কাশিমপুর কারাগারে প্রদীপ-লিয়াকত

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া পুলিশ ফাঁড়ির সাবেক পরিদর্শক লিয়াকত আলীকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। গতকাল বুধবার রাতে কড়া নিরাপত্তায় একটি প্রিজনভ্যানে করে তাদের আনা হয়। কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন এই তথ্য নিশ্চিত […]

Continue Reading

দুই বেলা ভাতের বিনিময়ে আমিও পড়িয়েছি

ড. রেজোয়ান সিদ্দিকী: আমি এসএসসি পাস করেছি ১৯৬৮ সালে। সে বছরই করটিয়ার সা’দত কলেজে ভর্তি হই। আইয়ুব খানবিরোধী আন্দোলন তখন তুঙ্গে। ভাসানীপন্থী ছাত্রসংগঠনের সঙ্গে যুক্ত থাকায় সে ছাত্র আন্দোলনে জড়িয়ে পড়ি। ‘কিলার বক্তা’ হিসেবে আমার বেশ নাম হয়ে যায়। তৎকালীন গভর্নর মোনায়েম খানের বক্তৃতার ভালো নকল করতে পারতাম। ফলে বক্তৃতা দেয়ার জন্য গ্রামেগঞ্জেও ডাক পেতাম। […]

Continue Reading

আজ ‘হ্যাপি টেডি ডে: ভ্যালেন্টাইন্স সপ্তাহের ৪র্থদিন

ঢাকা: ভ্যালেন্টাইন্স সপ্তাহের ৭ থেকে ১৪ ফেব্রুয়ারি কবে কোন ‘ডে’ জানা আছে তো? আপনার জানা আছে তো কবে কোন ‘ডে’? জানা না থাকলে মনের মানুষটাকে কীভাবে শুভেচ্ছা জানাবেন বা কীভাবেই বা উপহার দেবেন? তাহলে দেখে নেওয়া যাক ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি কবে কোন ‘ডে’ ভালোবাসার মাস চলছে। এখন শুরু হয়ে গেছে ভ্যালেন্টাইন্স সপ্তাহ (Valentines […]

Continue Reading

আপনার ব্যথায় যে কেঁপে ওঠে তাকে মনের কথা বলার জন্য বাছাই করুন

কিছু বিষয় ব্যক্তিগতের চেয়েও ব্যক্তিগত; হতে পারে তা একান্ত ব্যক্তিগত। এই একান্ত ব্যক্তিগত কথা যখন তখন হুটহাট কাউকে বলা যায় না। তবে এসব আবার নিজের ভেতর রাখতে গেলেও টেকা দায় হয়ে যায়। এসব কথার লোড সামলানো যায় না। মনের একান্ত গহিন গোপন না বলা কথা আর একান্ত ব্যক্তিগত কথা কিন্তু এক নয়। আপনার ব্যক্তিগত কথা […]

Continue Reading

ইউপি নির্বাচনে মন্ত্রী এমপির এলাকায় নৌকার ভরাডুবি

চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের সপ্তম ধাপেও বিদ্রোহী প্রার্থীদের জয়ের দাপট বেশি। বিরোধী জোটবিহীন নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীর ভরাডুবির পেছনে স্থানীয় প্রভাবশালী মন্ত্রী-এমপিদের কৌশলী ভূমিকা রয়েছে বলে স্থানীয় আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীদের একটি বড় অভিযোগ রয়েছে। তাদের মতে, মন্ত্রী-এমপিদের পছন্দের প্রার্থীদের মনোনয়ন না দিলেই তারা কৌশলে দল মনোনীত প্রার্থীদের বিপক্ষে অবস্থান গ্রহণ করে, যার প্রভাব পড়ে […]

Continue Reading

ছয় বিভাগ ও দুই জেলায় বৃষ্টির আভাস

তাপমাত্রা বেড়ে কেটেছে কয়েকটি জেলায় চলা মৃদু শৈত্যপ্রবাহ। হালকা বৃষ্টির পর তাপমাত্রা আবার কমে বাড়তে পারে শীতের প্রকোপ। আগামীকাল বৃহস্পতিবার দেশের ছয় বিভাগ ও দুই জেলায় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, ‘দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে ২৪ ঘণ্টার মধ্যে। এ সময় তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তারপর আবার […]

Continue Reading

সেই হিজাবি তরুণীকে লাখ টাকা দিতে চান ভালুকার উপজেলা চেয়ারম্যান

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি- ভারতের কর্ণাটকে হিজাব পরে আল্লাহু আকবর স্লোগান দেয়া সেই ছাত্রীকে এক লাখ টাকা পুরস্কার দিতে চেয়েছেন ময়মনসিংহের ভালুকা উপজেলার চেয়ারম্যান। চেয়ারম্যান আবুল কালাম আজাদ বুধবার (০৯ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে ফেসবুকে পোস্ট দিয়ে মুসকান খানকে এ পুরস্কার দেয়ার ঘোষণা দেন। তিনি লেখেন, ‘আল্লাহু আকবর বলা মেয়েটির জন্য ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা […]

Continue Reading

১০ কোটি মানুষকে টিকাদানের রেকর্ডের দ্বারপ্রান্তে দেশ

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশের ১০ কোটি জনগণকে প্রথম ডোজের টিকাদানের দোরগোড়ায় পৌঁছেছে দেশ। দেশে গত বছর অর্থাৎ ২০২১ সালের ২৭ জানুয়ারি টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন। শুরু থেকে এ পর্যন্ত (৯ ফেব্রুয়ারি) দেশে ১৬ কোটি ৯৪ লাখ ৮৫ হাজার ৫২৭ ডোজ টিকা দেওয়া হয়েছে। […]

Continue Reading

গ্যাসের দাম আড়াই গুণ, বিদ্যুৎ দ্বিগুণ তবু বাড়ানোর চেষ্টা

পানি ছাড়া জীবন চলে না। গ্যাস, বিদ্যুৎ, জ্বালানিও সমান গুরুত্বপূর্ণ। কিন্তু খাল-বিল-নদীর দেশে দাম চড়ছে পানির। দফায় দফায় বাড়ছে অন্য তিনটি পণ্যের দামও। ধীরে ধীরে এসব যেন চলে যাচ্ছে সাধারণ মানুষের নাগালের বাইরে। অতি প্রয়োজনীয় পণ্যগুলোর দাম গত ১২ বছরে বেড়েছে দুই থেকে আড়াই গুণ। দুর্বিষহ জীবনে পড়েছেন শ্রমিক, কৃষক, চাকরিজীবী ও নিম্ন আয়ের মানুষ। […]

Continue Reading

জোটের ৩ শরিকের সাথে বিএনপির বৈঠক

২০ দলীয় জোটের তিন দলের নেতাদের সাথে বৈঠক করেছে বিএনপি। বুধবার বিকেল চারটার দিকে ২০ দলীয় জোটের শরিক কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল ইব্রাহিম, অতিরিক্ত মহাসচিব নুরুল করিম পিন্টু, জাতীয় পার্টির (কাজী জাফর) সভাপতি মোস্তফা জামাল হায়দার, নেজামে ইসলামের সভাপতি মাওলানা আব্দুর রাকিব, সেক্রেটারি মাওলানা আব্দুল করিমকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢুকতে দেখা যায়। এসময় […]

Continue Reading

ভারতের কর্ণাটকে হিজাব বিতর্কে ঢাকায় বিক্ষোভ মিছিল

ভারতের কর্ণাটক রাজ্যে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের সাথে সংহতি এবং হিজাব নিষিদ্ধের প্রতিবাদে আজ ০৯ ফেব্রুয়ারি’২২ বুধবার রাত ৮টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে টিএসসিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ভারতে হিজাবের অধিকার কেড়ে নেয়ার ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানিয়ে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম বলেন, ভারতের সেক্যুলার সংবিধান অনুযায়ী নিজস্ব ধর্মীয় বিধান পালন ও পোশাক পছন্দের […]

Continue Reading

হিজাব বিতর্ক, বেঙ্গালুরুর স্কুল-কলেজে ১৪৪ ধারা জারি

ভারতের কর্ণাটকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধের দাবি হিন্দুত্ববাদীদের। আবার হিজাবের সমর্থনে সরব মুসলিম শিক্ষার্থীরা। হিজাব বিতর্ক ঘিরে অশান্তি ঠেকাতে এ বার বেঙ্গালুরুর সব স্কুল-কলেজের আশপাশে ১৪৪ ধারা জারি করল কর্ণাটক সরকার। আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ওই বন্দোবস্ত বলবৎ থাকবে বলে বুধবার জারি করা সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে। বিশৃঙ্খলা ঠেকাতে কর্ণাটকের বিজেপি মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের সরকার […]

Continue Reading

মোমেনকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানিয়েছেন ব্লিংকেন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিংকেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০তম বর্ষপূর্তি উপলক্ষে ওয়াশিংটন ডিসি সফরের জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশ সংবাদ সংস্থা’র কূটনৈতিক প্রতিনিধিকে এ খবর নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী নিজেই। তিনি বলেছেন, আজ (বুধবার) সকালে, আমি এই আমন্ত্রণ সম্পর্কে জানতে পেরেছি।’ এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, মার্কিন পররাষ্ট্র দফতর […]

Continue Reading

নিউইয়র্কে বাংলাদেশিকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বন্দুক হামলায় মোদাসসার খন্দকার নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। ব্রুকলিনের সাইপ্রেস হিলস এলাকায় নিজ বাড়ির কাছেই তাকে গুলি করে হত্যা করা হয়। এ নিয়ে রিপোর্ট করেছে মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএস নিউ ইয়র্ক। খবরে জানা গেছে, স্থানীয় সময় বুধবার রাত পৌনে ১২টার দিকে সাইপ্রেস হিলস এলাকা থেকে একজন গুলির শব্দ শুনে পুলিশে ফোন দেয়। […]

Continue Reading

হিজাব ইস্যুতে কর্ণাটকের আন্দোলনে ঢাবি শিক্ষার্থীদের সংহতি

হিজাব পরে কলেজে আসাকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের জেরে ভারতের কর্ণাটকে নারী শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাশে আয়োজিত এক মানববন্ধন থেকে তারা এ সংহতি জানান। সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, কর্ণাটকের ঘটনা আমরা সবাই জানি। কে কোন ধরণের পোশাক পরবে এটি […]

Continue Reading

শাবিপ্রবিতে প্ল্যাকার্ড হাতে নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিলিত হয়। এসময় প্ল্যাকার্ডে বিভিন্ন স্লোগান দেখা যায়। ‘ফরিদের গদি অস্তাচলে, […]

Continue Reading

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে হেফাজত নেতাদের বৈঠক, বন্দিদের মুক্তির দাবি

কারাবন্দী আলেম-ওলামা ও হেফাজত নেতাকর্মীদের মুক্তির দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে বৈঠক করেছেন। বুধবার বিকেল ৩টার দিকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আরো উপস্থিত ছিলেন হেফাজতের নায়েবে আমীর আল্লামা শাহ আতাউল্লাহ হাফেজ্জী, নায়েবে আমীর ও হাটহাজারী মাদরাসার মুহতামিম মাওলানা ইয়াহিয়া, নায়েবে আমীর […]

Continue Reading

পানির দাম না কমালে ওয়াসা ভবন ঘেরাও

রাজশাহী: রাজশাহী ওয়াসার পক্ষ থেকে পানির দাম তিন গুণ বাড়ানোর সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে মহানগর ওয়ার্কার্স পার্টি। রাজশাহীর মানুষের অর্থনৈতিক অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না থাকায় অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে কঠোর আন্দোলন এমনকি ওয়াসা ভবন ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতাকর্মীরা। বুধবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে আয়োজিত এক মানববন্ধন থেকে তারা এই হুমকি […]

Continue Reading

হাসপাতালে ভর্তি প্রবীর মিত্র, দোয়া চাইলো পরিবার

ভারতের দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলা সিনেমার গুণী অভিনেতা প্রবীর মিত্র। নিয়মিত শারীরিক চেক-আপ ও হাঁটুর সমস্যার কারণে তিনি গত বৃহস্পতিবার বাংলাদেশে থেকে ভারতের উদ্দেশে রওনা দেন। আজ দুপুরে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করলেন প্রবীর মিত্রের পুত্রবধূ সোনিয়া। তিনি জানান, ‘আমার শ্বশুরবাড়ির অনেক লোক ভারতের থাকেন। তাদের সঙ্গে দেখা এবং শারীরিক চেক-আপের জন্য আব্বাকে […]

Continue Reading

স্বর্ণের দাম ভরি প্রতি বাড়ল ১৮৬৬ টাকা

দেশের বাজারে সব ধরনের স্বর্ণের দাম প্রতি ভরি ১ হাজার ৮৬৬ টাকা বেড়েছে। এখন থেকে ২২ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৭৪ হাজার ৯৯৯ টাকা। আজ বৃহস্পতিবার থেকে নতুন দামে বিক্রি হবে অলংকার তৈরির এই ধাতু।

Continue Reading

দেশে আরও ৮,০১৬ জনের করোনা শনাক্ত

করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৭০৩ জনে। একই সময়ে নতুন করে আরও ৮ হাজার ১৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৮৭ হাজার ২৭১ জনে। বুধবার বিকালে স্বাস্থ্য অধিদফতর থেকে […]

Continue Reading

আপাতত সাধারণ সম্পাদকের চেয়ারে বসতে পারবেন না জায়েদ-নিপুণ

ঢাকাঃ অভিনেত্রী জায়েদ-নিপুন। পুরোনো ছবি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদের ওপর স্থিতাবস্থা জারি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত। আগামী ১৩ ফেব্রুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আবেদনটি পাঠিয়ে এই আদেশ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান। এর আগে জায়েদ খানের সাধারণ সম্পাদক পদ বাতিল করে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত […]

Continue Reading

সময় বাড়ল বইমেলার

এবারের বইমেলায় এক ঘণ্টা সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। আজ বুধবার সকালে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে বইমেলা পরিচালনা কমিটির তৃতীয় সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। তিনি বলেন, ‘বিগত বছরগুলোতে বইমেলা শুরু হতো বেলা তিনটায়। তবে এবার বইমেলা এক ঘণ্টা আগে দুপুর দুইটা থেকে শুরু হবে। মেলা […]

Continue Reading

আমার দেওয়া ভোট গেল কোথায়, প্রশ্ন প্রার্থীর

পাঁচবিবি (জয়পুরহাট): সপ্তম ধাপের ইউপি নির্বাচনে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বায় নিজের দেওয়া ভোটও খুঁজে না পাওয়ার অভিযোগ তুলেছেন প্যানেল চেয়ারম্যান ও বর্তমান ৯নং ওয়ার্ডের সদস্য প্রার্থী রবিউল ইসলাম রানা। গত ৭ ফেব্রুয়ারি কুসুম্বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডে সদস্য পদে তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন কুসুম্বা ইউনিয়নের বর্তমান […]

Continue Reading

চার মিনিটেই করোনা পরীক্ষার নির্ভুল রিপোর্ট, নতুন কিট উদ্ভাবন চীনের

মাত্র চার মিনিটেই মিলবে করোনাভাইরাস পরীক্ষার নির্ভুল ফলাফল। এমনই একটি টেস্ট-কিট উদ্ভাবন করার কথা জানিয়েছে চীন। এখন পর্যন্ত করোনা সংক্রমণ নিশ্চিত করতে আরটি পিসিআর পরীক্ষাই বিশ্বজুড়ে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। তবে তাতে ফল জানতে বেশ কয়েক ঘণ্টা সময় লাগে। র‌্যাট (র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট)-এ দ্রুত ফল জানা গেলেও, বহু সময় রিপোর্ট নির্ভুল আসে না বলেও অভিযোগ রয়েছে। […]

Continue Reading