তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: বনমন্ত্রী

গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এগারোটি জেব্রা, বাঘ এবং সিংহসহ বিভিন্ন প্রাণী মৃত্যুর ঘটনায় মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। রবিবার বিকেলে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ঐরাবতী বিশ্রামাগারের সামনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো: শাহাব উদ্দিন এমপি সরেজমিন পরিদর্শনে এসে সাংবাদিকদের […]

Continue Reading

বিদেশি প্রভুদের তুষ্ট করে ক্ষমতা দখলের দুঃস্বপ্নে বিভোর বিএনপি

দেশের জনগণ, সংবিধান ও গণতান্ত্রিক ব্যবস্থার ওপর বিএনপির কোনো আস্থা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, তারা (বিএনপি নেতারা) বার বার অসাংবিধানিক পন্থার কথা বলে আসছেন। তারা বিদেশি প্রভুদের তুষ্ট করার মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখলের দুঃস্বপ্নে বিভোর। তাই দেশের জনগণ ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। রোববার (৬ […]

Continue Reading

করোনায় প্রাণ গেলো আরও ২৯ জনের

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৮৯ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে আট হাজার ৩৪৫ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৮ লাখ ৬১ হাজার ৫৩২ জন। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার […]

Continue Reading

ডা. মুরাদের বিরুদ্ধে আদালতে মামলা, ডিবিকে তদন্তের নির্দেশ

নারায়ণগঞ্জ: সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মানহানি মামলার আবেদন গ্রহণ করে তা তদন্তের জন্য জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জের একটি আদালত। একই সঙ্গে মামলায় আসামি করা হয়েছে উপস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন ওরফে নাহিদ হেলালকেও। রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান মোল্লার আদালত মামলাটি আমলে নিয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) […]

Continue Reading

শপথ নিলেন কাঞ্চন-নিপুণ প্যানেলের সদস্যরা

রোববার (০৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টা ৪৫ মিনিটের দিকে শিল্পী সমিতির স্টাডি রুমে শপথ নেন তারা। জানা গেছে, শপথ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন। তবে সেখানে উপস্থিত ছিলেন দুজন নির্বাচন কমিশনার ও আপিল বিভাগের সদস্যরা। গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছিলেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। কিন্তু সাধারণ সম্পাদকের […]

Continue Reading

সপ্তম ধাপে ১৩৮ ইউপিতে ভোট সোমবার

চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সপ্তম ধাপে আগামীকাল সোমবার (৭ ফেব্রুয়ারি) ১৩৮টি ইউপিতে ভোটগ্রহণ হবে। দেশের ২০ জেলার ২৪টি উপজেলায় এসব ইউপিতে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। রোববার (৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আসাদুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, সপ্তম ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল ২৯ ডিসেম্বর। ১৩৮টি ইউপির […]

Continue Reading

লতার মৃত্যুতে সোমবার পশ্চিমবঙ্গে অর্ধদিবস ছুটি

কলকাতা: প্রয়াত সুরের সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমবার (৭ ফেব্রুয়ারি) অর্ধদিবস ছুটির ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ১৫ দিন রাজ্যে বাজবে লতা মঙ্গেশকরের গাওয়া গান। রোববার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা ১২ মিনিটে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন লতা মঙ্গেশকর। মৃত্যুকালে তার […]

Continue Reading

মালয়েশিয়ায় করোনায় ১৪ জনের মৃত্যু, আক্রান্ত ৯ সহস্রাধিক

মালয়েশিয়ায় শনিবার মধ্যরাত পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ হাজার ১১৭ জন কোভিড আক্রান্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ২৯ লাখ ৪ হাজার ১৩১ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। আক্রান্তদের মধ্যে ১৩৪ জন দেশের বাইরে থেকে সংক্রমিত হয়ে এসেছে, ৮ হাজার ৯৮৩ জন স্থানীয়ভাবে সংক্রমিত। ২৪ ঘন্টায় নতুন করে ১৪ জনের মৃত্যু হয়েছে, এ […]

Continue Reading

খালেদা জিয়াকে দেখতে কোকোর মেয়ে ঢাকায়

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে ঢাকায় এসেছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর বড় মেয়ে জাফিয়া রহমান। জানা গেছে, রবিবার দুপুর দুইটায় গুলশানে খালেদা জিয়ার বাসা ফিরোজায় প্রবেশ করেন জাফিয়া রহমান। তিনি সরাসরি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানে আসেন। এর আগে, প্রায় আড়াই বছর ঢাকায় ছিলেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও ছোট মেয়ে […]

Continue Reading

করোনায় মৃত্যু থামছে না ময়মনসিংহে

ময়মনসিংহে করোনায় মৃত্যু যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে গত ১২ দিনে জেলায় ৪৪ জন মারা গেছেন। করোনায় মৃত্যু থামছে না ময়মনসিংহে রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য জানিয়েছেন। […]

Continue Reading

শহীদ মিনারে সাংবাদিক পীর হাবিবুর রহমানের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

প্রখ্যাত সাংবাদিক, কলামিস্ট ও বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের মরদেহের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। আজ সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে পীর হাবিবুর রহমানের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাজনীতিবিদ, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও নানা শ্রেণী-পেশার মানুষ। শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে দুপুর সাড়ে ১২টায় তার মরদেহ নেয়া হয় জাতীয় প্রেসক্লাবে। […]

Continue Reading

সার্চ কমিটিকে আওয়ামী লীগের ‘খাস কমিটি’ বললেন রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নির্বাচন কমিশন গঠনের জন্য গঠিত সার্চ কমিটিকে আওয়ামী লীগের খাস কমিটি বলে অভিহিত করেছেন। আজ রবিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, আমরা মনে করি এ অনুসন্ধান কমিটির দ্বারা মনোনীত নির্বাচন কমিশন হবে একান্তভাবে সরকারের আস্থাভাজন। এগুলো দিয়ে জনগণের সঙ্গে […]

Continue Reading

জাতীয় প্রেস ক্লাবে পীর হাবিবুর রহমানের জানাজা সম্পন্ন

বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও খ্যাতিমান কলামিস্ট পীর হাবিবুর রহমানের দ্বিতীয় নামাজে জানাজা জাতীয় প্রেস ক্লাবে সম্পন্ন হয়েছে। আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পীর হাবিবুর রহমানের মরদেহ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নেওয়া হয়। আজ বিকাল ৩টায় মরদেহ তার প্রিয় কর্মস্থল বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে নেওয়া হবে। এর আগে সর্বস্তরের মানুষের […]

Continue Reading

ধামরাইয়ে একঘরে দুই স্বামী নিয়ে তরুণীর বসবাস, তোলপাড়

ধামরাই: ঢাকার ধামরাইয়ে এক স্ত্রী তার দুই স্বামী নিয়ে এক ছাদের নিচে বসবাস করছেন। এটি কোনো বাংলা সিনেমার নাম নয়। এমনি ঘটনা ঘটেছে গাঙ্গুটিয়া গ্রামে। এ ঘটনায় গণপিটুনির পর এক স্বামী পালিয়ে যেতে পারলেও আরেক স্বামী স্ত্রীসহ আছেন পুলিশ হেফাজতে। জানা গেছে, উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নে এক তরুণী (১৯) গোপনে দুই ব্যক্তিকে বিয়ে করেন। রাত্রি যাপনও […]

Continue Reading

চট্টগ্রামে করোনা আক্রান্ত ৩৬১ জন

চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৮৯টি নমুনা পরীক্ষা করে ৩৬১ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১১ দশমিক ৬৮ শতাংশ। এদিন করোনায় মৃত্যুবরণ করেনি কেউ। রোববার (৬ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ৯টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ২৮২ জন মহানগর […]

Continue Reading

লতা মঙ্গেশকরের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

উপমহাদেশের বিখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার পৃথক শোক বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রায় ২৮ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ রবিবার সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি […]

Continue Reading

মারাঠি সেই ছোট্ট মেয়েটি যেভাবে হয়ে ওঠেন ভারতের সুর সম্রাজ্ঞী

মৃত্যুর সামনে তিনি দাঁড়াতে পারতেন না। মায়ের মৃত্যুর দিনেও মায়ের পা জড়িয়ে ছিলেন। মায়ের চোখের দিকে তাকাতে পারেননি। ডাক্তারের কড়া নির্দেশ ছিল কোনও মৃতদেহের সামনে যেন তিনি না যান। তবুও গিয়েছিলেন তিনি। লতা মঙ্গেশকর। কিশোরকুমারের মৃত্যু সংবাদ শুনে তাঁর বাড়িতে। তার পর? প্রেশার তিনশো বাই একশো। অত্যন্ত স্পর্শকাতর মন। সরস্বতীর আলো! মৃত্যুকে সহ্য হবে কেন […]

Continue Reading

চলে গেলেন বরেণ্য কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর

চলে গেলেন ভারতের কিংবদন্তিতুল্য বরেণ্য কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর। রোববার সকালে মধ্য মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। জানুয়ারি মাসের শুরুতে করোনায় আক্রান্ত হয়েছিলেন লতা মঙ্গেশকর। এরপর তাকে ভর্তি করা হয় মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় নেয়া হয় আইসিইউতে। ৮ই জানুয়ারি থেকে আইসিইউতেই ছিলেন তিনি। শুরু […]

Continue Reading

বৃষ্টি ঝরিয়ে বাড়ছে মাঘের শীত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গত শুক্রবার দিনভর থেমে থেমে বৃষ্টির পর রাতে তা কমে আসে। সকালেই সূর্যের দেখা মিলে পূব আকাশে। তাতে দিনের তাপমাত্রা বাড়তে শুরু করলেও দুপুরের পর থেকে বয়ে যাওয়া হিমেল হাওয়ায় আবার নেমে যায় পারদ। সন্ধ্যার পর শীতের তীব্রতা আরও বেড়ে যায়। আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী ও রংপুর বিভাগের কোথাও কোথাও মৃদু […]

Continue Reading

আপিল বোর্ডের কোনো মূল্য নেই, ‘বিষয়টি হাস্যকর, আমি আইনি ব্যবস্থা নেব’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নিপুণকে জয়ী ঘোষণার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, নিপুণকে সাধারণ সম্পাদক ঘোষণা করার বিষয়টি হাস্যকর ও আইন বহির্ভূত। বাংলাদেশ শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী হওয়া জায়েদ খানের প্রার্থীতা বাতিল করা হয়েছে। […]

Continue Reading

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৩৯ কোটি ৩৫ লাখ ছাড়াল

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৯ কোটি ৩৫ লাখ ছাড়িয়েছে। আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রবিবার সকাল ৭টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৯ কোটি ৩৫ লাখ ৩৬ হাজার ৭৫৪ জন। একই সময়ে করোনায় মারা গেছেন ৫৭ লাখ ৫১ হাজার ৫৮৪ […]

Continue Reading

পীর হাবিবুর রহমানের দাফন সোমবার

বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও খ্যাতিমান কলামিস্ট পীর হাবিবুর রহমানকে সুনামগঞ্জের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে। পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে। পীর হাবিবুর রহমানের দাফন সোমবার জানা গেছে, শনিবার (৫ ফেব্রুয়ারি) রাতে এশার নামাজের পর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আগামীকাল রোববার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সর্বসাধারণের […]

Continue Reading

নিরপেক্ষতার চ্যালেঞ্জ সার্চ কমিটির সামনে

সুষ্ঠু নির্বাচন নিয়ে চলমান রাজনৈতিক মতবিরোধের মধ্যেই নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। এরই অংশ হিসেবে গতকাল শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ছয় সদস্যের অনুসন্ধান (সার্চ) কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করা হয়েছে। বিধি অনুযায়ী, তাদের ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে যোগ্য ব্যক্তিদের নাম […]

Continue Reading

দুই মেয়েকে কাছে পেতে জাপানি মায়ের আপিল শুনানি আজ

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইমরান শরীফ ও জাপানি নাগরিক ডা. এরিকো নাকানোর দুই মেয়ে জেসমিন মালিকা ও লাইলা লিনাকে নিয়ে তাদের মায়ের পক্ষে করা আপিল আবেদনের শুনানি আজ। বিষয়টি রোববার (৬ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চে শুনানি হবে। এর আগে গত বুধবার (২ ফেব্রুয়ারি) ওই দুই শিশুকে মায়ের কাছে […]

Continue Reading

শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ রোববার

তুমুল আলোচিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত হবে রোববার (০৬ ফেব্রুয়ারি)। এদিন বিকেল ৫টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার জা‌হিদ হোসেন। এবারের শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছেন বর্ষীয়ান অভিনেতা ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। […]

Continue Reading