কলেজ ছাত্রকে গলাকেটে হত্যা, দুই বন্ধু আটক

  বগুড়া: বগুড়ায় বাকিরুল্লাহ বিপ্লব নামে এক কলেজে এক ছাত্রকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যার পর তার মোটর সাইকেল নিয়ে চলে গেছে। বৃহস্পতিবার সকালে সদরের ছিলিমপুর এলাকার একটি ক্ষেত থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এদিকে হত্যাকা-ের সঙ্গে জড়িত সন্দেহে নিহত কলেজ ছাত্রের দুই ঘনিষ্ঠ বন্ধু অন্তু (২০) ও সোহানকে (২২) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। […]

Continue Reading

মতিঝিলে দুর্বৃত্তদের গুলিতে ব্যাবসায়ী নিহত

ঢাকা:রাজধানীর মতিঝিলে দুর্বৃত্তদের গুলিতে এক ব্যাবসায়ী নিহত হয়েছেন। আজ সন্ধ্যা ৭ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যাবসায়ীর নাম আব্দুল হামিদ। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, চট্টগ্রামের সন্দ্বীপের বাসিন্দা আব্দুল হামিদ তোফায়েল নামে এক ব্যক্তির সঙ্গে দেখা করতে ঢাকায় আসেন। গত ২৬শে ডিসেম্বর তিনি মতিঝিল থানাধীন ফকিরাপুল এলাকার ‘হোটেল মতিঝিলে’র ২০৩ নম্বর কক্ষে ওঠেন। সন্ধ্যায় […]

Continue Reading

২০১৫ সালে সরকারি ছুটির ৯ দিনই সাপ্তাহিক ছুটির দিনে

ঢাকা: জাতীয় দিবস, ঈদ, পূজা ও ধর্মীয় উৎসবসহ ২০১৫ সালের বর্ষপঞ্জীতে মোট ২২ দিন সরকারি ছুটি এবং দুই দিন ব্যাংক হলিডে ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত বর্ষপঞ্জী অনুযায়ী বছরের মোট ২২ দিন সরকারি ছুটির মধ্যে ৯ দিনই সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারে পড়েছে। বর্ষপঞ্জী অনুযায়ী বছরের শুরুতেই ৪ জানুয়ারি রোববার ঈদ-ই মিলাদুন্নবীর […]

Continue Reading

থার্টি ফার্স্ট নাইট করতে গিয়ে লাশ

বগুড়া অফিস: ইংরেজী নতুন বছরের প্রথম দিনেই বগুড়ায় বেসরকারী পলিটেকনিকের ছাত্রকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল ১০ টায় পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। নিহত বিপ্লব (১৮) বগুড়ার বেসরকারী পলিটেকনিক ইন্সটিটিউট বিআইআইটির ছাত্র এবং শহরের ছিলিমপুর উত্তরপাড়ার দুবাই প্রবাসী রানুর পুত্র। বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজীউর রহমান জানান, থার্টি ফার্স্ট নাইট উদযাপনের […]

Continue Reading

উৎকণ্ঠায় শুরু হলো নতুন বছর

ঢাকা: রাজনৈতিক অস্থিরতা নিরসনে কোনো উদ্যোগ না থাকায় উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যদিয়ে শুরু হলো নতুন বছর। দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি নিজেদের স্বার্থ রক্ষায় সচেষ্ট থাকায় সহিংসতা এখন সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। একতরফা নির্বাচন করেও পূর্ণ মেয়াদ ক্ষমতায় থাকার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীনরা। অন্যদিকে সংলাপের সব সম্ভাবনা শেষ হয়ে যাওয়ায় রাজপথের আন্দোলনের মাধ্যমেই সরকার […]

Continue Reading

সুন্দরবনে তেলের ক্ষতি সীমিত, সুপারিশজাতিসংঘ পর্যবেক্ষকদের

ঢাকা:  ট্যাংকারডুবির ঘটনায় তেলের প্রভাব সীমিত জানিয়ে সুন্দরবনের মাঝখান দিয়ে প্রবাহিত নদীতে নৌযান চলাচল বন্ধের সুপারিশ করেছে জাতিসংঘের পর্যবেক্ষক দল। বুধবার বিকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সুপারিশ করে পর্যবেক্ষক দলটি। সরকারের সঙ্গে যৌথভাবে পর্যবেক্ষণ করে পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে এ যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে পর্যবেক্ষক দলটি। বিশেষজ্ঞ দলের পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে […]

Continue Reading

গায়ে হলুদ অনুষ্ঠানে এসিড নিক্ষেপ: বরসহ দগ্ধ ৫

ঢাকা:ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া গ্রামে ইদ্রিস সরকারের বাড়ীতে বুধবার রাতে বিয়ের গায়ে হলুদে অনুষ্ঠানে এসিড নিক্ষেপ করেছে দুবৃত্তরা। এসময় এসিডে বরসহ ৫ জন দগ্ধ হয়েছেন। আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বর সেলিম সরকার ও শিশু সিয়ামের অবস্থা আশংকাজনক। এ ঘটনায় সখিপুর থানায় মামলার প্রক্রিয়া চলছে। সখিপুর থানা পুলিশ জানিয়েছে, জেলার […]

Continue Reading

ফলের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির নির্দেশনা স্থগিত

ঢাকা:স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিদ্যমান ভর্তি পরীক্ষার পরিবর্তে এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে ভর্তি করার নির্দেশনাপত্র স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ সমালোচনার মুখে ওই নির্দেশনাপত্র স্থগিত করে মন্ত্রণালয়। এর আগে বুধবার শিক্ষা মন্ত্রণালয় থেকে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পাঠানো ভর্তি সংক্রান্ত এক নির্দেশনায় পাঠানো হয়। তাতে বলা হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বর্তমানে প্রচলিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে শিক্ষার্থীদের […]

Continue Reading

সুষ্ঠু নির্বাচনের জন্য আসুন সবাই বসি’

ঢাকা: সব দলের প্রতি আলোচনার আহবান জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আসুন সবাই এক সঙ্গে বসি, কীভাবে একটি সুষ্ঠু নির্বাচন করা যায়, সে ব্যাপারে আলোচনা করি। আজ বিকালে জাতীয় পার্টির ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে বেলা ৩ টার দিকে জাতীয় ও দলীয় […]

Continue Reading

৫ই জানুয়ারি অনুমতি না পেলেও সমাবেশ করবে বিএনপি’

ঢাকা: অনুমতি না পেলেও ৫ই জানুয়ারি বিএনপি রাজধানীতে সমাবেশ করবে বিএনপি। সন্ধ্যায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানে দলটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ এ কথা জানান। তিনি বলেন, একব্যক্তির স্বার্থ চরিতার্থ করার জন্য ৫ই জানুয়ারি সরকার তামাশার নির্বাচন করে গণতন্ত্রকে কবরস্থ করেছে। এখন তারা বলছে ৫ই জানুয়ারি ওই তামাশার নির্বাচনের […]

Continue Reading

বতমান সরকার নারীর ক্ষমতায়নে নিউ মডেল ——মুক্তিযুদ্ধ মন্ত্রী

গাজীপুর: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, বতমান সরকার নারীর ক্ষমতায়নে নিউ মডেল। দেশের প্রথম তিন জনের দুই জনই নারী। বতমানে ১০জন রাষ্ট্রদূত ও ৭জন সচিব নারী। তাই নারীদের এগিয়ে আসতে হবে। বেগম রোকেয়াকে অনুসরণ করে নারীরা সামনে এগিয়ে এলে নারীদের অধিকার সুপ্রতিষ্ঠিত করা আরো সহজ হবে। বৃহসপতিবার(১জানুয়ারী) সকাল সাড়ে […]

Continue Reading

গাজীপুর মেট্রোপলিন স্কুলে বই উৎসব

গাজীপুর: জেলা শহরের দক্ষিন চান্দনায় অবস্থিত গাজীপুর মেট্রোপলিটন স্কুলে বই উৎসব হয়েছে। বৃহসপতিবার সকালে স্কুলে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গাজীপুর মেট্রোপলিন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী কলেজ পরিদশক মোঃ মোসলেম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক মোঃ […]

Continue Reading

হরতালে শুরু বছর

ঢাকা: ২০১৫ সালের প্রথম দিন আজ বৃহস্পতিবার। বছর শুরু হলো জামায়াতে ইসলামীর ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল দিয়ে। একই সঙ্গে গত বছরের শেষ দিনটিও কেটেছে হরতালে। জামায়াতের বিবৃতি অনুযায়ী, গতকালের মতো আজও ভোর ছয়টা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত হরতাল চলবে। গতকাল হরতালে মানুষের জীবনযাত্রা ছিল অনেকটাই স্বাভাবিক। কোথাও তেমন সহিংসতার ঘটনা ঘটেনি। দূরপাল্লার […]

Continue Reading

২০১৪ সালে মানবাধিকার পরিস্থিতি ছিল উদ্বেগজনক

ঢাকা: ২০১৪ সালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক ছিল বলে মন্তব্য করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। গতকাল বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশের ২০১৪ সালের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক সুলতানা কামাল। তিনি বলেন, বিগত বছরগুলোর মতো ২০১৪ সালেও অপহরণ, গুম, গুপ্তহত্যা, ক্রসফায়ার ও বন্দুকযুদ্ধের নামে বিচারবহির্ভূত হত্যাকা- অব্যাহত ছিল। বছরটিতে আইনশৃঙ্খলা বাহিনীর […]

Continue Reading

বিদায় ২০১৪ স্বাগত ২০১৫

ঢাকা: কালের অমোঘ নিয়মে আসছে নতুন বছর। মহাকালের গর্ভে বিলীন হয়ে যাচ্ছে একটি পূর্ণ বছর। বিদায় ২০১৪ সাল। আসছে একটি চির নতুন বছর। স্বাগত ২০১৫ সাল। সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক দিক থেকে বিক্ষুব্ধ পরিস্থিতি পাড়ি দিয়ে বাংলাদেশ ২০১৪ সাল ছেড়ে ২০১৫ সালের পথে পা বাড়িয়েছে। বছরের শেষ দিনগুলোও হরতাল-আন্দোলনে প্রকম্পিত। সামনের নতুন বছরের আশা ও […]

Continue Reading

অবশেষে ফেল করলো সাকিব

ঢাকা: পরীক্ষার তিন মাস আগে থেকেই এলাকায় নেই। অংশ নেয়নি পরীক্ষায়। তারপরও জিপিএ-৫। হাস্যরসের এ ঘটনাটি ঘটেছিল লালমনিরহাটে হাতীবান্ধা উপজেলায়। এ ঘটনায় পুরো দেশে যখন আলোচনা-সমালোচনায় ঝড় ঠিক তখনই ফেল করলো ওই শিক্ষার্থী। পরীক্ষা অংশগ্রহণ না করেও প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার একদিন পর অবশেষে ফেল করানো হলো সাকিবকে। গতকাল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ওই […]

Continue Reading

হ্যাপির মামলায় ডিএনএ পরীক্ষার অনুমতি

  ঢাকা: জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপির দায়ের করা মামলায় জব্দকৃত আলামতের ডিএনএ পরীক্ষার অনুমতি দিয়েছে আদালত। আলামতে কোন জৈব পদার্থ আছে কিনা, থাকলে তার ডিএনএ পরীক্ষার অনুমতির জন্য আদালতের কাছে আবেদন করা হয় মঙ্গলবার। গতকাল শুনানি শেষে ওই আবেদন মঞ্জুর করেন  মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর […]

Continue Reading