আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড, কাদের এগিয়ে রাখছে সুপারকম্পিউটার?

Slider খেলা

দেখতে দেখতে শেষ হওয়ার পথে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপ। ইতোমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল। ফাইনালে উঠার লড়াইয়ে পরস্পরের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স ও স্পেন। এদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে ইংল্যান্ডের।

সেমিফাইনালে উঠা প্রত্যেকটি দলই শিরোপা জেতার সামর্থ্য রাখে। কেননা বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মতো শক্তি এবং মনোবল রয়েছে তাদের। এরপরও শক্তিমত্ত্বা ও অতীত পরিসংখ্যানে কিছু দল এগিয়ে থাকে। আবার পেছনে রাখতে হয় কোনো দলকে। এমনই বিভিন্ন পরিসংখ্যান বিশ্লেষণের মাধ্যমে সেমিফাইনালের ভবিষ্যদ্বাণী করেছে অপ্টা সুপারকম্পিউটার।

অপ্টা বলছে, বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড মধ্যকার সেমিফাইনাল ম্যাচটিতে। দুদলের মধ্যে আর্জেন্টিনাকে নয়, বরং ইংল্যান্ডকেই খানিকটা এগিয়ে রাখছে অপ্টা। সুপারকম্পিউটার বলছে, ফাইনালের উঠার সম্ভাবনা কিঞ্চিৎ বেশি ইংলিশদের। তাদের ফাইনাল খেলার সম্ভাবনা ৫০.৯৬ শতাংশ, আর্জেন্টিনার ৪৯.০৪ শতাংশ।

সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী হিসেবে, সেমিফাইনাল ম্যাচটিতে হ্যারি কেনদের জেতার সম্ভাবনা ৩৮.৯ শতাংশ, আর্জেন্টিনার জেতার সম্ভাবনা দেখানো হয়েছে ৩৪.১০ শতাংশ। আর নির্ধারিত ৯০ মিনিটে ফলাফল না আসার সম্ভাবনা রয়েছে ২৭ শতাংশ।

সুপারকম্পিউটার বলছে, এবারের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আর্জেন্টিনার ২০.৫৫ শতাংশ, ইংলিশদের ২১.৯৪ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *