গাজীপুরে বিএনপির রাজনীতিতে আনন্দ-বিষাদের বন্যা! পিছিয়ে নেই সরকারী দপ্তরও!

Slider টপ নিউজ

গাজীপুর: বিএনপি ক্ষমতায় আসছে এখনো তিন মাস হয়নি। কিন্তু এর মধ্যেই প্রকৃত বিএনপি নেতা-কর্মীদের মধ্যে বিষাদের সুর। সুবিধাভোগীদের হাতে স্টিয়ারিং চলে যাচ্ছে। ত্যাগীরা ঠিক আগের মতই আছে। সুবিধাজনক মূল্যায়ন না পাওয়ায় তাদের মধ্যে বিষাদের সুর। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়তই ত্যাগী নেতা-কর্মীদের বিষন্ন স্ট্যাটাস। আর সুবিধাভোগীদের বাহাস দিন দিন বাড়ছেই। বিএনপি সরকার ক্ষমতায় আসার তিন মাস এখনো হয়নি। এরই মধ্যে সুবিধাভোগীদের প্রায় অনেকেই বিএনপির পতাকা তলে ভীড়ে গেছেন। প্রতিদিনই এই স্রোত তীব্র হচ্ছে।

অনুসন্ধানে জানা যায়, বিএনপি ক্ষমতায় আসার পর প্রথম দিকে সুবিধাভোগীরা আঁড়ালেই ছিল। আস্তে আস্তে বিএনপির বড় নেতাদের সাথে মিশে এখন তারা ফুরফুরে। তাদের চলাফেরা ও জীবন যাপনে যৌবন ফিরছে। কিছু দিন সেভ জোনে থেকে বড় বড় বিএনপির নেতাদের সান্নিধ্য পেয়ে তারা এখন আগের মতই বেপরোয়া। কৌশলে তাদের হাতে চলে যাচ্ছে স্টিয়ারিং। ত্যাগী বিএনপির নেতা-কর্মীরা বলছেন, ১৬ বছর নির্যাতিত হয়ে কোন লাভ হয়নি। যারা নির্যাতন করেছেন তারাই আবার এখন আমাদের নেতা। লজ্জায় এখন আর বিএনপি অফিস বা নেতাদের কাছে যাচ্ছেন না তারা।

জানা গেছে, গাজীপুরের প্রতিটি সরকারী দপ্তরে এখন আওয়ামীলীগের আমলে দাপটে থাকা লোকজন আবার সক্রিয় হয়ে যাচ্ছে। বড় বড় নেতাদের ছত্রছায়ায় থেকে সুবিধাভোগীরা আবার নিয়ন্ত্রকের চেয়ারে ফিরছেন। ঝুট ব্যবসা, ঠিকাদারী ব্যবসা, তদ্বির বানিজ্য, জমি দখল, চাঁদাবাজী, মাদক আর সন্ত্রাসী কর্মকান্ডে নেতৃত্ব দেয়া লোকজন অনেকটা আগের রিজম থেকেই ফিরছেন। তবে ত্যাগী বিএনপি নেতা-কর্মীরা অপরাধ করে নয়, স্বাভাবিক জীবন যাপনও করতে পারছেন না। দল ক্ষমতায় থাকাকালে যে সকল সম্মানজনক পদ পাওয়া যায় তার অধিকাংশ পদই চলে যাচ্ছে সুবিধাভোগীদের হাতে। এতে সংক্ষুব্ধ হয়ে ত্যাগী বিএনপি নেতা-কর্মীরা প্রতিনিয়তই সামাজিক যোাগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে তাদের অবস্থান জানান দিচ্ছেন।

অনুসন্ধান বলছে, ৫ আগষ্টের পর গাজীপুর জেলা, মহানগর. উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ে শত শত আওয়ামীলীগের লোকজন বিএনপির পতাকা তলে আশ্রয় নিয়েছে। বিএনপির সরকার এখনো তিন মাস হয়নি, অথচ হাজার হাজার সুবিধাভোগীরা বিএনপির পতাকায় সমবেত হয়ে গেছেন। প্রতিদিনই সুবিধাভোগীদের আগমনের স্রোত তীব্র হচ্ছে। ফলে আগে যাদের জন্য সামনে জায়গা পাওয়া যায়নি এখনো তাদের জন্যই সামনের সীট ফিলাপ। দিন দিন এই প্রভাব বাড়ছে। গাজীপুর জেলা প্রশাসনে গিয়ে দেখা যায়, আগে যাদের জন্য সরকারী দপ্তরে প্রবেশ করা যেত না, এখনো তারাই ঘিরে থাকে সকল দপ্তর। আর নিজেদের অবস্থান টিকিয়ে রাখতে সরকারী কর্মচারীরাও এখন বিএনপির বড় নেতা হয়ে যাচ্ছেন। আগে আওয়ামীলীগ করা সরকারী কর্মচারীরা এখন বিশাল বড় বিএনপি। ফলে সুবিধাজনক স্থানে থাকা সরকারী কর্মচারীরা এখনো বীরের বেশে বিএনপি সেজে চাকুরী করে যাচ্ছেন বুক ফুলিয়ে।

খোঁজ নিয়ে জানা গেছে, গাজীপুর জেলা প্রশাসন, জেলা পরিষদ, সিটিকরপোরেশন, উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন সহ সকল সরকারী দপ্তরে এখন সুবিধাভোগীদের আগমন ঘটছে। এমনকি সরকারী কর্মচারীদের মধ্যেও যারা প্রকাশ্যে আওয়ামীলীগ করেছেন তারা এখন প্রকাশ্যেই বিএনপি করছেন। যারা ১৬ বছর আওয়ামীলীগের হয়ে সুবিধা নিয়েছেন, তারা বিএনপি নেতাদের হাত ধরে আবার আগের জায়গায় ফিরছেন।

সুবিধাভোগীরা বলছেন, আমরা বিএনপি করি। পরিস্থিতির কারণে আওয়ামীলীগে ছিলাম। এখন আবার ফিরে আসছি। তবে আওয়ামীলীগের থেকে যে সম্পদ অবৈধভাবে উপার্জন করেছেন তাও পরিস্থিতির চাপে কি না এমন প্রশ্নের উত্তর দিতে পারছেন না তারা। আর এই বিষয়ে ত্যাগীরা বলছেন, ১৬ বছরে শেষ হয়ে গেছি। যাদের জন্য প্রশাসনে চাপতে পারিনি, ঘরে থাকতে পারিনি তারাই আবার সুবিধা পাচ্ছেন। তাহলে বিএনপি করে কি লাভ হল!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *