‘রাতে কিশোররা রাস্তায় অযাচিত ঘোরাঘুরি করলে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ’

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, রাতে কিশোরদের রাস্তায় অযাচিত ঘোরাঘুরি বন্ধ করতে হবে। এখন রাতে রাস্তায় ঘুরলে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। এতে কনস্টিটিউশনাল ভায়োলেন্স হলে সেটি আমরা পরে দেখব। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নিজ নির্বাচনী এলাকা চাঁদপুরের কচুয়ায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ নির্দেশনা দেন তিনি। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দুর্নীতিমুক্ত না থাকতে […]

Continue Reading

প্রথমবার শহীদ মিনারে ফুল দিল জামায়াত, শহীদ বেদিতে দাঁড়িয়ে দোয়া

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে এই প্রথমবারের মতো পুষ্পস্তবক অর্পণ করল বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বাধীন বিরোধীদলীয় জোট। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি শহীদ বেদিতে দাঁড়িয়ে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন জামায়াত আমিরসহ ১১ দলের সংসদ সদস্যরা। রাত ১২টা ১ মিনিটের দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছেন […]

Continue Reading

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

অমর একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষার মর্যাদা রক্ষায় যারা জীবন উৎসর্গ করেছিলেন, তাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে শুক্রবার রাত ১২টা ০১ মিনিটে রাষ্ট্র ও সরকারপ্রধান এই শ্রদ্ধা নিবেদন করেন। রাত ১২টায় কেন্দ্রীয় […]

Continue Reading

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

রক্তস্নাত ঐতিহাসিক ২১ ফেব্রুয়ারি আজ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। পলাশ-শিমুল ফোটার এই দিনে বাঙালি জাতি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে সেইসব বীর সন্তানদের, যারা মাতৃভাষার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালের এই দিনে অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছিলেন। বাঙালির প্রাণের এই দিনে আজ সবার কণ্ঠে ধ্বনিত হচ্ছে সেই কালজয়ী গান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, […]

Continue Reading

নোয়াখালীতে তেলবাহী ট্রাক দোকানে ঢুকে নিহত ২

নোয়াখালীর কবিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী ট্রাক দোকানে ঢুকে পড়ায় দুইজন নিহত হয়েছেন এবং আরও তিনজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক আহত ও নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজামুল উদ্দিন ভুঁইয়া। এর আগে সকাল সাড়ে ১০টায় উপজেলার ট্রান্সমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। […]

Continue Reading

রোজার প্রথম শুক্রবারে চড়া মাছ-মাংসের বাজার

রমজানের প্রথম শুক্রবার আজ। একদিকে ছুটির দিন উপলক্ষে সপ্তাহের বাজার এবং অন্যদিকে ইফতারের বিশেষ আয়োজনের চাহিদাকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন বাজারে মাছ–মাংসের দামে চড়া ভাব দেখা গেছে। বিশেষ করে সোনালি মুরগি, গরুর মাংস ও মাঝারি মানের বেশ কয়েকটি মাছের দাম আগের সপ্তাহের তুলনায় ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। রাজধানীর রামপুরা বাজার, বনশ্রী ‘এ’ ব্লক […]

Continue Reading

একুশে ফেব্রুয়ারি ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই : ডিএমপি কমিশনার

একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠান ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, এরপরেও দিবসটি উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনার কেন্দ্রীক ১৫ হাজার পুলিশ সদস্যের সমন্বয়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকছে। আজ (শুক্রবার) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন […]

Continue Reading

কালিগঞ্জে লাকড়ি দিয়ে পিটিয়ে দাঁড়িপাল্লার দুই কর্মীকে আহত করার অভিযোগ

ক্যাপশন: কালিগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আহত দাঁড়িপাল্লার কর্মী গাজীপুর: গাজীপুরের কালিগঞ্জে নির্বাচনী জেরে দাঁড়িপাল্লার দুই কর্মীকে বাড়ি থেকে ডেকে এনে লাকড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার(১৯ ফেব্রুয়ারী) রাত ৮ টার দিকে কালিগঞ্জ পৌর এলাকার বালিগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন, বালিগাঁও পশ্চিম পাড়ার আ: মান্নানের ছেলে বেলায়েত হোসেন(৩০) ও এখলাছ উদ্দিনের ছেলে […]

Continue Reading

রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়ে শহীদ মিনার প্রাঙ্গণ

আবারও ফিরে আসছে রক্তঝরা একুশে ফেব্রুয়ারি। অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এখন সাজ-সাজ রব। ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পী ও কর্মীরা। মূল বেদী পরিষ্কার-পরিচ্ছন্ন করা থেকে শুরু করে আলপনা আঁকা– সব মিলিয়ে এক কর্মমুখর পরিবেশ বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। […]

Continue Reading

৪৪তম বিসিএস থেকে নন-ক্যাডারে নিয়োগ পেলেন ৪১৩৬ জন

৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১-এর উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে ৪ হাজার ১৩৬ জনকে নন-ক্যাডার পদের জন্য সাময়িকভাবে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা এক এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফল প্রকাশ করা হয়। এতে জানানো হয়, ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩’-এর বিধি ৬ অনুযায়ী প্রার্থীদের […]

Continue Reading

বাসসের ঘটনাটি দুঃখজনক : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) একটা সরকারি সংস্থা এবং এখানে নিয়োগ এবং নিয়োগ বহাল বা বাতিল এই সমস্ত কিছুরই কিন্তু একটা বিধিবদ্ধ নিয়ম আছে এবং অবশ্যই সরকার সবকিছু বিধিবদ্ধ নিয়মের মধ্যেই বিবেচনা করবে। সাংবাদিক ও কর্মচারীদের ‘অনাস্থা’ জ্ঞাপনের পর গতকাল অফিস থেকে বের হয়ে যেতে হয় সংবাদমাধ্যমটির ব্যবস্থাপনা পরিচালক […]

Continue Reading

রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড দেওয়া হবে না : সমাজকল্যাণ মন্ত্রী

রাজনৈতিক বিবেচনায় এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী জানান, রাজনৈতিক বিবেচনায় এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে না। এছাড়া ফ্যামিলি কার্ড […]

Continue Reading

৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

দেশের আটটি বিভাগের আটটি উপজেলায় পরীক্ষামূলকভাবে (পাইলটিং) ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। এই কার্যক্রম পরিচালনার লক্ষ্যে অর্থমন্ত্রীকে সভাপতি করে ১৫ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই কমিটি গঠন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, কমিটির সদস্য হিসেবে রয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী […]

Continue Reading

বেগম খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করছেন জাইমা রহমান

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করে এতিমদের সাথে ইফতারে জুবাইদা-জাইমা রহমান। কড়াইল ও ভাসানটেকে মাসব্যাপী খাবার বিতরণ। পবিত্র রামাদান উপলক্ষে ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তি এবং ভাসানটেক এলাকার ১৪টি ইয়াতীমখানা এবং হেফ্জ মাদ্রাসায় প্রত্যেককে পুরো রমজান মাসের জন্য ইফতার, রাতের খাবার এবং সেহরি দেয়া হবে। এ উপলক্ষে আজ বিকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিনী […]

Continue Reading

গাজীপুরে মাসব্যাপী গণ ইফতার উদ্বোধন করলেন নবনির্বাচিত সাংসদ

গাজীপুর: গাজীপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির আয়োজনে গাজীপুর রাজবাড়ী মাঠে মাসব্যাপী গণ ইফতার উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে গাজীপুর রাজবাড়ী মাঠে এই আনুষ্ঠানিক ভাবে এই কর্মসূচি উদ্বোধন করেন গাজীপুর-২ আসনের সাংসদ এম মঞ্জুরুল করিম রনি। রনির সাথে ছিলেন তার স্ত্রী তাপসী তন্ময় চৌধুরী তমা। […]

Continue Reading

নিবন্ধন ছাড়া পরিচালনা করা যাবে না স্কুল: শিক্ষামন্ত্রী

ঢাকা: নিবন্ধন ছাড়া কেউ স্কুল পরিচালনা করতে পারবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে অবশ্যই নিবন্ধন করতে হবে। সরকারের অগ্রাধিকারে আছে শিক্ষার্থীদের ক্লাসরুমে নিয়ে আসা, কারিকুলাম রিভিউ করা, কারিগরি শিক্ষায় গুরুত্ব দেওয়া। তিনি আরও […]

Continue Reading

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে নিজ দপ্তরে দ্বিতীয় দিনের মতো দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন। আজ (বৃহস্পতিবার) সকালে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামছুল ইসলাম উপস্থিত ছিলেন। এর আগে সকালে প্রধানমন্ত্রী […]

Continue Reading

তারেক রহমানকে অ‌ভিনন্দন জা‌নিয়ে ট্রাম্পের চি‌ঠি

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৮ ফেব্রুয়ারি) তারেক রহমানের কাছে লেখা এক চিঠিতে মা‌র্কিন প্রেসি‌ডেন্ট দেশ‌টির জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক এই বিজয়ে শুভেচ্ছা ও সফলতা কামনা করা হয়। চিঠিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব পারস্পরিক সম্মান এবং একটি মুক্ত ও উন্মুক্ত […]

Continue Reading

রোজার প্রথম দিনেই চকবাজারের ইফতারির স্বাদ নিতে ভিড়

রমজানের প্রথম দিনেই জমজমাট হয়ে উঠেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের ইফতারি বাজার। প্রতি বছর রমজান এলেই ইফতারের স্বাদ নিতে এখানে ছুটে আসেন নানা প্রান্তের মানুষ। ইফতারিতে স্বাদ ও বৈচিত্র্যে ৪০০ বছরের পুরোনো এ বাজার এখনো রোজাদারদের অন্যতম আকর্ষণ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সরেজমিনে চকবাজারের সার্কুলার রোডে গিয়ে দেখা যায়, জোহরের নামাজের পরেই ইফতারির পসরা সাজিয়ে বসেছেন […]

Continue Reading

এই রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

ঈদের আগে রমজান মাসেই পাইলট প্রকল্প হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ চালু হচ্ছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। মন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের বিষয়টি বিস্তারিত উল্লেখ আছে। এটি কীভাবে কার্যকর করা হবে, তা নিয়ে আজকে আলোচনা হয়েছে। […]

Continue Reading

শীতলক্ষ্যার তীর দখল করে সবজির বাগান, ইটভাটা, বাড়ি ও দোকানপাট

ছবি: শীতলক্ষ্যা নদীর গাজীপুরের কালিগঞ্জ উপজেলার জামালপুর শ্রমিক ঘাট গাজীপুর: নদীর সীমানা চিহ্নিত করে পিলার থাকলেও মানছে না কেউ। সীমানা পিলারের ভেতরে দখল করে গড়ে তোলেছে বিশাল সবজির বাগান, ইটের ভাটা, বাসা বাড়ি দোকানপাট। দিন যত যাচ্ছে তীর দখল করে অবৈধ স্থাপনা নির্মান হচ্ছে। আজ বৃহস্পতিবার( ১৯ ফেব্রুয়ারী) সরেজমিন শীতলক্ষ্যা নদীর গাজীপুরের কালিগঞ্জের নারগানা জামালপুর […]

Continue Reading

সরকারী বিদ্যুৎ ও পানি ভাড়া দিয়ে পকেট ভারী প্রধান শিক্ষকের!

মো: জাকারিয়া, গাজীপুর: গাজীপুর সদর উপজেলার কাশিমপুরে অবস্থিত এনায়েতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম। আওয়ামীলীগের আমলে মন্ত্রীর আত্মীয় পরিচয়ে দাপিয়ে বেড়িয়েছেন। সদর উপজেলায় শিক্ষক বদলী সহ নানা অনিয়মে জড়িয়ে ছিল তার নাম। এখন খোলস পাল্টে তিনি বিএনপির হওয়ার চেষ্টা করছেন। সরেজমিন জানা যায়, নিয়ম বহির্ভূতভাবে স্কুলের জায়গায় ৫ টি দোকান করে ভাড়া […]

Continue Reading

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে পুলিশ অফিসার গুরুতর আহত

গাজীপুর:গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় ট্রেনে কাটা পড়ে রেলওয়ে পুলিশের এক সদস্য গুরুতর আহত হয়েছেন। আহত পুলিশ সদস্য এসআই হাবিব বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আনুমানিক সকাল ১১টা ২০ মিনিটে গাজীপুর জেলার জয়দেবপুর রেলওয়ে স্টেশনের ৪ নম্বর লাইনে দায়িত্ব পালনকালে তিনি দুর্ঘটনার শিকার হন। এতে তার ডান হাত ও ডান […]

Continue Reading

আজ থেকে স্কুল ছুটি ৩৮দিন

নানা আলোচনার পর পবিত্র রমজান মাসে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকেই স্কুলগুলোতে ছুটি শুরু হচ্ছে। ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ২০২৬ শিক্ষাবর্ষের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ছুটির সংশোধিত তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করে এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও […]

Continue Reading

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব হিসে নিয়োগ পেয়েছেন আবু আবদুল্লাহ এম ছালেহ। সচিব পদমর্যাদায় তাকে চুক্তিভিত্তিক এ নিয়োগ দিয়ে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হছে, আবু আবদুল্লাহ এম ছালেহকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ […]

Continue Reading