কালীগঞ্জে বিদ্যালয় মাঠে বালুর ব্যবসা, বিএনপি নেতা বললেন এটা সরকারী কাজ

Slider গ্রাম বাংলা


ক্যাপশন( গাজীপুরের কালীগঞ্জের চুপাইর উচ্চ বিদ্যালয় মাঠে বালুর স্তুপ থেকে লরি দিয়ে বালু নিচ্ছেন ব্যবসায়ীরা- গতকাল মঙ্গলবার বিকেল ৪টা ৩০ মিনিটে তোলা ছবি)

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জের জামালপুর ইউনিয়নের চুপাইর উচ্চ বিদ্যালয় মাঠের একাংশ দখল করে বালুর ব্যবসা চলছে। এ নিয়ে এলাকায় ক্ষোভ বিরাজ করছে।

মঙ্গলবার(২৮ জুলাই) এই তথ্য জানা গেছে।

সরেজমিনে প্রকাশ, কালীগঞ্জের জামালপুর ইউনিয়নের চুপাইর উচ্চ বিদ্যালয় মাঠের রাস্তা লগুয়া একাংশের পুরো জায়গায় বিশাল বালুর স্তুপ রয়েছে। একটি ট্রাকটর বালু স্থানান্তরের কাজ করছে ও কয়েকটি লরি বালু পরিবহন করছে।

ট্রাকটরের চালক মোমেন জানান, ঠিকাদার বাবলুর কাজ করছেন তিনি। এখন ফোন আসছে তাই চলে যাচ্ছি। স্থানীয়রা জানায়, বেশ দিন ধরেই মাঠে বালু রেখে বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে। বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানকে স্থানীয় বালু ব্যবসায়ীরা এই মাঠে বালু রেখে বালু সরবরাহ করছেন।

খোঁজ নিয়ে জানা যায়, কালীগঞ্জের বিভিন্ন রাস্তা নির্মানের কাজ চলছে। বেশ কয়েকটি রাস্তায় ব্যবহৃত বালু এই মাঠে এনে জমা করে এখান থেকে বিভিন্ন প্রকল্পে পাঠানো হয়। স্থানীয় একটি৷ সিন্ডিকেট এই বালুর ব্যবসা করছেন। অন্য জায়গায় বালু রেখে বিক্রি করলে ভাড়া দিতে হয়। কিন্তু বিদ্যালয়ের মাঠে বালু রেখে বিক্রি করলে জমির ভাড়া লাগে না। তাই বেশী লাভের জন্য মাঠে বালু রেখেই ব্যবসা চলছে।

মাঠে ফুটবল খেলারত একাধিক যুবক জানায়, মাঠের একাংশে বালু থাকায় পুরো মাঠে খেলাধুলা করা যাচ্ছে না। তাই মাঠের অর্ধেক অংশ বাদ দিয়ে খেলতে হচ্ছে।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু বলেন, বেশ কয়েকটি রাস্তার কাজ চলমান। বালু রাখার জায়গা না থাকায় মাঠে বালু রাখা হচ্ছে। এটা বালুর ব্যবসা নয়, বরং সরকারী কাজে মাঠ ব্যবহৃত হচ্ছে। তাই এটা সরকারী কাজ।

চুপাইর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার সাহা বলেন, আমাকে জিজ্ঞেস করে বালু রাখা হয়নি। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে কি না এই প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেননি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *