পুলিশের নতুন ইউনিফর্ম : ভেতরে-বাইরে মিশ্র আলোচনা

পুলিশ বাহিনীর সংস্কারের অংশ হিসেবে তাদের ইউনিফর্ম পরিবর্তনের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছিল অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যে নতুন ইউনিফর্ম তৈরি হয়েছে এবং পুলিশকে তা সরবরাহ করা হচ্ছে। ঢাকা মহানগর পুলিশ নতুন পোশাকে দায়িত্ব পালনও শুরু করেছে। রাজধানীর বিভিন্ন এলাকায় নতুন ইউনিফর্ম পরিহিত পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে। পুলিশের এই নতুন পোশাক নিয়ে বাহিনীর ভেতরে এবং […]

Continue Reading

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ স্বপদে বহাল

টঙ্গী: গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল করেছেন দল। সোমবার (১৭ নভেম্বর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী কার্যকলাপের জন্য জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল- গাজীপুর মহানগর এর টঙ্গী পূর্ব থানা […]

Continue Reading

আফগানদের হারিয়ে সেমিফাইনালে এক পা বাংলাদেশের

প্রথম দুই ওভারে ৮ বলের মধ্যে রিপন মন্ডল আফগানিস্তানের টপ অর্ডারের তিন ব্যাটারকে মাঠছাড়া করলেন। ১৬ রানে ৩ উইকেট হারিয়ে বড় ধাক্কা খাওয়া আফগানিস্তান তারপর রকিবুল হাসানের স্পিনে আর দাঁড়াতে পারেনি। ৭৮ রানে অলআউট হয়। বাংলাদেশ সেই রান তাড়া করেছে অনায়াসে। এশিয়া কাপ রাইজিং স্টার্স প্রতিযোগিতায় দুই দেশের ‘এ’ দলের খেলায় ৮ উইকেটে জিতে সেমিফাইনালের […]

Continue Reading

বিশ্বজুড়ে পলাতক নেতাদের বিচার ও পরিণতির গল্প

বিশ্বের বিভিন্ন দেশে ক্ষমতাচ্যুত বা সংকটময় পরিস্থিতিতে দেশত্যাগ করা নেতাদের বিরুদ্ধে বিচার ও আইনি প্রক্রিয়ার ঘটনা বহু পুরোনো। কেউ রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে পালিয়েছেন, কেউ আবার শাস্তি এড়াতে বিদেশে আশ্রয় নিয়েছেন। কারও বিরুদ্ধে দুর্নীতি, কারও বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন কিংবা যুদ্ধাপরাধের অভিযোগ এসেছে। অনেক ক্ষেত্রে এসব বিচার দেশের রাজনীতিকেও নতুন দিকে ঠেলে দেয়। দেশে দেশে পলাতক নেতাদের […]

Continue Reading

পল্লবীতে দোকানে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

রাজধানীর পল্লবী এলাকায় গোলাম কিবরিয়া নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, নিহত যুবক পল্লবী থানা যুবদলের নেতা। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় মিরপুরের পল্লবী থানার পেছনে সি ব্লক এলাকায় এই গুলির ঘটনা ঘটে। পরে লোকজন গুলিবিদ্ধ কিবরিয়াকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাত ৮টার দিকে পল্লবী […]

Continue Reading

শেখ হাসিনার রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে : বিএনপি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১৭ নভেম্বর) রাতে গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থায়ী কমিটির আলোচনার মাধ্যমে প্রস্তাব গৃহীত হয়– দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ এর ছাত্র-গণঅভ্যুত্থানের […]

Continue Reading

শ্রীপুরে আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল

শ্রীপুর( গাজীপুর) প্রতিনিধি: আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রীপুরে মিছিল করেছে বিএনপি। আজ সোমবার শ্রীপুরের মাওনা চৌরাস্তায় এই মিছিল হয়। জানা যায়, আওয়ামীলীগের অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় বিশাল মিছিল হয়। গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন সবুজ ও শ্রীপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টারের নেতৃত্বে অনুষ্ঠিত […]

Continue Reading

গাজীপুরে সাবেক মন্ত্রী মরহুম অধ্যাপক মান্নান ও ব্রিগেডিয়ার হাসান ভোট দিবেন ২৫ শে নভেম্বর!

গাজীপুর রেডক্রিসেন্ট ইউনিটের চলমান নির্বাচনী কার্যক্রমের একাংশ —ছবি ফেসবুক থেকে নেয়া গাজীপুর: আগামী ২৫ শে নভেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর জেলা ইউনিটের নির্বাচন। ভোটার তালিকা অনুসারে এই নির্বাচনে ভোটার হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক মন্ত্রী মরহুম অধ্যাপক এম এ মান্নান ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মরহুম ব্রিগেডিয়ার জেনারেল ( […]

Continue Reading

এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন : প্রধান উপদেষ্টা

আগামী নির্বাচন ও গণভোটে শতভাগ সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, এবারের নির্বাচন গতানুগতিক কোনো নির্বাচন নয়, বরং এটি দেশ রক্ষার নির্বাচন। আজ (সোমবার) প্রধান উপদেষ্টার কার্যালয়ে সদ্য পদায়নকৃত ৫০ জেলা প্রশাসকসহ ৬৪ জেলার প্রশাসকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। […]

Continue Reading

‘শুধু রায় প্রকাশই নয়, তাকে দেশে এনে রায় কার্যকর করতে হবে’

জুলাই গণ-অভ্যুত্থানে নিহত মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, শেখ হাসিনা যে অন্যায় ও অত্যাচার করেছেন, তার জন্য একবার নয়- হাজারবার মৃত্যুদণ্ড দেওয়া হলেও তা কম হয়ে যাবে। শুধু রায় প্রকাশ নয়, রায় ঘোষণার পর যত দ্রুত সম্ভব তাকে দেশে এনে দেশের মাটিতেই সেই রায় কার্যকর করতে হবে। সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ […]

Continue Reading

চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ছয় অধ্যায়ে ৪৫৩ পৃষ্ঠার রায়ের প্রথম অংশ […]

Continue Reading

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁনের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গণ-অভ্যুত্থানের সময় […]

Continue Reading

শেখ হাসিনার মামলার রায় ঘিরে ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও এর আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ট্রাইব্যুনালের সামনের পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকালে ট্রাইব্যুনালের সামনে এমন চিত্র দেখা যায়। সরেজমিনে দেখা যায়, সুপ্রিম কোর্টের চার দিকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তায় […]

Continue Reading

খুলনায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

খুলনায় শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৬ নভেম্বর) রাতে মহানগরীর লবণচরা থানা এলাকার তালুকদার গলির একটি বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন- সাহিদুন্নেছা (৫৫), তার নাতি মোস্তাকিম (৯) ও ফাতিহা আহম্মেদ (৮)। লবনচরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানওয়ার হুসাইন মাসুম ঢাকা পোস্টকে বলেন, রাতে লবণচরা এলাকা থেকে তিনজনের […]

Continue Reading

চোখের কাপড় সরাতেই দেখি মানুষের হাত-পা কাটা ছবি’

পঞ্জিকায় ২০১৩ সালের ৫ ডিসেম্বর। দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তপ্ত। সেই সময়ে ছাত্রদল নেতা মফিজুর রহমান আশিকের জীবনে নেমে আসে ভয়াবহ এক অধ্যায়। বিকেলের নাশতা শেষে হাঁটতে বেরোনোর পর তাকে তুলে নিয়ে যাওয়া হয় র‌্যাবের গোপন বন্দিশালা কুখ্যাত ‘আয়নাঘরে’। গোপন সেই টর্চার সেলে দুই মাস কাটে তার অমানবিক নির্যাতন […]

Continue Reading

গ্লিসারিন দাও, যেন ধরতেই চোখে পানি এসে যায়’

‘আমার রুমালে একটু গ্লিসারিন মেখে দাও। যেন লাশ দেখে রুমাল ধরতেই চোখে পানি এসে যায়।’ বিরোধী দলে থাকতে শেখ হাসিনা এভাবেই কান্নার প্রস্তুতি নিয়েছিলেন বলে উল্লেখ করা হয়েছে ‘আমার ফাঁসি চাই’ বইয়ে। মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লেখা সেই বইয়ের কিছু কথা উঠে এসেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা […]

Continue Reading

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু, আহত ১৬

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় নিয়ন্ত্রণ হারানো একটি বাস দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রাকে ধাক্কা দেওয়ার ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬ জন। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যার দিকে পৌরসভার বটতলী এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখি লেনে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখি একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা […]

Continue Reading

ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে সেনাসদরে সুপ্রিম কোর্টের চিঠি

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদারের জন্য সেনাবাহিনী মোতায়েন চেয়ে সেনাসদরে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় সেনাসদরে চিঠি পাঠানোর বিষয়টি সুপ্রিম কোর্ট প্রশাসন ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে। চব্বিশের জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায় ঘোষণা […]

Continue Reading

জিএমপির নতুন কমিশনার ইসরাইল হাওলাদার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ইসরাইল হাওলাদার। তিনি শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদ। এর আগে গত ২ সেপ্টেম্বর গাজীপুরের কমিশনার ডিআইজি নাজমুল করিম খানকে প্রত্যাহার করে পুলিশ […]

Continue Reading

বাসে আগুন-ককটেল নিক্ষেপকারীকে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

কর্তব্যরত অবস্থায় পুলিশকে বা জনগণকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ কিংবা আগুন দিলে হামলাকারীকে গুলি করার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। রোববার (১৬ নভেম্বর) বিকেলে বেতার বার্তায় কমিশনার মাঠ প্রশাসনে নিযুক্ত পুলিশ সদস্যদের এমন নির্দেশনা দেন। মাঠ পর্যায়ে টহলরত ডিএমপির অপরাধ বিভাগের একাধিক পুলিশ কর্মকর্তা বিষয়টি ঢাকা পোস্টের কাছে স্বীকার […]

Continue Reading

সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোট করতে দলগুলোর সহযোগিতা চাইলেন সিইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য পরিবেশে আয়োজন করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ও পরামর্শ চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন কমিশন একা এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করতে পারে না। বিশেষ করে জাতীয় নেতৃবৃন্দ, যাদের সরাসরি ভোটারদের প্রভাবিত করার ক্ষমতা আছে, তাদের সহযোগিতা অপরিহার্য। রোববার (নভেম্বর […]

Continue Reading

এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

২০২৫ সালের এইচএসসি–আলিম এবং সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায় দেশের নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একযোগে ফল প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে যেসব নম্বর থেকে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা হয়েছে সেসব নম্বরেও এসএমএস দিয়ে ফল জানানো হবে। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক […]

Continue Reading

ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন

ঢাকাসহ ৪ জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৬ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর জেলার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছে বিজিবি। উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে রাজধানী ঢাকার […]

Continue Reading

শেখ হাসিনার রায় সরাসরি দেখবে গোটা বিশ্ব

চব্বিশের জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায় ঘোষণা হবে সোমবার (১৭ নভেম্বর)। আর এ রায় সরাসরি দেখতে পাবে গোটা বিশ্ব। একইসঙ্গে ঢাকার বিভিন্ন স্থানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বড় পর্দায় এ বিচারকাজ দেখানো হবে। রোববার (১৬ নভেম্বর) এমনটিই জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি সূত্র। সূত্র জানায়, […]

Continue Reading

ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিলো ইসরায়েল, ফিলিস্তিনিদের ওপর কারফিউ

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের হেবরনে মুসলিমদের জন্য ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। একইসঙ্গে সেখানকার পুরোনো শহরে ফিলিস্তিনিদের ওপর কারফিউও জারি করেছে ইসরায়েলি বাহিনী। মূলত অবৈধ বসতি স্থাপনকারীদের ইহুদি উৎসব পালনের সুযোগ দিতে এই পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। শনিবার (১৫ নভেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। বার্ত্সংস্থাটি বলছে, ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় […]

Continue Reading