টঙ্গীর এরশাদ নগরের পুই পক্ষের সংঘর্ষে আহত পাঁচ, একজন আশংকাজনক

গাজীপুর: টঙ্গীর এরশাদ নগরে পূর্বশত্রুতার জেরে দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের পাঁচ জন আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। সোমবার(৬ এপ্রিল) বিকেল পৌনে ৪ টার দিকে টঙ্গীর এরশাদ নগরের ৩ নং ব্লকে এই ঘটনা ঘটে। আহতরা হলেন, সোহাগ মিয়া (২২), অহিদুল ইসলাম (২৪), লাকি আক্তার(৫০), রবু ইসলাম রবো (২৫), মোঃ শাকিল ও সাগর (২৩)। […]

Continue Reading

সংসদে শীর্ষ ২০ ঋণ খেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

২০২৫ সালের শেষ নাগাদ দেশে খেলাপি ঋণের ভয়াবহ চিত্র উঠে এসেছে জাতীয় সংসদে। শীর্ষ ২০ ঋণ খেলাপির নাম ও তাদের ঋণের পরিমাণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থমন্ত্রীর দেওয়া তথ্যমতে, গত ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে রেকর্ড ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা। সোমবার […]

Continue Reading

কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

গাজীপুর : গাজীপুরের কালিগঞ্জে একটি এলপি গ্যাস প্লান্টে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার শীতলক্ষ্যা নদীর তীরে বিএম এনার্জি বাংলাদেশ লিমিটেড নামের এলপি গ্যাস প্লান্টে এই অভিযান হয়। গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সাল ও সেনাবাহিনীর মেজর অর্ণবের নেতৃত্বে একটি […]

Continue Reading

হামের টিকা ‘সংকটে’ সাড়ে ৫ বছর ক্যাম্পেইন হয়নি, দায় গত সরকারের

দেশে বর্তমানে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ও টিকার সংকট নিয়ে জাতীয় সংসদে আগের সরকারগুলোর কড়া সমালোচনা করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, গত সাড়ে পাঁচ বছর হাম-রুবেলার কোনো ক্যাম্পেইন না হওয়ায় এবং টিকার মজুতে অদূরদর্শী সিদ্ধান্তের কারণে বর্তমানে শিশুরা প্রাণ ঝুঁকিতে পড়েছে। তবে বর্তমান সরকার জরুরি ভিত্তিতে রোববার (৫ এপ্রিল) থেকে […]

Continue Reading

তেলের জন্য কৃষকদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, ব্যাহত সেচ কার্যক্রম

রাজবাড়ীর কালুখালীতে শেখ ফিলিং স্টেশনে তেল নিতে এসে চরম ভোগান্তি ও দুর্ভোগে পড়ছেন কৃষকরা। রোববার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার মোহনপুরে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়। শেখ ফিলিং স্টেশনের সামনে দেখা যায়, কৃষকরা সারিবদ্ধভাবে তেলের ড্রাম ও পাত্র নিয়ে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। অনেকেই অভিযোগ করছেন, ঘণ্টার পর ঘণ্টার লাইনে দাঁড়িয়ে থেকেও চাহিদা অনুযায়ী […]

Continue Reading

সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই

বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনোই সংবিধান ছুড়ে ফেলার কথা বলেনি বরং সংবিধানের পরিবর্তন চেয়েছে বলে জানিয়েছেন দলটির আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াত সংবিধানবিরোধী নয়। তবে যে বিষয়গুলো ফ্যাসিবাদের জন্ম দিয়েছে, সেসব বিষয়ের পরিবর্তন চাই। সংবিধানের দোহাই দিয়ে আর ফ্যাসিবাদ ফিরতে দেবো না, ফ্যাসিবাদের কবর রচনা করতে চাই আমরা। ক্ষমতার গরম […]

Continue Reading

সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান কখনো ‘সংস্কার’ হয় না, বরং এটি রহিত, স্থগিত বা ‘সংশোধন’ হয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদে জুলাই জাতীয় জুলাই সনদ ও সংবিধান সংশোধন সংক্রান্ত প্রস্তাবে আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এসময় তিনি সংবিধান সংশোধনের জন্য সকল দলের সমন্বয়ে একটি ‘বিশেষ সংসদীয় কমিটি’ গঠনের প্রস্তাব দেন। স্বরাষ্ট্রমন্ত্রী […]

Continue Reading

সংঘাতের নতুন মোড়: পাইলট উদ্ধার ও যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের ভবিষ্যৎ

ইরানের ভূখণ্ডে ভূপাতিত মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমানের পাইলটকে এক রুদ্ধশ্বাস ও নাটকীয় অভিযানের মাধ্যমে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনা হয়েছে। এই অভাবনীয় সাফল্যের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চরম উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং একে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম ‘দুঃসাহসিক’ উদ্ধার অভিযান বলে আখ্যা দিয়েছেন। গত দুই দিন ধরে চলা স্নায়ুক্ষয়ী উত্তেজনা ও দুই দেশের বাহিনীর মরিয়া খোঁজাখুঁজির […]

Continue Reading