ঢাকা: পবিত্র রমজান মাস উপলক্ষে গ্রাহকদের সেবা নিশ্চিত করতে গ্রামীণফোন সেন্টারগুলোর জন্য বিশেষ সময়সূচি ঘোষণা করা হয়েছে। রমজান মাসজুড়ে দেশের সব গ্রামীণফোন সেন্টার প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত গ্রাহক সেবা প্রদান করবে। এই নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহকরা গ্রামীণফোন সেন্টারগুলো থেকে সিম রিপ্লেসমেন্ট, সিমের মালিকানা পরিবর্তন, নতুন সিম বিক্রি, আইওটি (IOT) প্রডাক্ট বিক্রি সহ গ্রামীণফোনের সকল প্রকার সেবা গ্রহণ করতে পারবেন।
গ্রামীণফোন কর্তৃপক্ষ জানায়, রমজান মাসে রোজাদার গ্রাহকদের সুবিধা ও স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করেই এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সেবাকেন্দ্রে এসে প্রয়োজনীয় সব ধরনের সেবা গ্রহণ করার জন্য গ্রাহকদের অনুরোধ জানানো হয়েছে।
রমজান মাসে উন্নত ও নিরবচ্ছিন্ন গ্রাহকসেবা নিশ্চিত করতে গ্রামীণফোন সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

