গাজীপুর: গাজীপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমানের ধানের শীষের সমর্থনে মিছিল সমাবেশের মাধ্যমে প্রচারণা হয়েছে।
রবিবার সকাল ১১ টায় গাজীপুরের বাসন এলাকায় এই প্রচারণা হয়।
জানা যায়, জিএমপির বাসন মেট্রো থানা যুবদলের নেতা সজীব আহমেদের নেতৃত্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুর-১ আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা, মিছিল ও গণসংযোগ হয়।
যুবদল নেতা সজীব আহমেদের নেতৃত্বে অনুষ্ঠিত সমাবেশ ও প্রচারনায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাহাবুব আল হাসান জিয়া, নুর ইসলাম দিপু, গাজীপুর মহানগর জাসাসের সদস্য সচিব কৌশিক ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা খান.আল মাসুদ খান শরীফ, তৌহিদুর রহমান অপু প্রমূখ।

