জায়েদ খানকে নিয়ে জরুরী বৈঠকে ১৮ সংগঠন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আলোচনা-সমালোচনা এফডিসি ছাড়িয়ে সারাদেশে ছড়িয়ে পড়েছে। বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। এর মধ্যে নির্বাচনী ফলাফলে বিজয়ী জায়েদ খান সাধারণ সম্পাদক হলেও আপিল বোর্ডের রায়ে এ পদে শপথ নিয়েছেন নিপুণ। তবে গতকাল সোমবার হাইকোর্ট আপিল বোর্ডের রায় স্থগিত করে জায়েদকে সাধারণ সম্পাদক পদে থেকে কাজ চালিয়ে যাওয়ার আদেশ দিয়েছেন।তবে এ আদেশের […]

Continue Reading

আজ ভালোবাসার মাসের প্রপোজ ডে

ঢাকা: আজ প্রপোজ ডে, ভ্যালেন্টাইন সপ্তাহের দ্বিতীয় দিন। প্রতিবছর ৮ ফেব্রুয়ারি, ‘প্রপোজ ডে’ পালন করা হয়। এই বিশেষ দিনে প্রেমিক-প্রেমিকারা একে অপরকে তাদের অনুভূতির কথা জানায়, অনেকে বিয়ের প্রস্তাবও দেন প্রিয় মানুষটিকে। তবে যারা এখনও তাদের পছন্দের মানুষটিকে মনের কথা জানাতে পারেননি, তাদের জন্য এটি সবচেয়ে সেরা দিন। কাউকে ভালোবাসলে মনের ভিতরে লুকিয়ে না রেখে […]

Continue Reading

দেশে করোনায় ২৪ ঘন্টায় ৪৩ জনের মৃত্যু

ঢাকা: করোনা ভাইরাসে গেলো ২৪ ঘন্টায় সারাদেশে ৪৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল ওই সংখ্যা ছিল ৩৮ জন। আজ মঙ্গলবার সরকারী সূত্র এই তথ্য দিয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪৩ জনের মৃত্যু হয়েছে, যা দেশে তৃতীয় ঢেউ শুরুর পর থেকে সর্বোচ্চ মৃত্যু। আর এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৮ হাজার ৩৫৪ জনের শরীরে। এ […]

Continue Reading

সার্চ কমিটি সরকারের প্রজেক্ট, সময় নষ্ট করে কোনো লাভ হবে না: নুর

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন, ‌‘সার্চ কমিটি, নির্বাচন কমিশন; সরকারের এসব প্রজেক্টে সময় নষ্ট করে আমাদের মনে হয় কোনো লাভ হবে না। আমাদের একদফা দাবি, এই সরকারের পতন করতে হবে। আমাদের একটি জাতীয় সরকার গঠন করতে হবে।’ মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ঐতিহাসিক কাগমারী […]

Continue Reading

‘মাদার অফ ডেমোক্র্যাসি’ অ্যাওয়ার্ড পেলেন খালেদা জিয়া

গণতন্ত্রের প্রতি অসামান্য অবদানের জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘মাদার অফ ডেমোক্র্যাসি’ (গণতন্ত্রের মা) সন্মাননা দিয়েছে কানাডিয়ান মানবাধিকার সংস্থা- হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও)। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে সিএইচআরআইও’র দেয়া ক্রেস্ট ও সনদপত্র সাংবাদিকদের কাছে উপস্থাপন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মির্জা ফখরুল বলেন, “আমরা অত্যন্ত আনন্দের […]

Continue Reading

নিপুণের আপিল শুনানি বুধবার

চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে আপিল বোর্ডের দেয়া সিদ্ধান্তের ওপরে হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে চিত্রনায়িকা নিপুণ আক্তারের শুনানি হবে আগামীকাল বুধবার। মঙ্গলবার নিপুণের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট রোকনউদ্দিন মাহমুদ আবেদনটি আদালতে উপস্থাপন করেন। এরপর আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন। এর আগে গতকাল চিত্রনায়ক জায়েদ খানের করা রিটের শুনানি নিয়ে […]

Continue Reading

কাঠমাণ্ডুতে সাত সহযোগীসহ ঢাকার পুলিশ কর্মকর্তা আটক

কূটনৈতিক সংবাদদাতা: স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাঠমাণ্ডুতে সাত সহযোগীসহ বাংলাদেশ বিমানবন্দরের একজন পুলিশ কর্মকর্তা আটক হয়েছেন। আটককৃত পুলিশ কর্মকর্তার নাম মিরাজুল ইসলাম। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) পদে কর্মরত আছেন। সম্প্রতি দুবাই থেকে স্বর্ণের বড় চালান নিয়ে ঢাকায় আসার পথে ওই সাত সহযোগীসহ কাঠমান্ডুতে আটক হন তিনি। এরপর মিরাজুলসহ তিনজনকে […]

Continue Reading

মাথাপিছু আয় বেড়ে ২৫৯১ ডলার: পরিকল্পনামন্ত্রী

২০২০-২১ অর্থবছরে মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৫৯১ মার্কিন ডলার হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। গত অর্থবছরে (২০২০-২১) মোট দেশজ উৎপাদনের (জিডিপি) নয় মাসের সাময়িক হিসাবে ২ হাজার ৫৫৪ মার্কিন ডলার হয়েছিল (যা টাকার অঙ্কে ছিল ২ লাখ ১৬ হাজার ৫৮৯ টাকা)। ২০২০-২১ অর্থবছর শেষে চূড়ান্ত হিসাবে মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৫৯১ […]

Continue Reading

তাহিরপুরে ৭ ইউপির সবকটিতে নৌকার ভরাডুবি

তাহিরপুর (সুনামগঞ্জ): সুনামগঞ্জের তাহিরপুরে ইউপি নির্বাচনে দলের বিদ্রোহীদের দাপট ও অযোগ্য ব্যক্তিদের দলীয় মনোনয়ন দেয়াকেই নৌকার ভরাডুবির বড় কারণ হিসেবে দেখছেন তৃণমূলের নেতাকর্মীরা। তারা বলছেন, এলাকায় যোগ্য ও জনপ্রিয় ব্যক্তিদের মনোনয়ন না দিয়ে মনোনয়ন বাণিজ্য করে অযোগ্য ব্যক্তিদের হাতে নৌকা প্রতীক দেয়ায় এ উপজেলার সাতটি ইউনিয়নে এক সঙ্গে নৌকার এমন সূচনীয় পরাজয় হয়েছে। এ উপজেলার […]

Continue Reading

নম্বর-সময় উভয়ই কমবে এসএসসি-এইচএসসিতে

চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কমে যাচ্ছে সময় ও নম্বর। ২০২২ সালের এই দুই পাবলিক পরীক্ষা তিন ঘণ্টার পরিবর্তে নেওয়া হবে দেড় ঘণ্টায়। আর পরীক্ষায় পূর্ণমান ১০০ নম্বরের পরিবর্তে নির্ধারিত থাকছে ৫০ নম্বর। গত বছর এসএসসি-এইচএসসিতে টেস্ট বা নির্বাচনী পরীক্ষা নেওয়া না হলেও এই বছর ছাত্র-ছাত্রীদের চূড়ান্ত পরীক্ষার আগে বসতে হবে টেস্ট পরীক্ষায়। সম্প্রতি […]

Continue Reading

‘গার্ড অব অনার’ ছাড়াই মুক্তিযোদ্ধাকে দাফন সহ্য করা যায় না

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব শিকদারকে রাষ্ট্রীয় মর্যাদা ‘গার্ড অব অনার’ ছাড়া দাফনের ঘটনায় হাইকোর্ট বলেছেন, গার্ড অব অনার ছাড়া দাফন করে মুক্তিযোদ্ধাকে অপমান করা হয়েছে। এটা সহ্য করা যায় না। একই সঙ্গে পুরো ঘটনাটি তদন্তে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এ সংক্রান্ত রিট আবেদনের শুনানিকালে […]

Continue Reading

আগুনে পুড়ে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রাম: বাঁশখালী উপজেলায় আগুনে পুড়ে ভাই–বোনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গাড়ি আসার আগেই অগ্নিদগ্ধ হয়ে মারা যায় মোহাম্মদ মিনহাজ (১২) ও তার বোন রুহি মণি (০৭)। তারা সরল ইউনিয়নের পশ্চিম কাহারঘোনা ৪ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ইদ্রিসের সন্তান। সোমবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সরল ইউনিয়নের পশ্চিম কাহারঘোনায় এ ঘটনা ঘটে। […]

Continue Reading

ঢামেকে সাজাপ্রাপ্ত বন্দির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত বন্দি রমিজ উদ্দিন (৫৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রমিজ উদ্দিনের বাবার নাম ছাকিম উদ্দিন। তবে তিনি কোন মামলার আসামি ছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি। মঙ্গলবার সকাল ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ […]

Continue Reading

নিপুণের আপিল দায়ের

ঢাকাঃ জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে গতকাল সোমবার হাইকোর্ট যে আদেশ দিয়েছেন, তার বিরুদ্ধে আপিল করেছেন চিত্রনায়িকা নিপুণ। আজ মঙ্গলবার সকালে এ আপিল দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নিপুণের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। আদালতে নিপুণের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমান খান বলেন, ‘আমরা […]

Continue Reading

চট্টগ্রামে করোনায় আক্রান্ত ৩৯৭ জন

চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৪০টি নমুনা পরীক্ষা করে ৩৯৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা নমুনা পরীক্ষার তুলনায় ১২ দশমিক ২৫ শতাংশ। এদিন করোনায় ১ জন মারা গেছেন। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৪টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ২৬৩ জন নগরের ও […]

Continue Reading

পরপারে পীর হাবিব ও লতা মঙ্গেশকরের মহাপ্রয়াণ

দীর্ঘদিন পর ছোট্ট একটা কাজে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বাসায় গিয়েছিলাম। আমার পিএস ফরিদ আহমেদের লেখা ‘বঙ্গবীরের ভারতে নির্বাসনের দিনগুলি’ তাঁর হাতে দিতেই তিনি বললেন, ‘আমরাও একটা বই বের করেছি’ বলেই ‘নেতা মোদের শেখ মুজিব’ আমার হাতে তুলে দিলেন। চমৎকার একটি বই। বইটির ওপর আলোচনা করতে চেয়েছিলাম। আলোচনায় হাতও দিয়েছিলাম। ঠিক সেই মুহূর্তে বজ্রপাতের মতো ভেসে […]

Continue Reading

রামেকে করোনায় আরও ২ জনের মৃত্যু

রাজশাহী: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে দুজন রোগীর মৃত্যু হয়েছে। করোনায় মৃত দুজন […]

Continue Reading

চকরিয়ায় পিকআপের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

কক্সবাজারের চকরিয়ায় এবার পিকআপচাপায় চার ভাই নিহত হয়েছেন। দশদিন আগে মারা যাওয়া বাবার জন্য শ্রাদ্ধ শেষে বাড়ি ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারার মালুঘাট রিংভং এলাকায় নিহত হন তারা। মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) সাফায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, ডুলাহাজারা মালুমঘাট রিংভং সগীরশাহ […]

Continue Reading

কুমিল্লায় ১৫ ইউপিতে বিদ্রোহী প্রার্থীর জয়, ৭টিতে জয় পেয়েছে নৌকা

সপ্তম ধাপের ইউপি নির্বাচনে কুমিল্লার দুই উপজেলার ২৩টি ইউনিয়নের ৭টিতে নৌকা প্রতীকের, ১৫টিতে বিদ্রোহী ও একটিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন। এছাড়াও উপজেলার ভানী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীকের নূরুজ্জামান ভূঁইয়া মুকুলের মৃত্যুতে ওই ইউনিয়নের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার। জানা গেছে, দেবিদ্বার উপজেলার চার […]

Continue Reading

বড় গ্রাহকের ৮২ শতাংশ ঋণই জামানত ছাড়া

ব্যাংকগুলো বরাবরই বড় বড় গ্রাহককে ঋণ দিতে বেশি আগ্রহী। এ জন্য চলে অসুস্থ প্রতিযোগিতায়ও। গ্রাহকের সক্ষমতা ও ঝুঁকি বিবেচনা না করেই নামমাত্র জামানতে বিপুল অঙ্কের ঋণ তুলে দেওয়া হচ্ছে। কিন্তু ছোটদের সহায়ক জামানত ঋণ দিতে চায় না ব্যাংকগুলো। ঋণ বণ্টনের এই বৈষম্যে একই ব্যক্তি-প্রতিষ্ঠান ও গ্রæপে হাজার হাজার কোটি টাকার ঋণ কেন্দ্রীভ‚ত হয়ে পড়েছে। বাংলাদেশ […]

Continue Reading

যারা টাকা দিয়েছে তারাই চেয়ারম্যান হয়েছে, অভিযোগ কাদের মির্জার

নোয়াখালী: ‘৭ম ধাপের ইউপি নির্বাচনকে সাজানো’ আখ্যায়িত করে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আজকের নির্বাচন ওবায়দুল কাদের সাহেবের প্রশাসনের সাজানো। তিনি ভাগিনাদের জন্য এমন খেলা খেলেছেন। যারা টাকা দিয়েছে তারাই চেয়ারম্যান হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে নিজের ফেসবুক পেজে লাইভে এসে তিনি এ অভিযোগ করেন। লাইভে কাদের মির্জা বলেন, আমি খুব কষ্ট […]

Continue Reading

বইমেলা প্রকাশকদের আগ্রহ কম

করোনাভাইরাসের সংক্রমণ রোধে অমর একুশে বইমেলায় প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ এবং আয়োজন মাসব্যাপী না হলে লোকসানের আশঙ্কা করছেন প্রকাশকরা। এ জন্য এবারের বইমেলা নিয়ে তাদের আগ্রহ কম। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে বসবে বইমেলা। করোনাভাইরাস সংক্রমণের কারণে দুই সপ্তাহ পিছিয়ে এ নতুন তারিখ। তবে কবে শেষ হবে তা জানানো হয়নি। গতকাল সোমবার বাংলা একাডেমি স্টল বরাদ্দ […]

Continue Reading

সাত ধাপে নিহত ১৪০ রক্তাক্ত ভোটে কাবু আ’লীগ

সংঘাত, সংঘর্ষ ও প্রাণহানির মধ্য দিয়েই শেষ হলো দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। ছয়জন নিহত হওয়ার মধ্য দিয়ে শুরু হয়েছিল ভোটের প্রথম ধাপ। গতকাল সোমবার সপ্তম ধাপে ১৩৬ ইউপির ভোটে দু’জন নিহত হয়েছেন। প্রাণহানি ছাড়াও অনিয়ম, বিনা ভোটে জয়সহ নানা নেতিবাচক উদাহরণ তৈরি করেছে এবারের ইউপি ভোট। চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে ভোট হলেও দেশের অন্যতম […]

Continue Reading

আরো ৩ রুটে ঢাকা নগর পরিবহনের বাস চালুর সিদ্ধান্ত

অনলাইন (১০ ঘন্টা আগে) ফেব্রুয়ারি ৭, ২০২২, সোমবার, ৮:২৩ অপরাহ্ন | সর্বশেষ আপডেট: ১২:০০ পূর্বাহ্ন ফাইল ছবিবাস রুট রেশনালাইজেশনের আওতায় ঢাকা নগর পরিবহনের কার্যক্রম আরো তিনটি রুটে চালু করার সিদ্ধান্ত হয়েছে। সোমবার বিকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২১তম সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি […]

Continue Reading

ভূমধ্যসাগরে নিহতদের মরদেহ দেশে আসবে ১২ ফেব্রুয়ারি থেকে

ঢাকা: ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ঠান্ডায় প্রাণ হারানো সাত বাংলাদেশি নাগরিকের মরদেহ ১২ ফেব্রুয়ারি থেকে ধাপে ধাপে দেশে আসবে। সোমবার (৭ ফেব্রুয়ারি) রোমের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে। দূতাবাস সূত্রে জানা যায়, একজন নাগরিকের মরদেহ নিয়ে প্রথম ফ্লাইটটি ১০ ফেব্রুয়ারি রোম ত্যাগ করবে। এই ফ্লাইটটি ১২ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছাবে৷ আরও এক জনের মরদেহ নিয়ে দ্বিতীয় […]

Continue Reading