গাজীপুরে গড় ভোটার উপস্থিতি ৪৬.৪ শতাংশ

Slider গ্রাম বাংলা


গাজীপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের প্রাথমিক হিসাব অনুযায়ী, জেলার পাঁচ আসনে গড়ে ভোটার উপস্থিতি ছিল ৪৬ দশমিক ৪ শতাংশ।

আসনভিত্তিক ভোট কাস্টিংয়ের হার অনুযায়ী—গাজীপুর-১ আসনে ভোট পড়েছে ৪৮ শতাংশ, গাজীপুর-২ আসনে ৩৩ শতাংশ, গাজীপুর-৩ আসনে ৪৬ শতাংশ, গাজীপুর-৪ আসনে সর্বোচ্চ ৫৯ শতাংশ এবং গাজীপুর-৫ আসনে ৪৬ শতাংশ ভোট কাস্টিং হয়েছে।
ভোট গ্রহণ সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। কোথাও বড় ধরনের সহিংসতা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে প্রশাসন সূত্রে জানা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচনী কর্মকর্তারা সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিত করতে মাঠে সক্রিয় ছিলেন।
বিশ্লেষকদের মতে, গাজীপুর-২ আসনে তুলনামূলক কম ভোটার উপস্থিতি থাকলেও অন্য আসনগুলোতে মাঝারি থেকে ভালো ভোট কাস্টিং হয়েছে। সামগ্রিকভাবে গাজীপুর জেলার নির্বাচনী পরিবেশ ছিল নিয়ন্ত্রিত ও শান্তিপূর্ণ।

এদিকে ভোট গ্রহণ শেষে প্রার্থীদের এজেন্টরা ফলাফলের অপেক্ষায় কেন্দ্রগুলোতে অবস্থান করছেন। ভোটাররা নতুন সরকারের কাছে উন্নয়ন, স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *