শ্রীপুরে মৌখিক বিয়ে করে নারীর সঙ্গে থাকতেন সাবেক ছাত্রলীগ নেতা!

শ্রীপুর (গাজীপুর)ঃ গাজীপুরের শ্রীপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারী উদ্যোক্তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটানয় ভুক্তভোগী নারী আজ বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর থানায় ওই নেতার বিরুদ্ধে অভিযোগ করেছেন। অভিযুক্ত শাহীন আলম উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের দক্ষিণ ধনুয়া এলাকার বাসিন্দা। তিনি গাজীপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। ভুক্তভোগীর অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে তার সঙ্গে […]

Continue Reading

সাত দিনের জন্য জাফলংয়ে প্রবেশের ফি মওকুফ

সিলেট: ঈদ উপলক্ষে সিলেটের পর্যটনকেন্দ্র জাফলংয়ের আগামী এক সপ্তাহ বিনা টিকেটে পর্যটকেরা ঢুকতে পারবেন। বৃহস্পতিবার (৫ মে) জাফলংয়ে পর্যটকদের ওপর হামলার ঘটনার পর সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান এ ঘোষণা দিয়েছেন। এছাড়া হামলার ঘটনায় ৫ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাদের দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে […]

Continue Reading

শনিবার কেন্দ্রীয় নেতাদের নিয়ে বৈঠকে বসছেন শেখ হাসিনা

ঢাকা: আগামী শনিবার (৭ মে) বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতাদের নিয়ে গণভবনে বৈঠক করবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী শনিবার বিকেল সাড়ে ৫টায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। […]

Continue Reading

‘বিএনপি মিথ্যার রাজনীতি করে ব্যর্থতা ঢাকতে মানুষকে ভুল বোঝাচ্ছে’

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, বিএনপি মিথ্যার রাজনীতি করে নিজেদের ব্যর্থতা ঢাকতে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। ‘বিএনপি মিথ্যার রাজনীতি করে ব্যর্থতা ঢাকতে মানুষকে ভুল বোঝাচ্ছে’ বৃহস্পতিবার (৫ মে) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া নতুনবস্তি ও দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের কালোপীর ভাঙ্গারপাড় এলাকায় সুবিধাভোগীদের মাঝে জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মন্ত্রী […]

Continue Reading

বরিশাল নদীবন্দরে ঢাকামুখী মানুষের ভিড়

বরিশাল: পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে বরিশাল নদীবন্দরে যাত্রীদের ভিড় বেড়েছে। বুধবার (৪ মে) রাতে যেখানে পাঁচটি বেসরকারি লঞ্চ যাত্রী নিয়ে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে, সেখানে বৃহস্পতিবার (৫ মে) রাতে বরিশাল নদীবন্দর থেকে নয়টি লঞ্চ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা দেওয়ার প্রস্তুতি নিয়েছে। এছাড়া দিবা সার্ভিসে তিনটি ও বিআইডব্লিউটিসির একটি জাহাজ […]

Continue Reading

ঢাকামুখী মানুষদের দৌলতদিয়া ফেরিঘাট ব্যবহারের অনুরোধ নৌ প্রতিমন্ত্রীর

শিমুলিয়া ঘাটে সীমিত ফেরি ব্যবস্থা থাকায় ঢাকামুখী মানুষদের দৌলতদিয়া ফেরিঘাট ব্যবহার করার অনুরোধ জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এবারের ঈদযাত্রা খুব ভালোভাবেই করতে পেরেছি। আল্লাহর রহমতে সারাদেশের মানুষ আনন্দের সাথে ঈদ করতে পেরেছে। স্বাচ্ছন্দের সাথে ঈদের সময়ে মানুষ বাড়ি যেতে পেরেছে। তাই ঢাকামুখো মানুষদের স্বাচ্ছন্দ্যে ফিরতে দৌলতদিয়া ঘাট ব্যবহারের অনুরোধ জানান তিনি। […]

Continue Reading

খোলা সয়াবিন তেলের লিটার প্রতি দাম বাড়ল ৪৪ টাকা

খোলা সয়াবিন তেল লিটার প্রতি ৪৪ টাকা আর বোতলজাত সয়াবিন তেল লিটার প্রতি ৩৮ টাকা বাড়ানো হয়েছে। ফলে প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৮০ টাকা এবং বোতলজাত সয়াবিন তেল ১৯৮ টাকায় বিক্রি হবে। শুক্রবার (৬ মে) থেকে তা কার্যকর হবে। বৃহস্পতিবার (৫ মে) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এ দাম সমন্বয় করেছে। […]

Continue Reading

জাফলংয়ে পর্যটকদের লাঠিপেটা, দুজন আটক

সিলেট: ঈদুল ফিতরের ছুটিতে জাফলংয়ে বেড়াতে যাওয়া পর্যটকদের বেধড়ক লাঠিপেটা করার ঘটনায় জড়িত দুজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (০৫ মে) বিকেল ৩টার দিকে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের আটক করে গোয়াইনঘাট থানা পুলিশ। আটকরা হলেন—উপজেলার পন্নগ্রামের মৃত রাখাল চন্দ্র দাসের ছেলে লক্ষ্মণ চন্দ্র দাস (২১) ও একই উপজেলার ইসলামপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে সেলিম আহমেদ (২০)। […]

Continue Reading

‘ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আসানি’, মোকাবিলায় বাংলাদেশ প্রস্তুত’

ভারতের আন্দামান সাগরে সম্ভাব্য লঘুচাপে সৃষ্টি বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আসানি’ মোকাবিলায় বাংলাদেশ প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। আজ বৃহস্পতিবার (০৫ মে) দুপুরে সচিবালয়ে ঘূর্ণিঝড় মোকাবিলার পূর্ব প্রস্তুতি বিষয়ে সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ঘূর্ণিঝড় ‘আসানি’ উত্তর-পূর্ব দিকে ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের সাতক্ষীরা জেলায় […]

Continue Reading

ডায়রিয়ার প্রকোপ ঈদের ছুটিতেও

রাজধানীসহ আশপাশের এলাকাগুলোতে ডায়রিয়া সংক্রমণের হার কিছুটা কমে আসলেও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআর,বি) হাসপাতালে বুধবার (৪ঠা মে) ছয়শ’র বেশি রোগী ভর্তি হয়েছেন। ১লা মে থেকে ঈদের ছুটিসহ এপর্যন্ত দুই হাজার ৪১১ জন ডায়রিয়া রোগী আইসিডিডিআর,বিতে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, শুধু ২৯শে এপ্রিল পর্যন্ত আইসিডিডিআর,বি’র হাসপাতালে ৩১ হাজার ৬১৯ জন […]

Continue Reading

টানা ১৫ দিন করোনায় মৃত্যুশূন্য দেশ, শনাক্ত ৪

দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি। এতে করে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনেই অপরিবর্তিত রয়েছে। এ নিয়ে টানা ১৫ দিন দেশে করোনায় একজনেরও মৃত্যু হয়নি। এর আগে গত ২০ এপ্রিল সবশেষ দেশে করোনায় একজনের মৃত্যু হয়। বৃহস্পতিবার (৫ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। […]

Continue Reading

এলপিজির দাম কমল

বেসরকারি পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের এলপিজির দাম ১০৪ টাকা কমানো হয়েছে। নতুন এ দাম বৃহস্পতিবার (৫ মে) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। বৃহস্পতিবার (৫ মে) বিকেলে একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এলপিজির নতুন মূল্যহার ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান আবদুল জলিল। নতুন নির্ধারিত দাম অনুযায়ী বেসরকারি পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি এখন থেকে […]

Continue Reading

দেশে ফিরেছেন হাজী সেলিম

আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিম দেশে ফিরেছেন। দণ্ডপ্রাপ্ত আসামি হয়েও চিকিৎসার জন্য বিদেশে যাওয়া নিয়ে নানা আলোচনা-সমলোচনার মধ্যেই দেশে ফিরলেন তিনি। বৃহস্পতিবার দুপুর ১২ টা ১৫ মিনিটে থাইল্যান্ডের ব্যাংকক থেকে ঢাকার হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান হাজী সেলিম। তার একান্ত সচিব মহিউদ্দিন মাহমুদ বেলাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমানবন্দরে নেমে একটি […]

Continue Reading

সিজারিয়ান অপারেশন করলেন পশুচিকিৎসক, নবজাতক ও মায়ের মৃত্যু

নেত্রকোনা: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় পশুচিকিৎসক সিজারিয়ান অপারেশন করার পর প্রসূতি শরীফা আক্তার (১৯) ও তার সদ্যজাত সন্তানের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (৪ মে) দুপুরে উপজেলার চন্দ্রপুর গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। প্রসূতি শরীফা একই গ্রামের হাইছ উদ্দিনের মেয়ে। অভিযুক্ত পশুচিকিৎসক আবুল কাশেমের বাড়ি একই উপজেলার জীবনপুর গ্রামে। স্থানীয়দের অভিযোগ, আবুল কাশেম বর্তমানে পশুর […]

Continue Reading

আইনজীবী অন্তর্ভুক্তির এমসিকিউ পরীক্ষা ১৭ জুন

ঢাকা: আইনজীবী হিসেবে তালিকাভুক্তির (এনরোলমেন্ট) এমসিকিউ (নৈর্ব্যক্তিক) পরীক্ষার সময় ঘোষণা করেছে বাংলাদেশ বার কাউন্সিল। সম্প্রতি বার কাউন্সিলের সচিব মো. রফিকুল ইসলাম এ সংক্রান্ত একটি নোটিশ দিয়েছেন। নোটিশের ভাষ্যমতে, বার কাউন্সিলের আগের বিজ্ঞপ্তি অনুযায়ী এমসিকিউ পরীক্ষার অনলাইন ফরম পূরণ কার্যক্রম শেষ হয়েছে। আগামী ১৭ জুন, শুক্রবার বার কাউন্সিলের এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনলাইনে প্রবেশপত্র সংগ্রহ […]

Continue Reading

জাতীয় পার্টিতে ‘দেবর-ভাবির’ দ্বন্দ্ব চরমে

গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) জাতীয় পার্টির অবৈধ চেয়ারম্যান এমনটাই দাবি করে নিজেকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেন বিদিশা সিদ্দিক। কে নিজেকে কী ঘোষণা করেছেন, তাতে জাতীয় পার্টির কিছুই যায়-আসে না এমন কথা জানিয়েছেন জিএম কাদের। বিদিশা ইস্যুতে মাথা ঘামানোর কিছু নেই বলেও মনে করেন তিনি। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর দলটির […]

Continue Reading

মার্কিন সহায়তায় রাশিয়ার জেনারেলদের হত্যা!

মার্কিন গোয়েন্দা তথ্য ব্যবহার করে ইউক্রেনীয়রা রুশ জেনারেলদের হত্যা করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে ঊর্ধ্বতন মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। সম্প্রতি নিউইয়র্ক টাইমসের প্রকাশিত এক প্রতিবেদনে এমনটা জানানো হয়। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে এ পর্যন্ত ১২ জন জেনারেলকে হত্যা করেছে তারা। বিষয়টি অবাক করেছে সামরিক বিশেষজ্ঞদের। যুদ্ধ যখন চলছে তখন যুদ্ধক্ষেত্রে রাশিয়ান জেনারেলদের টার্গেটে পরিণত করতে সহায়তা দিয়েছে […]

Continue Reading

ঈদের ছুটি শেষে অফিস খুলেছে

ঈদুল ফিতরের ছুটি শেষে আজ থেকে খুলেছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ দেশের সব সরকারি অফিস-আদালত। সাধারণ সময়সূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক লেনদেন চলবে। তবে ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনায় অফিস খোলা থাকবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এছাড়া আজ শেয়ারবাজারের লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। রমজানে শেয়ারবাজারে লেনদেন হয়েছিল […]

Continue Reading

বিশ্বে করোনার সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু কিছুটা বেড়েছে। বৃহস্পতিবার (০৫ মে) সকাল সাড়ে ৮টা পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মারা গেছেন এক হাজার ৯৬০ জন। একই সময় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৬ লাখ ৪ হাজার ৬৬২ জন। এর আগে বুধবার (০৪ মে) ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বিশ্বে মারা যান এক হাজার ৮২৭ জন। একই সময় […]

Continue Reading

করোনায় আক্রান্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, বুধবার (৪ মে) পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস এ তথ্য জানান। এসময় তিনি বলেন, ব্লিঙ্কেন করোনার টিকা ও পরে বুস্টার ডোজ নিয়েছেন। বর্তমানে তার শরীরে হালকা উপসর্গ রয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাড়িতে আইসোলেশনে থেকে ভার্চুয়ালি কাজ করছেন তিনি। এর আগে শনিবার ব্লিঙ্কেনসহ হোয়াইট […]

Continue Reading

নিউমার্কেটে সংঘর্ষ: আরও তিনজন গ্রেফতার

নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষে দুইজন নিহতের ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদেরকে শরীয়তপুর ও কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। এ বিষয়ে বৃহস্পতিবার (৫ মে) কারওয়ানবাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে বিস্তারিত জানানো হবে বলে র‌্যাবের পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় জানানো হয়েছে। এতে […]

Continue Reading

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহ শুরু আজ

নির্বাচন কমিশন ঘোষিত উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের ফরম সংগ্রহের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। গত সোমবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। এতে বলা হয়েছে, ৫ মে (বৃহস্পতিবার) থেকে ১১ মে (সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৫টা) পর্যন্ত দলীয় […]

Continue Reading

ঢাকার ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামছে, বিপদ দেখছেন বিশেষজ্ঞরা

ঢাকায় প্রায় ২ কোটির অধিক মানুষের বাস। প্রতিদিনই বাড়ছে এই সংখ্যা। জনসংখ্যার সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে পানির চাহিদা। পানির চাহিদা মেটাতে দায়িত্বে রয়েছে ঢাকা ওয়াসা। পানি সরবরাহকারী সরকারি সংস্থা ওয়াসার আস্থাও ভূগর্ভস্থ পানির ওপর। সংস্থাটি প্রতিদিন যে পরিমাণ পানি সরবরাহ করছে তার ৬৬ শতাংশই ভূগর্ভস্থ থেকে উত্তোলন করা হচ্ছে। সিটি করপোরেশন এলাকায় গভীর নলকূপ বসানোর […]

Continue Reading

অটোচালকদের দফায় দফায় সংঘর্ষে আহত ১০, আটক ২

লালমনিরহাটে এক অটোচালক অন্য অটোচালকে সাইড না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে অটোচালকদের দুই গ্রুপের সংঘর্ষ হয়। অটোচালকদের দফায় দফায় সংঘর্ষে আহত ১০, আটক ২ বুধবার (৪ মে) রাতে লালমনিরহাটের নামুড়ি বাজার এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়েছে একজন ব্যবসায়ীসহ ১০ জন। এছাড়া পুলিশ ২ জনকে আটক করেছে। প্রত্যক্ষদর্শী জানায়, বুধবার আনুমানিক […]

Continue Reading