আর কিছুক্ষণ পরেই শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ

আর কিছুক্ষণ পরেই শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। দেশজুড়ে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এই প্রথম সকাল ৭.৩০ থেকে বিকেল ৪.৩০ পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। ভোর থেকেই বিভিন্ন কেন্দ্রের সামনে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নারী-পুরুষ, তরুণ ভোটার ও প্রবীণ নাগরিকদের […]

Continue Reading

ভোট কেনাবেচা করলেই কঠোর ব্যবস্থা, ড্রোনে নজরদারি করবে ইসি

জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেনাবেচা বা কোনো ধরনের আর্থিক লেনদেনের মাধ্যমে জনমত প্রভাবিত করার চেষ্টা করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। কমিশন স্পষ্ট জানিয়েছে, ভোট কেনাবেচা ও জাল ভোট দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ এবং এতে জড়িতদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল […]

Continue Reading

খাগড়াছড়ি আসনে প্রার্থীর নির্বাচন বয়কট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রাক্কালে খাগড়াছড়ি-২৯৮নং সংসদীয় আসনে বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত হারিকেন প্রতীকের প্রার্থী মো. মোস্তফা নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে দেওয়া এক ঘোষণায় তিনি প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব, হস্তক্ষেপ ও নিরাপত্তা অবহেলার অভিযোগ তুলে এ সিদ্ধান্তের কথা জানান। মোস্তফা দাবি করেন, প্রার্থিতা ঘোষণার পর থেকেই তার […]

Continue Reading

বগুড়ায় ভোটকেন্দ্রের সামনে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত

বগুড়ার ধুনট সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মিলন মিয়া (২২) ছুরিকাঘাতে আহত হয়েছেন। বুধবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে চিকাশী ইউনিয়নের হটিয়ারপাড়া ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। আহত মিলন মিয়া চিকাশী ইউনিয়নের ছোনপঁচা গ্রামের ইদ্রীস আলীর ছেলে। বর্তমানে তিনি ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। চিকাশী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান […]

Continue Reading

টাকাসহ আটক জামায়াত নেতাকে পরিবারের কাছে হস্তান্তর

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নগদ ৭৪ লাখ টাকাসহ আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন রংপুর মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজল। তবে রাত সাড়ে ১১টায় হাসপাতালটির […]

Continue Reading

১৭ বছর পর নির্বাচনী অফিস খুলে রাতেও কাজ করছি

গাজীপুর: ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অফিস খুলে নির্বাচনী কাজ করেছিলেন। ১৭ বছর পর এখন গভীররাতেও অফিসে বসে ভোটার স্লিপের কাজ করতে পারছেন বিএনপির নেতারা। ফজরের নামাজ কেন্দ্রে পড়ে ফল নিয়ে ঘরে ফিরবেন তারা। বুধবার (১১ ফেব্রুয়ারী) রাত ১০ টায় গাজীপুর-৫ ( কালিগঞ্জ) আসনে এমন চিত্র দেখা গেলো একটি নির্বাচনী অফিসে। বিএনপির নেতারা জানান, ২০০৮ […]

Continue Reading

৩ ঘন্টা পরই ত্রয়োদশ সংসদের প্রতীক্ষিত ভোট গ্রহন শুরু

রক্তস্নাত জুলাই অভ্যুত্থানের পর এই প্রথম, দীর্ঘ দেড় দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) উদিত হতে যাচ্ছে এক নতুন সূর্য। ভোটাধিকারবঞ্চিত কোটি মানুষের দীর্ঘ আক্ষেপ ঘুচিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘রাষ্ট্র সংস্কার সংক্রান্ত সাংবিধানিক গণভোট’। ফ্যাসিবাদের পতনের পর আগামীর বাংলাদেশ কেমন হবে— তা ব্যালটের মাধ্যমে নির্ধারণ করতে উন্মুখ […]

Continue Reading