ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৩ জেলে দগ্ধ

ভোলার চরফ্যাশনের সাগর মোহনায় মাছ ধারার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন জেলে দগ্ধ হয়েছেন। রোববার (২ অক্টোবর) রাত ১১টায় ঢাল চরের ইউপি চেয়ারম্যান আবদুস সালাম হাওদার নিশ্চিত করেছেন। এর আগে একই দিন রাত ৯টায় ঢালচরের চর নিজাম সংলগ্ন মেঘনা নদীর তিন চর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দগ্ধ জেলেদের চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়। […]

Continue Reading

রাজাকারদের তালিকা তৈরির আইন পাস হয়েছে : মোজাম্মেল হক

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, গত সংসদে রাজাকারদের তালিকা তৈরির আইন পাস হয়েছে। মুক্তিযুদ্ধবিরোধীদের তালিকা তৈরির আইনগত কোনো ভিত্তি ছিল না। সংসদে পাস হওয়ার পর এখন নীতিমালা তৈরি করা হচ্ছে। একইভাবে এই তালিকা প্রস্তুত করা হবে। রোববার (০২ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি […]

Continue Reading

করোনায় আরও একজনের মৃত্যু, আক্রান্ত বেড়েছে

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৩৫ জন। রোববার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, শনিবার (১ অক্টোবর) করোনা আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু এবং আক্রান্ত হয় ৪৮০ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭৪৬টি নমুনা […]

Continue Reading

সাজেদা চৌধুরীর আসনে মনোনয়ন চাইলেন দুই ছেলেসহ ১৪ জন

জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা ও কৃষ্ণপুর) আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছেন তার দুই ছেলেসহ ১৪ জন। গেল ১১ সেপ্টেম্বর সৈয়দা সাজেদা চৌধুরী মারা যাওয়ার পর গত ১৩ সেপ্টেম্বর আসনটি শূন্য ঘোষণা করা হয়। গত ২৯ সেপ্টেম্বর থেকে এ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা নেওয়া শুরু হয়। […]

Continue Reading

নরসিংদীতে সবজির হাটে মালবাহী ট্রাকের চাপায় নিহত ৪

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরায় সবজির হাটে মালবাহী ট্রাকের চাপায় চারজন নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরও ৫ জন। রোববার (২ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় মহাসড়কের নরসিংদী ও ভৈরবের সীমান্তবর্তী এলাকা রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের মেশিনঘর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর দুর্ঘটনা রোধে সবজি হাট মহাসড়ক থেকে সরানোর দাবি জানিয়েছে স্থানীয় কৃষকরা। নিহতেরা […]

Continue Reading

তিন শতাধিক প্রবাসীকে অজ্ঞান করে সর্বস্ব লুট, গ্রেপ্তার ৪

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা প্রায় তিন শতাধিক প্রবাসীকে কৌশলে অজ্ঞান করে সর্বস্ব লুট করে নেয়া চক্রের মূলহোতা মো. আমির হোসেন ও তার ৩ সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (১ অক্টোবর) রাতে রাজধানীর বিমানবন্দর ও কদমতলী থানায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে র‍্যাবের একটি দল। এ সময় লুট করা […]

Continue Reading

শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

নানা আনুষ্ঠানিকতায় সম্পন্ন হয়েছে শারদীয় দুর্গোৎসবের ষষ্ঠীপূজা। মহাসপ্তমী আজ। এদিকে গতরাতে মণ্ডপ পরিদর্শনে গিয়ে কোনো ধরনের গুজবে কান না দেয়ার আহবান জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদযাপনে ও সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে কঠোর অবস্থানে যাবে সরকার। এর আগে শঙ্খধ্বনি, […]

Continue Reading

আজ জাতীয় পথশিশু দিবস

আজ ২ অক্টোবর জাতীয় পথশিশু দিবস। দেশের পথশিশুদের সুরক্ষা ও তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিবছর আমাদের দেশে পালিত হয় এই দিবস। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। মায়ের কোল হলো তাদের নিরাপদ আশ্রয়। ক্ষুধার জ্বালায় মায়ের কোল ছেড়ে শিশুরা যখন মা-বাবার ঘর ছেড়ে অজানার পথে পা বাড়ায় তখনই তাদের পরিচয় হয় পথশিশু। অবহেলিত শব্দটি পথশিশুদের জীবনের […]

Continue Reading

তালাবদ্ধ ঘরে পড়েছিল ২ সন্তানসহ মায়ের মরদেহ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় তালাবদ্ধ একটি ঘর থেকে ২ সন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ অক্টোবর) বিকেলে বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের মবুপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন: উপজেলার মবুপুর নতুনপাড়া গ্রামের সুলতানের স্ত্রী রওশনআরা (৪০) তার ছেলে জিহাদ (১০) ও মাহিন (৩)। এলাকাবাসীরা জানান, স্বামী সুলতান হোসেন রওশন আরাকে ছেড়ে নতুন করে […]

Continue Reading

করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৪৮০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে পাঁচজনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২৯ হাজার ৩৬৮ জনে দাঁড়িয়েছে। এসময়ে আরও ৪৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২৫ হাজার ৬৭৭ জনে। শনিবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা […]

Continue Reading

বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন সাংবাদিক তোয়াব খান

প্রয়াত সাংবাদিক তোয়াব খানকে (৮৭) আগামী সোমবার রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে। বার্ধক্যজনিত জটিলতায় শনিবার দুপুর ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বরেণ্য এ সাংবাদিক। তোয়াব খানের ছোট ভাই ওবায়দুল কবির জানান, তোয়াব খানের মরদেহ সোমবার সকাল ১০টায় তেজগাঁওয়ে নিউজবাংলা ও দৈনিক বাংলা কার্যালয়ে নেওয়ার পর সেখানে প্রথম জানাজা হবে। এরপর […]

Continue Reading

শারদীয় দুর্গাপূজা শুরু আজ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে শনিবার (১ অক্টোবর)। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে এ দুর্গোৎসব শুরু হবে। বুধবার (৫ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের এ মহোৎসব। ইতোমধ্যে এ মহোৎসবকে আনন্দমুখর করতে দেশজুড়ে বর্ণাঢ্য প্রস্তুতি নেওয়া হয়েছে। সারাদেশে উৎসবের আমেজ বইছে, ঢাক-ঢোল কাঁসা ও শঙ্খের আওয়াজে […]

Continue Reading

আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস

সারা বিশ্বের মতো বাংলাদেশেও শনিবার (১ অক্টোবর) পালিত হচ্ছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা’। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে দেশের প্রবীণ নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন এবং তাদের সুস্বাস্থ্য ও শান্তিপূর্ণ জীবন কামনা করেছেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ তার বাণীতে বলেন, “বিশ্বের […]

Continue Reading

ঢামেকের ভবন থেকে লাফিয়ে পড়ে আহত রনির মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবন থেকে লাফিয়ে পড়ে আহত রিয়াজুল ইসলাম রনি ব্যাপারি (২৭) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রনির বাবা দুলাল ব্যাপারি বলেন, আমার ছেলে অনার্সের শিক্ষার্থী ছিল। গত ২৬ সেপ্টেম্বর মানসিক সমস্যাজনিত কারণে […]

Continue Reading

আইজিপির দায়িত্বে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

ড. বেনজীর আহমেদ অবসরে যাওয়ার পর বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এর আগে তিনি র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন তিনি। এর আগে, ২২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে […]

Continue Reading

আওয়ামী লীগ নেতা-কর্মীরাও মন্দির-মণ্ডপ পাহারায় থাকবে: কাদের

দুর্গা পূজায় সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে দলের নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দরকার হলে মন্দিরে-মন্দিরে মণ্ডপে-মণ্ডপে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাহারায় থাকবে, তাদের পাশে আমাদের নেতা-কর্মীরাও থাকবেন। শুক্রবার সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এই উৎসবে সবাই শরিক হবে, এটা আশা করি আমরা। কাজেই, […]

Continue Reading

শনিবার মহাষষ্ঠী দিয়ে শুরু দুর্গাপূজা

আগামীকাল শনিবার (১ অক্টোবর) মহাষষ্ঠী দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দুর্গাপূজা। ৫ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে এ উৎসব। জানা যায়, এবার দেবী দুর্গা হাতির পিঠে চড়ে পৃথিবীতে আসবেন। এতে ঝড় বৃষ্টি হবে, শস্য-ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। অন্যদিকে বিদায় নেবেন নৌকায়। যার ফলে জগতের কল্যাণ সাধিত হবে। এদিকে প্রতিবছরের […]

Continue Reading

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৭০৮

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ৭০৮ জন। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, বৃহস্পতিবার দুইজনের মৃত্যু এবং ৬৭৯ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল। বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮৫১টি নমুনা সংগ্রহ করা হয়। […]

Continue Reading

হাতিয়ায় দু’পক্ষের গুলি বিনিময়ে ৩ ডাকাত নিহত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার হরণী ইউনিয়নের দুর্গম চর ঘাসিয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ডাকাত দলের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন তিন ডাকাত সদস্য। ঘটনাস্থল থেকে তিনটি একনলা বন্দুক, দুই রাউন্ড গুলি, ছয়টি রামদা’, পাঁচটি বল্লম ও অনেকগুলো লোহার রডসহ পাঁচজনকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাতে নিহত […]

Continue Reading

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, দুই যুবক নিহত

চুয়াডাঙ্গায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়।তখন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। পরে বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন। এর আগে, দুপুর ১২টার দিকে দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া নামক স্থানে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওই দুর্ঘটনা […]

Continue Reading

দেশে আরও ৬৭৯ জনের করোনা শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২৯ হাজার ৩৬২ জনে দাঁড়িয়েছে। এ সময়ে আরও ৬৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২৪ হাজার ৪৮৯ জনে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো […]

Continue Reading

করতোয়ায় নৌকাডুবি : নিহত প্রত্যেকের পরিবার পেল ৫৫ হাজার টাকা

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবি ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে ৫৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান এবং রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে এ আর্থিক সহায়তা প্রদান করেন। তবে দুর্ঘটনার পর ইতোমধ্যে জেলা প্রশাসনের তহবিল থেকে মরদেহ সৎকারে ২০ হাজার, ধর্ম মন্ত্রণালয়ের […]

Continue Reading

তত্ত্বাবধায়ক সরকার আর ফিরবে না : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি যতই রাজনীতি করুক, দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর ফিরবে না। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নৌপরিবহন দিবস উপলক্ষে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, জনগণ আইনের শাসনে বিশ্বাসী। তারা সর্বোচ্চ আদালতকে সম্মান করে। সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অবৈধ ঘোষণা করেছেন। তাই […]

Continue Reading

পুলিশের গুলিতে মানুষের মৃত্যু অনাকাঙ্ক্ষিত: বেনজীর আহমেদ

বিদায়ী পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, পুলিশের গুলিতে মানুষের মৃত্যু অনাকাঙ্ক্ষিত। নিশ্চয়ই সব ঘটনার তদন্ত হবে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, পুলিশ আত্মরক্ষায় গুলি চালায়। পুলিশ আগের চেয়ে অনেক বেশি গণমুখী বলেও মন্তব্য করেন তিনি।

Continue Reading

করতোয়ায় নৌকাডুবি : পঞ্চম দিনের উদ্ধার অভিযান চলছে

পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় পঞ্চম দিনের মতো নিখোঁজদের সন্ধানে অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোর ৫টা থেকে অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। […]

Continue Reading