মসলা চাষাবাদে ২৭ কর্তার বিদেশ ভ্রমণ, ব্যয় ১ কোটি ৬০ লাখ টাকা

দেশে বছরে ৩০ হাজার কোটি টাকার মসলার বাজার বিদ্যমান। তবে এই মসলার চাহিদার বড় অংশ পূরণ হচ্ছে বিদেশ থেকে আনার মাধ্যমে। বর্তমানে বাংলাদেশে ৪০-৪২ শতাংশ মসলার চাহিদা মেটে আমদানির মাধ্যমে। অবৈধ পথে ভারতসহ বিভিন্ন দেশ থেকে আমদানি হচ্ছে এসব মসলা। এখন দেশে মসলার চাষ বাড়াতে নেয়া প্রকল্পে পরামর্শকের পেছনে খরচ হবে এক কোটি ৬০ লাখ […]

Continue Reading

ইউক্রেন শর্ত মানলে `মুহূর্তেই’ হামলা বন্ধ করবে রাশিয়া

ইউক্রেন শর্তের একটি তালিকা মেনে নিলে `এক মুহূর্তেই’ সেখানে সামরিক অভিযান বন্ধ করে দিতে রাশিয়া প্রস্তুত। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার একথা বলেছেন। রাশিয়ার শর্ত বা দাবিদাওয়াগুলো তুলে ধরে তিনি বলেন, মস্কো চায় ইউক্রেন সামরিক তৎপরতা বন্ধ করুক, নিরপেক্ষতা রক্ষার জন্য সংবিধান পরিবর্তন করুক, ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার ভূখন্ড হিসেবে স্বীকার করে নিক এবং দোনেৎস্ক ও […]

Continue Reading

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, নারীর ক্ষমতায়নে গত ৫০ বছরের অর্জন বাংলাদেশকে বিশ্বে রোল মডেল পরিচিতি এনে দিয়েছে। সরকারের বলিষ্ঠ পদক্ষেপের পাশাপাশি নারীদের সচেতনতা এ অর্জনকে ত্বরান্বিত করেছে। মঙ্গলবার (৮ মার্চ) ‘আন্তর্জাতিক নারী দিবস’উপলক্ষে দেওয়া বাণীতে এসব কথা বলেন রাষ্ট্রপতি। তিনি বলেন, এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ বর্তমান […]

Continue Reading

মাসে মাসে বেতন নেবে আর খেলবে না, তা হবে না : পাপন

সাকিব আল হাসান দক্ষিণ আফ্রিকা সিরিজে ওয়ানডে খেলার জন্য পুরোপুরি ফিট না, রবিবারই দেশ ছাড়ায় সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সেকথা জানিয়েছিলেন। বলেছিলেন, ‘শারীরিক ও মানসিক দুইদিক থেকেই আসন্ন সিরিজের জন্য তিনি ফিট নন।’ দিন না ঘুরতেই সাকিবের দিকে পাল্টা অভিযোগের তীর ছুড়েছেন ‍বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। কেন্দ্রীয় চুক্তির আওতায় থাকা […]

Continue Reading

আন্তর্জাতিক নারী দিবস আজ

আন্তর্জাতিক নারী দিবস আজ। নারীর সম-অধিকার প্রতিষ্ঠায় ১৯১৪ সাল থেকে বিভিন্ন দেশে ৮ই মার্চ দিবসটি পালন করে আসছে। ১৯৭৫ সাল থেকে জাতিসংঘ দিনটি ‘আন্তর্জাতিক নারী দিবস’- হিসেবে পালন করছে। সারা বিশ্বের মতো আজ বাংলাদেশে নারী দিবস পালন করা হচ্ছে। ১৯১৭ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নে নারীরা ভোটাধিকার পাওয়ার ফলে ৮ই মার্চ সেখানে জাতীয় ছুটির দিন হিসেবে […]

Continue Reading

৩৫ ডিগ্রি ছাড়াল তাপমাত্রা

ঢাকা: তিনদিন একই জায়গায় ঘুরপাক খাওয়ার পর ফের বাড়তে শুরু করেছে দেশের তাপমাত্রা। থার্মোমিটারের পারদ ছাড়িয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ঘর। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’দিনে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও বাড়বে রাতের তাপমাত্রা। চলতি মাসে তাপমাত্রা ৪০ ডিগ্রি পৌঁছার আভাস আগেই দিয়েছে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি […]

Continue Reading

শিল্পী সমিতির ভারপ্রাপ্ত সা. সম্পাদক হচ্ছেন সাইমন

ঢাকা: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হচ্ছে বর্তমান সহ-সাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন সাদিককে। সোমবার (৭ মার্চ) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান সভাপতি ইলিয়াস কাঞ্চন। এর আগে জায়েদ খান ‘ছলনা’ করে শপথ নিয়েছেন জানিয়ে তার সেদিনের শপথ বাতিল ঘোষণা করা হয়। প্রেস ব্রিফিংয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, […]

Continue Reading

রাশিয়ার জ্বালানি তেল বর্জনের আহবান জেলেনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের আহবান জানিয়েছেন। একই সঙ্গে তিনি রাশিয়ার জ্বালানি তেল ও তেলজাতীয় পণ্য বর্জন করারও আহ্বান জানিয়েছেন। বিবিসির খবরে বলা হয়, স্থানীয় সময় সোমবার নিয়মিত এক সংবাদ ব্রিফিংয়ে জেলেনস্কি বলেন, ‘চলমান হামলা থেকে এটাই বোঝা যায়, ইউক্রেনের বিরুদ্ধে নিজেদের পরিকল্পনা থেকে এতটুকু সরেনি রাশিয়া। আমাদের নিষেধাজ্ঞার নতুন একটি […]

Continue Reading

রুশ হামলায় ইউক্রেনের এক মেয়র নিহত

সংঘাত কবলিত ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশ্ববর্তী হোস্তোমেল শহরের মেয়র গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আজ স্থানীয় সময় সোমবার এক ফেসবুক পোস্টে শহর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ধারণা করা হচ্ছে- তিনি রুশ সেনাদের গুলিতেই নিহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শহর কর্তৃপক্ষ জানিয়েছে, মেয়র ইউরি ইলিচ প্রাইলিপকো খাবার ও ওষুধ বিতরণ করছিলেন। এ সময় অপর দুজনসহ তিনি […]

Continue Reading

ইউক্রেনীয়দের আশ্রয় দিচ্ছে রাশিয়া!

বেসামরিক ইউক্রেনীয়দের রাশিয়াতে আশ্রয় দেওয়ার কথা জানিয়েছে রাশিয়া। যুদ্ধ বিধ্বস্ত শহরগুলো থেকে বেসামরিক জনগণ বের হয়ে যেতে পারেন সে জন্য সাময়িক সময়ের জন্য যুদ্ধবিরতির ঘোষণাও দিয়েছে তারা। ইউক্রেনের রাজধানী কিয়েভ, মারিউপোল, সামি ও খারকিভের জনগণ আশ্রয় নিতে হলে রাশিয়ায় আশ্রয় নিতে পারবেন। রাশিয়ার দাবি ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর অনুরোধের প্রেক্ষিতে তারা ইউক্রেনীয়দের নিজ দেশে আশ্রয় […]

Continue Reading

চট্টগ্রামে পাঁচ বছরে ধর্ষণ বেড়েছে আড়াইগুণ

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন স্বামী পরিত্যক্তা এক নারী। অসহায় এই নারী কাজ করতেন নগরের একটি পোশাক কারখানায়। কর্মস্থলে গেলে বাসায় একা থাকতে হতো তার পাঁচ বছর বয়সী কন্যাশিশুকে। তাকে দেখভাল করতেন পাশের বাসার আরেক নারী। তবে এরই মধ্যে তার ওপর নজর পড়ে এক ব্যক্তির। একদিন সবার অগোচরে তাকে ধর্ষণ করতে […]

Continue Reading

দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

পাঁচ দিনের সফরে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেলে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয়। সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মুহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের আমন্ত্রণে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটিতে যাচ্ছেন। আগামী […]

Continue Reading

যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে খাদ্যপণ্যের দাম!

ইউক্রেনে রুশ আগ্রাসনের ১২ দিনেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ বেড়েছে। তেল-গ্যাসের বাইরে এই যুদ্ধের প্রভাব পড়ছে খাদ্যেপণ্যে। বিশ্বজুড়ে খাবারের সংকট তৈরি হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিশ্বের সবচেয়ে বড় সার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর একটি জারা ইন্টারন্যাশনাল। এই প্রতিষ্ঠানের প্রধান সুভেইন টোর হোলসেথের বলেছেন, ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে খাবারের সরবরাহে সংকট তৈরি হয়েছে […]

Continue Reading

আমরা আপনাদের দাস নই: পশ্চিমাদের ইমরান খান

রাশিয়ার ইউক্রেনে সেনা অভিযানের ঘটনায় ইমরান খানকে নিন্দা জানানোর আহ্বান জানিয়েছিলো ইসলামাবাদ ভিত্তিক পশ্চিমা কূটনৈতিকরা। কিন্তু তাদের এই আহ্বান ভালোভাবে নেননি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি সবাইকে হুঁশিয়ারি দিলেন, বললেন,‘আপনারা কী মনে করেন আমাদের? আমরা আপনাদের কৃতদাস? আপনারা যা বলবেন, আমাদের তাই করতে হবে?’ পহেলা মার্চ ইসলাবাদ ভিত্তিক ২২ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের রাষ্ট্রদূতরা এক বিবৃতিতে […]

Continue Reading

বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শ্রীমঙ্গলে আজ সর্বোনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। গতকাল কক্সবাজার ও টেকনাফে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.০ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থা উল্লেখযোগ্য […]

Continue Reading

কর্মবিরতি প্রত্যাহার, আমদানি-রপ্তানি বাণিজ্য সচল

বেনাপোল (যশোর): বেনাপোল বন্দর ব্যবহারকারী সিঅ্যান্ডএফ ব্যবসায়ী সংগঠনের সঙ্গে কাস্টমসের সমঝোতা বৈঠকের পরে কর্মবিরতি প্রত্যাহার করায় পুনরায় বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হয়েছে। সোমবার (৭ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান। তিনি জানান, গতকাল ৬ মার্চ দিনভর কাস্টমসের সঙ্গে বৈঠক হয় ব্যবসায়ী সংগঠনের নেতাকর্মীদের। পরে ব্যবসায়ীদের একটি প্রতিনিধি […]

Continue Reading

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ ১৭৩ দিন হরতাল করেছিল : ফখরুল

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ ১৭৩ দিন হরতাল করেছিল উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য আওয়ামী লীগই আন্দোলন করেছিল। তারা ১৭৩দিন হরতাল করেছিল। আবার তারাই ক্ষমতায় এসে যখন দেখলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে জয়লাভ করতে পারবে না সেজন্য আদালতকে দিয়ে সেটা বাতিল করেছে। সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স […]

Continue Reading

রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের

একটি রাশিয়ান যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। রোববার ইউক্রেনীয় কর্তৃপক্ষ এমন তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার ইউক্রেনের উত্তরপূর্বাঞ্চলে সুখোই-২৫ নামের একটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। ইউক্রেন সরকারের এক কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন। ইউক্রেনের খারকিভ আঞ্চলের প্রশাসনিক প্রধান ওলেগ সিনেগুবভ বলেন, খারকিভ আঞ্চলের কাছে ইউক্রেনের বিমানবাহিনী ওই রুশ […]

Continue Reading

শত শিশুর কণ্ঠে ধ্বনিত হলো বজ্রকণ্ঠের সেই ভাষণ

সিলেটে শত শিশুর কণ্ঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম’ ধ্বনিত হয়েছে। সোমবার (৭ মার্চ) সকাল সোয়া ৯টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের সামনে দাঁড়িয়ে ৭ মার্চের সেই ঐতিহাসিক ভাষণটি একশ শিশু বজ্রকণ্ঠে […]

Continue Reading

নারী বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের দাপুটে জয়

নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে উড়ে গেল বাংলাদেশ। ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে টাইগ্রেসরা। ডানেডিনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি ২৭ ওভারে নেমে আসে। যেখানে প্রথমে ব্যাট করা বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে ১৪০ রান করে। জবাবে এক উইকেট হারিয়ে ও ৪২ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় কিউইরা। ১৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে […]

Continue Reading

ইউক্রেনের ৪ শহরে যুদ্ধবিরতি ঘোষণা

রাশিয়ার আগ্রাসন শুরুর পর ১২ দিন ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা। এই যুদ্ধে ইউক্রেন সেনাদের সঙ্গে বেসামরিক মানুষরাও অংশ নিয়েছে। এটা এখন জনযুদ্ধে রূপ নিয়েছে। এমন পরিস্থিতিতে সোমবার (৭ মার্চ) ইউক্রেনের চার শহরে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে বলে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে […]

Continue Reading

ইউক্রেনিদের আত্মসমর্পণ করতে বললেন পুতিন

ইউক্রেনে রুশ হামলা সোমবার দ্বাদশ দিনে গড়িয়েছে। দেশটিতে রুশ হামলা বন্ধের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। বিশেষ করে রাজধানী কিয়েভের চারদিক ঘিরে রেখেছেন রুশ সেনারা। এ অবরুদ্ধ অবস্থা থেকে পরিত্রাণ পেতে কিয়েভের বাসিন্দাদের আত্মসমর্পণের পরামর্শ দিয়েছেন। রোববার সাংবাদিকদের মাধ্যমে কিয়েভবাসীর প্রতি এ আহ্বান জানান। খবর রয়টার্সের। এদিকে রোববার পর্যন্ত ইউক্রেনের বন্দরনগরী মারিওপোল থেকে দুই লাখ […]

Continue Reading

ইউক্রেন রাশিয়া যুদ্ধ: তেলের দাম ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ

ইউক্রেনের ঘটনাকে কেন্দ্র করে রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে মিত্রদেশগুলোর সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র। এই ঘোষণার পর জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ উঠেছে তেলের দাম। সোমবার (৭ মার্চ) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, অপরিশোধিত তেলের দাম এশিয়ার বাজারে ব্যারেল প্রতি ১৩৯ ডলার ছুঁয়েছে। ইউক্রেনে রাশিয়ার […]

Continue Reading

নরসিংদীতে যুবককে পিটিয়ে হত্যা

নরসিংদী: নরসিংদী শহরে মন্টি দত্ত নামে (৩৫) এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৬ মার্চ) রাতে শহরের পাতিল বাড়ি এলাকায় বালুর মাঠে এ হত্যার ঘটনা ঘটে। নিহত মন্টি দত্ত উত্তর কান্দা পাড়ার স্বর্ণ ব্যবসায়ী নিরজ্ঞন দত্তের ছেলে। একসময় স্বর্ণের কারিগর হিসেবে কাজ করলেও সম্প্রতি তিনি বেকার জীবন যাপন করতেন বলে জানা গেছে। পুলিশ জানায়, […]

Continue Reading

করোনা: বিশ্বজুড়ে কমেছে প্রাণহানি

চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজারের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে প্রায় সাড়ে ১১ লাখে। সোমবার (৭ মার্চ) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব […]

Continue Reading