কার্ড দিয়ে দিচ্ছি, যাতে তারা ন্যায্যমূল্যে চাল-ডাল এবং তেল-চিনি কিনতে পারে। ৫০ লাখ মানুষ যাতে ১৫ টাকা কেজিতে চাল কিনতে পারে। সেই ব্যবস্থা নেবো। […]

Continue Reading

‘এক মাসের মধ্যে সব ঠিক হয়ে যাবে’

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, গত এক মাস ধরে জিনিসপত্রের সামান্য দাম বেড়েছে। তেল ও চালের দাম বেড়েছে, তা আমরা স্বীকার করি। কিন্তু, আমাদের কারণে এই দাম বাড়েনি। মোড়লদের লড়াইয়ে (রাশিয়া-ইউক্রেন যুদ্ধ) এই সমস্যার সৃষ্টি হয়েছে। লোডশেডিং দেখা দিয়েছে। তবে, আর বেশি দিন নয়। আগামী এক মাসের মধ্যে সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। দামও […]

Continue Reading

মাটি পরীক্ষার সময় বিদ্যুতায়িত হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

নোয়াখালীর সেনবাগে ভবন নির্মাণের জন্য মাটি পরীক্ষার সময় বিদ্যুতায়িত হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরেক নির্মাণ শ্রমিক। বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার কাবিলপুর ইউনিয়নের ছমির মুন্সিরহাট হাজী তবারক আলী সুপার মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভৌলা গ্রামের মৃত আ. কাশেমের ছেলে নজরুল ইসলাম (৪৫) ও […]

Continue Reading

দেশে করোনায় আরো একজনের মৃত্যু, শনাক্ত ১৭০

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন ১৭০ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। ফলে দেশে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৩১৫ জন এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ৯ হাজার ৬০৪ জনে পৌঁছেছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। […]

Continue Reading

বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত চার যাত্রী। তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের হামছায়াপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সিএনজি চালকের পরিচয় মিলেছে। তার নাম আব্দুল বাছেদ […]

Continue Reading

ক্রেনের সক্ষমতার ২০ টন বেশি ছিল গার্ডারের ওজন

রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের যে ক্রেন থেকে প্রাইভেটকারের ওপর গার্ডার পড়েছে সেটির সক্ষমতা ছিল ৪৫-৫০ টন। কিন্তু দুর্ঘটনার সময় ক্রেনে যে গার্ডারটি তুলছিল সেটির ওজন ছিল ৬০-৭০ টন। বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। […]

Continue Reading

চীনের গুয়াংজুর সাথে বিমানের সরাসরি ফ্লাইট চালু

শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সুবিধার্থে ঢাকা থেকে চীনের গুয়াংজু শহরের সাথে সরাসরি ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: মাহবুব আলী। উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেন, বিমান একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে […]

Continue Reading

পটিয়ায় সন্তানের গুলিতে মা নিহত : ছেলে অস্ত্রসহ গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়ায় সন্তানের গুলিতে মা নিহত হওয়ার ঘটনায় ছেলে মাইনুলকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চট্টগ্রামের পটিয়ার সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের স্ত্রী নিজ সন্তানের গুলিতে নিহত হওয়ার ঘটনায় ছেলে মাইনুলকে অস্ত্রসহ গ্রেপ্তার […]

Continue Reading

ফিটনেসবিহীন ক্রেনটি চালাচ্ছিল চালকের সহকারী : র‍্যাব

রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার পড়ে পাঁচজন নিহত হওয়ার ঘটনায় ফিটনেসবিহীন ক্রেনটি চালাচ্ছিলেন চালকের সহকারী রাকিব হোসেন (২৩)। এ সময় তাকে নির্দেশনা দিচ্ছিলেন চালক আল আমিন। বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, ক্রেনটির মূল চালক আল আমিনের লাইসেন্স ছিল হালকা […]

Continue Reading