গাজীপুর: গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী এডভোকেট মো: আল আমিন হোসেন। ইতোমধ্যে তিনি নতুন প্রার্থী হিসেবে ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন। পুরাতন চেয়ারম্যানদের নানামুখী দূর্নীতি ও অনিয়ম থেকে বেরিয়ে বাড়িয়া ইউনিয়নের জনগনের মাঝে নতুনের আলো ছড়িয়ে দিতে মশাল জ্বালিয়েছেন তিনি। যে কয়জন চেয়ারম্যান প্রার্থী মাঠে রয়েছেন তাদের থেকে সততা ও ন্যায় নিষ্ঠায় তরুন সমাজের এই প্রার্থীকে নিয়ে ভোটারদের মাঝে আশা জাগানিয়া সাড়া লক্ষ্য করা গেছে।
অনুসন্ধানে জানা যায়, এডভোকেট মো: আল আমিন হোসেন বাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক। গাজীপুর জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক। বর্তমানে তিনি গাজীপুর সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করছেন। পেশায় তিনি একজন আইনজীবী। তিনি গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক অডিটর। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গাজীপুর জেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আল আমিন হোসেন বাংলাদেশ সুপ্রীম কোর্টেরও তালিকাভূুক্ত আইনজীবী হিসেবে নির্যাতিত ও নিপীড়িত মানুষের বিচার সেবায় নিরলসভাবে কাজ করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ লালন করে বিগত আওয়ামী ফ্যাসিবাদী আমলে মামলা হামলার শিকার হয়েও দল থেকে দূরে সরে যান নি। বিএনপির আদর্শ বুকে ধারণ করে তিনি জীবনের ঝুঁকি নিয়ে আওয়ামীলী-ফ্যাসীবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামে নিজেকে নিবেদিত করে রেখেছিলেন। আওয়ামীলীগ আমলে রাজনৈতিক হয়রানী মূলক মামলায় হাজারো বিএনপি নেতাকর্মীদের পাশে বিরামহীনভাবে কাজ করেছেন তিনি। তাই বিএনপির একজন পরীক্ষিত কর্মী হিসেবে এবার নিজরে ইউনিয়নের মানুষের জন্য কিছু করতে চান। দীর্ঘ সময় ধরে বাড়িয়া ইউনিয়নে তিনি জনগনের সুখদু:খে পাশে রয়েছেন। তরুন এই প্রার্থী ইতোমধ্যে ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন। ইতোমধ্যে তিনি বাড়িয়া ইউনিয়নের অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। নিজের অর্থায়নে গ্রামীন অবকাঠোমোর উন্নয়নে ছোট ছোট সংস্কার কাজ করছেন। বিভিন্ন সভা সমিতি, শিক্ষা, ধর্মীয়,সামজিক ও পারিবারিক কাজে সহায়তার হাত অব্যাহত রেখেছেন। বর্তমানে আল আমিন বাড়িয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন।
সাধারণ ভোটাররা বলছেন, বাড়িয়া ইউনিয়নে আমরা ভেজাল থেকে বের হতে পারিনি। এবার তরুন ও নির্ভেজাল একজন সেবক হিসেবে আল আমিনকে বেছে নিয়েছি। আশা করছি এডভোকেট আল আমিন সাধারণ ভোটারদের মন জয় করে ফেলেছেন। আগামী নির্বাচনে ইনশাল্লাহ তিনি চেয়ারম্যান নির্বাচিত হবেন। তরুন ভোটাররা বলছেন, নতুন প্রজন্মের প্রার্থী হিসেবে আল আমিন ভাই সেরা। আমরা তাকে নিয়েই ভাবছি। বাড়িয়া ইউনিয়নে আমরা একজন তরুন চেয়ারম্যান চাই। আশা করছি আল আমিন আমাদের সেই চাহিদা পূরণ করতে পারবেন।
নিজের প্রার্থীতা বিষয়ে এডভোকেট আল আমিন হোসেন বলেন, আমি ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছি। আমার এলাকার সাধারণ মানুষের দু:খ কষ্ট আমি বুঝি। আমার ইউনিয়নের সকল সমস্যা আমি জানি। আমার ইউনিয়নের জনগন কি চায় সেটাও আমার জানা। সাধারণ ভোটার ও বিশেষ করে তরুন ভোটাররা কি চান সেটাও আমাকে বলেছেন। যদি জনগনের ভোটে আমি চেয়ারম্যান হতে পারি তবে বাড়িয়া ইউনিয়নের চিত্র বদলে দেব। সন্ত্রাস, মাদক সহ অপরাধ নির্মূলে আমি জেহাদ ঘোষনা করব। দল মত নির্বিশেষে বাড়িয়ার মানুষ যেন নিরাপদে ও শান্তিতে থাকতে পারে এবং সকল ধরণের নাগরিক সুবিধা ভোগ করতে পারেন আমি সেই কাজ করব। আমি বাড়িয়া ইউনিয়নকে আধুনিক সময়উপযোগী ও একটি মডেল ইউনয়ন হিসেবে গড়তে চাই। এমন ইউনয়ন বানাতে চাই যে, মানুষ চিরদিন যেন আমার কথা হৃদয়ে রাখেন যত্ন করে। আমি সকলের দোয়া সমর্থণ ও ভোট প্রার্থনা করছি।

