।।সরি মেঘ, বড় হয়ে পিতা- মাতা হত্যার বিচার বুঝে নিও।।

লজ্জিত আজ সাংবাদিক সমাজ। নামকরা দুই সাংবাদিক। সুখী দম্পতির ছিল এক সন্তান। শিশু সন্তানের সামনে বাবা- মাকে নৃশংসভাবে খুন করা হল। এরপর চলে গেলো ৯বছর। তদন্তসংস্থা পুলিশ রিপোর্ট জমা দিতে ৯ ব্ছরে ৭৮বার সময় নিল। এখনো রিপোর্ট আদালতে জমা হয়নি। যে মামলার তদন্ত রিপোর্ট ৯ বছরেও জমা পড়েনি সে মামলার বিচার কবে হবে বলা ঠিক […]

Continue Reading

রাউজানে ‘বিনা ভোট’ রীতিতে জনপ্রতিনিধি

ভোটের জন্য প্রার্থীর পক্ষে মাইকিং, পোস্টার ছাপানো, লিফলেট বিতরণ, পথসভা বা বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ—এসবের দরকার হয় না চট্টগ্রামের রাউজানে। বিরোধী প্রার্থীদের প্রচারে বাধা, হুমকি, সংঘর্ষের মতো ঘটনাও এই উপজেলায় নেই। এর কারণ, সাড়ে ছয় বছর ধরে এখানকার ছয় লাখের বেশি মানুষ ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচনের সুযোগই পাচ্ছেন না। উপজেলা পরিষদ, পৌরসভা […]

Continue Reading

দিনমজুর থেকে কেএফসির মালিক

একের পর এক ব্যর্থতায় মানুষ যখন হতাশায় ভুগতে শুরু করেন তখন তাদের সামনে সবচেয়ে সুন্দর দৃষ্টান্ত স্থাপনকারী মানুষটি হচ্ছেন কেএফসির প্রতিষ্ঠাতা কর্নেল হারল্যান্ড স্যান্ডার্স। বারবার ব্যর্থ হওয়ার পর সাফল্যের শীর্ষে উঠেছিলেন তিনি… নাম কর্নেল হারল্যান্ড স্যান্ডার্স। বিশ্বের প্রথম বড় ফ্রাইড চিকেন ‘কেএফসি’র মালিক তিনি। জীবনের শুরু থেকে শেষ অবধি ব্যর্থতা আর গ্লানির মাঝে কাটালেও নিজের […]

Continue Reading

নির্বাচনের ক্রমবর্ধমান ঘটনায় উদ্বিগ্ন মাহবুব তালুকদার

নির্বাচনে সহিংসতা ও আচরণবিধি লঙ্ঘনের ক্রমবর্ধমান ঘটনায় আমি উদ্বিগ্ন। নির্বাচনকালে আপনাদের হাতে যে অপরিমেয় ক্ষমতা আছে, তা প্রয়োগ করে একটি শান্তিপূর্ণ পরিবেশ কেন নিশ্চিত করা যাবে না তা আমার বোধগম্য নয়। পাশাপাশি এ কথাও বলে দিতে চাই, নির্বাচনের দায়িত্বপালনে কারও কোনো শিথিলতা বরদাস্ত করা হবে না। এ বিষয়ে আমরা ‘শূন্য সহিষ্ণু নীতি’ বা জিরো টলারেন্সে’ […]

Continue Reading

যত দ্রুত সম্ভব সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যত দ্রুত সম্ভব দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে। এজন্য অগ্রধিকার ভিত্তিতে শিক্ষক ও শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হচ্ছে। তিনি বলেন, `অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষকদের করোনা ভাইরাসের টিকা দেয়ার কার্যক্রম চলছে। এর পরপরই আবাসিক শিক্ষার্থীদের এই টিকা দেয়ার পরিকল্পনা রয়েছে। এরপর পরই শিক্ষা প্রতিষ্ঠান খুলতে আর বাধা থাকছে না।’ শিক্ষামন্ত্রী […]

Continue Reading

প্রশান্ত মহাসাগরে প্রবল ভূমিকম্প, ভয়াবহ সুনামির আশঙ্কা

প্রবল ভূমিকম্প প্রশান্ত মহাসাগরের দক্ষিণে। নতুন বছরের শুরুতেই সুনামির আতঙ্ক অস্ট্রেলিয়ায়। সতর্কতা জারি করা হয়েছে উত্তর নিউজিল্যান্ডেও। জানা গেছে, এই ভূমিকম্পের উৎসস্থল ছিল পূর্ব অস্ট্রেলিয়া থেকে ৩৪০ মাইল দূরে। রিখটার স্কেলের কম্পনের তীব্রতা ধরা পড়ে ৭.৫। ভূমিকম্পের রেশ পৌঁছেছে উত্তর নিউজিল্যান্ডেও। আর তাতেই সুনামির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। উত্তর নিউজিল্যান্ডে ইতিমধ্যেই সুনামির সতর্কতা জারি করেছে প্রশাসন। […]

Continue Reading

রাজধানীতে বিএনপির মিছিল, পুলিশের লাঠিপেটা

জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল (জামুকা) কর্তৃক সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রীয় (বীর বিক্রম) খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীতে মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যায় বিজয় নগর থেকে মিছিলটি কাকরাইল মোড়ের দিকে যেতে চাইলে পুলিশ মিছিলকারীদের লাঠিপেটা করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ সময় পুলিশের হামলা ও লাঠি পেটায় যুবদল নেতা গোলাম মওলা শাহীন, ছাত্রদল নেতা ওমর ফারুক […]

Continue Reading

বঙ্গবন্ধুর হত্যাকারীদের সম্মানসূচক পদবী বাতিল করা হবে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মো: জাকারিয়া/ ইসমাইল মাষ্টার, গাজীপুর: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, বঙ্গবন্ধুর হত্যাকারী যারা আদালতে তাদের বিরুদ্ধে রায় ঘোষিত হয়েছে। তাদের চারজনের সনদ ও সম্মাননা বাতিল হয়েছে এবং একই মিটিংয়ে খন্দকার মোস্তাক, জিয়াউর রহমানসহ আরো অনেকের নাম এসেছে বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত দালিলিক প্রমাণসহ। বঙ্গবন্ধু হত্যায় কার কী ভূমিকা ছিল, কী […]

Continue Reading

ঝিনাইদহে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০

কালীগঞ্জ (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে। বুধবার বিকাল ৩টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের বারোবাজার এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গড়াই পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। বাসটি বারোবাজার পার হয়ে […]

Continue Reading

গাজীপুরে জিয়ার খেতাব বাতিল সিদ্ধান্তের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

গাজীপুর: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের বীরউত্তম খেতাব বাতিল সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। আজ বুধবার বিকালে গাজীপুর শহরের শিববাড়ি এলাকায় এই মিছিল হয়। গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও জিসিসির ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর হান্নান মিয়া হান্নুর নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সহসভাপতি আব্দুল আউয়াল,জিসিসির সাবেক […]

Continue Reading

গাজীপুরে তারেক রহমানের সাজা বাতিল ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির মিছিল

গাজীপুর: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে হওয়া সাজা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। আজ বুধবার সকাল সাড়ে ১১টায় গাজীপুর মহানগরে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় ওই মিছিল হয়। গাজীপুর মহানগর বিএনপির ব্যানারে সাবেক মন্ত্রী ও বিএনপির বর্তমান ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক এম এ মান্নানের ছেলে এম মঞ্জুরুল করিম […]

Continue Reading

মিয়ানমারে গুলিবিদ্ধ নারী আশঙ্কাজনক, আইসিইউতে

মিয়ানমারে মঙ্গলবার পুলিশের গুলিতে আহত এক নারীর অবস্থা আশঙ্কাজনক। সামরিক অভ্যুত্থানের প্রতিবাদে এবং অং সান সুচির মুক্তির দাবিতে বিক্ষোভে অংশ নিয়েছিলেন তিনি। এ সময় পুলিশের গুলি তার মাথায় বিদ্ধ হয়। ফলে তিনি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। অনলাইন বিবিসি এ খবর দিয়েছে। এতে বলা হয়, মঙ্গলবার রাজধানী ন্যাপিডতে বিপুল সংখ্যক মানুষ নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্ষোভ করেন। এ […]

Continue Reading

শান্তিরক্ষা কার্যক্রমে আরও বাংলাদেশী শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান সেনাপ্রধানের

বিশ্বব্যাপী জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে আরও অধিক সংখ্যক বাংলাদেশী শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। মঙ্গলবার তিনি জাতিসংঘের পিস অপারেশন বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যঁ-পিয়েরে ল্যাক্রুয়া এবং অপারেশনাল সাপোর্ট বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে-এর সাথে বৈঠককালে একথা বলেন। জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন, নিউইয়র্ক থেকে দেয়া এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। […]

Continue Reading

প্রকাশক দীপন হত্যা ৮ জনের মৃত্যুদণ্ড

জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) আট সদস্যর মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল। বুধবার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মুজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। এর আগে সকালে বিশেষ ব্যবস্থায় মামলার আট আসামির মধ্যে ছয়জনকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। মামলার […]

Continue Reading

আল জাজিরার সম্প্রচার বন্ধের রিটে ৬ অ্যামিকাস কিউরি

ঢাকা:আন্তর্জাতিক টিভি চ্যানেল আল-জাজিরার সম্প্রচার বাংলাদেশে বন্ধ ও এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে মতামত নেয়ার জন্য ছয় অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছে হাইকোর্ট। উচ্চ আদালত এ বিষয়ে তাদের মতামত নেবে। ছয় অ্যামিকাস কিউরি হলেনথ জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, কামালুল আলম, আব্দুল মতিন খসরু, ফিদা এম কামাল, […]

Continue Reading

শাশুড়ি-স্ত্রীকে হত্যার পর লাশের পাশেই বসেছিল ঘাতক

ঢাকা: কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের হালগাঁও গ্রামে শাশুড়ি ও স্ত্রীকে কুপিয়ে হত্যার পর লাশের পাশেই বসেছিল ঘাতক লোকমান হোসেন। নিহতরা হলেন- শাশুড়ি শাশুড়ি বানু বিবি (৫০) ও স্ত্রী ফারজানা আক্তার (২৫)। মঙ্গলবার বিকেলে ওই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ঘাতক লোকমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। পারিবারিক সূত্রে জানা গেছে, কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের হালগাঁও […]

Continue Reading

বাতিল হচ্ছে জিয়াউর রহমানের রাষ্ট্রীয় ‘বীর উত্তম’ খেতাব

ঢাকা: স্বাধীনতার ৫০ বছর পর বাতিল করা হচ্ছে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও সাবেক সেনাপ্রধান জিয়াউর রহমানের রাষ্ট্রীয় ‘বীর উত্তম’ খেতাব। মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতার পর তাকে এই খেতাব দেয়া হয়। গতকাল মঙ্গলবার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)-এর ৭২তম সভায় খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি শরিফুল হক ডালিম, নূর চৌধুরী, রাশেদ […]

Continue Reading

বৃহস্পতিবার সারাদেশে বিএনপির বিক্ষোভ

ঢাকা: বৃহস্পতিবার দেশের সকল মহানগর ও জেলা সদরগুলোতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ৬ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দলটির জাতীয় স্থায়ী কমিটি’র ভার্চুয়াল সভায় বিস্তারিত আলোচনা পর্যালোচনার পর এই কর্মসূচি ঘোষণা করা হয়। বিএনপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুয়া […]

Continue Reading

মিয়ানমারে জান্তা সরকারের কারফিউ জারি, সমাবেশে নিষেধাজ্ঞা

মিয়ানমারের নতুন সামরিক শাসকরা তাদের ক্ষমতা দখলের বিরোধিতাকারীদের দমন করার অভিসন্ধি সোমবার প্রকাশ করেছেন। দেশটির সবচেয়ে বড় দুই শহরে শান্তিপূর্ণ গণপ্রতিবাদ তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করে আদেশ জারি করা হয়েছে। সেনাবাহিনীকে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়ার দাবিতে রাজধানী নেপিদোতে শতাধিক বিক্ষোভকারীর ওপর পুলিশের জলকামান নিক্ষেপের পর এ বিধিনিষেধের আদেশ এসেছে। দেশের দুই বৃহৎ শহর ইয়াঙ্গুন ও […]

Continue Reading

১২ বছর চলে গেল আন্দোলন কোন বছর, বিএনপিকে কাদের

বিএনপির আন্দোলন কোন বছর হবে জানতে চেয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির আন্দোলনের ঘোষণা শুনতে শুনতে জনগণও এখন মুখ ফিরিয়ে নিয়েছে। তাদের আন্দোলনের লক্ষ্য নির্ধারণ করতেই ১২ বছর চলে গেল। গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেই তারা সীমাবদ্ধ। মঙ্গলবার ঢাকা-আরিচা মহাসড়কে তিনটি সেতু (আমিনবাজার, সালেহপুর ও নয়ারহাটে) নির্মাণ প্রকল্পের আওতায় সালেহপুরে দুই […]

Continue Reading

কিশোরগঞ্জ কারাগারে বন্দিকে পিটিয়ে হত্যা

কিশোরগঞ্জ জেলা কারাগারের ভিতর ধর্ষণ মামলার আসামি মো. সাইদু মিয়া এক কারাবন্দিকে পিটিয়ে হত্যা করেছে। এ ঘটনায় জাহাঙ্গির নামে আরও এক বন্দি আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে কারাগারের একটি সেলে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হাই কিশোরগঞ্জ সদরের শিমুলহাটি গ্রামের ইসরাইল মিয়ার ছেলে। হামলাকারী মো. সাইদু মিয়া তাড়াইল উপজেলার মাইজহাটি গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আইজি প্রিজন […]

Continue Reading

বগুড়া রণক্ষেত্র মোটর মালিক দুই গ্রুপের সংঘর্ষ, ৭ গাড়িতে আগুন

বগুড়া: বগুড়ায় মোটর মালিক গ্রুপের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে শহরের চারমাথার কেন্দ্রীয় বাস টার্মিনাল রণক্ষেত্রে পরিণত হয়েছে। দুই গ্রুপের সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন পুলিশ ও দু’জন সাংবাদিকের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় এই সংঘর্ষ চলাকালীন সময়ে […]

Continue Reading

২৪ ঘণ্টায় করোনায় আরো ৮ জনের মৃত্যু, শনাক্ত ৩৮৭

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ২২৯ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৩৮৭ জন। মোট শনাক্ত ৫ লাখ ৩৮ হাজার ৭৬৫ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৬৪২ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৮৪ হাজার ৫৭৩ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস […]

Continue Reading

গাজীপুরে বিশ বছরেও হত্যা মামলার বিচার না পেয়ে বাড়িতে আগুন!

গাজীপুর: হত্যাকান্ডের বিশ বছর হয়ে গেলেও বিচার না পাওয়াই নি:শ্ব বাদীর ছেলে বিক্ষুব্ধ হয়ে নিজের ঘরে আগুন দিয়েছে। ৭ ফেব্রæয়ারী গাজীপুর সদর উপজেলার পানশাইল গ্রামে এ ঘটনা ঘটে। অনুসন্ধানে জানা যায়,২০০০ সালে পানশাইল গ্রামে শফিকুল ইসলাম শফি নামে এক ব্যাক্তি নিখোঁজ হয়। এর পর পুলিশ ঘরের মেঝের নিচ থেকে লাশ উদ্ধার করে। এই ঘটনায় তৎকালীন […]

Continue Reading

ক্ষমতা হস্তান্তরের আশ্বাস দিলেন মিয়ানমারের সেনাশাসক

মিয়ানমারের নতুন সেনাশাসক মিন অং লাইং বলেছেন, সেনাবাহিনী একটি নতুন নির্বাচন দেবে এবং এতে বিজয়ীদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। দেশটিতে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে প্রথমবারের মতো এমন বক্তব্য এলো। পহেলা ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর সোমবার প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিলেন মিয়ানমারের বর্তমান শাসক ও সেনাপ্রধান লাইং। এদিন গত বছরের নভেম্বরের অনুষ্ঠিত জাতীয় নির্বাচন […]

Continue Reading