
গাজীপুর: গাজীপুর-১ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র নিয়েছেন চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী সভার সদস্য চৌধুরী তানবীর আহমেদ সিদ্দিকীর বড় ছেলে।
গাজীপুরে রিটার্নিং কর্মকর্তার দফতর থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
জানা যায়, গাজীপুর-১ আসনের কালিয়াকৈর থেকে একাধিকবার এমপি হয়ে একবার মন্ত্রী হয়েছিলেন চৌধুরী তানবীর আহমেদ সিদ্দিকী। তিনি বিএনপির প্রতিষ্ঠা পর্যায়ে জিয়াউর রহমানের বিশ্বস্ত ছিলেন। বর্তমানে তিনি অসুস্থ থাকায় পারিবারিক সিদ্ধান্তে পরিবারের বড় ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী গাজীপুর-১ আসন থেকে লড়ছেন। বলিয়াদী জমিদার বাড়ির ভবিষ্যৎ কর্ণধার হিসেবে ইরাদ আহমেদ সিদ্দিকী এই নির্বাচনে অংশগ্রহণ করে বাবার ও পরিবারের ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করছেন।
