মানুষ খুনের রাজনীতি আমরা ঘৃণা করি : শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাজনীতির নাম যদি মানুষ খুন হয়, সেই রাজনীতি আমরা ঘৃণা করি। একটি দল চব্বিশ পরবর্তী সময়ে মাত্র সতেরো মাসেই নিজেদের দুই শতাধিক লোককে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। এমন রাজনীতি আমরা চাই না। রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর শহরের শহীদ দারোগা আলী পৌরপার্ক মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে […]

Continue Reading

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হো‌সেন। রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হো‌টে‌লে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব)-এর নির্বাচন রি‌পো‌র্টিং বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এ প্রত্যাশা ব্যক্ত করেন তি‌নি। তৌহিদ হোসেন ব‌লেন, ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে ৫৫ শতাংশ ভোট পড়েছিল। […]

Continue Reading

গাজীপুরে কৃষকদল নেতা সহ দুই খুন

গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় দুর্বৃত্তদের পিটুনিতে কৃষকদলের এক নেতার মৃত্যু হয়েছে। কালীগঞ্জে এক যুবক খুন হয়েছেন। কৃষক দল নেতা হেলাল উদ্দিন (৫৫) কাপাসিয়া উপজেলা কৃষকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি উপজেলার চাঁদপুর ইউনিয়নের কোটবাজালিয়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। আরেক ঘটনায় নিহত ব্যাক্তি গাজীপুরের কালিগঞ্জ থানার শৈলাদি গ্রামের শরীফ সেখের ছেলে ইলিয়াস (৩২)। তিনি বিভিন্ন […]

Continue Reading

দাঁড়িপাল্লার পক্ষে মা-বোনেরা ঐক্যবদ্ধ, ১২ তারিখ ফল দেখতে পাবেন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দাঁড়িপাল্লা ও শাপলা কলির পক্ষে কাজ করতে গিয়ে যারা আমাদের মা-বোনদের অবমাননা করতে চায়, তারা মানুষ নয়। আল্লাহ না করুন, তারা যদি ক্ষমতায় আসে তবে দেশের পরিবেশ কেমন হবে তা সহজেই অনুমেয়। তবে দেশের মা-বোনেরা আজ ঐক্যবদ্ধ, আগামী ১২ তারিখ নির্বাচনের মাধ্যমেই আপনারা এর ফল দেখতে পাবেন। […]

Continue Reading

আলোচনা নয়, ইরানকে সম্পূর্ণ নিরস্ত্র-অপমান করতে চান ট্রাম্প

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রায় সব দাবি মেনে নিলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সত্যিকার অর্থে কোনো আলোচনা চায় না বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড সংশ্লিষ্ট সংবাদমাধ্যম বাসিরাত। এর বদলে ট্রাম্প ইরানকে নিরস্ত্র এবং অপমান করতে চান। শনিবার (৩১ জানুয়ারি) সংবাদমাধ্যমটি এক প্রতিবেদনে বলেছে, “ইরানিরা জানে পারমাণবিক ইস্যু শুধুই একটি অজুহাত। কারণ বাস্তবতা হলো […]

Continue Reading

বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি’— আজ ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে বাঙালির ভাষার মাস। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকার রাজপথে জীবন উৎসর্গ করার মধ্যদিয়ে বাঙালি তার ভাষাভিত্তিক পরিচয় লাভ করে। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে যারা জীবন উৎসর্গ করেছিলেন, তাদের স্মৃতি স্মরণের মাস এ ফেব্রুয়ারি। বাঙালির কাছে এ […]

Continue Reading

ফেব্রুয়ারি মাসের জন্য ২ টাকা কমলো জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম কমেছে। ফেব্রুয়ারি মাসের জন্য প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা, পেট্রোলের দাম ১১৮ টাকা, অকটেনের দাম ১২০ টাকা ও কেরোসিনের দাম ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) এক বার্তায় এ তথ্য জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। বার্তায় […]

Continue Reading