গাজীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট গ্রাম বাংলা নিউজ২৪.কম গাজীপুর অফিস: গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের সুকুন্দি এলাকায় মঙ্গলবার বিকেলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো, স্থানীয় আমতলী প্যারামাউন্ড কিন্টারগার্ডেনের প্রথম শ্রেনীর ছাত্র আবু তায়েব (৬) এবং সুকুন্দি প্রাথমিক বিদ্যালয়েরে তৃতীয় শ্রেণীর ছাত্রী রিয়া (৯)। আবু তায়েব সুকুন্দি এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে ও রিয়া একই এলাকার মো: […]

Continue Reading

মুশফিকের সেঞ্চুরিও হলো, ইনিংস পরাজয়ও এড়াল

গ্রাম বাংলা ডেস্ক: অধিনায়ক মুশফিকুর রহীম সেঞ্চুরি পেয়েছেন এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে ইনিংস পরাজয়ও এড়াতে পেরেছে বাংলাদেশ। বাংলাদেশের স্কোর শেষ হয় ৩১৪ রানে, ১২ রানে এগিয়ে থেকে। ফলে ওয়েস্ট ইন্ডিজকে তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতেই হয়। মুশফিক ১১৬ রান করে সর্বশেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন। বাংলাদেশ আজ শুরু করেছিল ৫ উইকেটে ২৫৬ রান […]

Continue Reading

গাজীপুরে অবৈধ অ্যালুমিনিয়াম কারখানায় ১৩জন আটক

স্টাফ করেসপন্ডেন্ট গ্রাম বাংলা নিউজ২৪.কম গাজীপুর অফিস : গাজীপুরের কোনাবাড়িতে অবৈধ অ্যালুমিনিয়াম কারখানার সন্ধান লাভ করেছে র‌্যাব-১ সদস্যরা। এসময় ১৩জনকে আটক করা হয়। অবৈধভাবে নির্মিত ওই কারাখানা থেকে এসময় বিবিয়ানা-কালিয়াকৈর ৪০০ কেভি বৈদ্যুতিক সাব ষ্টেশন প্রকল্পের চুরি হওয়া বিপুল পরিমান বৈদ্যুতিক তারসহ ১৩জনকে আটক হয়। মঙ্গলবার বিকেলে র‌্যাব-১ এর শিমুলতলী ক্যাম্প কমান্ডার মেজর জিয়া সংবাদের […]

Continue Reading

বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় আইনজীবীদের সর্বদলীয় কমিটি

গ্রাম বাংলা ডেস্ক: দেশে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় বরেণ্য সিনিয়র আইনজীবীদের সমন্বয়ে সর্বদলীয় কমিটি গঠন করা হয়েছে। এর আহ্বায়ক করা হয়েছে সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনকে। কমিটির নাম দেয়া হয়েছে ‘বিচার বিভাগের স্বাধীনতা সংরক্ষণ কমিটি’। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবনের অডিটরিয়ামে এক আলোচনা শেষে এই কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত সকল […]

Continue Reading

সঙ্গীতের কিংবদন্তী ফিরোজা বেগমের ইন্তেকাল

গ্রাম বাংলা ডেস্ক: বিশিষ্ট নজরুলসংগীতশিল্পী ফিরোজা বেগম আর নেই। এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ আগে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি উয়া ইন্না ইলাইহি রাজেউন। এর আগে হাসপাতালে ভর্তির পর গতকাল সোমবার তার চিকিৎসকরা জানিয়েছিলেন, ফিরোজা বেগমের হৃদযন্ত্র ও কিডনি স্বাভাবিকভাবে কাজ করছে না। পাশাপাশি তাঁর শরীরে জন্ডিস ধরা পড়েছে। তাই অনেক চেষ্টার পরও তার অবস্থার […]

Continue Reading

বিচারপতি অভিশংসন আইনের প্রতিবাদে বুধ ও বৃহস্পতিবার ২০ দলের বিক্ষোভ

গ্রাম বাংলা ডেস্ক: বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেয়ার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কর্মসূচি ঘোষণা করেন। এ সময় ২০ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন। কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল সারা দেশে এবং বৃহস্পতিবার […]

Continue Reading

ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বাস ভাঙচুর

গ্রাম বাংলা ডেস্ক: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বাস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া শহরের কাস্টমস মোড়ে বাস ডিপোতে এই ভাঙচুর চালানো হয়। ওই ডিপোতে বিশ্ববিদ্যালয়ের বাসগুলো থাকে। নাম প্রকাশ না করে বাস ডিপোতে নিয়োজিত একজন নিরাপত্তাকর্মী জানান, ৮-১০ জন যুবক বাস ডিপোতে গিয়ে বাসের সামনের ও জানালার কাচ ভাঙচুর করে […]

Continue Reading

ঢাবি ‘গ’ ইউনিটের ফল প্রকাশ॥ পাসের হার ২০.৬১%

গ্রাম বাংলা ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ভর্তি পরীক্ষায় পাসের হার ২০ দশমিক ৬১ শতাংশ। আজ মঙ্গলবার মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। এ বছর এক […]

Continue Reading

প্রেম করছেন সালমান-জ্যাকুলিন!

গ্রাম বাংলা ডেস্ক: জ্যাকুলিনের সঙ্গে সালমান‘কিক’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন সালমান খান ও শ্রীলঙ্কান বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। এখন পর্যন্ত একাধিক সহ-অভিনেত্রীর প্রেমে মজেছেন ‘বিগহার্ট লাভারবয়’ তকমা পাওয়া সালমান। এবার খান সাহেবের নতুন প্রেমিকা হিসেবে শোনা যাচ্ছে সাবেক মিস শ্রীলঙ্কা খেতাব পাওয়া জ্যাকুলিনের নাম। বেশ কিছুদিন ধরেই সালমান-জ্যাকুলিনের সখ্যের খবর ভাসছে বলিউডের বাতাসে। […]

Continue Reading