গাজীপুরে বিদালয়ের আসবাবপত্র চুরি

ইসমাঈল হোসেন, গাজীপুরঃ গাজীপুর মহানগরীর ২৯ নং ওয়ার্ডের সামান্তপুর এলাকায় জাকির শাহীন মডেল স্কুলে শনিবার দিবাগত রাতে চুরি হয়। সরেজমিনে গিয়ে দেখা যায় বিদ্যালয়ের অফিস কক্ষের পেছনের বেড়া কেটে অফিস কক্ষ ও পাঁচটি শ্রেণি কক্ষে থাকা ছয়টি সিলিং ফ্যান, ড্রয়ার ভেঙ্গে নগদ টাকা ও ঘন্টা ও আসবাবপত্র চুরি হয়। ১১ জুন শনিবার দিবাগত রাতে কোন […]

Continue Reading

২৭০ রানের টার্গেটে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ

তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে জয়ের জন্য ২৭০ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। মুলতান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। বৈরি আবহাওয়ার কারণে ম্যাচটিতে উভয় পক্ষে ৪৮ ওভারের ইনিংস নির্ধারণ করে দেয়া হয়। পাকিস্তান নির্ধারিত ৪৮ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৯ রান করে। পাকিস্তানের হয়ে ৮৬ রানের সেরা […]

Continue Reading

টি-টোয়েন্টি সিরিজও জিতল আফগানিস্তান

ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও আধিপত্য দেখাচ্ছে আফগানিস্তান। প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয় ম্যাচেও ২১ রানে জিম্বাবুয়েকে হারিয়েছে আফগানরা। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল মোহাম্মদ নবী শিবির। রোববার হারারেতে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৭০ রান করে আফগানিস্তান। জবাবে সাত উইকেটে ১৪৯ রান করতে পারে স্বাগতিক জিম্বাবুয়ে। ফলে তিন ম্যাচ সিরিজে ২-০-তে লিড নিল […]

Continue Reading

খালেদা জিয়া সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে

মাইল্ড হার্ট অ্যাটাকে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রেখেছে তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড। হৃদযন্ত্রে আরও দুটি ব্লকসহ নানা জটিলতার কারণে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে গতকাল রবিবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন। গত শনিবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রীর হৃদযন্ত্রে একটি ব্লক অপসারণ করে […]

Continue Reading

পদ্মা সেতু প্রস্তুত হবে ২২ জুন

উদ্বোধনের তিন দিন আগে অর্থাৎ ২২ জুন শেষ হবে পদ্মা সেতুর নির্মাণকাজ। এখন চলছে শেষ মুহূর্তের ‘টুকটাক’ কাজ। বিদ্যুৎ সংযোগের কাজও শেষ। আজ সোমবার মাওয়া প্রান্তের দুই পাশের বাতি জ্বালানো হতে পারে। ২২ জুনের মধ্যে সব কাজ শেষ করে প্রকল্প কর্তৃপক্ষ সেতু কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেবে। এ বিষয়ে সেতু বিভাগের সচিব মনজুর হোসেন বলেন, প্রকল্প […]

Continue Reading

ভারী বর্ষণ-উজানের ঢলে তিস্তাপারে বন্যাতঙ্ক

এক সপ্তাহেরও বেশি সময় ধরে রংপুর অঞ্চলে হচ্ছে ঝড় ও ভারী বৃষ্টিপাত। বজ্রপাতসহ ভারী বর্ষণ আর উজানের ঢলে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র ও ঘাঘটসহ বিভিন্ন নদ-নদীতে পানি বেড়েছে। তিস্তাপারে দেখা দিয়েছে বন্যাতঙ্ক। বর্তমানে তিস্তার ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা ছুঁই ছুঁই করছে। এদিকে পাহাড়ি ঢল তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে ঢুকে পড়ায় কিছু কিছু এলাকা প্লাবিত […]

Continue Reading

এমপি বাহারের কাছে অসহায় নির্বাচন কমিশন

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন প্রভাবমুক্ত রাখতে স্থানীয় এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারকে এলাকা ছাড়তে বললেও ক্ষমতাসীন দলের এ নেতা তাতে কান না দেওয়ায় দৃশ্যত অসহায়ত্ব প্রকাশ করেছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। আইনবিধির কিছু সীমাবদ্ধতার কথা তুলে ধরে তিনি বলেছেন, সংসদ সদস্যের জন্য ইসির অনুরোধই ‘যথেষ্ট’। এর পরও না মানলে এবং মামলার ফল না পেলে […]

Continue Reading

মহান মুক্তিযুদ্ধে শহীদ আরও ১৪৩ বুদ্ধিজীবীর নাম গেজেট আকারে প্রকাশ

মহান মুক্তিযুদ্ধে পরাজিত পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের এদেশীয় অনুগামীদের হাতে নিহত শহীদ বুদ্ধিজীবীদের তালিকা ধাপে ধাপে প্রকাশ করছে সরকার। ইতোমধ্যে দুই পর্বে ৩৩৪ জনের নাম গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। যদিও দেশের এই সূর্যসন্তানদের তালিকা পেতে জাতিকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ৫০ বছর। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়নে যাচাই-বাছাই কমিটি গঠন […]

Continue Reading

প্রধান শিক্ষক ও জেলা শিক্ষা অফিসার পদে পদোন্নতিতে শুভেচ্ছা

গাজীপুর॥ শিক্ষামন্ত্রণালয়েরর অধীন সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসে ২৩৩ জন প্রধান শিক্ষক জেলা শিক্ষা অফিসার (বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত পদের ৬ষ্ঠ গ্রেড) পদে পদোন্নতি পাওয়ায় বাংলাদেশ গভঃ সেকেন্ডারি (বিজিএস) এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পদোন্নতিপ্রাপ্ত সম্মানিত প্রধান শিক্ষক ও জেলা শিক্ষা অফিসারদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ১১ জুন শনিবার দুপুরে গাজীপুর জেলার […]

Continue Reading

মহানবী (সা.)-কে অবমাননা: বিক্ষোভকারী প্রবাসীদের দেশে ফেরত পাঠাবে কুয়েত

ভারতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার প্রতিবাদে একটি বিক্ষোভে অংশ নেওয়া প্রবাসীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে কুয়েত। এরপর তাঁদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। গত শুক্রবার কুয়েতের ফাহাহিল এলাকায় জুমার নামাজের পর ওই বিক্ষোভ হয়। একাধিক সূত্রের বরাত দিয়ে কুয়েতভিত্তিক সংবাদমাধ্যম আরব টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কুয়েতের আইন অনুযায়ী, প্রবাসীরা কোনো ধরনের বিক্ষোভে […]

Continue Reading

মহাকাশে রহস্যময় সংকেতে ঘুম হারাম বিজ্ঞানীদের

মহাকাশে না জানি লুকিয়ে রয়েছে কত রহস্য! এবার তেমনই এক নতুন রহস্যের সংকেত পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা। মহাকাশ থেকে একটি রহস্যময় রেডিও সংকেত মিলেছে। আর তা নিয়েই শুরু হয়েছে চর্চা। প্রায় ৩০০ কোটি আলোকবর্ষ দূরের অন্য একটি নক্ষত্রমণ্ডল থেকে ওই রেডিও সংকেতটির হদিস মিলেছে। এ রেডিও সংকেতটির নাম রাখা হয়েছে এফআরবি ‘২০১৯০৫২০বি’। রহস্যময় সংকেত নিয়ে গবেষণা সংক্রান্ত […]

Continue Reading

স্পেনের জয়ের রাতে পর্তুগালের হার

পর্তুগাল ও চেক রিপাবলিকের সঙ্গে ড্র করার পর সুইজারল্যান্ডকে হারিয়ে জয়ে ফিরেছিল লুইস এনরিকের দল। এবার চেক রিপাবলিকের সঙ্গে দ্বিতীয় দেখায় জয়ের মুখ দেখলো তারা। কিন্তু একই রাতে টানা ৩ ম্যাচ হেরে খাদের কিনারে থাকা সুইজারল্যান্ডের কাছে হেরে গেছে পর্তুগাল। নেশন্স লিগের লিগ ‘এ’র দ্বিতীয় নাম্বার গ্রুপের খেলায় স্প্যানিশরা ২-০ গোলের জয় পেয়েছে। অন্যদিকে একই […]

Continue Reading

ইউক্রেনের লুহানস্কে সেতু ধ্বংস, পালানোর পথ বন্ধ

পূর্ব-ইউক্রেনের দোনবাসে গুরুত্বপূর্ণ একটি সেতু ধ্বংস করেছে রাশিয়া। ফলে ওই এলাকার অধিবাসীদের পালানোর সম্ভাব্য পথ বন্ধ হয়ে গেছে। খবর রয়টার্সের। খবরে বলা হয়েছে, দোনবাস অঞ্চলের লুহানস্কের সেভেরোদোনেৎস্ক শহরকে আরেকটি শহরের সঙ্গে সংযুক্ত করেছে একটি সেতু। রোববার (১২ জুন) ক্ষেপণাস্ত্র ছুড়ে সেতুটি ধ্বংস করে দেন রুশ সেনারা। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। এ মুহূর্তে পূর্ব-ইউক্রেনের […]

Continue Reading

জায়েদের বিরুদ্ধে অভিযোগপত্রে যা লিখলেন সানী

খল অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের বড় ছেলে সৌমিকের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে চিত্রনায়ক জায়েদ খানকে চড় মেরেছেন চিত্রনায়ক ওমর সানী। বিপরীতে জায়েদ খান পিস্তল বের করে গুলির হুমকি দিয়েছেন সানীকে। এ ঘটনায় জায়েদ খানের বিরুদ্ধে আজ রোববার রাতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বরাবর লিখিত অভিযোগ দেন ওমর সানী। ওমর সানী বলেন,‘আমি সব সময় আমার […]

Continue Reading

রাজশাহীতে স্টেশনে দাঁড়িয়ে থাকা সাগরদাড়ি এক্সপ্রেসে আগুন

রাজশাহী: রাজশাহী রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি আন্তঃনগর ট্রেনে হঠাৎ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার সকালে যাত্রার ১০ মিনিট আগে খুলনাগামী সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার স্টার্ট করলে একটি বগির টয়লেটের লাইটের সংযোগ থেকে শর্টসার্কিট হয়ে এ আগুন লাগে। তবে তাৎক্ষণিকভাবে আগুন নির্বাপক যন্ত্র দিয়ে তা নিভিয়ে ফেলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফলে ট্রেনের হাজারো […]

Continue Reading

যুক্তরাষ্ট্রের প্রস্তাব বিবেচনা করা হচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক ফর প্রোসপারিটিতে (আইপিইএফ) যোগ দিলে বাংলাদেশ লাভবান হবে কিনা তা বিবেচনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। আইপিইএফ নিয়ে চীনের আপত্তির বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা এই ফোরামে যোগ দেবে কিনা, তা নিয়ে […]

Continue Reading

শিল্পী সমিতিতে জায়েদের বিরুদ্ধে ওমর সানীর অভিযোগ

ওমর সানী ও জায়েদ খানের মধ্যকার অপ্রীতিকর ঘটনার জল গড়িয়েছে বহুদূর। এবার চিত্রনায়ক জায়েদের বিরুদ্ধে শিল্পী সমিতির কাছে অভিযোগপত্র জমা দিয়েছেন ওমর সানি। বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়িকা নিপুণ। তিনি জানান, ‘আমরা মৌসুমি আপুর পক্ষ থেকে সানী ভাইয়ের একটা অভিযোগ পেয়েছি। এখন প্রথমে আমি আমার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলব। এরপর কমিটিসহ খুব শিগগিরই জরুরি ভিত্তিতে একটি […]

Continue Reading

বগুড়ায় পুরস্কৃত হলেন পুলিশের ৫০ সদস্য

বগুড়া মে মাসের কার্য সম্পাদনের উপর এবার ৫০ পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। ১১ জুন,শনিবার সকাল ১০টায় পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে মাসিক কল্যাণ সভায় তাদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সকল থানার ওসি উপস্থিত ছিলেন। সভায় মে মাসের কার্য সম্পাদনের উপর ভিত্তি […]

Continue Reading

নার্সিং ক্যারিয়ার গঠণের চ্যালেঞ্জ মোকাবিলায়, যত্ন নার্সিং ইন্সটিটিউট

রমজান আলী রুবেল: নরসিংদীর মনোহরদীতে অবস্থিত যত্ন নার্সিং ইনস্টিটিউটের যাত্রা শুরু হয় ২০২০ সালের ২০ মার্চে। সমসাময়িক প্রযুক্তি নির্ভর সংশ্লিষ্ট ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম, মনোরোম পরিবেশে পড়াশুনার জন্য লাইব্রেরি ও একদল দক্ষ নার্স ও ডাক্তারসহ শিক্ষকদের পরিচালনায় এই নার্সিং ইনস্টিটিউটটি ইতিমধ্যে শিক্ষার্থীদের আস্থার প্রতীক হয়ে দাড়িয়েছে। রোববার (১২ জুন ২০২২) এসব কথা জানান সম্প্রতি ভর্তি হওয়া […]

Continue Reading

ঘুরে দাঁড়ানোর মিশনে টসে হেরে ব্যাটিংয়ে ভারত

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাভুমা। ইনজুরির কারণে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে প্রোটিয়ারা। এদিকে প্রথম ম্যাচে হারের পরও অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে ভারত। টানা ১২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি জেতার পর গত ম্যাচে ২১১ রান করেও হেরে যায় তারা। মিলার আর ভ্যান ডের ডুসেনের ব্যাটিং […]

Continue Reading

সালমান শাহের আত্মহত্যার প্রতিবেদন গ্রহণের বিরুদ্ধে রিভিশন

ঢাকা: ‘ঢাকাই সিনেমার সুপার হিরো সালমান শাহ আত্মহত্যা করেছেন’ মর্মে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রতিবেদন গ্রহণ করে বিচারিক আদালত যে আদেশ দিয়েছেন, তা বাতিল চেয়ে রিভিশন মামলা করা হয়েছে। রোববার (১২ জুন) ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ রিভিশন মামলাটি শুনানির জন্য গ্রহণের আদেশ দিয়েছেন। একইসঙ্গে নিম্ন আদালতের নথিসহ রিভিশন মামলাটি শুনানির […]

Continue Reading

ড. ইউনূস, খালেদা জিয়া ও বিশ্বব্যাংককে দাওয়াত দেয়া হবে: কাদের

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ ইউনূস, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসকে দাওয়াত দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (১২ জুন) মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতু সার্ভিস-১ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। […]

Continue Reading

পত্রিকা-অনলাইন পোর্টাল টক শো-বুলেটিন প্রচার করতে পারে না: তথ্যমন্ত্রী

ঢাকা: আইন অনুযায়ী সংবাদপত্রের অনলাইন ভার্সন ও পোর্টালগুলো টক শো বা সংবাদ বুলেটিন প্রচার করতে পারে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার (১২ জুন) সচিবালয়ে দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন। এ সময় নীতিমালার গেজেটও তুলে ধরেন মন্ত্রী। হাছান মাহমুদ বলেন, কিছু পত্রিকার অনলাইন ভার্সন ও সংবাদ পোর্টাল […]

Continue Reading

দেশে আরো ১০৯ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১০৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে এতে আক্রান্ত হয়ে এ সময়ে কেউ মারা যায়নি। ফলে মোট মারা যাওয়া ব্যক্তির সংখ্যা ২৯ হাজার ১৩১ জন অপরিবর্তিত থাকল এবং মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৫৪ হাজার ১১৫ জনে। শনাক্তের হার ২ দশমিক ০৬ শতাংশ। রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো […]

Continue Reading

অস্ত্র মামলায় সাহেদের জামিন স্থগিত

অস্ত্র মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। রোববার (১২ জুন) আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম জামিনাদেশ স্থগিত করে আগামী ১ আগস্ট শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ ও ড. মো. বশির উল্লাহ। সাহেদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম […]

Continue Reading