নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত

Slider বাংলার মুখোমুখি

রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

তাকে হাসপাতালে নিয়ে আসা মেজবাহ নামে একজন জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শাহনেওয়াজ ছাত্রাবাসের গেটের সামনে দুই যুবক মোটর সাইকেলে করে এসে অজ্ঞাত ওই ব্যক্তির মাথায় ৩ রাউন্ড, বাম হাতে ১ রাউন্ড ও বাম হাতের বগলের নিচে ১ রাউন্ড গুলি করে। এরপর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।

তিনি বলেন, পরে আমরা লোকটাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিউমার্কেট এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। প্রাথমিকভাবে ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *