দক্ষ মানবসম্পদ বিএনপির ৩১ দফার অঙ্গীকার ——-ডা.মাজহার

Slider রাজনীতি


বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম বলেছেন, জ্ঞানচর্চার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রধান লক্ষ্য হলো দেশপ্রেম। কারিগরি শিক্ষা জাতিকে দক্ষ মানবসম্পদে পরিণত করে। বর্তমান সরকার এবং বিএনপির ৩১ দফায় শিক্ষার বিষয়ে দক্ষ মানবসম্পদ গড়ার অঙ্গিকার আছে।

২৯ জুন সোমবার সকালে গাজীপুর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কলেজের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান আকাশ এর সঞ্চালনায়, অধ্যক্ষ হুমায়ুন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়ায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির মহানগর নেতা ও সাবেক থানা সভাপতি কাউন্সিলর হাসান আজমল ভুঁইযা, বিশিষ্ট শিল্পপতি মাহফুজুল হক হীরক, এডভোকেট ছাদেকুজ্জামান খান, অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক আমিনুল হক, শিক্ষক নেতা অধ্যাপক সামসুজ্জামান সিকদার, স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির সহকারী পরিচালক সুজন মিয়া। ছাত্রদের মধ্য থেকে বক্তব্য রাখেন নাইম মিয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *