যুদ্ধ ঘোষণা করেছে সৌদি আরব : হিজবুল্লাহর দাবি

        লেবাননের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সৌদি আরব। তারা লেবানিজ প্রধানমন্ত্রী সাদ হারিরিকে বলপূর্বক আটকে রেখেছে। শুক্রবার সন্ধ্যায় বৈরুতে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেছেন হিজবুল্লাহ নেতা শেখ হাসান নাসরুল্লাহ। হাসান নাসরুল্লাহ বলেন, ফিউচার পার্টির প্রধান ৪৭ বছর বয়সী প্রধানমন্ত্রী সাদ হারিরিকে সৌদি আরবে আমন্ত্রণ জানানো হয়েছিল। তার সঙ্গে কাউকে যেতে দেওয়া হয়নি। […]

Continue Reading

প্রধান বিচারপতি এখনো পদত্যাগপত্র দেননি: সেতুমন্ত্রী

        প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এখন পর্যন্ত রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দেননি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুদুয়ারা নানকশাহীতে প্রধান অতিথি হিসেবে গুরুপূরব ও নগর কীর্তন-২০১৭ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য […]

Continue Reading

গাজীপুরে মোহনা টিভির জন্মদিন পালিত

        গাজীপুর অফিসঃ  গাজীপুরে মোহনা টিভির ৮ম জন্মদিন পালিত হয়েছে। আজ শনিবার গাজীপুর শহরের প্রানকেন্দ্রে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই জন্মদিনের অনুষ্ঠান পালিত হয়।ড.এ কে এম রিপন আনসারীর সঞ্চালনায় এবং মোহনা টিভির গাজীপুর জেলা প্রতিনিধি আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর।অনুষ্ঠানের বিশেষ অতিথী […]

Continue Reading

প্রযুক্তি চুরির অভিযোগে অ্যাপেলের বিরুদ্ধে মামলা

        প্রযুক্তি চুরির অভিযোগে অ্যাপেলের বিরুদ্ধে মামলা দায়ের করল এক ইসরায়েলি সংস্থা। কোরফটোনিক্স নামে ওই সংস্থার দাবি, তাদের ডুয়াল ক্যামেরা প্রযুক্তি চুরি করেছে অ্যাপেল। এই অভিযোগে ক্যালিফোর্নিয়ার স্যান হোসে আদালতে মামলা করেছে তেল আবিবের সংস্থাটি। কোরফটোনিক্সের দাবি, তাদের পেটেন্ট করা ডুয়াল ক্যামেরা প্রযুক্তি অনুমতি না নিয়ে আইফোন ৭ প্লাস ও আইফোন ৮ […]

Continue Reading

সিঙ্গাপুর থেকে কানাডা গেলেন প্রধান বিচারপতি

        সিঙ্গাপুরে চিকিৎসা গ্রহণ শেষে তিনি শুক্রবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সিঙ্গাপুর থেকে কানাডা গেছেন। প্রধান বিচারপতির ঘনিষ্ঠ সূত্রে এ তথ্য জানা গেছে। কানাডায় প্রধান বিচারপতি সিনহার কনিষ্ঠ কন্যা বসবাস করেন।প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া থেকে গত সোমবার রাতে সিঙ্গাপুরে পৌঁছান। আজ সিঙ্গাপুর থেকে তিনি কানাডার উদ্দেশে রওনা […]

Continue Reading

সালমান-ঐশ্বরিয়ার লড়াই!

        সাবেক প্রেমিক জুটি ঐশ্বরিয়া ও সালমান খান ফের মুখোমুখি হচ্ছেন। এক প্রকার লাড়ইয়ে নামছেন এ জুটি। তবে বাস্তবে নয়। ২০১৮ সালের বক্স অফিসে মুখোমুখি হচ্ছেন তারা। কেননা সামনের ঈদে মুক্তি পাবে সালমানের ‘রেস-৩’ ও ঐশ্বরিয়ার ‘ফ্যানি খান’।সেই ২০০৯ সাল থেকে ঈদে সিনেমা মুক্তিকে নিয়মে পরিণত করেছেন সালমান খান। গত ঈদুল ফিতরে […]

Continue Reading

মিয়ানমারে বড় সংস্কার চায় যুক্তরাষ্ট্র

        রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারে সামরিক ও নিরাপত্তা বাহিনীর ওপর নির্বাচিত বেসামরিক সরকারের কর্তৃত্ব স্থাপনের মধ্যেই সমাধান দেখছেন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা। মার্কিন কংগ্রেসে গত ২ নভেম্বর ‘বার্মা অ্যাক্ট ২০১৭’ শীর্ষক একটি বিল উত্থাপিত হয়, যার পুরো নাম ‘২০১৭ সালের কঠোর সামরিক জবাবদিহিতা আইনের মাধ্যমে একীভূত বার্মা’। বর্তমানে কংগ্রেসের বিবেচনাধীন এই বিলে মিয়ানমারের […]

Continue Reading

পর্তুগালের বড় জয়, ইংল্যান্ড-জার্মান ম্যাচ ড্র

        ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ইতিমধ্যে সুযোগ পাওয়া দলগুলো নিজেদের প্রস্তুতি নেমে পড়েছে। এরই ধারাবাহিকতায় এশিয়া অঞ্চল থেকে দীর্ঘ দিন পর বিশ্বকাপে সুযোগ পাওয়া সৌদি আরবের বিপক্ষে মাঠে নেমেছিল ইউরোপের শক্তিশালী দল পর্তুগাল। তবে প্রীতি ম্যাচটিতে ৩-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে ফার্নান্দো সান্তোসের দল। এ দিন ঘরের মাঠ স্তাদিও মিউনিসিপাল দো ফন্তেলোতে সৌদিকে […]

Continue Reading

সাংগঠনিক শক্তি জানান দিতে চায় বিএনপি

        দীর্ঘদিন পর মাঠে নামার সুযোগ পেয়ে নিজেদের সাংগঠনিক শক্তি ও জনসমর্থনের প্রকাশ ঘটাতে চাইছে বিএনপি। আগামীকাল রবিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় দলটি লক্ষাধিক লোকের সমাবেশ ঘটানোর জোর প্রস্তুতি নিচ্ছে। দলীয় সূত্রে জানা গেছে, জনসভা সামনে রেখে বিএনপি নেতাকর্মীদের মধ্যে এখন অনেকটাই সাজসাজ রব। বিশেষ করে ঢাকা ও এর আশপাশের এলাকার দলীয় […]

Continue Reading

এস কে সিনহা অনুপস্থিত বিবেচিত হবেন: আইনমন্ত্রী

        ঢাকা: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) ছুটি শুক্রবার শেষ হওয়ার প্রেক্ষাপটে শনিবার থেকে তিনি অনুপস্থিত হিসেবে বিবেচিত হবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ রাতে মুঠোফোনে আইনমন্ত্রী  এ কথা বলেন। তিনি আরও বলেন, সংবিধানের ৯৭ অনুচ্ছেদ বলা আছে অনুপস্থিত থাকলে কি হবে। এখন সেই ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী চলবে। […]

Continue Reading

বীর প্রতিককে চেনো না! ——-মীর মোহাম্মদ ফারুক

                বীর প্রতিককে চেনো না! ——-মীর মোহাম্মদ ফারুক যার উসিলায় সিন্নী খেলে, সেই মোল্লাকে চিনলেনা। যার বুলেটে স্বাধীন এদেশ, বীর প্রতিককে চেনো না! ক্র্যাক প্লাটুন চেনে না যে, কোন দেশেতে জন্ম তাহার? মুক্তিযোদ্ধা লোভী হলে, দেশটা কি আজ স্বাধীন হতো? নামের পাশের পদক দেখে, তাও বুঝ না? মূল্য […]

Continue Reading