ছাতক থানায় মামুনুল হক সমর্থকদের হামলা, ভাঙচুর

ছাতক (সুনামগঞ্জ): নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টে নারীসহ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক আটকের ঘটনায় সুনামগঞ্জের ছাতক থানায় হামলা ও ভাঙচুর চালিয়েছে তার সমর্থকরা। শনিবার (৩ এপ্রিল) রাত ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। এসময় কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বিক্ষোভকারীরা ছাতক পৌর শহরের বিশ্বজিৎ ঘোষের সুশিলা স্টোরসহ […]

Continue Reading

আরো ৫৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৬৮৩

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৫৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ২১৩ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৫৬৮৩ জন। মোট শনাক্ত ৬ লাখ ৩০ হাজার ২৭৭ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ২৩৬৪জন এবং এখন পর্যন্ত ৫ লাখ ৪৯ হাজার ৭৭৫ জন সুস্থ হয়ে উঠেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ […]

Continue Reading

চট্টগ্রামে সন্ধ্যার পর দোকানপাট বন্ধের সিদ্ধান্ত

চট্রগ্রামঃ চট্টগ্রামে সন্ধ্যা ৬টার পর থেকে ওষুধের দোকান ও কাঁচাবাজার ছাড়া সবকিছু বন্ধের সিদ্বান্ত নিয়েছে জেলা প্রশাসন। শুক্রবার বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। চট্টগ্রামে ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হলো। চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান গণমাধ্যমকে বলেন, চট্টগ্রামে রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত হয়েছে। এই […]

Continue Reading

করোনায় চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তার মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন অফিসার আতাউর রহমান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গত রাতে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের দায়িত্বে থাকা আতাউর রহমান করোনায় (কোভিড-১৯) আক্রান্ত ছিলেন। ঢাকা শাহাবুদ্দিন মেডিকেল কলেজ […]

Continue Reading

২৪ ঘণ্টায় রেকর্ড: ৬৪৬৯ জন শনাক্ত, ৫৯ জনের মৃত্যু

করোনায় প্রতিদিনই রেকর্ড ভাঙছে। মৃত্যুও বাড়ছে হু হু করে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৫৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ১০৫ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৬৪৬৯ জন। মোট শনাক্ত ৬ লাখ ১৭ হাজার ৭৬৪ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ২৫৩৯জন এবং এখন পর্যন্ত ৫ লাখ ৪৪ হাজার ৯৩৮ […]

Continue Reading

রিজভী আইসিইউতে: শারীরিক অবস্থার অবনতি

শারীরিক অবস্থার অবনতি যাওয়ায় আইসিইউতে নেয়া হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, রুহুল কবির রিজভীর কাশি ও জ্বর থাকায় অক্সিজেন লেবেল কমে গেলে আজ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে ইনজেকশন দেয়া হয়েছে। পরে অক্সিজেন লেবেল আরও কমে যাওয়ায় সঙ্গে সঙ্গে তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের পক্ষ […]

Continue Reading

প্রথমবারের মতো আবার সবকিছু নিয়ন্ত্রণ করতে হবে : প্রধানমন্ত্রী

জনস্বাস্থ্য বিবেচনা করে দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর প্রথমবারের মতো আবার সবকিছু নিয়ন্ত্রণ করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনে এ কথা জানান তিনি। শেখ হাসিনা বলেন, ‘করোনা প্রায় নিয়ন্ত্রণ করে ফেলেছিলাম, কিন্তু গোটা বিশ্বেই এর প্রভাব বেড়েই চলেছে। দেশেও করোনার প্রাদুর্ভাব হঠাৎ বেড়ে গেছে। টিকা নেওয়ার পর […]

Continue Reading

‘বেখেয়ালি চলাফেরা আরও বিপর্যয় নিয়ে আসবে’

আমাদের বেখেয়ালি চলাফেরা আগামীতে আরও বিপর্যয় নিয়ে আসবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি করোনা নিয়ন্ত্রণে সরকারের ১৮ নির্দেশনা মেনে চলার আহ্বান জানান। আজ বৃহস্পতিবার সকালে ভার্চুয়াল মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ১০টি আইসিইউ বেডের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা যতই হাসপাতালগুলোতে বেড বৃদ্ধি করি এতে কোভিড আক্রান্ত রোগী কমাতে পারবো না। আমাদের […]

Continue Reading

দু’দিনে নিহত ১৭ জন, ২ এপ্রিল ফের বিক্ষোভ

ঢাকাঃ ব্যাপক সংঘর্ষ ও মিছিল-পিকেটিংয়ের মধ্য দিয়ে হেফাজতে ইসলামের ডাকে রোববার দেশব্যাপী হরতাল পালিত হয়েছে। রোববার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে হরতাল সফল করায় নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে হেফাজত মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী বলেন, হরতালে একজনসহ গত দু’দিনে মোট ১৭ জন হেফাজত কর্মী নিহত, পাঁচ শতাধিক আহত ও দুই শতাধিক কর্মীকে আটক করা হয়েছে। এ জন্য […]

Continue Reading

সিলেটের রাজপথে হেফাজতের নেতাকর্মীরা, যান চলাচল বন্ধ

সিলেটঃ সিলেটের রাজপথ দখলে রেখেছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। ফজরের নামাজের পরপরই তারা রাজপথে পিকেটিংয়ে নামে। এরপর থেকে তারা রাজপথে অবস্থান করছে। বিশেষ করে সিলেটের কোর্ট পয়েন্ট রয়েছে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের দখলে। সকাল থেকে কোর্ট পয়েন্টের ওভারব্রিজের নিচে হেফাজতের নেতারা অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। ফলে কোর্ট দিয়েছে হালকা যানবাহনও চলাচল করছে না। হেফাজত নেতা পিকেটিং করছে […]

Continue Reading

সকাল-সন্ধ্যা হরতাল আজ

হেফাজতে ইসলাম আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে। হেফাজতে ইসলামের ডাকে গতকাল রাজধানীর বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এ ছাড়া বিকেলে সংবাদ সম্মেলন করেছে হেফাজত। এসব কর্মসূচি থেকে আজকে সকাল-সন্ধ্যা হরতাল সফলে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান হয়েছে। একইসাথে হরতালে বাধা দিলে কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন নেতারা। গত […]

Continue Reading

ব্রাহ্মণবাড়িয়ায় মোদিবিরোধী আন্দোলন : আরো ৬ জন নিহত

ব্রাহ্মণবাড়িয়া: মোদিবিরোধী আন্দোলনে আরো উত্তাল হয়ে উঠছে ব্রাহ্মণবাড়িয়া। হেফাজতের সাথে পুলিশ ও ছাত্রলীগের ত্রিমুখি সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে জেলা শহরসহ বেশকিছু এলাকা। শনিবার পৃথক পৃথক হামলায় নিহত হয়েছেন ছয়জন। পুলিশসহ আহত হয়েছে অন্তত অর্ধশত জন। নিহতরা হলেন নন্দনপুর হারিয়া গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে ওয়ার্কশপের দোকানি জুরু আলম (৩৫), সুনামগঞ্জের দিরাই উপজেলার দাবিড় মিয়ার ছেলে […]

Continue Reading

মালিবাগে যাত্রীবাহী বাসে আগুন, হতাহত নেই

রাজধানীর মালিবাগ রেল ক্রসিংএলাকায় যাত্রীবাহী বাসে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।হাতির ঝিল থানার এসআই আবদুল আলিম জানান, শনিবার বেলা পৌনে ১২টার দিকে মালিবাগ পুলিশ বক্সের কাছেই বাসটিতে আগুন লাগে। এতে তুরাগ পরিবহনের বাসটির (ঢাকা মেট্রো-ব ১৫১৫৫৮) ভেতরের অংশসহ অনেক ছিট পুড়ে যায়। অনেকে আতঙ্কে গাড়ির জানালা ভেঙে রাস্তায় ঝাঁপ দিতে গিয়ে সামান্য […]

Continue Reading

ব্রাহ্মণবাড়িয়ায় মোদিবিরোধী আন্দোলন : আটক ১৪, শহরে বিজিবির টহল

ব্রাহ্মণবাড়িয়া: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকায় সফরকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ে স্টেশন, বঙ্গবন্ধুর ম্যুরালসহ বিভিন্ন সরকারি স্থাপনা ভাংচুরের অভিযোগে এ পর্যন্ত ১৪ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় ১০ প্লাটুন বিজিবি সদস্যরা শহরের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে। শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ ও এবিপিএন সদস্যদের মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, […]

Continue Reading

হাটহাজারী-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ মাদ্রাসা ছাত্রদের

হাটহাজারী (চট্টগ্রাম): পুলিশ হেফাজতের সঙ্গে সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় বিক্ষুব্ধ মাদ্রাসা ছাত্ররা চট্টগ্রাম হাটহাজারী-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ রেখেছে। আজ সকাল থেকে হেফাজত নেতাকর্মীরা সড়কে ব্যারিকেড দিয়ে দুটি ৫ ফুট উচ্চতায় দেয়াল করে রাস্তায় অবস্থান করছেন। জোহরের নামাজের সময় হেফাজতের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী মসজিদের মাইকে ছাত্রদের আহবান করেন, এটা আমাদের ঈমানী আন্দোলন। শহীদের আত্মার শান্তি মাগফেরাতের […]

Continue Reading

হবিগঞ্জে পুলিশ-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫০

হবিগঞ্জে পুলিশের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ বেলা ১টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। ছাত্রদল নেতারা জানিয়েছেন, সংঘর্ষে তাদের অর্ধশত নেতা-কর্মী আহত হয়েছেন। হামলা, মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ করছিল জেলা ছাত্রদল। একপর্যায়ে হবিগঞ্জ সদর থানার একদল পুলিশ এসে তাদের কর্মসূচি পালন করতে বাধা দেয়। এ […]

Continue Reading

সমাবেশে হেফাজত নেতারা ‘হরতালে বাধা দিলে কঠোর কর্মসূচি’

পুলিশের সঙ্গে সংঘর্ষে ৪ মাদ্রাসা ছাত্র নিহতের প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। আজ বেলা ১২টার পর বায়তুল মোকাররমের উত্তর গেটে তারা এ বিক্ষোভ-সমাবেশ করেন। এসময় তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নানা স্লোগান দেন। বিক্ষোভ ঘিরে বায়তুল মোকাররমসহ পল্টন এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। এতে […]

Continue Reading

বায়তুল মোকাররম এলাকায় হেফাজতের বিক্ষোভ

পুলিশের সঙ্গে সংঘর্ষে ৪ মাদ্রাসা ছাত্র নিহতের প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ করছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। আজ বেলা ১২টার কিছু সময় পর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে তারা বিক্ষোভ শুরু করেন। এসময় তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নানা স্লোগান দেন। তাদের বিক্ষোভকে ঘিরে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বায়তুল মোকাররম […]

Continue Reading

হেফাজতের বিক্ষোভ আজ, সকাল-সন্ধ্যা হরতাল কাল

বাংলাদেশে নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে হেফাজতে ইসলামের বিক্ষোভে হামলায় নেতাকর্মী নিহত ও আহত হওয়ার প্রতিবাদে আজ শনিবার সারা দেশে বিক্ষোভ এবং আগামীকাল রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম। গতকাল শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ খেলাফত মজলিস কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আব্দুর রব ইউসুফী এ কর্মসূচি ঘোষণা করেন। এ সময় হেফাজতের যুগ্ম […]

Continue Reading

সারাদেশে বিজিবি মোতায়েন

অস্থিতিশীল পরিস্থিতির জেরে রাজধানীসহ দেশজুড়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। শুক্রবার রাতে ঢাকাসহ বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য বাহিনীর সঙ্গে মাঠে থেকে দায়িত্ব পালন করবেন বিজিবি সদস্যরা। বিজিবির পরিচালক অপারেশন লে. কর্ণেল ফয়জুর রহমান জানান, রাজধানী ঢাকাসহ সারাদেশে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।

Continue Reading

সিলেটে হেফাজতে ইসলাম ও তৌহিদী জনতার বিক্ষোভ

ঢাকা ও চট্টগ্রামের মুসল্লিদের ওপর পুলিশী হামলার প্রতিবাদে এবং মোদির আগমন প্রত্যাখান করে সিলেটে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম ও তৌহিদী জনতা। শুক্রবার বাদ আসর নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে থেকে বিক্ষোভ মিছিল সহকারে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর […]

Continue Reading

হাটহাজারী থানা ঘেরাও হেফাজতের, গুলিতে আহত ৫

হাটহাজারী (চট্টগ্রাম): ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশে আগমনের প্রতিবাদে হাটহাজারী থানা ঘেরাও করেছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এসময় পুলিশের গুলিতে ৫ মাদ্রাসা শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ শুক্রবার জুমা নামাজের পর এ ঘটনা ঘটে। জানা যায়, ঢাকার বায়তুল মোকাররমে মোদী বিরোধী মিছিলে পুলিশ ছাত্রলীগের হামলার প্রতিবাদে দুপুর আড়াইটার দিকে হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল […]

Continue Reading

রাজধানীর বিভিন্ন রুটে গণপরিবহন বন্ধ, দুর্ভোগ

ঢাকাঃ রাজধানীর কয়েকটি রুটে হঠাৎ করে গণপরিবহন বন্ধ করে দেয়া হয়েছে। আজ সকালে বিভিন্ন গণপরিহন থামিয়ে যাত্রীদের নামিয়ে দিচ্ছে পুলিশ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। গণপরিবহন না পেয়ে শিশুদের নিয়ে হেঁটে রওনা হচ্ছেন গন্তব্যের উদ্দেশে। জানা গেছে, যে সব বাস এয়ারপোর্ট রুটে চলাচল করে, সেসব গণপরিবহনকে শুক্রবার সকালে বিভিন্ন পয়েন্টে থামিয়ে উল্টো পথে পাঠিয়ে […]

Continue Reading

বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। প্রথম ধাপে এক লাখ ৪৭ হাজার ৫৩৭ জন মুক্তিযোদ্ধা ও ১৯১ জন শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মন্ত্রী বলেছেন, মুক্তিযোদ্ধার তালিকায় ঢুকতে আর নতুন আবেদন […]

Continue Reading

আজ ভয়াল সেই কালরাত

ঢাকাঃ ভয়াল ২৫শে মার্চ আজ। বর্বর গণহত্যা দিবস। ১৯৭১ সালের এইদিনে মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চ লাইটের নীলনকশা অনুযায়ী বাঙালিদের কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারা দেশে নিরস্ত্র বাঙালিদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে। নির্বিচারে চলে হত্যাযজ্ঞ। দিনটি উপলক্ষে প্রতিবছর ব্যাপক কর্মসূচি হাতে নেয়া […]

Continue Reading