বাড়ছে ডেঙ্গুর প্রকোপ: এক দিনে হাসপাতালে ভর্তি ৩৬০, মৃত্যু ১

দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ৩৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর এক দিনে এটিই সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হওয়ার রেকর্ড। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বর্তমানে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জনে এবং বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু […]

Continue Reading

নির্বাচনের খবর সংগ্রহে বাধা দিলে ৩ বছরের জেল-জরিমানার প্রস্তাব ইসির

নির্বাচনের সময়ে সংবাদ সংগ্রহে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা দিতে গণপ্রতিনিধিত্ব আদেশ-আরপিওতে বিশেষ বিধান যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান। গণমাধ্যমকর্মীদের দায়িত্ব পালনে বাধা দিলে সর্বোচ্চ তিন বছরের জেল ও জরিমানা সুপারিশের বিধান রেখে আরপিও সংশোধনের জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলে তিনি জানান। রোববার (১১ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ […]

Continue Reading

সিলেটে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও উপ-কমিশনারের (ট্রাফিক) অপসারণসহ পাঁচ দফা দাবিতে আগামী ১৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) ভোর থেকে সিলেটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছেন পরিবহন শ্রমিকরা। রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের ছয়টি রেজিস্ট্রার্ড সংগঠনের সমন্বয়ে গঠিত সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক […]

Continue Reading

দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

এ বছর সারা দেশে ৩২ হাজার ১৬৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়া অনাকাঙ্ক্ষিত ঘটনা […]

Continue Reading

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি, নিখোঁজ ৪

রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে নিখোঁজ রয়েছেন চারজন। রোববার (১১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে নগরীর তালাইমারী মিজানের মোড় বালুরঘাট এলাকার এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিখোঁজদের নাম-পরিচয় পাওয়া যায়নি। নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। উদ্ধার অভিযানে নেতৃত্ব দিচ্ছেন রাজশাহীর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার একেএম লতিফুল বারি। তিনি […]

Continue Reading

ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নবজাতকসহ নিহত ৩

রংপুরের তারাগঞ্জে অসুস্থ শিশুকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সাত দিনের নবজাতকসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও সাতজন। রোববার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার রংপুর-দিনাজপুর আঞ্চলিক সড়কের খারুভাজ ব্রিজ সংলগ্ন সলেয়াশা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নীলফামারীর নাছির উদ্দিনের ছেলে বরাত (৩০), জাহানুর ইসলামের ছেলে রফিকুল […]

Continue Reading

দেশি প্রকৌশলীর সাফল্য প্রাণ ফিরেছে এক ডেমুর, ১৪টি অনুমোদনের অপেক্ষায়

বাংলাদেশ রেলওয়ের বহরে লাল-সবুজের মাঝে সাদা রঙের ২০ সেট ডিজেল-ইলেকট্রিক মাল্টিপল ইউনিট অর্থাৎ ডেমু ট্রেন যুক্ত হয়েছিল ২০১৩ সালে। দু’দিকে ইঞ্জিন আর মাঝে একটি ক্যারেজের দৃষ্টিনন্দন ট্রেনগুলো দেশের মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। তবে, বছর পাঁচেক না যেতেই চীনা প্রযুক্তির দৃষ্টিনন্দন ট্রেনগুলো মানুষের দৃষ্টির বাইরে চলে যায়। স্থান হয় ঢাকা ও চট্টগ্রামের ওয়ার্কশপে। অবশেষে ট্রেনগুলো […]

Continue Reading

ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি শুরু সোমবার

দেশে নিত্যপ্রয়োজনীয় কিছু খাদ্য দ্রব্যের দাম বাড়তে থাকায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন সীমিত আয়ের মানুষ। ওইসব সীমিত আয়ের মানুষ যেন কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারেন, সে জন্য ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করছে টিসিবি। কিছুদিন বিরতির পর সোমবার (১২ সেপ্টেম্বর) ফের ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব […]

Continue Reading

নেত্রকোণায় পানিতে ডুবে নিহত ৫

নেত্রকোণার তিন উপজেলায় প্রবল দমকা হাওয়ার সময় মাছ ধরতে গিয়ে হাওর এলাকার পানিতে ডুবে তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও পূর্বধলা উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে জেলার আটপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল, মদন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম ও মোহনগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা […]

Continue Reading

টঙ্গী থেকে ঢাকা বৃত্তাকার নৌপথে স্পিডবোট সার্ভিস চালু

পাঁচটি দ্রুতগামী স্পিডবোট দিয়ে টঙ্গী নদী বন্দর হতে ঢাকা বৃত্তাকার নৌপথে স্পিডবোট সার্ভিস চালু করা হয়েছে। বেসরকারি উদ্যোগে প্রথম পর্যায়ে টঙ্গী/আব্দুল্লাহপুর-কড্ডা এবং টঙ্গী/আব্দুল্লাহপুর (গাজীপুর)-উলুখুল (কালীগঞ্জ) এর দু’টি রুটে স্পিডবোট চলাচল করবে। শনিবার (১০ সেপ্টেম্বর)নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম.পি এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি ঢাকা বৃত্তাকার নৌপথে স্পিডবোট সার্ভিসের উদ্বোধন করেন। […]

Continue Reading

টঙ্গীবাড়ীতে বজ্রপাতে ৩ ভাই-বোনের মৃত্যু

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ধামারন গ্রামে বিলের মধ্যে শাপলা তুলতে গিয়ে বজ্রপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো, রবিউল, সানজিদা ও রামিম। তাদের বয়স ১০ থেকে ১২ বছরের মধ্যে। এদের মধ্যে সানজিদা ও রামিম নানি বাড়ি বেড়াতে এসেছিল। তারা সম্পর্কে খালাতো ভাই ও বোন‌। অপর শিশু নিহত রবিউল, সানজিদা ও রামিমের মামাতো ভাই হয়। রবিউল ধামারন […]

Continue Reading

আরও ২২২ জনের করোনা শনাক্ত, হার ৮.৬২ শতাংশ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে একজন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ৩৩২ জনে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২২২ জন। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত দেশে মোট শনাক্ত বেড়ে পৌঁছেছে ২০ লাখ ১৪ হাজার ৫৭৭ জনে। শনিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক […]

Continue Reading

মিয়ানমারকে সংযত হতে প্রতিবাদ জানানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারের ছোড়া গোলা যাতে সীমান্ত অতিক্রম না করে সে ব্যাপারে সংযত হতে দেশটির রাষ্ট্রদূতের কাছে প্রতিবাদ জানানো হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। খুব শিগগিরই এ বিষয়ে মিয়ানমার সংযত হবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্টমন্ত্রী। ভবিষ্যতে এ ধরনের ঘটনা […]

Continue Reading

পিবিআই’র তদন্ত ও বাবুল আক্তার সম্পর্কে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বিরুদ্ধে পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারের অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যার ঘটনা তদন্তে কোনো ভুল করবে না পিবিআই। এখন পর্যন্ত পিবিআই যা করেছে সবই বাস্তবসম্মতভাবে করেছে। বাবুল আক্তার যে প্রশ্নগুলো তুলেছেন তদন্তের পরই সবগুলোর উত্তর আপনারা পেয়ে যাবেন। শনিবার রাজধানীর শাহবাগে এক অনুষ্ঠান […]

Continue Reading

কুষ্টিয়ায় মহাসড়কে মোটরসাইকেল প্রতিযোগিতায় ৩ যুবক নিহত

কুষ্টিয়া: কুষ্টিয়ায় মহাসড়কে মোটরসাইকেলের বেপরোয়া গতির প্রতিযোগিতায় তিন যুবক নিহত হয়েছে। এছাড়া অরো একজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যালে পাঠানো হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনসার ক্যাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কুষ্টিয়া শহরের বারখাদা এলাকার সালোকের পুত্র জুয়েল (২৫), কুমাড়গাড়ার শওকত আলীর ছেলে ফারুক মিস্ত্রী (২৪) ও মনোহর শেখের […]

Continue Reading

বিশ্বে করোনায় আরও ১৬৬৭ জনের মৃত্যু

করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৬৬৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে চার লাখ ৮৯ হাজার ৪৬৯ জন। শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে করোনার হিসেব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৩১৭ জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। সবচেয়ে বেশি এক লাখ […]

Continue Reading

আগের দিনের তুলনায় ডেঙ্গু রোগী অর্ধেকে

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ১৪৫ জন আক্রান্ত হয়েছেন, যা আগের দিনের তুলনায় কম। শুক্রবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এ আগে, বৃহস্পতিবার ২৭৫ জন ডেঙ্গু রোগী আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজকের প্রতিবেদনের তথ্যমতে, নতুন আক্রান্তদের মধ্যে ১৪০ জনই ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দেশে বর্তমানে ৯৩৩ জন ডেঙ্গু […]

Continue Reading

হাসপাতালে ভর্তি সাজেদা চৌধুরী, নগরকান্দায় সম্মেলন স্থগিত

জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ শুক্রবার ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। ওই চিঠিতে বলা হয়েছে, সংসদ উপনেতার অসুস্থ থাকার কারণে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে পরামর্শক্রমে ১২ সেপ্টেম্বর নগরকান্দা উপজেলা […]

Continue Reading

চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ অবরোধ, পুলিশের লাঠিপেটা

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে চাকরিপ্রার্থীদের অবরোধ কর্মসূচিতে লাঠিপেটা করে পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ‌‌‘চাকরিপ্রত্যাশী যুব প্রজন্ম, বাংলাদেশ’ ব্যানারে তারা শাহবাগ মোড়ে সড়ক আটকে বিক্ষোভ শুরু করেন একদল চাকরিপ্রত্যাশী। এর আগে একই দাবিতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তারা। শাহবাগ মোড়ে […]

Continue Reading

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭৮

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ২৭৮ জন। শুক্রবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, বৃহস্পতিবার করোনায় একজনের মৃত্যু এবং ৩৮৮ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল। বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৩৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা […]

Continue Reading

গাড়ি কেনার পরও গাড়ি ভাড়াতে ৪.৮১ কোটি টাকা, বিদেশ প্রশিক্ষণে খরচ ২.৫৬ কোটি

সড়ক ও জনপথ বিভাগের (সওজ) প্রকৌশলী থাকার পরও ৪২.৯৮ কিলোমিটার মহাসড়ক চারলেনে উন্নীত করার জন্য পরামর্শক খাতে ব্যয় ১০৯ কোটি ৯৩ লাখ টাকা ধরা হয়েছে। প্রতি কিলোমিটার সড়ক উন্নয়নে পরামর্শক ব্যয় হবে দুই কোটি ৫৬ লাখ টাকা। সিলেট-চারখাই-শেওলা মহাসড়ক চারলেনে উন্নয়ন প্রকল্পে বিভিন্ন ধরনের ১১টি যানবাহন কেনার পরও রাজস্ব খাত থেকে প্রায় পাঁচ কোটি টাকা […]

Continue Reading

দেশে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে

শুক্রবার সকালে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আবহাওয়ার বুলেটিনে বলা হয়- ফরিদপুর, সিরাজগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, ময়মনসিংহ, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের অনেক জায়গায় […]

Continue Reading

অর্ধেক গরুর মাংসও বিক্রি করতে পারছেন না সাজেদুর

বাজারে বাড়তি গরু ও মুরগির মাংসের দাম। তাই সাপ্তাহিক ছুটির দিনেও অলস সময় পার করছেন মাংস বিক্রেতারা। তারা বলছেন, দাম বেশি হওয়ায় মানুষ মাংসের বাজার খুব বেশি ভিড় করছে না। বিক্রিও আগের চেয়ে অনেক কমে গেছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ মাংসের দোকানে ক্রেতাদের ভিড় নেই বললেই চলে। আজ বাজারে […]

Continue Reading

ড. আকবর আলির জানাজা বাদ জুমা, বুদ্ধিজীবী কবরস্থানে দাফন

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ ড. আকবর আলি খানের জানাজা বাদ জুমা গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। আর দাফন করা হবে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। এর আগে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। বার্ধক্যজনিত নানা রোগ-শোক ঘিরে ধরেছিল তাকে। বৃহস্পতিবার হঠাৎই […]

Continue Reading

বিশ্বে করোনায় মৃত্যু বেড়েছে, আক্রান্ত কমেছে

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৫৮ হাজার ৯২০ জন, যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় এক হাজার। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৪৬৮ জনের, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় এক শ। শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের […]

Continue Reading