নিরাপত্তা ব্যবস্থা জোরদারে ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন

রাজধানী ঢাকাসহ চার জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, “ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর জেলার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি দায়িত্ব পালন করছে। আমরা জনগণকে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে মাঠে কার্যক্রম জোরদার […]

Continue Reading

ওসমান হাদির জানাজা শনিবার দুপুর আড়াইটায়

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইযোদ্ধা শরিফ ওসমান বিন হাদির মরদেহ ঢাকায় পৌঁছেছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। এক বার্তায় বলা হয়েছে, শহীদ ওসমান হাদির নামাজে জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ […]

Continue Reading

কবি নজরুলের পাশে সমাহিত হবেন ওসমান হাদি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ বহনকারী গাড়ি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হিমঘরের উদ্দেশে নেওয়া হচ্ছে। তার জানাজা শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। পরে তাকে কবি নজরুলের পাশে সমাহিত করা হবে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয়। ইনকিলাব মঞ্চের এক পোস্টে […]

Continue Reading

বীরের বেশে দেশে ফিরলেন শহীদ ওসমান হাদি

চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে শেষ নিশ্বাস ত্যাগ করা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ বহনকারী ফ্লাইটটি ঢাকায় অবতরণ করেছে। তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৫৮৫ ফ্লাইটটি বাংলাদেশ সময় শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে ঢাকায় নামে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিমানবন্দরের ৮ […]

Continue Reading

খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন বেশ স্থিতিশীল : ডা. জাহিদ

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত এক মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী আজকে প্রায় এক মাস চিকিৎসাধীন আছেন। আলহামদুলিল্লাহ, গত ১ মাসের মধ্যে এখন ওনার শারীরিক অবস্থা বেশ স্থিতিশীল আছে। আজকেও […]

Continue Reading

স্বদেশের মাটিতে ওসমান হাদিকে বহনকারী বিমান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির মরদেহ বহনকারী বিমানটি বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করেছে। সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশে অবতরণ করেছে। বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি৫৮৫ ফ্লাইটটি বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে মিয়ানমারের আকাশসীমা থেকে বাংলাদেশের ভেতর প্রবেশ করে। ফ্লাইটরাডারের লাইভ ট্র্যাকিংয়ে দেখা গেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি৫৮৫ ফ্লাইটটি বাংলাদেশের আকাশসীমায় […]

Continue Reading

ঢাকায় ২৪ ডিসেম্বর শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর ইজতিমা

ঢাকা: দাওয়াতে ইসলামীর ‘ইজতিমা’ শুরু ২৪ ডিসেম্বর ২০২৫,বুধবার তাহাজ্জুদের নামাজ থেকে। প্রতিবছরের ন্যায় এবারও রাজধানীর এয়ারপোর্ট সংলগ্ন কাওলা (আশিয়ান সিটি) ময়দানে আগামী ২৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে তিন দিনের সুন্নাতে ভরা ইজতিমা। কোরআন ও সুন্নাত প্রচারের বিশ্বব্যাপী অরাজনৈতিক দ্বীনী সংগঠন দাওয়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ ইজতিমা শেষ হবে ২৬ ডিসেম্বর জুময়ার নামাজ বাদ আখেরি মোনাজাতের […]

Continue Reading

হাদি হত্যার বিচার দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ শুরু

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে ও এর সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। আজ (শুক্রবার) জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ‘শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার ও লীগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে’ শীর্ষক ব্যানারে বিক্ষোভ কর্মসূচি শুরু […]

Continue Reading

বিএনপির কর্মসূচি স্থগিত, রাতে ডাকা হয়েছে স্থায়ী কমিটির বৈঠক

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দলীয় দুই কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। এমন পরিস্থিতিতে নিজেদের করণীয় ঠিক করতে রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের সেচ ভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কর্মসূচি স্থগিত করা হয়েছে। এছাড়া বিকেল […]

Continue Reading

সব সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান অন্তর্বর্তী সরকারের

গতকাল বিক্ষোভ থেকে আগুন দেওয়া হয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে। হামলার কারণে কার্যক্রম বন্ধ রয়েছে পত্রিকা দুটির। কয়েকজন বিচ্ছিন্ন উগ্রগোষ্ঠীর দ্বারা সংঘটিত সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকার জন্য বাংলাদেশের সব নাগরিককে আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। একইসঙ্গে উসকানি ও ঘৃণাকে প্রত্যাখ্যান ও প্রতিরোধের মাধ্যমে শহীদ হাদির প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের […]

Continue Reading

এনসিপির শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে। আজ (শুক্রবার) দুপুরে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এক বার্তায় এ সিদ্ধান্তের কথা জানান। নাহিদ ইসলাম বলেন, “আজ জুমার নামাজের পর যেকোনো কর্মসূচিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। গতকালের […]

Continue Reading

সন্ধ্যায় দেশে পৌঁছাবে শহীদ ওসমান হাদির মরদেহ, শনিবার জানাজা

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে এসে পৌঁছাবে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাত দেড়টার দিকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে শুক্রবার সিঙ্গাপুরের […]

Continue Reading

আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান ডিএমপি কমিশনারের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে রাজধানীতে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতিতে আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। একই সঙ্গে এই মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ১৮ মিনিটে ঢাকা পোস্টকে দেওয়া এক বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সিঙ্গাপুর জেনারেল […]

Continue Reading

‘হাদি হাদি’ স্লোগানে প্রকম্পিত শাহবাগ, উত্তাল রাজধানী

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর সংবাদে উত্তাল হয়ে উঠেছে রাজধানী ঢাকা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র-জনতা। শহীদ হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা […]

Continue Reading

শুক্রবার প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা প্রকাশ হচ্ছে না

হামলার কারণে কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় শুক্রবার (১৯ ডিসেম্বর) প্রকাশ হচ্ছে না প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকা। গণমাধ্যম দুটির অনলাইন কার্যক্রমও প্রায় বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মধ্যরাতে বিবিসি বাংলা পত্রিকা দুটির শীর্ষ কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে। পত্রিকা দুটির শীর্ষ কর্মকর্তারা বিবিসি বাংলাকে জানিয়েছেন, রাতে আকস্মিকভাবে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার […]

Continue Reading

প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলা-অগ্নিসংযোগ

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দেশের শীর্ষস্থানীয় দুই সংবাদমাধ্যম দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার ভবনে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা প্রথমে প্রথম আলো কার্যালয়ে এবং পরে ডেইলি স্টার ভবনে হামলা চালায়। সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার রাতে […]

Continue Reading

২৪ ডিসেম্বরের ৬টি টিকিট কাটলেন তারেক রহমান

আগামী ২৪ ডিসেম্বর দেশে ফেরার বিমান টিকিট কেটেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি তার ও তার পরিবারের সদস্যদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মোট ৬টি টিকিট কেটেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, আগামী ২৪ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবে ফ্লাইটটি। ২৫ ডিসেম্বর দেশে অবতরণ করবে। তারেক রহমান তার […]

Continue Reading

শহীদ হাদির স্ত্রী ও সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে : প্রধান উপদেষ্টা

শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার বহন করবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জাতির উদ্দেশ্যে ভাষণে এ ঘোষণা দেন তিনি। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে নেমেছে শোকের ছায়া। তার […]

Continue Reading

খুলনায় চায়ের দোকানে সাংবাদিককে গুলি করে হত্যা

খুলনায় এবার নিহতের তালিকায় যুক্ত হলেন একজন গণমাধ্যমকর্মী। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ইমদাদুল হক মিলন (৪৫) নামের এক সাংবাদিককে নগরীর আড়ংঘাটা থানাধীন শলুয়া বাজারের একটি চায়ের দোকানে বসে থাকাবস্থায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। এ ঘটনায় দেবাশীষ বিশ্বাস (৩০) নামের আরো একজন আহত হন বলে হাসপাতাল সূত্রে জানা যায়। ঘটনার পর তাদের দুজনকে […]

Continue Reading

হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে আগামী শনিবার (২০ ডিসেম্বর) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।

Continue Reading

ওসমান হাদির খুনিদের বিচারের দাবিতে উত্তাল ঢাবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির খুনিদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার পর বিক্ষোভ মিছিল নিয়ে ঢাবির রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজু ভাস্কর্য। এ সময় শিক্ষার্থীরা ‘আমরা সবাই হাবি হবো, যুগে […]

Continue Reading

ওসমান হাদি মারা গেছেন

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুকে এক ক্ষুদেবার্তায় ও হাদীর পেজ থেকে এ তথ্য জানানো হয়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মারা গেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুকে এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়। ওই ক্ষুদেবার্তায় বলা হয়েছে, ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল […]

Continue Reading

সব জুলাইযোদ্ধাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছি : সামান্তা শারমিন

সব জুলাইযোদ্ধাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। বৃহস্পতিবার (১৮ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে মৃত রুমির পরিবারের সঙ্গে দেখা করতে এসে এসব একথা বলেন তিনি। সামান্তা শারমিন বলেন, ‘ওসমান হাদির মস্তিষ্ক ভেদ করা বুলেট যেমন আমাদের ছিন্ন-বিচ্ছিন্ন করে ফেলেছে। এরই মধ্যে যখন সহকর্মী রুমীর […]

Continue Reading

অবশেষে ২৭তম বিসিএস থেকে ৬৭৩ জনকে নিয়োগ

২৭তম বিসিএস পরীক্ষা-২০০৫ এর মাধ্যমে ১ম পর্যায়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশক্রমে ৬৭৩ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ২৭তম বিসিএস পরীক্ষা-২০০৫ এর মাধ্যমে প্রথম পর্যায়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ৫ নভেম্বরের চিঠির সুপারিশক্রমে […]

Continue Reading

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাদি, সিঙ্গাপুরেই অপারেশন : ইনকিলাব মঞ্চ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। তার পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই অপারেশন করার অনুমতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চ শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থার সর্বশেষ তথ্যের এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। ইনকিলাব মঞ্চ ওসমান হাদির আরোগ্যের জন্য সবাইকে দোয়ার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ওসমান হাদি যদি […]

Continue Reading