ইউপি নির্বাচন স্থগিত, বর্তমান জনপ্রতিনিধিরাই থাকবেন দায়িত্বে

করোনা ভাইরাসের কারণে ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান জনপ্রতিনিধিরাই দায়িত্বে থাকবেন। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ গণমাধ্যমকে এ তথ্য জানান। গত ৩ মার্চ প্রথমধাপের ৩৭১টি ইউপির তফসিল ঘোষণা করা হয়েছিল। ঘোষিত তফসিল অনুসারে ভোট হওয়ার কথা ছিলো ১১ এপ্রিল। কোভিড পরিস্থিতির কারণে ভোট স্থগিত করা হয়। […]

Continue Reading

সোমবার থেকে লকডাউন, ঢাকা ছাড়ছে মানুষ

কেরানীগঞ্জ (ঢাকা): কঠোর লকডাউনের খবর পাওয়ার পর পরই রাতেরই ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। রাজধানীর অন্যতম প্রবেশমুখ ঢাকা-মাওয়া মহাসড়কের বাবুবাজার বুড়িগঙ্গা সেতু ও পোস্তগোলা সেতুর দক্ষিণ প্রান্তে দেখা গেছে বাড়ি ফেরা যাত্রীদের চাপ। যাত্রীরা জানান, আটকে পড়ারার আশঙ্কায় ঢাকা ছাড়ছেন তারা। রাজধানীর বাবুবাজার ব্রিজ ও পোস্তগোলা ব্রিজের আশপাশ এলাকায় আজ শুক্রবার সকাল থেকেই যাত্রীদের চাপ […]

Continue Reading

যেকোনো সময় সারা দেশ শাটডাউন!

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি সারা দেশে ১৪ দিনের পূর্ণ শাটডাউনের যে সুপারিশ করেছে, তা সক্রিয় বিবেচনায় নেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, সরকার করোনা পরিস্থিতি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। পরিস্থিতি বিবেচনায় যেকোনো সময় যেকোনো সিদ্ধান্ত নেয়া হবে। গতকাল বৃহস্পতিবার তিনি এ কথা বলেন। ফরহাদ হোসেন বলেন, ‘আমরা তাদের […]

Continue Reading

সারাদেশে ১৪ দিনের ‘শাটডাউনের’ সুপারিশ

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে ১৪ দিনের ‘শাটডাউন’ দেয়ার সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। বৃহস্পতিবার কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ রোগের বিশেষ ডেল্টা প্রজাতির সামাজিক সংক্রমণ চিহ্নিত হয়েছে ও দেশে ইতোমধ্যেই রোগের প্রকোপ অনেক বেড়েছে। এই প্রজাতির জীবাণুর সংক্রমণ ক্ষমতা […]

Continue Reading

অতি উচ্চ ঝুঁকিতে ৪০ জেলা, খুলনায় সর্বোচ্চ অবনতি

ঢাকাঃ দেশে দ্রততার সঙ্গে বাড়ছে করোনা শনাক্তের হার। দীর্ঘ হচ্ছে মৃত্যু মিছিল। এরই প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, দেশের ৬৪টি জেলার মধ্যে ৪০টিই সংক্রমণের অতি উচ্চ ঝুঁকিতে রয়েছে। এক সপ্তাহের নমুনা পরীক্ষা ও রোগী শনাক্তের হার বিবেচনা করে এই ঝুঁকি চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত মঙ্গলবার বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে […]

Continue Reading

করোনা মার্কা কোটিপতি অর্ধকোটি মানুষ

ঢাকা: কোভিড-১৯ মহামারীর এই সময়ে বিশ্বে যখন অনেক দরিদ্র মানুষ আরও দরিদ্র হয়েছেন, সেখানে বিশ্বে কোটিপতিদের সংখ্যা আরও ৫২ লাখ বেড়ে পাঁচ কোটি ৬১ লাখে দাঁড়িয়েছে বলে ক্রেডিট সুইসের গবেষণায় বেরিয়ে এসেছে। শেয়ারবাজারের ক্ষতি কাটিয়ে ওঠা এবং বিশেষ করে বাড়িঘরের মূল্যবৃদ্ধি পাওয়া তাদের কোটিপতি হয়ে ওঠার পেছনে মূল ভূমিকা রেখেছে। গবেষকরা বলছেন, ধনসম্পদ বৃদ্ধির বিষয়টি […]

Continue Reading

গুড়ো মরিচ দিয়ে গৃহকর্মী নির্যাতন, পরিবেশ অধিদপ্তরের পরিচালকের স্ত্রী থানায়

সিলেট: পরিবেশ অধিদপ্তরের সিলেট কার্যালয়ের পরিচালকের স্ত্রীর বিরুদ্ধে কিশোরী গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ অভিযোগে ফারাহানা আলম চৌধুরী নামে ওই নারীকে বুধবার বিকেলে থানায় নিয়ে যায় পুলিশ। পেশায় ব্যাংকার ফরাহানা আলম পরিবেশ অধিদপ্তরের সিলেট কার্যালয়ের পরিচালক এমরান হোসেনের স্ত্রী। নগরীর শাহজালাল উপশহর এলাকার একটি বাসায় থাকেন তারা। ওই বাসা থেকেই বুধবার বিকেলে তাকে শাহপরান থানায় […]

Continue Reading

খুলনা বিভাগে আরও ৩২ জনের মৃত্যু

মহামারী করোনা ভয়াবহ থাবা বসিয়েছে খুলনা বিভাগে। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ কেড়েছে ৩২ জনের। নতুন করে শনাক্ত হয়েছে ৯০৩ জন। আজ দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য জানান। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনায় সর্বোচ্চ আটজন, […]

Continue Reading

রামেক হাসপাতালে আরও ১৬ জনের মৃত্যু

ঢাকাঃ৷ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৬ জন মারা গেছে। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তাদের মধ্যে করোনায় আটজন ও উপসর্গ নিয়ে আটজন মারা যান। আজ সকালে হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত রামেকের বিভিন্ন ওয়ার্ডে ১৬ জন মারা গেছেন। মারা […]

Continue Reading

চলতি বছর দশ কোটি ডোজ টিকা পাবে বাংলাদেশ

ঢাকাঃ স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও টিকা ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, চলতি বছরে বিভিন্ন মাধ্যম থেকে বাংলাদেশ ১০ কোটি ডোজ করোনাভাইরাসের টিকা পাবে। সরকারের বিভিন্ন দপ্তর, মন্ত্রণালয় টিকা কীভাবে আনা যায় তা নিয়ে একসঙ্গে কাজ করছে। সিনোফার্ম ও স্পুটনিক-ভি নিতে পারি কিনা সেটা নিয়ে কথা হচ্ছে। মোটামুটি চূড়ান্ত পর্যায়ে সেগুলো। […]

Continue Reading

রাত ১২ টা থেকে ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ

ঢাকাঃ করোনাভাইরাস সংক্রমণ রোধে মধ্যরাত থেকে ঢাকার সঙ্গে সারা দেশের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। মঙ্গলবার রেল ভবনে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্টরা। করোনার ভয়াবহ প্রকোপ থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে পার্শ্ববর্তী সাত জেলায় চলমান লকডাউনের কারণে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেছেন, আমরা আগের সিদ্ধান্ত সংশোধন […]

Continue Reading

খুলনার তিনটি হাসপাতালে করোনায় আরও ১১ জনের মৃত্যু

খুলনাঃ গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে- খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ৭ জন, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন ও খুলনা জেনারেল হাসপাতালে ১ জনের মৃত্যু হয়। খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আওতাভুক্ত করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন […]

Continue Reading

দূরপাল্লার বাস বন্ধ ঘোষণা

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে রাজধানীর আশপাশের সাত জেলায় লকডাউন জারি করায় ঢাকা থেকে সারা দেশে দূরপাল্লার বাস চলাচল বন্ধের কথা জানিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ। আজ সোমবার রাতে গণমাধ্যমকে এনায়েত উল্লাহ জানান, সাত জেলার ওপর বিবিনিষেধ আরোপের পর আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে। […]

Continue Reading

‘ভোট দিলেও এমপি, না দিলেও এমপি’

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচন ও রামগতি এবং কমলনগর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিটি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের টহল অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার। তবে টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন নির্বাচনী কাজে […]

Continue Reading

নিজ ঘর থেকে শিক্ষিকার গলাকাটা ও গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট:সিলেটের ওসমানীনগরে নিজ ঘর থেকে স্কুল শিক্ষিকার গলাকাটা এবং গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন- স্কুল শিক্ষিকা তপতী রানী দে ও তার বাসার কাজের সহযোগী গৌরাঙ্গ বৈদ্য। স্থানীয়রা জানিয়েছেন, তপতী রানী দে ওসমানীনগরে দয়ামীর ইউনিয়নের সোয়াইরগাঁওর এলাকার বাসিন্দা। তিনি সোয়াইরগাও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। গতকাল শনিবার রাত ১২টার দিকে বাথরুমের জানালা দিয়ে প্রতিবেশিরা […]

Continue Reading

খুলনা বিভাগে একদিনে ২৮ জনের মৃত্যু

খুলনা বিভাগে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুষ্টিয়ায় ৭, চুয়াডাঙ্গায় ৫, খুলনায় ২, যশোরে ৪, ঝিনাইদহে ৪, বাগেরহাটে ২, সাতক্ষীরায় ২, মাগুরায় ১ ও নড়াইলে ১ জন মারা যান। ওই সব জেলার হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। এদিকে কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনায় […]

Continue Reading

ঢাকায় আসছে আরেক ঢেউ!

এক সপ্তাহের ব্যবধানে একদিনে রাজধানী ঢাকায় করোনা ভাইরাসের সংক্রমণের হার বেড়েছে প্রায় আড়াইগুণ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় রোগী শনাক্তের হার ১৪ দশমিক ১৭ শতাংশ। অথচ এর এক সপ্তাহ আগে গত ১২ জুন সংক্রমণ হার ছিল ৫ দশমিক ৮৩ শতাংশ। করোনার সংক্রমণ শুধু ঢাকায় নয়, সারাদেশেই বেড়েছে। বর্তমানে সংক্রমণ সবচেয়ে বেশি বাড়ছে খুলনা বিভাগে। জনস্বাস্থ্য […]

Continue Reading

টানা বৃষ্টিতে হাবুডুবু খাচ্ছে চট্টগ্রাম নগরী

চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকা থেকে সকাল ১১টায় তোলা। ছবিটি তুলেছেন দৈনিক নয়া দিগন্তের চট্টগ্রাম ব্যুরোর ফটো সাংবাদিক আখতার হোসাইন – ছবি : নয়া দিগন্ত টানা বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরীর অধিকাংশ এলাকা। শনিবার সকাল ১১টার দিকে নগরীর মুরাদপুর এলাকায় গিয়ে দেখা যায়, রাস্তার ওপরে দেড় হাত পানি জমেছে। রিকশার চাকাগুলো পানিতে দেখা যাচ্ছে না। বিপাকে […]

Continue Reading

খুলনা বিভাগে ২৪ ঘন্টায় ২৪ জনের মৃত্যু

খুলনা করোনা হাসপাতাল ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে একদিনে ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা হাসপাতালে ১১ জন ও কুষ্টিয়া সদর হাসপাতালে ৮ জনের মৃত্যু হয়েছে। স্টাফ রিপোর্টার, খুলনা থেকে জানান, খুলনা করোনা হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় […]

Continue Reading

ঢাকার বাইরে করোনা পরিস্থিতি বেসামাল

রাজধানী ঢাকা ছিল এক সময় করোনার হটস্পট। এখন বাইরের জেলাগুলোতে দ্রুতগতিতে সংক্রমণ বাড়ছে। বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা অনেকটাই নিয়ন্ত্রণহীন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫৪ কোভিড রোগী। এর মধ্যে সবচেয়ে বেশি ১৫ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগে। এর পর রাজশাহী ও ঢাকা বিভাগে মারা গেছেন ১২ জন করে। এ ছাড়া খুলনায় আটজন, বরিশালে চারজন, […]

Continue Reading

বেঁচে গেলেন কাদের মির্জা, তিন অনুসারী গুলিবিদ্ধ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী): নোয়াখালীর বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জার গাড়িবহরে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে তিনি বেঁচে গেলেও গুলিবিদ্ধ হয়েছেন তার কয়েকজন অনুসারী। শুক্রবার পূর্বঘোষিত এক পথসভা শেষে ফেরার পথে হামলার ঘটনাটি ঘটে। সরেজমিনে গিয়ে জানা গেছে, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পূর্বঘোষিত এক কর্মসূচিতে যোগ দেন মেয়র আবদুল কাদের মির্জা। […]

Continue Reading

আবু ত্ব-হা আদনানের খোঁজ মিলেছে

রংপুর: নিখোঁজ ইসলামিক বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে পাওয়া গেছে। শুক্রবার জুমার নামাজের পর কে বা কারা তাকে রংপুর মহানগরীর মাস্টার পাড়ায় আবহাওয়া অফিসের পেছনে শ্বশুর বাড়িতে পৌঁছে দেয়। আদনানের পরিবার ও পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। শুক্রবার বেলা সোয়া ২টার দিকে আদনানের মামা আমিনুল ইসলাম নয়া দিগন্তকে বলেন, জুমার নামাজের পরপর […]

Continue Reading

বিধি-নিষেধের মেয়াদ বাড়ল এক মাস, খোলা থাকবে সব অফিস

ঢাকাঃ করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় সারা দেশে চলমান বিধি-নিষেধের মেয়াদ এক ধাক্কায় এক মাস বাড়িয়েছে সরকার। তবে স্বাস্থ্যবিধি মানার শর্তে সব অফিস খুলে দেয়া হয়েছে। আগের বিধি-নিষেধের মেয়াদ শেষ হওয়ার দিন বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে সময়সীমা এক মাস বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়। এর আগে বিধি-নিষেধের সময়সীমা এক সপ্তাহ করে বাড়ানো হচ্ছিল। প্রজ্ঞাপনে বলা হয়েছে, […]

Continue Reading

রামেকে আরো ১৩ জনের মৃত্যু

রাজশাহীঃ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনাভাইরাস সংমিত হয়ে ও উপসর্গ নিয়ে আরো ১৩ জনা মারা গেছেন। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধভার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় এই মৃত্যুর ঘটনা ঘটে। বুধবার সকালে হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেন। মৃতদের মধ্যে পাঁচজন করোনায় এবং আটজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এই ১৩ জনের […]

Continue Reading

সাগরে লঘুচাপ বৃষ্টি বাড়ার আভাস

ঢাকা: দেশজুড়ে বইছে মৌসুমি বায়ু। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় সৃষ্টি হয়েছে লঘুচাপ। এর প্রভাবে রাজধানীসহ সারা দেশে থেমে থেমে হচ্ছে বৃষ্টি। চলতি সপ্তাহে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। এ ছাড়া কোথাও কোথাও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গতকাল আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সারা দেশে বিস্তার […]

Continue Reading